JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৩:২০ পিএম
Breaking
ইয়েমেনে হুথিদের ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলা, মৃত অন্তত ১৭ কুয়েতে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি, ফের যুদ্ধের দামামা উপসাগরে! Jensen Huang: অবশেষে নীরবতা ভাঙলেন এনভিডিয়ার কর্তা জেনসেন হুয়াং সাইবেরিয়ায় ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, ১৯ জনের মৃত্যু! অন্যদিকে কুড়ুলের কোপে ৫৩০ কোটির বি... Acne Vaccine: গবেষণায় আশার আলো, চলছে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ Sunil Chhetri: ভারতের সাফ জয়ের হ্যাটট্রিকের পর সুনীল ছেত্রীর আবেগঘন বার্তা হেরে ভারত অধিনায়কের উদ্দেশে বর্ণবেদ্বষমূলক অঙ্গভঙ্গি, প্যালেস্টাইন ফুটবলারের বিরুদ্ধে অভিয... Tom Latham: দল নিয়ে বড় ঘোষণা নিউজিল্যান্ড অধিনায়কের ইয়েমেনে হুথিদের ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলা, মৃত অন্তত ১৭ কুয়েতে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি, ফের যুদ্ধের দামামা উপসাগরে! Jensen Huang: অবশেষে নীরবতা ভাঙলেন এনভিডিয়ার কর্তা জেনসেন হুয়াং সাইবেরিয়ায় ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, ১৯ জনের মৃত্যু! অন্যদিকে কুড়ুলের কোপে ৫৩০ কোটির বি... Acne Vaccine: গবেষণায় আশার আলো, চলছে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ Sunil Chhetri: ভারতের সাফ জয়ের হ্যাটট্রিকের পর সুনীল ছেত্রীর আবেগঘন বার্তা হেরে ভারত অধিনায়কের উদ্দেশে বর্ণবেদ্বষমূলক অঙ্গভঙ্গি, প্যালেস্টাইন ফুটবলারের বিরুদ্ধে অভিয... Tom Latham: দল নিয়ে বড় ঘোষণা নিউজিল্যান্ড অধিনায়কের

কুয়েতে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি, ফের যুদ্ধের দামামা উপসাগরে!

কুয়েতে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি, ফের যুদ্ধের দামামা উপসাগরে!
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করল ইরানের সেনাবাহিনী। বুধবার ভোরে আলি আল সালেম বিমানঘাঁটিকে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। এই ঘটনার জেরে কয়েক সপ্তাহ পর ফের কুয়েতে বেজে উঠল আকাশ প্রতিরক্ষা সতর্কবার্তা।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়েছে, কুয়েতের ওই মার্কিন ঘাঁটিতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলার বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি আমেরিকার সেন্ট্রাল কমান্ড। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কার্যকলাপ তদারকির দায়িত্বে রয়েছে এই সংস্থা।

এর আগে বুধবার কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা করছে। তবে হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। অন্য দিকে, কুয়েতের বিদেশ মন্ত্রক ইরানের বারবার হামলার নিন্দা করেছে। তাদের বক্তব্য, এই ধরনের ‘অপরাধমূলক’ হামলা কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।

সম্প্রতি বাহরাইনেও মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের হামলার পর থেকেই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে নিশানা করার কথা জানিয়ে আসছে তেহরান। কুয়েতের এই ঘটনাকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

ইয়েমেনে হুথিদের ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলা, মৃত অন্তত ১৭
বিদেশ

ইয়েমেনে হুথিদের ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলা, মৃত অন্তত ১৭

নিউজ ডেস্ক: ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বড়সড় বিমান হামলা চালাল সৌদি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার রাতের এই হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রক। ...

১৮ নভে ২০২৬, ০৩:০৬ পিএম · 1 মিনিট
Jensen Huang: অবশেষে নীরবতা ভাঙলেন এনভিডিয়ার কর্তা জেনসেন হুয়াং
বিদেশ

Jensen Huang: অবশেষে নীরবতা ভাঙলেন এনভিডিয়ার কর্তা জেনসেন হুয়াং

নিউজ ডেস্ক: এনভিডিয়ার শীর্ষ পদ থেকে সরে যাওয়ার পর অবশেষে মুখ খুললেন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। ব্যক্তিগত জীবনে গুরুতর ভুলের কথা স্বীকার করে সংস্থার পরিচালন পর্ষদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন তিনি। একই সঙ্গে...

১৮ নভে ২০২৬, ০৩:০৩ পিএম · 2 মিনিট
সাইবেরিয়ায় ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, ১৯ জনের মৃত্যু! অন্যদিকে কুড়ুলের কোপে ৫৩০ কোটির বিমান অকেজো!
বিদেশ

সাইবেরিয়ায় ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, ১৯ জনের মৃত্যু! অন্যদিকে কুড়ুলের কোপে ৫৩০...

নিউজ ডেস্ক: সাইবেরিয়ায় ভেঙে পড়ল রাশিয়ার একটি সামরিক পরিবহণ বিমান। মঙ্গলবার পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দুর্ঘটনায় বিমানের ১৯ জন আরোহীরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্...

১৮ নভে ২০২৬, ০২:৫৮ পিএম · 1 মিনিট
জিটিএ 6-এর নেশায় স্কুল কামাই! পড়ুয়াদের আটকাতে অভিনব টোপ
বিদেশ

জিটিএ 6-এর নেশায় স্কুল কামাই! পড়ুয়াদের আটকাতে অভিনব টোপ

নিউজ ডেস্ক: ভিডিও গেমের প্রতি পড়ুয়াদের প্রবল আকর্ষণ। আর সেই আকর্ষণের কেন্দ্রে এখন বহু প্রতীক্ষিত ‘গ্র্যান্ড থেফট অটো 6’ (GTA 6)। আগামী 19 নভেম্বর বাজারে আসার কথা এই গেমের। কিন্তু গেম প্রকাশের দিন স্কুলে পড়ুয়াদের উপস্থি...

১৮ নভে ২০২৬, ১২:৫৭ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.