JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০১:০৭ পিএম
Breaking
এক শিশুর শরীর থেকে বেরনো লিভার বাঁচাল আর এক শিশুকে! বিরল ‘ডমিনো’ প্রতিস্থাপনে প্রাণ ফিরল চ... International Men's Day 2026: 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস, 2026-এর থিম ‘দ্য ফিউচার ই... College Street: বইয়ের স্টল ঘিরে কলেজ স্ট্রিটে তুলকালাম! পরপর দু’দিন পুলিশের সঙ্গে ধস্তাধস্... জিটিএ 6-এর নেশায় স্কুল কামাই! পড়ুয়াদের আটকাতে অভিনব টোপ Aparna Sen: সেলুলয়েডের গণ্ডি পেরিয়ে এবার আলোকচিত্রীর ভূমিকায় অপর্ণা সেন। প্রকাশিত হচ্ছে... কালীঘাট মেট্রোর পাশে রেস্তোঁরায় আগুন, আতঙ্ক রাসবিহারী অ্যাভিনিউতে জাভেদ আখতারের মন্তব্যে বিতর্ক, ‘ঘর ওয়াপসি’র পরামর্শ মৌলানা সাজিদের! Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা এক শিশুর শরীর থেকে বেরনো লিভার বাঁচাল আর এক শিশুকে! বিরল ‘ডমিনো’ প্রতিস্থাপনে প্রাণ ফিরল চ... International Men's Day 2026: 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস, 2026-এর থিম ‘দ্য ফিউচার ই... College Street: বইয়ের স্টল ঘিরে কলেজ স্ট্রিটে তুলকালাম! পরপর দু’দিন পুলিশের সঙ্গে ধস্তাধস্... জিটিএ 6-এর নেশায় স্কুল কামাই! পড়ুয়াদের আটকাতে অভিনব টোপ Aparna Sen: সেলুলয়েডের গণ্ডি পেরিয়ে এবার আলোকচিত্রীর ভূমিকায় অপর্ণা সেন। প্রকাশিত হচ্ছে... কালীঘাট মেট্রোর পাশে রেস্তোঁরায় আগুন, আতঙ্ক রাসবিহারী অ্যাভিনিউতে জাভেদ আখতারের মন্তব্যে বিতর্ক, ‘ঘর ওয়াপসি’র পরামর্শ মৌলানা সাজিদের! Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা

জিটিএ 6-এর নেশায় স্কুল কামাই! পড়ুয়াদের আটকাতে অভিনব টোপ

জিটিএ 6-এর নেশায় স্কুল কামাই! পড়ুয়াদের আটকাতে অভিনব টোপ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ভিডিও গেমের প্রতি পড়ুয়াদের প্রবল আকর্ষণ। আর সেই আকর্ষণের কেন্দ্রে এখন বহু প্রতীক্ষিত ‘গ্র্যান্ড থেফট অটো 6’ (GTA 6)। আগামী 19 নভেম্বর বাজারে আসার কথা এই গেমের। কিন্তু গেম প্রকাশের দিন স্কুলে পড়ুয়াদের উপস্থিতি নিয়ে চিন্তায় পড়েছে ব্রিটেনের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। আশঙ্কা, নতুন গেম খেলার টানে স্কুল কামাই করতে পারে বহু ছাত্র। সেই সম্ভাবনা ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছে ইংল্যান্ডের কয়েকটি স্কুল। কোথাও হাজিরা দিলেই মিলছে পুরস্কার জেতার সুযোগ, কোথাও আবার অভিভাবকদের চিঠি দিয়ে সতর্ক করা হচ্ছে।

হাজিরা দিলেই ৮৬০০ টাকার পুরস্কার জেতার সুযোগ

ইংল্যান্ডের বিশপ অকল্যান্ডের সেন্ট জনস ক্যাথলিক স্কুল অ্যান্ড সিক্সথ ফর্ম কলেজ পড়ুয়াদের জন্য নিয়েছে অভিনব উদ্যোগ। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, 19 নভেম্বর বৃহস্পতিবার ক্লাসে উপস্থিত থেকে গোটা দিনের পড়াশোনা শেষ করলে পড়ুয়ারা একটি বিশেষ পুরস্কার প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে 65 পাউন্ডের অ্যামাজন ভাউচার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 8600 টাকা।

