JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৭:৫৯ পিএম
Breaking
D Gukesh: দাবার বিশ্বযুদ্ধ আসন্ন, চৌষট্টি খোপে গুকেশ নামার আগে জেনে নিন ফাইনালের কিছু অজান... Bangladesh: ধর্মের সমালোচনা করলেই হামলা? লিহন প্রাইমের পাশে দাঁড়িয়ে উগ্রবাদীদের বিরুদ্ধে গ... আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মুখে অস্তি... Quad Summit: চিনকে বার্তা, ইন্দো-প্যাসিফিকে নতুন কৌশল! মোদী-ট্রাম্পের বৈঠকে ছ’টি বড় উদ্যো... College Street : বুক স্টল বসানোকে কেন্দ্র করে SFI-ABVP সংঘর্ষ! ডিম, ইট, চকলেট বোমায় দিনভর... MS Dhoni: ধোনিকে গালিগালাজ করেছিলেন সিএসকের ক্রিকেটার! দলীয় স্বার্থে অপমান হজম করেছিলেন মা... সোনার দামে 25 শতাংশ পতন, রুপোও হারিয়েছে উজ্জ্বলতা ‘মধ্যবিত্ত মধ্যবিত্তই থেকে যায়, কারণ কেউ ঝুঁকি নিতে চায় না!’ D Gukesh: দাবার বিশ্বযুদ্ধ আসন্ন, চৌষট্টি খোপে গুকেশ নামার আগে জেনে নিন ফাইনালের কিছু অজান... Bangladesh: ধর্মের সমালোচনা করলেই হামলা? লিহন প্রাইমের পাশে দাঁড়িয়ে উগ্রবাদীদের বিরুদ্ধে গ... আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মুখে অস্তি... Quad Summit: চিনকে বার্তা, ইন্দো-প্যাসিফিকে নতুন কৌশল! মোদী-ট্রাম্পের বৈঠকে ছ’টি বড় উদ্যো... College Street : বুক স্টল বসানোকে কেন্দ্র করে SFI-ABVP সংঘর্ষ! ডিম, ইট, চকলেট বোমায় দিনভর... MS Dhoni: ধোনিকে গালিগালাজ করেছিলেন সিএসকের ক্রিকেটার! দলীয় স্বার্থে অপমান হজম করেছিলেন মা... সোনার দামে 25 শতাংশ পতন, রুপোও হারিয়েছে উজ্জ্বলতা ‘মধ্যবিত্ত মধ্যবিত্তই থেকে যায়, কারণ কেউ ঝুঁকি নিতে চায় না!’

Bangladesh: ধর্মের সমালোচনা করলেই হামলা? লিহন প্রাইমের পাশে দাঁড়িয়ে উগ্রবাদীদের বিরুদ্ধে গর্জে উঠলেন তসলিমা নাসরিন

Bangladesh: ধর্মের সমালোচনা করলেই হামলা? লিহন প্রাইমের পাশে দাঁড়িয়ে উগ্রবাদীদের বিরুদ্ধে গর্জে উঠলেন তসলিমা নাসরিন
লিহনের পাশে দাঁড়িয়ে গর্জে উঠলেন তসলিমা ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ফেনীতে মুক্তচিন্তক ও অনলাইন অ্যাক্টিভিস্ট লিহন প্রাইমের ওপর উগ্রবাদীদের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক কড়া প্রতিক্রিয়ায় তিনি এই ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন এবং অবিলম্বে লিহন প্রাইম ও তাঁর স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তসলিমা নাসরিন তাঁর বক্তব্যে বর্তমান সমাজব্যবস্থার দ্বিচারিতার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, যে সমাজ মানুষের শরীরে লাঠির আঘাতের চেয়ে তথাকথিত 'ধর্মের অনুভূতিতে আঘাত'কে বেশি ভয়ংকর মনে করে, সেই সমাজে কোনো মানুষই নিরাপদ থাকতে পারে না।  তসলিমা উল্লেখ করেন, শত শত মুক্তচিন্তকের মতোই আজ লিহন প্রাইমও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফেনীতে উন্মত্ত জিহাদিরা তাঁকে শুধু নির্মমভাবে মারধরই করেনি, বরং পুলিশ তাঁকে উদ্ধার করে গাড়িতে তোলার সময়ও হামলা চালিয়েছে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। লিহন প্রাইমের 'অপরাধ' হিসেবে ফেসবুকে ইসলামের সমালোচনা করার বিষয়টি উল্লেখ করে তসলিমা স্পষ্ট ভাষায় বলেন, ইসলামসহ পৃথিবীর সমস্ত ধর্মেরই সমালোচনা করার পূর্ণ অধিকার মানুষের রয়েছে। ধর্মগ্রন্থের বক্তব্য, ধর্মের ইতিহাস, ধর্মীয় বিধান এবং নারীর প্রতি ধর্মের আচরণ—সবকিছুই যুক্তির নিরিখে প্রশ্নের বিষয়।

