JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০১:৩৩ পিএম
Breaking
ধোনির বিদায়ে আবেগের বিস্ফোরণ! রোহিত, বুমরাহর বার্তার পাশাপাশি নজর কাড়লেন বৈভবও Kulgam Encounter: কাশ্মীর থেকে স্থানীয় জঙ্গিদের মূলোৎপাটন? অমিত শাহের বড় ঘোষণা! MS Dhoni: ড্রোনের আলোয় ভাসল চেন্নাই, ধোনিকে বিদায় জানাতে ‘থালা ফরএভার’ সিএসকের Argentina vs Costa Rica: কোস্টারিকাকে সাত গোল আর্জেন্টিনার এক শিশুর শরীর থেকে বেরনো লিভার বাঁচাল আর এক শিশুকে! বিরল ‘ডমিনো’ প্রতিস্থাপনে প্রাণ ফিরল চ... International Men's Day 2026: 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস, 2026-এর থিম ‘দ্য ফিউচার ই... College Street: বইয়ের স্টল ঘিরে কলেজ স্ট্রিটে তুলকালাম! পরপর দু’দিন পুলিশের সঙ্গে ধস্তাধস্... জিটিএ 6-এর নেশায় স্কুল কামাই! পড়ুয়াদের আটকাতে অভিনব টোপ ধোনির বিদায়ে আবেগের বিস্ফোরণ! রোহিত, বুমরাহর বার্তার পাশাপাশি নজর কাড়লেন বৈভবও Kulgam Encounter: কাশ্মীর থেকে স্থানীয় জঙ্গিদের মূলোৎপাটন? অমিত শাহের বড় ঘোষণা! MS Dhoni: ড্রোনের আলোয় ভাসল চেন্নাই, ধোনিকে বিদায় জানাতে ‘থালা ফরএভার’ সিএসকের Argentina vs Costa Rica: কোস্টারিকাকে সাত গোল আর্জেন্টিনার এক শিশুর শরীর থেকে বেরনো লিভার বাঁচাল আর এক শিশুকে! বিরল ‘ডমিনো’ প্রতিস্থাপনে প্রাণ ফিরল চ... International Men's Day 2026: 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস, 2026-এর থিম ‘দ্য ফিউচার ই... College Street: বইয়ের স্টল ঘিরে কলেজ স্ট্রিটে তুলকালাম! পরপর দু’দিন পুলিশের সঙ্গে ধস্তাধস্... জিটিএ 6-এর নেশায় স্কুল কামাই! পড়ুয়াদের আটকাতে অভিনব টোপ

MS Dhoni: ড্রোনের আলোয় ভাসল চেন্নাই, ধোনিকে বিদায় জানাতে ‘থালা ফরএভার’ সিএসকের

MS Dhoni: ড্রোনের আলোয় ভাসল চেন্নাই, ধোনিকে বিদায় জানাতে ‘থালা ফরএভার’ সিএসকের
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: একটা যুগের অবসান। আইপিএলে ক্রিকেটার হিসাবে মহেন্দ্র সিংহ ধোনির যাত্রা শেষ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই আবেগে ভাসল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। প্রিয় অধিনায়ককে সম্মান জানাতে অভিনব আয়োজন করল পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। মঙ্গলবার রাতে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামের আকাশ আলোয় সাজিয়ে ধোনিকে বিশেষ শ্রদ্ধা জানাল ফ্র্যাঞ্চাইজি। ড্রোনের কারুকাজে ফুটে উঠল তাঁর মুখ, বিখ্যাত হেলিকপ্টার শট, উইকেটের পিছনে স্টাম্পিংয়ের মুহূর্ত। সঙ্গে জ্বলজ্বল করল তাঁর সাত নম্বর জার্সি এবং ‘থালা ফরএভার’ বার্তা।

https://x.com/SportsNexusNews/status/2122731536420360235?a=cTsRloT9Smn4Gcg3qb0&s=20

সিএসকের ইনস্টাগ্রাম লাইভে সম্প্রচারিত হয় এই বিশেষ ড্রোন শো। ধোনির সঙ্গে চেন্নাইয়ের দীর্ঘ সম্পর্কের নানা মুহূর্তকে এক সুতোয় বাঁধার চেষ্টা ছিল এই আয়োজনে। আকাশে ভেসে ওঠে সিএসকের লোগোও। গোটা আয়োজনের মূল বার্তা ছিল একটাই—খেলোয়াড় ধোনির বিদায় হলেও চেন্নাইয়ের কাছে তিনি চিরকালই ‘থালা’ মানে কিং।