স্কুলের বক্তব্য, এই অর্থ দিয়ে কার্যত নতুন গেমটির একটি কপি কেনা সম্ভব। অর্থাৎ, স্কুলে হাজিরা দেওয়ার বিনিময়ে গেম কেনার টাকাই জিতে নেওয়ার সুযোগ! তবে প্রত্যেক পড়ুয়াকে এই টাকা দেওয়া হবে না। উপস্থিত পড়ুয়াদের মধ্যে লটারির মাধ্যমে একজনকে বেছে নেওয়া হবে।

‘আর মাত্র একটা দিন ধৈর্য ধরো’

পড়ুয়াদের উদ্দেশে স্কুলের সোশ্যাল মিডিয়া পোস্টের শিরোনামও বেশ মজার—‘ওয়ান মোর ডে অফ পেশেন্স’। অর্থাৎ, আর মাত্র একটা দিন ধৈর্য ধরো। পোস্টে বলা হয়েছে, নতুন গেম নিয়ে পড়ুয়াদের উত্তেজনার কথা কর্তৃপক্ষ জানে। কিন্তু পরবর্তী গেমিং অভিযান শুরুর আগে বৃহস্পতিবার স্কুলে হাজির হওয়াটাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য।

এমনকী স্কুল কামাই করে গেম খেলা কিংবা সারা রাত গেম খেলে পরদিন ক্লাসে অনুপস্থিত থাকাকে মজার ছলে ‘মিশন ফেল’ বলেও উল্লেখ করা হয়েছে। স্কুলের বার্তা, কোনও শর্টকাট নয়, কোনও ফাঁকি নয়। বৃহস্পতিবারের দায়িত্বটুকু শেষ করলেই বাড়িতে ফিরে গেম খেলার সুযোগ থাকছে।

বেলফাস্টের স্কুলেও হাজিরা নিয়ে উদ্বেগ

শুধু বিশপ অকল্যান্ড নয়, উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট বয়েজ মডেল স্কুলও GTA 6 প্রকাশের দিন পড়ুয়াদের অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের চিঠি দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার 19 নভেম্বর এবং শুক্রবার 20 নভেম্বর পড়ুয়াদের স্কুলে উপস্থিত থাকা জরুরি।

কারণ, গেম প্রকাশের দিনই একাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণির কিছু পড়ুয়ার GCSE অঙ্কের পরীক্ষা রয়েছে। ফলে গেমের আকর্ষণে পরীক্ষার প্রস্তুতি কিংবা স্কুলের পড়াশোনা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে চাইছে কর্তৃপক্ষ। এই স্কুলেও বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার—দু'দিনই স্কুলে উপস্থিত থাকলে পড়ুয়ারা 70 পাউন্ডের প্লেস্টেশন অথবা এক্সবক্স গিফট কার্ড জেতার প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 8200 টাকা।

পড়ুয়াদের উদ্যোগেই পুরস্কারের ভাবনা

বেলফাস্টের স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, পড়ুয়াদের হাজিরা নিশ্চিত করার পাশাপাশি এই উদ্যোগের পিছনে ছাত্রদেরও ভূমিকা রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মেরি মন্টগোমেরি জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলিতে GCSE পরীক্ষায় স্কুলের ফলাফল যথেষ্ট ভাল হয়েছে। সেই সাফল্য ধরে রাখাই তাঁদের লক্ষ্য। পরীক্ষার আগে পড়ুয়ারা যাতে প্রস্তুতি থেকে মন সরিয়ে না নেয়, সে দিকে নজর দেওয়া হচ্ছে।

অন্যদিকে, স্কুলের হেড বয় জানিয়েছে, পুরস্কারের ভাবনাটি পড়ুয়াদেরই। আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে পারিবারিক হিংসার শিকার পুরুষদের সাহায্য করে এমন একটি দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহের পরিকল্পনাও রয়েছে। সেই উদ্যোগে যত বেশি পড়ুয়াকে স্কুলে হাজির করানো যায়, ততই সুবিধা হবে।

13 বছর পর ফিরছে GTA, কেন এত উন্মাদনা?

এই বিপুল উত্তেজনার কারণ বুঝতে হলে পিছিয়ে যেতে হবে 2013 সালে। সে বছর মুক্তি পেয়েছিল ‘গ্র্যান্ড থেফট অটো 5’। তার পর দীর্ঘ 13 বছরের অপেক্ষা। অবশেষে আসছে সিরিজের নতুন সংস্করণ GTA 6। আগের গেমটি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। এখনও পর্যন্ত তার বিক্রি প্রায় 23 কোটি কপি।

