JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৭:৫৭ পিএম
Breaking
আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মুখে অস্তি... Quad Summit: চিনকে বার্তা, ইন্দো-প্যাসিফিকে নতুন কৌশল! মোদী-ট্রাম্পের বৈঠকে ছ’টি বড় উদ্যো... College Street : বুক স্টল বসানোকে কেন্দ্র করে SFI-ABVP সংঘর্ষ! ডিম, ইট, চকলেট বোমায় দিনভর... MS Dhoni: ধোনিকে গালিগালাজ করেছিলেন সিএসকের ক্রিকেটার! দলীয় স্বার্থে অপমান হজম করেছিলেন মা... সোনার দামে 25 শতাংশ পতন, রুপোও হারিয়েছে উজ্জ্বলতা ‘মধ্যবিত্ত মধ্যবিত্তই থেকে যায়, কারণ কেউ ঝুঁকি নিতে চায় না!’ Aaryavir Sehwag: বীরুর ছায়া ছেড়ে নিজের পরিচয় গড়ার লড়াই, ব্যাট হাতে বাবাকেও ছাপিয়ে যা... কাজের দায়িত্ব নিয়ে নিজেই এগোবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মুখে অস্তি... Quad Summit: চিনকে বার্তা, ইন্দো-প্যাসিফিকে নতুন কৌশল! মোদী-ট্রাম্পের বৈঠকে ছ’টি বড় উদ্যো... College Street : বুক স্টল বসানোকে কেন্দ্র করে SFI-ABVP সংঘর্ষ! ডিম, ইট, চকলেট বোমায় দিনভর... MS Dhoni: ধোনিকে গালিগালাজ করেছিলেন সিএসকের ক্রিকেটার! দলীয় স্বার্থে অপমান হজম করেছিলেন মা... সোনার দামে 25 শতাংশ পতন, রুপোও হারিয়েছে উজ্জ্বলতা ‘মধ্যবিত্ত মধ্যবিত্তই থেকে যায়, কারণ কেউ ঝুঁকি নিতে চায় না!’ Aaryavir Sehwag: বীরুর ছায়া ছেড়ে নিজের পরিচয় গড়ার লড়াই, ব্যাট হাতে বাবাকেও ছাপিয়ে যা... কাজের দায়িত্ব নিয়ে নিজেই এগোবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা

আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মুখে অস্তিত্ব

আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মুখে অস্তিত্ব
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক | ১৮ নভেম্বর, ২০২৬: ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের দুর্গম অঞ্চল থেকে বেরিয়ে আসা বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী ‘আওয়া’ (Awá) জনগোষ্ঠীর কিছু বিরল ছবি ও ভিডিও সামনে এসেছে। মানবাধিকার কর্মীদের মতে, এই ঘটনাটি প্রমাণ করে যে অবৈধ কাঠুরে, শিকারি এবং খামারিদের ক্রমবর্ধমান অনুপ্রবেশের কারণে এই বিচ্ছিন্ন আদিবাসীরা কতটা চরম অস্তিত্বের সংকটে পড়েছেন।যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংস্থা ‘সার্ভাইভাল ইন্টারন্যাশনাল’ মঙ্গলবার (১৭ নভেম্বর) এই ছবিগুলো প্রকাশ করেছে। সংস্থাটি এটিকে একটি ‘ঐতিহাসিক সাক্ষাৎ’ হিসেবে অভিহিত করেছে। মূলত সোমবার (১৬ নভেম্বর) ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যে একটি সরকারি দলের সঙ্গে প্রায় ২০ জন যোগাযোগবিচ্ছিন্ন আওয়া আদিবাসীর এই সাক্ষাৎ ঘটে। সে সময় তারা খাবারের সন্ধান করছিলেন।

ব্রাজিলের আদিবাসী বিষয়ক সরকারি সংস্থা ‘ফুনাই’-এর তথ্যমতে, আওয়া হলো উত্তর-পশ্চিম মারানহাও অঞ্চলের একটি টুপি-গুয়ারানি ভাষাগোষ্ঠীর আদিবাসী সম্প্রদায়, যাদের একটি অংশ এখনো বাইরের জগতের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় বসবাস করেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও তথ্যগুলো পর্যালোচনা করছে। ভিডিওতে আরারিবোইয়া আদিবাসী ভূমির একটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে বিচ্ছিন্ন আওয়া সদস্যদের কথোপকথন দেখা গেছে। তবে ব্রাজিল রাষ্ট্র তাদের ‘যোগাযোগ না করার নীতি’ বা পলিসি অফ নন-কন্টাক্ট অনুযায়ী এই গোষ্ঠীর সঙ্গে নিজ থেকে কোনো যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে না বলে সংস্থাটি স্পষ্ট করেছে। ব্রাজিলের আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে সোমবার একটি সরকারি প্রবেশ নিয়ন্ত্রণ চৌকি এবং ‘তাওয়ারি’ গ্রামের কাছে এই ঘটনার সূত্রপাত হয়। তাওয়ারি গ্রামে ‘গুয়াজাজারা’ আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। গুয়াজাজারা সম্প্রদায়ের সদস্যরাই এই বিরল দৃশ্যটি ক্যামেরাবন্দী করেছেন। সার্ভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, অবৈধ কাঠুরে ও খামারিদের বিরুদ্ধে আন্দোলনরত আদিবাসী সংগঠন ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’ -এর অনুরোধেই তারা এই ফুটেজ প্রকাশ করেছে।

