JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ১১:৫৩ এএম
Breaking
Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা সামুদ্রিক নিরাপত্তা থেকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা দুই... USA Measles Outbreak: টিকাকরণে অনীহা ও ভুয়ো তথ্যের জেরে বাড়ছে সংক্রমণ, ২০২৬ সালে ইতিমধ্যে... Kulgam Encounter: আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে লড়াইয়ে মৃত্যু লতিফের! ১৫ লক্ষের পুরস্কার ছ... Baruipur: বেতন থেকে রাস্তার কাজ, সবেতেই টান! মেয়াদ শেষের তিন মাস আগেই পদত্যাগের পথে চেয়ারম... Kulgam Encounter: মসজিদে লুকিয়েও শেষরক্ষা হয়নি লতিফের! আত্মসমর্পণে রাজি করাতে ঘণ্টার পর ঘণ... স্কুলে মোবাইল নিষিদ্ধ, পড়াশোনায় ফিরছে মন! বলছে হার্ভার্ডের গবেষণা স্মৃতিভ্রংশে আক্রান্ত দেশের 7.4% প্রবীণ! চিকিৎসার আওতায় আসেন মাত্র 10% Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা সামুদ্রিক নিরাপত্তা থেকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা দুই... USA Measles Outbreak: টিকাকরণে অনীহা ও ভুয়ো তথ্যের জেরে বাড়ছে সংক্রমণ, ২০২৬ সালে ইতিমধ্যে... Kulgam Encounter: আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে লড়াইয়ে মৃত্যু লতিফের! ১৫ লক্ষের পুরস্কার ছ... Baruipur: বেতন থেকে রাস্তার কাজ, সবেতেই টান! মেয়াদ শেষের তিন মাস আগেই পদত্যাগের পথে চেয়ারম... Kulgam Encounter: মসজিদে লুকিয়েও শেষরক্ষা হয়নি লতিফের! আত্মসমর্পণে রাজি করাতে ঘণ্টার পর ঘণ... স্কুলে মোবাইল নিষিদ্ধ, পড়াশোনায় ফিরছে মন! বলছে হার্ভার্ডের গবেষণা স্মৃতিভ্রংশে আক্রান্ত দেশের 7.4% প্রবীণ! চিকিৎসার আওতায় আসেন মাত্র 10%

Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা

Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

পটনা: একটি সেতুর নামকরণ ঘিরেই বিহারের রাজনীতিতে নতুন করে উত্তাপ। পটনার কাচ্চি দরগাহ থেকে বৈশালীর বিদুপুর পর্যন্ত নির্মিত ছয় লেনের সেতুর নাম রাখা হয়েছে ‘নীতীশ সেতু’। আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই মুখোমুখি আরজেডি এবং জেডিইউ। আরজেডি নেতা তেজস্বী যাদবের কটাক্ষের জবাবে এবার সরাসরি আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা জেডিইউ নেতা রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং। তাঁর কটাক্ষ, সেতুর নাম নিয়ে মন্তব্য করার আগে নিজের বাবা লালু প্রসাদ যাদবের কাছেই জানতে চান, তাঁদের ১৫ বছরের শাসনে বিহারের জন্য আদৌ কী উন্নয়ন হয়েছিল!

মঙ্গলবার পটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বীর মন্তব্যের কড়া সমালোচনা করেন লালন সিং। তাঁর দাবি, লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর শাসনকালে বিহারে উল্লেখযোগ্য পরিকাঠামোগত উন্নয়ন হয়নি। এমনকী ছোট ছোট কালভার্টও তৈরি করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। পুরনো সেতুগুলির রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। তেজস্বীকে আক্রমণ করে তাঁর দাবি, আরজেডি নেতা এখনও পরিণত রাজনীতিক হয়ে উঠতে পারেননি।

‘নীতীশ সেতু’ নামকরণের পক্ষে সওয়াল করে লালন সিং বলেন, এই প্রকল্পের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরাসরি যোগ রয়েছে। প্রকল্পের ডিটেলড প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরি থেকে শুরু করে নির্মাণকাজ পর্যন্ত প্রতিটি পর্যায়ে নজর রেখেছিলেন নীতীশ। এমনকী বিহারের সড়ক নির্মাণমন্ত্রী থাকাকালীনও নিয়মিত প্রকল্পের কাজ পরিদর্শন করতেন তিনি। তাই এই সেতুর নামকরণ তাঁর উন্নয়নমূলক ভাবনারই প্রতিফলন বলে দাবি লালন সিংয়ের।

অন্যদিকে, বিতর্কের সূত্রপাত তেজস্বী যাদবের একটি ব্যঙ্গাত্মক মন্তব্য থেকে। সেতুর নাম নীতীশ কুমারের নামে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, সাধারণত প্রয়াত ব্যক্তিদের স্মরণেই এ ধরনের নামকরণ করা হয়। পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।

