JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৫:৫০ পিএম
Breaking
Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধন... Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা Calcutta High Court: আদালতের শোকজে অভিষেক, পাল্টা প্রশ্ন জ্ঞানেশ কুমারকে নিয়ে! নতুন করে উ... Rahul Gandhi: রাজীব-সোনিয়া বিতর্কের মধ্যেই বিজেপিকে নিশানা করে শিব-পার্বতীর ছবি পোস্ট রাহু... Lalit Modi: ‘প্রাণনাশের হুমকি ছিল!’ ১৬ বছর পর ভারত ছাড়া নিয়ে বিস্ফোরক ললিত মোদী Mohammed Shami: শামি রাজস্থানে, ৮ কোটিতে নতুন দল! লখনউয়ে ফিরলেন স্যাম কারান Cyber Attack: প্রযুক্তির ধাক্কায় বিপর্যস্ত বিশ্ব! ব্যাংক থেকে বিমান পরিষেবা, একের পর এক অচ... রাতের অন্ধকার অদ্ভুত কাণ্ড কুণাল ঘোষের বাড়িতে, শুরু রাজনৈতিক চর্চা Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধন... Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা Calcutta High Court: আদালতের শোকজে অভিষেক, পাল্টা প্রশ্ন জ্ঞানেশ কুমারকে নিয়ে! নতুন করে উ... Rahul Gandhi: রাজীব-সোনিয়া বিতর্কের মধ্যেই বিজেপিকে নিশানা করে শিব-পার্বতীর ছবি পোস্ট রাহু... Lalit Modi: ‘প্রাণনাশের হুমকি ছিল!’ ১৬ বছর পর ভারত ছাড়া নিয়ে বিস্ফোরক ললিত মোদী Mohammed Shami: শামি রাজস্থানে, ৮ কোটিতে নতুন দল! লখনউয়ে ফিরলেন স্যাম কারান Cyber Attack: প্রযুক্তির ধাক্কায় বিপর্যস্ত বিশ্ব! ব্যাংক থেকে বিমান পরিষেবা, একের পর এক অচ... রাতের অন্ধকার অদ্ভুত কাণ্ড কুণাল ঘোষের বাড়িতে, শুরু রাজনৈতিক চর্চা

Weather: আজ থেকেই দুর্যোগ শুরু বাংলায়! তুমুল প্রবল বর্ষণের পূর্বাভাস কলকাতা-দক্ষিণবঙ্গে

Weather: আজ থেকেই দুর্যোগ শুরু বাংলায়! তুমুল প্রবল বর্ষণের পূর্বাভাস কলকাতা-দক্ষিণবঙ্গে
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। ক্রমশ শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী ২০ নভেম্বর, শুক্রবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে চলতি সপ্তাহে বুধবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সময় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ১৯ নভেম্বর রাতের দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। তখন ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সপ্তাহজুড়ে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আকভান ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে বাংলার উপকূলে সরাসরি আঘাত হানার আশঙ্কা নেই। যদিও এর প্রভাবে আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতার আকাশে রোদের দেখা মিললেও আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বুধবার থেকেই পরিস্থিতির পরিবর্তন হতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি কিছুটা আলাদা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কয়েকটি এলাকায় মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবারও পাহাড় সংলগ্ন কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এরপর উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

6 Views 0 Likes 0 Comments

Related News

Calcutta High Court: আদালতের শোকজে অভিষেক, পাল্টা প্রশ্ন জ্ঞানেশ কুমারকে নিয়ে! নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি
মহানগর

Calcutta High Court: আদালতের শোকজে অভিষেক, পাল্টা প্রশ্ন জ্ঞানেশ কুমারকে নিয়ে! নত...

এই নির্দেশের পরেই ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেন অভিষেক। তাঁর প্রশ্ন, তাঁকে যদি শোকজ নোটিশ দেওয়া হয়, তাহলে জ্ঞানেশ কুমারকে কেন একইভাবে শোকজ করা হবে না? নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব তৃণমূলের এই নেতা

১৭ নভে ২০২৬, ০৫:৩২ পিএম · 2 মিনিট
রাতের অন্ধকার অদ্ভুত কাণ্ড কুণাল ঘোষের বাড়িতে, শুরু রাজনৈতিক চর্চা
মহানগর

রাতের অন্ধকার অদ্ভুত কাণ্ড কুণাল ঘোষের বাড়িতে, শুরু রাজনৈতিক চর্চা

নিউজ ডেস্ক: আজ কার্তিক পুজো । তার আগে থেকেই শুরু হয়েছে সবার বাড়ির সামনে গিয়ে কার্তিক ঠাকুর ফেলা। দরজা খুললেই দেখা যাচ্ছে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন কার্তিক ঠাকুর। কার্তিক পুজোকে কেন্দ্র করে এবার নতুন চর্চা শুরু হয়েছে ...

১৭ নভে ২০২৬, ০৫:২০ পিএম · 2 মিনিট
Sharmistha Bhowmik Roy : নেপাল বিপর্যয়ের পর নিখোঁজ শর্মিষ্ঠা, আশায় দিন গুনছেন শুভ্রাংশু
মহানগর

Sharmistha Bhowmik Roy : নেপাল বিপর্যয়ের পর নিখোঁজ শর্মিষ্ঠা, আশায় দিন গুনছেন শু...

গত ২৬ আগস্ট থেকে তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। স্ত্রীকে খুঁজে পেতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বামী শুভ্রাংশু রায়।

১৭ নভে ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
চোরবাগানকাণ্ডে মুখ খোলার জের, শোকজ কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্ন চিকিৎসক
মহানগর

চোরবাগানকাণ্ডে মুখ খোলার জের, শোকজ কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্ন চিকিৎসক

কলকাতা, নিউজ ডেস্ক: চোরবাগানকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজের অব্যবস্থা নিয়ে মুখ খোলার জের। এবার শোকজ করা হল ইন্টার্ন চিকিৎসকদের। কলকাতা মেডিক্যাল কলেজে ৮ ইন্টার্ন চিকিৎসককে শোকজ করা হয়েছে বলে খবর। আগামী ৩ দিনের মধ্যে জবাব...

১৭ নভে ২০২৬, ০৩:৪১ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.