বনের ওপর ক্রমবর্ধমান চাপ ও রোগের ঝুঁকি
সার্ভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, “অনুপ্রবেশকারীরা চারদিক থেকে তাদের ভূখণ্ড দখল করে নেওয়ায় যোগাযোগবিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী চরম চাপের মধ্যে রয়েছেন। চারপাশের ধ্বংসযজ্ঞের মাঝে তারা আমাজন রেইনফরেস্টের ক্রমশ ছোট হয়ে আসা একটি দ্বীপের মতো অংশে কোণঠাসা হয়ে পড়ছেন।” মারানহাও রাজ্যের আদিবাসী সংগঠন ‘কোয়াপিমা’ (COAPIMA) জানিয়েছে, এই ঘটনা প্রমাণ করে যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কারণ, বাইরের মানুষের সঙ্গে আকস্মিক ও অপরিকল্পিত যোগাযোগ বিচ্ছিন্ন আদিবাসীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে; বিশেষ করে বাইরের সাধারণ রোগজীবাণুর সংক্রমণে তাদের জীবনহানির আশঙ্কা থাকে।

সাম্প্রতিক দশকগুলোতে আমাজন জুড়ে বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীগুলো অবৈধ খনি শ্রমিক, কাঠুরে এবং গবাদি পশুর খামারিদের অনুপ্রবেশের শিকার হচ্ছে। বাইরের মানুষের সংস্পর্শ এই গোষ্ঠীগুলোর জন্য প্রাণঘাতী হতে পারে। উদাহরণস্বরূপ, ১৯৮০-এর দশকে কলম্বিয়ায় বহিরাগতদের সংস্পর্শে আসার পর রোগব্যাধিতে আক্রান্ত হয়ে বিচ্ছিন্ন ‘নুকাক’ জনগোষ্ঠীর প্রায় ৪০ শতাংশ মানুষের মৃত্যু হয়েছিল। নুকাক জনগোষ্ঠী নিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে সার্ভাইভাল ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ গবেষক তেরেসা মায়ো সতর্ক করে বলেছিলেন, “যদি বন না থাকে, তবে যোগাযোগবিচ্ছিন্ন আদিবাসীরাও টিকে থাকবে না।”

1 Views 0 Likes 0 Comments

Related News

Quad Summit: চিনকে বার্তা, ইন্দো-প্যাসিফিকে নতুন কৌশল! মোদী-ট্রাম্পের বৈঠকে ছ’টি বড় উদ্যোগে সিলমোহর কোয়াডের
বিদেশ

Quad Summit: চিনকে বার্তা, ইন্দো-প্যাসিফিকে নতুন কৌশল! মোদী-ট্রাম্পের বৈঠকে ছ’টি ব...

নয়াদিল্লি: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, বাণিজ্য এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও মজবুত করতে একগুচ্ছ নতুন উদ্যোগ ঘোষণা করল চার দেশের জোট কোয়াড। মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আয়োজিত বৈঠকে অংশ নেন ভারতের প্রধানমন...

১৮ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম · 5 মিনিট
নিউ ইয়র্কের ১,৪২৮ ফুটের আকাশচুম্বী বহুতলে উঠেই বিপাকে ১৮ বছরের তরুণী
বিদেশ

নিউ ইয়র্কের ১,৪২৮ ফুটের আকাশচুম্বী বহুতলে উঠেই বিপাকে ১৮ বছরের তরুণী

নিউ ইয়র্ক: আকাশচুম্বী বহুতলের গায়ে উঠে পড়েছিলেন ১৮ বছরের এক তরুণী। উদ্দেশ্য? শহরের অসাধারণ দৃশ্য দেখা! কিন্তু সেই বিপজ্জনক কাণ্ডের জেরে শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হতে হল তাঁকে। আদালতে হাজিরার পরেও অবশ্য বিন্দুমাত...

১৮ নভে ২০২৬, ০৬:৪৪ পিএম · 3 মিনিট
Donald Trump: কোণঠাসা অর্থনৈতিক উপদেষ্টারা, বিদেশনীতি নিয়েই বেশি ব্যস্ত প্রেসিডেন্ট!
বিদেশ

Donald Trump: কোণঠাসা অর্থনৈতিক উপদেষ্টারা, বিদেশনীতি নিয়েই বেশি ব্যস্ত প্রেসিডেন্...

নিউজ ডেস্ক: মার্কিন রাজনীতিতে নির্বাচনের ফল অনেক সময় সরকারের কাজের মূল্যায়ন হিসেবে দেখা হয়। 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ নিয়ে ভোটারদের অসন্তোষের প্রতিফলন ঘটেছে। অথচ নির্বাচনী ধাক্কার পরেও দে...

১৮ নভে ২০২৬, ০৬:০৮ পিএম · 4 মিনিট
Donald Trump: চিনে ট্রাম্প পা রাখতেই বাড়ছে উত্তেজনা! শুল্কযুদ্ধের অবসান, নাকি নতুন সংঘাতের ইঙ্গিত?
বিদেশ

Donald Trump: চিনে ট্রাম্প পা রাখতেই বাড়ছে উত্তেজনা! শুল্কযুদ্ধের অবসান, নাকি নতু...

নিউজ ডেস্ক: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) গোষ্ঠীর শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার চিনে পৌঁছলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিপিন্সে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির জোট আসিয়ানের বার্ষিক সম্মেলনে...

১৮ নভে ২০২৬, ০৪:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.