মঙ্গলবারই আইপিএলে ক্রিকেটার হিসাবে অবসরের কথা নিশ্চিত করে সিএসকে। ২০২৭ সালের মরসুম থেকে দলের মেন্টরের দায়িত্ব পালন করবেন ধোনি। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুম থেকেই চেন্নাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক। মাঝে ২০১৬ ও ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেললেও ২০১৮ সালে চেন্নাইয়ে ফিরে দলকে চ্যাম্পিয়ন করেন। তাঁর নেতৃত্বে পাঁচ বার আইপিএল জেতে সিএসকে।

আইপিএলে ২৭৮ ম্যাচে ৫৪৩৯ রান করে কেরিয়ার শেষ করলেন ধোনি। রয়েছে ২৪টি অর্ধশতরান। অধিনায়ক হিসাবে দলকে দশ বার ফাইনালে তুলেছেন। ২০২৪ সালে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে নেতৃত্ব তুলে দিলেও খেলোয়াড় হিসাবে দলের সঙ্গে ছিলেন। ২০২৬ সালের মরসুমে চোটের কারণে খেলতে পারেননি। এবার নতুন ভূমিকায় চেন্নাইয়ের ড্রেসিংরুমে থাকবেন তিনি।

4 Views 0 Likes 0 Comments

Related News

ধোনির বিদায়ে আবেগের বিস্ফোরণ! রোহিত, বুমরাহর বার্তার পাশাপাশি নজর কাড়লেন বৈভবও
ময়দান

ধোনির বিদায়ে আবেগের বিস্ফোরণ! রোহিত, বুমরাহর বার্তার পাশাপাশি নজর কাড়লেন বৈভবও

স্পোর্টস ডেস্ক: শেষ হল আইপিএলের মঞ্চে মহেন্দ্র সিং ধোনির খেলোয়াড়জীবনের এক বর্ণময় অধ্যায়। দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের পর এবার ব্যাট-প্যাড তুলে রেখে নতুন দায়িত্বে দেখা যাবে তাঁকে। চেন্নাই সুপার কিংসের হয়ে আর মাঠে নামবেন না ধ...

১৮ নভে ২০২৬, ০১:১৫ পিএম · 2 মিনিট
Argentina vs Costa Rica: কোস্টারিকাকে সাত গোল আর্জেন্টিনার
ময়দান

Argentina vs Costa Rica: কোস্টারিকাকে সাত গোল আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: মেসিহীন আর্জেন্টিনার প্রথম ম্যাচে হার। উরুগুয়ের কাছে ১-২ গোলে পরাজয়ের ধাক্কা সামলে এ বার দুরন্ত প্রত্যাবর্তন বিশ্বচ্যাম্পিয়নদের। কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির অবসরের পর প্রথ...

১৮ নভে ২০২৬, ০১:০৭ পিএম · 1 মিনিট
পাকিস্তানকে হারিয়ে ফের শ্রেষ্ঠত্বের মুকুট, দশম বার সাফ চ্যাম্পিয়ন ভারত!
ময়দান

পাকিস্তানকে হারিয়ে ফের শ্রেষ্ঠত্বের মুকুট, দশম বার সাফ চ্যাম্পিয়ন ভারত!

 পাকিস্তান মানেই ভারতের দাপট! সে যুদ্ধের ময়দান হোক কিংবা খেলার মাঠ, প্রতিবেশীকে বারবার নিজের শ্রেষ্ঠত্ব বুঝিয়ে দিতে অভ্যস্ত ভারত। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামেও তার অন্যথা হল না। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্...

১৭ নভে ২০২৬, ১০:২৭ পিএম · 2 মিনিট
১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাকু
ময়দান

১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাক...

বেলজিয়ামের ফুটবল ইতিহাসে একটি দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নিলেন বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। সোমবার অর্থাৎ ১৬ নভেম্বর, ২০২৬, নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ৩৩ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান। রবিবার উয়েফা নেশনস লিগে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে ওঠার ঠিক পরের দিনই এই ঘোষণা দিলেন তিনি। ওই ম্যাচে স্কোয়াডে থাকলেও বেঞ্চেই বসে ছিলেন লুকাকু। এর আগে কোমরের চোটের কারণে তুরস্কের বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি তিনি। ফলে গত অক্টোবরে ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলে হারা ম্যাচটিই বেলজিয়ামের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হয়ে থাকল।

১৭ নভে ২০২৬, ০৮:৩৫ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.