JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০২:৩৩ পিএম
Breaking
Naseer Khan Maroofkhil: ইডেনের ৬১ বছরের কীর্তির পুনরাবৃত্তি আফগান তরুণের Illegal Gas Business : বাড়ির ভিতরেই গ্যাসের মারণ কারবার! সারসুনায় হানা দিয়ে ৩২ সিলিন্ডার... Raj Shamani: ১০ হাজার টাকা ধার থেকে বিশ্বজয়! জো রোগানকে হারানো ভারতীয় তরুণের অবিশ্বাস্য কা... ধোনির বিদায়ে আবেগের বিস্ফোরণ! রোহিত, বুমরাহর বার্তার পাশাপাশি নজর কাড়লেন বৈভবও Kulgam Encounter: কাশ্মীর থেকে স্থানীয় জঙ্গিদের মূলোৎপাটন? অমিত শাহের বড় ঘোষণা! MS Dhoni: ড্রোনের আলোয় ভাসল চেন্নাই, ধোনিকে বিদায় জানাতে ‘থালা ফরএভার’ সিএসকের Argentina vs Costa Rica: কোস্টারিকাকে সাত গোল আর্জেন্টিনার এক শিশুর শরীর থেকে বেরনো লিভার বাঁচাল আর এক শিশুকে! বিরল ‘ডমিনো’ প্রতিস্থাপনে প্রাণ ফিরল চ... Naseer Khan Maroofkhil: ইডেনের ৬১ বছরের কীর্তির পুনরাবৃত্তি আফগান তরুণের Illegal Gas Business : বাড়ির ভিতরেই গ্যাসের মারণ কারবার! সারসুনায় হানা দিয়ে ৩২ সিলিন্ডার... Raj Shamani: ১০ হাজার টাকা ধার থেকে বিশ্বজয়! জো রোগানকে হারানো ভারতীয় তরুণের অবিশ্বাস্য কা... ধোনির বিদায়ে আবেগের বিস্ফোরণ! রোহিত, বুমরাহর বার্তার পাশাপাশি নজর কাড়লেন বৈভবও Kulgam Encounter: কাশ্মীর থেকে স্থানীয় জঙ্গিদের মূলোৎপাটন? অমিত শাহের বড় ঘোষণা! MS Dhoni: ড্রোনের আলোয় ভাসল চেন্নাই, ধোনিকে বিদায় জানাতে ‘থালা ফরএভার’ সিএসকের Argentina vs Costa Rica: কোস্টারিকাকে সাত গোল আর্জেন্টিনার এক শিশুর শরীর থেকে বেরনো লিভার বাঁচাল আর এক শিশুকে! বিরল ‘ডমিনো’ প্রতিস্থাপনে প্রাণ ফিরল চ...

Naseer Khan Maroofkhil: ইডেনের ৬১ বছরের কীর্তির পুনরাবৃত্তি আফগান তরুণের

Naseer Khan Maroofkhil: ইডেনের ৬১ বছরের কীর্তির পুনরাবৃত্তি আফগান তরুণের
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: টেস্ট অভিষেকেই ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন আফগানিস্তানের ২০ বছরের অলরাউন্ডার নাসির খান মারুফখিল। ব্যাট হাতে শতরান, বল হাতে পাঁচ উইকেটের বেশি—টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে এমন নজির গড়লেন তিনি, যা শেষ বার দেখা গিয়েছিল ১৯৬৫ সালে। ছয় দশকেরও বেশি সময় পর নিউ জিল্যান্ডের ব্রুস টেলরের কীর্তির পুনরাবৃত্তি করলেন আফগান তরুণ।

শারজায় জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে এই নজির গড়েছেন মারুফখিল। প্রথম ইনিংসে বল হাতে ৪৪ ওভার করে ১৫১ রানে সাত উইকেট নেন তিনি। জিম্বাবোয়ের প্রথম ইনিংস শেষ হয় ৩৩৯ রানে। ব্যাট করতে নেমে আফগানিস্তান প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয়ে যায়। আট নম্বরে নেমে ৭৪ বলে ২০ রান করেন মারুফখিল।