নতুন গেমটির নির্মাণে খরচ হয়েছে 1 বিলিয়ন ডলারেরও বেশি বলে অনুমান। গেমটির কাহিনি তৈরি হয়েছে কাল্পনিক লিওনিডা অঞ্চলে, যা অনেকটা আমেরিকার ফ্লোরিডার আদলে নির্মিত। এই সংস্করণে লুসিয়া নামে এক মহিলা চরিত্রকে প্রথমবারের মতো সিরিজের ত্রিমাত্রিক গেমে প্রধান খেলার যোগ্য চরিত্র হিসেবে দেখা যাবে। তার সঙ্গী জেসনও থাকবে কাহিনির গুরুত্বপূর্ণ অংশে।

আগের সংস্করণ প্রকাশের সময়ও গেমটির জনপ্রিয়তা ঘিরে তৈরি হয়েছিল অদ্ভুত পরিস্থিতি। 2013 সালে GTA 5 প্রকাশের সময় বহু কর্মী ও পড়ুয়ার অনুপস্থিতির খবর সামনে এসেছিল। সেই সময় থেকেই মজার ছলে ‘GTA Flu’ শব্দবন্ধটি চালু হয়। অর্থাৎ, গেম খেলার জন্য স্কুল বা অফিসে না যাওয়ার প্রবণতাকে অসুস্থতার অজুহাতের সঙ্গে তুলনা করা হয়েছিল।

এ বার সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে আগে থেকেই সতর্ক স্কুল কর্তৃপক্ষ। কোথাও অভিভাবকদের চিঠি, কোথাও আবার হাজার হাজার টাকার পুরস্কারের টোপ। সব মিলিয়ে নতুন গেমের উন্মাদনা যে শুধু গেমিং দুনিয়াতেই সীমাবদ্ধ নেই, স্কুলের হাজিরা খাতাতেও তার প্রভাব পড়তে শুরু করেছে, তা বলাই যায়।

1 Views 0 Likes 0 Comments

Related News

সামুদ্রিক নিরাপত্তা থেকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের
বিদেশ

সামুদ্রিক নিরাপত্তা থেকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আল...

নিউজ ডেস্ক: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সমীকরণ আরও মজবুত করতে জাপান সফরে পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার টোকিওতে পৌঁছন তিনি। দু’দিনের এই সফরে ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতা আরও বিস্...

১৮ নভে ২০২৬, ১১:৪৫ এএম · 2 মিনিট
USA Measles Outbreak: টিকাকরণে অনীহা ও ভুয়ো তথ্যের জেরে বাড়ছে সংক্রমণ, ২০২৬ সালে ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু
বিদেশ

USA Measles Outbreak: টিকাকরণে অনীহা ও ভুয়ো তথ্যের জেরে বাড়ছে সংক্রমণ, ২০২৬ সালে...

নিউজ ডেস্ক: দীর্ঘ ২৬ বছরের সাফল্যে ছেদ পড়ল। ফের হাম বা মিজলসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় নিজেদের ‘মিজলস এলিমিনেশন’ তকমা হারাল আমেরিকা। ২০০০ সালে দেশটিকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু ২০২৬ সালে সংক্রমণের ব্যাপক বিস্তারের ...

১৮ নভে ২০২৬, ১১:৪৪ এএম · 2 মিনিট
Narendra Modi: ম্যানিলায় তেরঙ্গার প্রতি শ্রদ্ধা প্রদর্শন মোদীর, প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া
বিদেশ

Narendra Modi: ম্যানিলায় তেরঙ্গার প্রতি শ্রদ্ধা প্রদর্শন মোদীর, প্রশংসায় পঞ্চমুখ ন...

প্রধানমন্ত্রীর ঠিক পাশেই দাঁড়িয়ে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদীর এই কাজটি তাঁর নজর এড়ায়নি। তিনি বিষয়টি লক্ষ্য করে মোদীকে উদ্দেশ্য করে বলেন, "এটি সংরক্ষণ করুন"। সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি হতেই মুহূর্তের মধ্যে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা প্রধানমন্ত্রীর এই স্বতঃস্ফূর্ত ও সংবেদনশীল আচরণের ভূয়সী প্রশংসা করছেন।

১৮ নভে ২০২৬, ১০:৫৩ এএম · 2 মিনিট
Bangladesh: ফের উত্তপ্ত গোপালগঞ্জ, থানায় আগুন, গাজিপুরে পুড়লো লিগের সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়ি
বিদেশ

Bangladesh: ফের উত্তপ্ত গোপালগঞ্জ, থানায় আগুন, গাজিপুরে পুড়লো লিগের সাবেক মন্ত্রী...

সদর থানার ওসি মো, আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৮ নভে ২০২৬, ০৯:১৪ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.