ধর্মের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করে তসলিমা নাসরিন প্রশ্ন তোলেন, ধর্ম মানুষের পোশাক, প্রেম, বিয়ে থেকে শুরু করে উত্তরাধিকার পর্যন্ত নিয়ন্ত্রণ করতে চাইবে, অথচ মানুষ ধর্মকে প্রশ্ন করতে পারবে না—এই একচ্ছত্র ক্ষমতা ধর্মকে কে দিয়েছে? তিনি আরও বলেন, কারও কাছে কোনো বিশ্বাস পবিত্র হওয়ার অর্থ এই নয় যে পৃথিবীর বাকি মানুষকেও তার সামনে মাথা নোয়াতে হবে। তসলিমার মতে, সমাজে কেউ ঈশ্বরে বিশ্বাস করেন, আবার কেউ করেন না। কেউ ধর্মকে সত্য মনে করেন, কেউবা মানুষের তৈরি কল্পনা হিসেবে দেখেন। বিশ্বাসী মানুষ যেমন তাঁর বিশ্বাস প্রচারের অধিকার রাখেন, অবিশ্বাসী মানুষেরও তেমনই তাঁর অবিশ্বাস প্রকাশ করার অধিকার রয়েছে। তিনি সতর্ক করে বলেন, একপক্ষের কথা বলার অবাধ অধিকার থাকবে, আর অন্যপক্ষ মুখ খুললেই তাঁর বাড়ির নিচে লাঠি নিয়ে লোক জমা হবে—এভাবে কখনো মতপ্রকাশের স্বাধীনতা টিকে থাকতে পারে না। এর মাধ্যমে সমাজে কেবল ধর্মীয় আধিপত্যই প্রতিষ্ঠিত হয়।

এই বর্বরোচিত পরিস্থিতির অবসান ঘটাতে তসলিমা নাসরিন রাষ্ট্র ও প্রশাসনের কাছে তিনটি জরুরি দাবি তুলে ধরেছেন সেগুলি হলো,  প্রথমত হামলায় আহত লিহন প্রাইমের অবিলম্বে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং তাঁর ও তাঁর স্ত্রীর সার্বিক নিরাপত্তা দিতে হবে। দ্বিতীয়ত শুধুমাত্র ধর্মের সমালোচনা বা অবিশ্বাস প্রকাশের অভিযোগে লিহন প্রাইমসহ কাউকেই আটক রাখা চলবে না। বিশ্বাস করার স্বাধীনতার পাশাপাশি বিশ্বাস প্রত্যাখ্যান করার স্বাধীনতাও নিশ্চিত করতে হবে।
সর্বোপরি কারও ধর্মানুভূতি অন্য মানুষের শরীরে লাঠি চালানোর অধিকার দেয় না। তাই রাষ্ট্রকে অবশ্যই উগ্রবাদীদের পক্ষ না নিয়ে মানুষের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তার পক্ষে দাঁড়াতে হবে।

3 Views 0 Likes 0 Comments

Related News

আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মুখে অস্তিত্ব
বিদেশ

আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মু...

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের দুর্গম অঞ্চল থেকে বেরিয়ে আসা বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী ‘আওয়া’ (Awá) জনগোষ্ঠীর কিছু বিরল ছবি ও ভিডিও সামনে এসেছে। মানবাধিকার কর্মীদের মতে, এই ঘটনাটি প্রমাণ করে যে অবৈধ কাঠুরে, শিকারি এবং খামারিদের ক্রমবর্ধমান অনুপ্রবেশের কারণে এই বিচ্ছিন্ন আদিবাসীরা কতটা চরম অস্তিত্বের সংকটে পড়েছেন।

১৮ নভে ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
Quad Summit: চিনকে বার্তা, ইন্দো-প্যাসিফিকে নতুন কৌশল! মোদী-ট্রাম্পের বৈঠকে ছ’টি বড় উদ্যোগে সিলমোহর কোয়াডের
বিদেশ

Quad Summit: চিনকে বার্তা, ইন্দো-প্যাসিফিকে নতুন কৌশল! মোদী-ট্রাম্পের বৈঠকে ছ’টি ব...

নয়াদিল্লি: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, বাণিজ্য এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও মজবুত করতে একগুচ্ছ নতুন উদ্যোগ ঘোষণা করল চার দেশের জোট কোয়াড। মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আয়োজিত বৈঠকে অংশ নেন ভারতের প্রধানমন...

১৮ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম · 5 মিনিট
নিউ ইয়র্কের ১,৪২৮ ফুটের আকাশচুম্বী বহুতলে উঠেই বিপাকে ১৮ বছরের তরুণী
বিদেশ

নিউ ইয়র্কের ১,৪২৮ ফুটের আকাশচুম্বী বহুতলে উঠেই বিপাকে ১৮ বছরের তরুণী

নিউ ইয়র্ক: আকাশচুম্বী বহুতলের গায়ে উঠে পড়েছিলেন ১৮ বছরের এক তরুণী। উদ্দেশ্য? শহরের অসাধারণ দৃশ্য দেখা! কিন্তু সেই বিপজ্জনক কাণ্ডের জেরে শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হতে হল তাঁকে। আদালতে হাজিরার পরেও অবশ্য বিন্দুমাত...

১৮ নভে ২০২৬, ০৬:৪৪ পিএম · 3 মিনিট
Donald Trump: কোণঠাসা অর্থনৈতিক উপদেষ্টারা, বিদেশনীতি নিয়েই বেশি ব্যস্ত প্রেসিডেন্ট!
বিদেশ

Donald Trump: কোণঠাসা অর্থনৈতিক উপদেষ্টারা, বিদেশনীতি নিয়েই বেশি ব্যস্ত প্রেসিডেন্...

নিউজ ডেস্ক: মার্কিন রাজনীতিতে নির্বাচনের ফল অনেক সময় সরকারের কাজের মূল্যায়ন হিসেবে দেখা হয়। 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ নিয়ে ভোটারদের অসন্তোষের প্রতিফলন ঘটেছে। অথচ নির্বাচনী ধাক্কার পরেও দে...

১৮ নভে ২০২৬, ০৬:০৮ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.