আরজেডির অভিযোগ, এনডিএ জোটের শরিক জেডিইউকে খুশি করতেই বিজেপি এই নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বিধান পরিষদ নির্বাচনে জেডিইউ প্রার্থীদের হারানো কয়েকজন নির্দলীয় এমএলসিকে শাসক জোটে জায়গা দেওয়া নিয়েও দুই শরিকের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে বলে দাবি বিরোধীদের।

উল্লেখ্য, পটনা জেলার কাচ্চি দরগাহ থেকে বৈশালী জেলার বিদুপুর পর্যন্ত বিস্তৃত এই ছয় লেনের সেতুটি রাঘোপুরের মধ্য দিয়ে গিয়েছে। সেতুর একাংশ ইতিমধ্যেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বাকি রাঘোপুর-বিদুপুর অংশের উদ্বোধন ২১ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করার কথা।

এই সেতু চালু হলে উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যোগাযোগ অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে। বৈশালী, সমস্তিপুর, দরভাঙা ও মধুবনী থেকে পটনায় যাতায়াতের সময় কমার পাশাপাশি পণ্য পরিবহণ ও বাণিজ্যিক যোগাযোগেও সুবিধা হবে।

তবে উন্নয়নের এই প্রকল্প এখন বিহারের রাজনৈতিক সংঘাতের নতুন মঞ্চ। সেতুর উদ্বোধনের আগেই নামকরণকে কেন্দ্র করে এনডিএ এবং আরজেডির বাকযুদ্ধ কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

1 Views 0 Likes 0 Comments

Related News

Kulgam Encounter: আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে লড়াইয়ে মৃত্যু লতিফের! ১৫ লক্ষের পুরস্কার ছিল জঙ্গি কমান্ডারের মাথায়
দেশ

Kulgam Encounter: আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে লড়াইয়ে মৃত্যু লতিফের! ১৫ লক্ষের পু...

শ্রীনগর: আত্মসমর্পণের আবেদন জানিয়েছিল নিরাপত্তাবাহিনী। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে নাকি বলেছিল, ‘আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই।’ এরপরই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল লস্কর-ই-তইবার সক্রিয় কমান্ডার মহ...

১৮ নভে ২০২৬, ১১:৪৩ এএম · 2 মিনিট
Kulgam Encounter: মসজিদে লুকিয়েও শেষরক্ষা হয়নি লতিফের! আত্মসমর্পণে রাজি করাতে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা, মৃত্যুর পর CRPF ডিজির রহস্যময় পোস্ট
দেশ

Kulgam Encounter: মসজিদে লুকিয়েও শেষরক্ষা হয়নি লতিফের! আত্মসমর্পণে রাজি করাতে ঘণ্ট...

শ্রীনগর: কুলগামে লস্কর-ই-তইবার অন্যতম শীর্ষ কম্যান্ডার মহম্মদ লতিফ ভাটের মৃত্যুর পর নতুন করে চর্চায় নিরাপত্তাবাহিনীর অভিযান এবং সিআরপিএফ প্রধানের একটি রহস্যময় বার্তা। বুধবার দক্ষিণ কাশ্মীরের জাঙ্গালপোরা গ্রামের একটি মসজি...

১৮ নভে ২০২৬, ১১:৩১ এএম · 2 মিনিট
Yogi Adityanath: ‘১.২৭ কোটি হিন্দু ভোটার কোথায় গেল?’ যোগীর দাবিতে প্রশ্ন নির্বাচন কমিশনের
দেশ

Yogi Adityanath: ‘১.২৭ কোটি হিন্দু ভোটার কোথায় গেল?’ যোগীর দাবিতে প্রশ্ন নির্বাচন...

লখনউ: উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ পড়েছে! ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই দাবি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। এবার সেই দাবির প্রেক্ষিতে মুখ খুলল নির্বাচন কমি...

১৮ নভে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
Bengaluru: বিচার পেতে বছরের পর বছর অপেক্ষা! বেঙ্গালুরুর নিম্ন আদালতে ঝুলে ৪.৩ লক্ষ মামলা
দেশ

Bengaluru: বিচার পেতে বছরের পর বছর অপেক্ষা! বেঙ্গালুরুর নিম্ন আদালতে ঝুলে ৪.৩ লক্ষ...

বেঙ্গালুরু: আদালত রয়েছে, বিচারক রয়েছেন, রয়েছে মামলার শুনানির পরিকাঠামোও। তবু সময়মতো বিচার মিলছে না। একের পর এক নতুন মামলা জমা পড়ছে, অথচ পুরনো মামলার নিষ্পত্তির গতি তার সঙ্গে পাল্লা দিতে পারছে না। ফলে বেঙ্গালুরুর নিম্ন আ...

১৮ নভে ২০২৬, ১০:৪৭ এএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.