JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ১১:৫৪ এএম
Breaking
Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা সামুদ্রিক নিরাপত্তা থেকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা দুই... USA Measles Outbreak: টিকাকরণে অনীহা ও ভুয়ো তথ্যের জেরে বাড়ছে সংক্রমণ, ২০২৬ সালে ইতিমধ্যে... Kulgam Encounter: আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে লড়াইয়ে মৃত্যু লতিফের! ১৫ লক্ষের পুরস্কার ছ... Baruipur: বেতন থেকে রাস্তার কাজ, সবেতেই টান! মেয়াদ শেষের তিন মাস আগেই পদত্যাগের পথে চেয়ারম... Kulgam Encounter: মসজিদে লুকিয়েও শেষরক্ষা হয়নি লতিফের! আত্মসমর্পণে রাজি করাতে ঘণ্টার পর ঘণ... স্কুলে মোবাইল নিষিদ্ধ, পড়াশোনায় ফিরছে মন! বলছে হার্ভার্ডের গবেষণা স্মৃতিভ্রংশে আক্রান্ত দেশের 7.4% প্রবীণ! চিকিৎসার আওতায় আসেন মাত্র 10% Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা সামুদ্রিক নিরাপত্তা থেকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা দুই... USA Measles Outbreak: টিকাকরণে অনীহা ও ভুয়ো তথ্যের জেরে বাড়ছে সংক্রমণ, ২০২৬ সালে ইতিমধ্যে... Kulgam Encounter: আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে লড়াইয়ে মৃত্যু লতিফের! ১৫ লক্ষের পুরস্কার ছ... Baruipur: বেতন থেকে রাস্তার কাজ, সবেতেই টান! মেয়াদ শেষের তিন মাস আগেই পদত্যাগের পথে চেয়ারম... Kulgam Encounter: মসজিদে লুকিয়েও শেষরক্ষা হয়নি লতিফের! আত্মসমর্পণে রাজি করাতে ঘণ্টার পর ঘণ... স্কুলে মোবাইল নিষিদ্ধ, পড়াশোনায় ফিরছে মন! বলছে হার্ভার্ডের গবেষণা স্মৃতিভ্রংশে আক্রান্ত দেশের 7.4% প্রবীণ! চিকিৎসার আওতায় আসেন মাত্র 10%

Kulgam Encounter: মসজিদে লুকিয়েও শেষরক্ষা হয়নি লতিফের! আত্মসমর্পণে রাজি করাতে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা, মৃত্যুর পর CRPF ডিজির রহস্যময় পোস্ট

Kulgam Encounter: মসজিদে লুকিয়েও শেষরক্ষা হয়নি লতিফের! আত্মসমর্পণে রাজি করাতে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা, মৃত্যুর পর CRPF ডিজির রহস্যময় পোস্ট
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

শ্রীনগর: কুলগামে লস্কর-ই-তইবার অন্যতম শীর্ষ কম্যান্ডার মহম্মদ লতিফ ভাটের মৃত্যুর পর নতুন করে চর্চায় নিরাপত্তাবাহিনীর অভিযান এবং সিআরপিএফ প্রধানের একটি রহস্যময় বার্তা। বুধবার দক্ষিণ কাশ্মীরের জাঙ্গালপোরা গ্রামের একটি মসজিদে ঘিরে ফেলা হয়েছিল লতিফকে। দীর্ঘক্ষণ ধরে আত্মসমর্পণের জন্য বোঝানোর চেষ্টা করেন নিরাপত্তাবাহিনীর আধিকারিকরা। কিন্তু কোনও আবেদনেই সাড়া দেয়নি সে। শেষ পর্যন্ত সংঘর্ষে মৃত্যু হয় ২২ বছরের এই জঙ্গির। তার মৃত্যুর খবর সামনে আসতেই এক্স হ্যান্ডলে বিশেষ মন্তব্য করেন সিআরপিএফের ডিজি জিপি সিং।

তিনি লেখেন, ‘অভিনন্দন তোমাদের। কিছু খাবার ঠান্ডা খেতেই সবচেয়ে ভালো লাগে, এমনকী ঠান্ডা আবহাওয়াতেও।’ তাঁর এই মন্তব্য ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। নিরাপত্তাবাহিনীর অভিযানের সাফল্য এবং দীর্ঘদিনের অপেক্ষার পর জঙ্গিকে খতম করার প্রেক্ষাপটে এই উপমা ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

https://x.com/gpsinghips/status/2122905793213399312?a=q8yuY14GUk-O5kBBW1E&s=20

মসজিদে ঘেরাও, আত্মসমর্পণের আবেদন

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে জাঙ্গালপোরা এলাকায় অভিযান চালায় যৌথ নিরাপত্তাবাহিনী। তল্লাশির সময় একটি মসজিদের ভিতরে লুকিয়ে থাকার খবর মেলে লতিফের। এরপর গোটা এলাকা ঘিরে ফেলা হয়। ধর্মীয় স্থানের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখছিলেন নিরাপত্তাকর্মীরা।