দ্বিতীয় ইনিংসে আরও দু’টি উইকেট তুলে নেন তিনি। ফলে ম্যাচে তাঁর উইকেটসংখ্যা দাঁড়ায় ন’টি। এরপর চতুর্থ ইনিংসে ব্যাট হাতে অসম্ভব লড়াই করেন এই বাঁহাতি। প্রায় ছ’ঘণ্টা ক্রিজে কাটিয়ে ২৪২ বলে অপরাজিত ১০১ রান করেন। তাঁর শতরান সত্ত্বেও ৩৬০ রানে শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস। ৫৭ রানে টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে পকেটে পুরে নেয় জিম্বাবোয়ে।

এর আগে ১৯৬৫ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টে ১০৫ রান করার পাশাপাশি পাঁচ উইকেট নিয়েছিলেন ব্রুস টেলর। এত দিন তিনিই ছিলেন এই কীর্তির একমাত্র মালিক। এবার সেই বিরল তালিকায় জায়গা করে নিলেন মারুফখিল। অভিষেক টেস্টে শতরান করা তৃতীয় আফগান ক্রিকেটারও হলেন তিনি। 

পাশাপাশি টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়া আফগান বোলারদের তালিকায় চতুর্থ নাম তাঁর। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি মারুফখিলের এই পারফরম্যান্স আফগান ক্রিকেটের জন্যও বড় প্রাপ্তি। তবে তাঁর লড়াই শেষ পর্যন্ত দলকে হার থেকে বাঁচাতে পারল না।

1 Views 0 Likes 0 Comments

Related News

ধোনির বিদায়ে আবেগের বিস্ফোরণ! রোহিত, বুমরাহর বার্তার পাশাপাশি নজর কাড়লেন বৈভবও
ময়দান

ধোনির বিদায়ে আবেগের বিস্ফোরণ! রোহিত, বুমরাহর বার্তার পাশাপাশি নজর কাড়লেন বৈভবও

স্পোর্টস ডেস্ক: শেষ হল আইপিএলের মঞ্চে মহেন্দ্র সিং ধোনির খেলোয়াড়জীবনের এক বর্ণময় অধ্যায়। দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের পর এবার ব্যাট-প্যাড তুলে রেখে নতুন দায়িত্বে দেখা যাবে তাঁকে। চেন্নাই সুপার কিংসের হয়ে আর মাঠে নামবেন না ধ...

১৮ নভে ২০২৬, ০১:১৫ পিএম · 2 মিনিট
MS Dhoni: ড্রোনের আলোয় ভাসল চেন্নাই, ধোনিকে বিদায় জানাতে ‘থালা ফরএভার’ সিএসকের
ময়দান

MS Dhoni: ড্রোনের আলোয় ভাসল চেন্নাই, ধোনিকে বিদায় জানাতে ‘থালা ফরএভার’ সিএসকের

স্পোর্টস ডেস্ক: একটা যুগের অবসান। আইপিএলে ক্রিকেটার হিসাবে মহেন্দ্র সিংহ ধোনির যাত্রা শেষ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই আবেগে ভাসল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। প্রিয় অধিনায়ককে সম্মান জানাতে অভিনব আয়োজন করল পাঁচ বারের আইপিএল ...

১৮ নভে ২০২৬, ০১:০৯ পিএম · 1 মিনিট
Argentina vs Costa Rica: কোস্টারিকাকে সাত গোল আর্জেন্টিনার
ময়দান

Argentina vs Costa Rica: কোস্টারিকাকে সাত গোল আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: মেসিহীন আর্জেন্টিনার প্রথম ম্যাচে হার। উরুগুয়ের কাছে ১-২ গোলে পরাজয়ের ধাক্কা সামলে এ বার দুরন্ত প্রত্যাবর্তন বিশ্বচ্যাম্পিয়নদের। কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির অবসরের পর প্রথ...

১৮ নভে ২০২৬, ০১:০৭ পিএম · 1 মিনিট
পাকিস্তানকে হারিয়ে ফের শ্রেষ্ঠত্বের মুকুট, দশম বার সাফ চ্যাম্পিয়ন ভারত!
ময়দান

পাকিস্তানকে হারিয়ে ফের শ্রেষ্ঠত্বের মুকুট, দশম বার সাফ চ্যাম্পিয়ন ভারত!

 পাকিস্তান মানেই ভারতের দাপট! সে যুদ্ধের ময়দান হোক কিংবা খেলার মাঠ, প্রতিবেশীকে বারবার নিজের শ্রেষ্ঠত্ব বুঝিয়ে দিতে অভ্যস্ত ভারত। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামেও তার অন্যথা হল না। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্...

১৭ নভে ২০২৬, ১০:২৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.