JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৮:৪৬ পিএম
Breaking
Cyclone Akvan: আকভানের আতঙ্কে বন্ধ জগন্নাথ মন্দির! অন্ধ্র-ওড়িশায় ভয়ংকর দুর্যোগের আশঙ্কা,... MS Dhoni: শেষ ওভারে ১৬ রান, যন্ত্রে অবিশ্বাস্য প্রতিক্রিয়া! ধোনির এমন সব কীর্তি জানলে চমকে... 15 ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে গাড়ি ও বাইকের বিমার নিয়ম! এক পলিসিতে চার ধরনের সুরক্ষা D Gukesh: দাবার বিশ্বযুদ্ধ আসন্ন, চৌষট্টি খোপে গুকেশ নামার আগে জেনে নিন ফাইনালের কিছু অজান... Bangladesh: ধর্মের সমালোচনা করলেই হামলা? লিহন প্রাইমের পাশে দাঁড়িয়ে উগ্রবাদীদের বিরুদ্ধে গ... আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মুখে অস্তি... Quad Summit: চিনকে বার্তা, ইন্দো-প্যাসিফিকে নতুন কৌশল! মোদী-ট্রাম্পের বৈঠকে ছ’টি বড় উদ্যো... College Street : বুক স্টল বসানোকে কেন্দ্র করে SFI-ABVP সংঘর্ষ! ডিম, ইট, চকলেট বোমায় দিনভর... Cyclone Akvan: আকভানের আতঙ্কে বন্ধ জগন্নাথ মন্দির! অন্ধ্র-ওড়িশায় ভয়ংকর দুর্যোগের আশঙ্কা,... MS Dhoni: শেষ ওভারে ১৬ রান, যন্ত্রে অবিশ্বাস্য প্রতিক্রিয়া! ধোনির এমন সব কীর্তি জানলে চমকে... 15 ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে গাড়ি ও বাইকের বিমার নিয়ম! এক পলিসিতে চার ধরনের সুরক্ষা D Gukesh: দাবার বিশ্বযুদ্ধ আসন্ন, চৌষট্টি খোপে গুকেশ নামার আগে জেনে নিন ফাইনালের কিছু অজান... Bangladesh: ধর্মের সমালোচনা করলেই হামলা? লিহন প্রাইমের পাশে দাঁড়িয়ে উগ্রবাদীদের বিরুদ্ধে গ... আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মুখে অস্তি... Quad Summit: চিনকে বার্তা, ইন্দো-প্যাসিফিকে নতুন কৌশল! মোদী-ট্রাম্পের বৈঠকে ছ’টি বড় উদ্যো... College Street : বুক স্টল বসানোকে কেন্দ্র করে SFI-ABVP সংঘর্ষ! ডিম, ইট, চকলেট বোমায় দিনভর...

Cyclone Akvan: আকভানের আতঙ্কে বন্ধ জগন্নাথ মন্দির! অন্ধ্র-ওড়িশায় ভয়ংকর দুর্যোগের আশঙ্কা, কী হবে পর্যটকদের?

Cyclone Akvan: আকভানের আতঙ্কে বন্ধ জগন্নাথ মন্দির! অন্ধ্র-ওড়িশায় ভয়ংকর দুর্যোগের আশঙ্কা, কী হবে পর্যটকদের?
'আকভান' আতঙ্ক বাড়ছে ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরের আবহাওয়ার গতিপ্রকৃতি নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। কখনও গতি বাড়াচ্ছে, কখনও আবার ধীর হয়ে যাচ্ছে তার চলার পথ। তবে ঝড়ের প্রভাব যে ক্রমশ ভয়াবহ আকার নিতে পারে সেই আশঙ্কাতেই সতর্ক প্রশাসন। উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে প্রস্তুতি। পর্যটক থেকে মৎস্যজীবী সকলকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি দুর্যোগের আশঙ্কায় এবার গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে দর্শন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’ বুধবার সকালে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মধ্য ও সংলগ্ন পশ্চিম মধ্য বর্তমানে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। ধীরগতিতে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে সেটি। ঝড়ের গতি প্রকৃতির ওপর কড়া নজর রাখছেন আবহাওয়াবিদরা।

পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার ২০ নভেম্বর দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে 'আকভান'। বিশাখাপত্তনম এর এর উপকূলবর্তী এলাকায় প্রবল ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। তবে ঝড়ের গতিপথ ও শক্তির পরিবর্তনের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল হয়ে যাওয়ার আশঙ্কায় আগামী বৃহস্পতিবার ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যারা ইতিমধ্যে গভীর সমুদ্রে রয়েছেন তাঁদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে পর্যটক ও পুণ্যার্থীদের জন্যও তৈরি হয়েছে সমস্যা। মন্দির বন্ধ থাকার সময় এবং পুনরায় দর্শন শুরুর বিষয়ে প্রশাসনের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

অন্যদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উড়িষ্যতেও সতর্কতা জারি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পুরীর জগন্নাথ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে পর্যটক ও পূর্ণ্যার্থীদের জন্য তৈরি হয়েছে সমস্যা। মন্দির বন্ধ থাকার সময় পুনরায় দর্শন শুরুর বিষয়ে প্রশাসনের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

আকভানের  প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও মেঘলা আকাশ দমকা হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।

5 Views 0 Likes 0 Comments

Related News

Akvan: অতি প্রবল ঘূর্ণিঝড়ের পথে ‘আকভান’, অন্ধ্র-ওড়িশায় দুর্যোগের আশঙ্কা!
আবহাওয়া

Akvan: অতি প্রবল ঘূর্ণিঝড়ের পথে ‘আকভান’, অন্ধ্র-ওড়িশায় দুর্যোগের আশঙ্কা!

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ১৮ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে 'আকভান' পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি 'প্রবল ঘূর্ণিঝড়'-এ পরিণত হবে। এরপর এটি আরও শক্তি বাড়িয়ে ১৯ নভেম্বর সন্ধ্যার দিকে 'অতি প্রবল ঘূর্ণিঝড়' -এর রূপ নেবে।

১৮ নভে ২০২৬, ০৮:৫২ এএম · 2 মিনিট
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, মৎস্যজীবীদের সতর্কবার্তা
আবহাওয়া

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, মৎস্যজীবীদের সতর্কবার্তা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান। IMD-র পূর্বাভাস, ১৯ নভেম্বর সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এটি। ২০ নভেম্বর দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও টুনির মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা। বাংলায় সর...

১৭ নভে ২০২৬, ০৫:৫৭ পিএম · 2 মিনিট
Cyclone: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ২০ নভেম্বর অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা
আবহাওয়া

Cyclone: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ২০ নভেম্বর অন্ধ্র উপকূলে আ...

ঘূর্ণিঝড়টির কেন্দ্র ১৬ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিটের পর্যবেক্ষণ অনুযায়ী ১২.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৫.৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে, মাচিলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ছিল ঘূর্ণিঝড়ের কেন্দ্র।

১৭ নভে ২০২৬, ০৮:২৬ এএম · 2 মিনিট
Cyclone Akvan: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! ১৩ নভেম্বর থেকেই কি বদলাবে বাংলার আবহাওয়া?
আবহাওয়া

Cyclone Akvan: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! ১৩ নভেম্বর থেকেই কি বদলাবে বাংলার...

নিউজ ডেস্ক: শীতের আমেজ পড়তে না পড়তেই ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা! বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা ঘিরে বাড়ছে উদ্বেগ। আবহাওয়াবিদদের নজর এখন দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরের পরিস্থিতির দিকে।...

১২ নভে ২০২৬, ০৫:১৪ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.