কুলগামের পুলিশ সুপার আনায়াত আলি ভিডিও কলের মাধ্যমে লতিফের সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে আত্মসমর্পণ করলে প্রাণে বাঁচার সুযোগ দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়। ৯ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসারও অস্ত্র নামিয়ে রাখার আবেদন জানান।

কিন্তু লতিফের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। ভিডিও কলে তাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ ছাড়া আমার সঙ্গে আর কেউ নেই।’ আত্মসমর্পণের প্রস্তাবের জবাবেও সে জানিয়েছিল, আল্লাহর সঙ্গে দেখা করতে চায়।

কীভাবে মৃত্যু লতিফের?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত প্রায় ২টো ৪৫ মিনিট নাগাদ মসজিদের ভিতর থেকে গুলি চালায় লতিফ। এরপর নিরাপত্তাবাহিনীর সঙ্গে শুরু হয় সংঘর্ষ। তাকে বের করে আনতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয়। পরে মসজিদ থেকে বেরিয়ে আসার সময় নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় তার।

কে এই মহম্মদ লতিফ ভাট?

কুলগামের খরেওয়ান চাদের এলাকার বাসিন্দা ছিল লতিফ। আশমুজির সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি পাশ করার পর কুলগাম সরকারি ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিল সে। তবে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেয়। পরে জানলা ও দরজায় কাচ বসানোর কাজ করত বলে জানা গিয়েছে।

পুলিশের দাবি, ২০২৫ সালের ১৮ নভেম্বর লস্কর-ই-তইবায় যোগ দেয় লতিফ। সংগঠনের সহযোগী নেটওয়ার্কের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে অভিযোগ। গত ১১ নভেম্বর কুলগামের আখরান গ্রামের একটি সিআরপিএফ চেকপোস্টে হামলার ঘটনায় তার নাম উঠে আসে। ওই ঘটনায় তিনজন নিরাপত্তাকর্মী আহত হয়েছিলেন।

এর আগে ১৬ নভেম্বর লারনু বাইপাস এলাকায় সংঘর্ষে মৃত্যু হয়েছিল তার সহযোগী উমর নিসার ভাটের। এরপর থেকেই লতিফের খোঁজে তল্লাশি আরও জোরদার করে নিরাপত্তাবাহিনী।

লতিফের মৃত্যুর পরেও এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। অন্য কোনও জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন নিরাপত্তাকর্মীরা।

1 Views 0 Likes 0 Comments

Related News

Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা
দেশ

Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা

পটনা: একটি সেতুর নামকরণ ঘিরেই বিহারের রাজনীতিতে নতুন করে উত্তাপ। পটনার কাচ্চি দরগাহ থেকে বৈশালীর বিদুপুর পর্যন্ত নির্মিত ছয় লেনের সেতুর নাম রাখা হয়েছে ‘নীতীশ সেতু’। আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই মুখোমুখি আরজেডি এবং জেডি...

১৮ নভে ২০২৬, ১১:৪৭ এএম · 2 মিনিট
Kulgam Encounter: আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে লড়াইয়ে মৃত্যু লতিফের! ১৫ লক্ষের পুরস্কার ছিল জঙ্গি কমান্ডারের মাথায়
দেশ

Kulgam Encounter: আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে লড়াইয়ে মৃত্যু লতিফের! ১৫ লক্ষের পু...

শ্রীনগর: আত্মসমর্পণের আবেদন জানিয়েছিল নিরাপত্তাবাহিনী। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে নাকি বলেছিল, ‘আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই।’ এরপরই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল লস্কর-ই-তইবার সক্রিয় কমান্ডার মহ...

১৮ নভে ২০২৬, ১১:৪৩ এএম · 2 মিনিট
Yogi Adityanath: ‘১.২৭ কোটি হিন্দু ভোটার কোথায় গেল?’ যোগীর দাবিতে প্রশ্ন নির্বাচন কমিশনের
দেশ

Yogi Adityanath: ‘১.২৭ কোটি হিন্দু ভোটার কোথায় গেল?’ যোগীর দাবিতে প্রশ্ন নির্বাচন...

লখনউ: উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ পড়েছে! ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই দাবি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। এবার সেই দাবির প্রেক্ষিতে মুখ খুলল নির্বাচন কমি...

১৮ নভে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
Bengaluru: বিচার পেতে বছরের পর বছর অপেক্ষা! বেঙ্গালুরুর নিম্ন আদালতে ঝুলে ৪.৩ লক্ষ মামলা
দেশ

Bengaluru: বিচার পেতে বছরের পর বছর অপেক্ষা! বেঙ্গালুরুর নিম্ন আদালতে ঝুলে ৪.৩ লক্ষ...

বেঙ্গালুরু: আদালত রয়েছে, বিচারক রয়েছেন, রয়েছে মামলার শুনানির পরিকাঠামোও। তবু সময়মতো বিচার মিলছে না। একের পর এক নতুন মামলা জমা পড়ছে, অথচ পুরনো মামলার নিষ্পত্তির গতি তার সঙ্গে পাল্লা দিতে পারছে না। ফলে বেঙ্গালুরুর নিম্ন আ...

১৮ নভে ২০২৬, ১০:৪৭ এএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.