JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ১১:১৭ পিএম
Breaking
Bangladesh Politics: ‘সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লিগ’, বিস্... Brihannala Brigade: পুরকর আদায়ে এবার ‘বৃহন্নলা ব্রিগেড’, রূপান্তরকামীদের সরকারি মর্যাদা দে... Shoaib Akhtar: স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করত পাকিস্তান! বিস্ফোরক স্বীকারো... Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি ফুটেজে অ... Kalyan Banerjee: অভিষেককে গ্রেফতার করে জেলে অত্যাচারের আশঙ্কা! কল্যাণের বিস্ফোরক মন্তব্যে... Shahrukh Khan: বিশ্বের সেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ, পিছনে ফেললেন হলিউডের একাধিক মহাতার... চোট-আঘাত কাটিয়ে মাঠে ফেরার মন্ত্র, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও মণিপাল হাসপাতালে... Dipankar Gop: সাড়ে তিন মাসেও ফেরেননি স্বামী! দুই সন্তানকে নিয়ে প্রশাসনের দরজায় মহামায়া... Bangladesh Politics: ‘সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লিগ’, বিস্... Brihannala Brigade: পুরকর আদায়ে এবার ‘বৃহন্নলা ব্রিগেড’, রূপান্তরকামীদের সরকারি মর্যাদা দে... Shoaib Akhtar: স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করত পাকিস্তান! বিস্ফোরক স্বীকারো... Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি ফুটেজে অ... Kalyan Banerjee: অভিষেককে গ্রেফতার করে জেলে অত্যাচারের আশঙ্কা! কল্যাণের বিস্ফোরক মন্তব্যে... Shahrukh Khan: বিশ্বের সেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ, পিছনে ফেললেন হলিউডের একাধিক মহাতার... চোট-আঘাত কাটিয়ে মাঠে ফেরার মন্ত্র, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও মণিপাল হাসপাতালে... Dipankar Gop: সাড়ে তিন মাসেও ফেরেননি স্বামী! দুই সন্তানকে নিয়ে প্রশাসনের দরজায় মহামায়া...

Bangladesh Politics: ‘সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লিগ’, বিস্ফোরক তারেক রহমান

Bangladesh Politics: ‘সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লিগ’, বিস্ফোরক তারেক রহমান
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তেজনা! ক্ষমতাচ্যুত আওয়ামী লিগের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর দাবি, সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া আওয়ামী লিগের নেতাকর্মীরা বিদেশের প্রভুদের খুশি করতে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। বৃহস্পতিবার লালমনিরহাটের মহেন্দ্রনগরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

এদিন মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানেই আওয়ামী লিগকে নিশানা করে তিনি বলেন, “যে দেশে তারা পালিয়ে গেছে, সীমান্তের ওপারে, তারা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এদেশের মানুষের বিরুদ্ধে, এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।”

একইসঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গও তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।”

গত কয়েক দিনের অগ্নিসংযোগ ও হিংসার ঘটনার জন্যও আওয়ামী লিগকে দায়ী করেন তিনি। তারেক রহমানের অভিযোগ, “পালিয়ে যাওয়ার পরও তারা আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। আবার মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে।” যদিও এই অভিযোগের সমর্থনে জনসভায় কোনও নির্দিষ্ট ঘটনার বিস্তারিত প্রমাণ তুলে ধরেননি তিনি।

এদিনের বক্তব্যে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়েও সরব হন তারেক রহমান। তাঁর অভিযোগ, দীর্ঘ ১৬ বছর ধরে মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এমন রাজনৈতিক পরিস্থিতিতে আর ফিরতে চায় না বাংলাদেশের মানুষ বলেও দাবি করেন তিনি।

এমনকী ২০২৪ সালের আন্দোলনে নিহতের সংখ্যা উল্লেখ করে তাঁর দাবি, ক্ষমতা ধরে রাখতে ১৪০০ মানুষ এবং ৬০ জন শিশুকে হত্যা করা হয়েছিল।

বক্তব্যের শেষে তাঁর সাফ বার্তা, 'এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়।' দেশের নিরাপত্তা, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি। তারেক রহমানের এই মন্তব্য ঘিরে বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

4 Views 0 Likes 0 Comments

Related News

McDonalds: ‘চ্যাম্পিয়ন’ নয়, ‘ক্র্যাম্পিয়ন’! এআইয়ের আঁকা ছবিতে লন্ডন-লিভারপুলের স্থাপত্য, বিপাকে ম্যাকডোনাল্ডস
বিদেশ

McDonalds: ‘চ্যাম্পিয়ন’ নয়, ‘ক্র্যাম্পিয়ন’! এআইয়ের আঁকা ছবিতে লন্ডন-লিভারপুলের স্থ...

নিউজ ডেস্ক: স্থানীয় শহরের গর্ব তুলে ধরতে রেস্তরাঁর দেওয়ালে বিশাল ছবি। কিন্তু ব্ল্যাকবার্নের ঐতিহ্য দেখাতে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি সেই ছবিতে ঢুকে পড়ল লন্ডন ও লিভারপুলের বিখ্যাত স্থাপত্য। শুধু তাই নয়, ফুটব...

১৯ নভে ২০২৬, ০৭:৪৭ পিএম · 4 মিনিট
Bangladesh: বাংলাদেশের ১৬ জেলায় নাশকতা, ১২ দিনে ৭৪টি পরিবহনে আগুন, ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ
বিদেশ

Bangladesh: বাংলাদেশের ১৬ জেলায় নাশকতা, ১২ দিনে ৭৪টি পরিবহনে আগুন, ৭৮ জায়গায় ককটেল...

নিউজ ডেস্ক: বাংলাদেশে অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে অশান্তির ঘটনা অব্যাহত। গত ১২ দিনে দেশের বিভিন্ন জায়গায় ৭৪টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে। ৭৮টি জায়গায় ঘটেছে ককটেল বিস্ফোরণ। বৃহস্পতিবা...

১৯ নভে ২০২৬, ০৭:৪৫ পিএম · 2 মিনিট
India Japan Relations: ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর, প্রকাশিত বিশেষ লোগো
বিদেশ

India Japan Relations: ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর, প্রকাশিত বিশেষ লোগো

নিউজ ডেস্ক: ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হচ্ছে ২০২৭ সালে। সেই উপলক্ষে বৃহস্পতিবার টোকিওতে প্রকাশিত হল বিশেষ স্মারক লোগো। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি যৌথ ভাবে...

১৯ নভে ২০২৬, ০৭:২০ পিএম · 2 মিনিট
Peru: বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল আমাজনের হুলবিহীন মৌমাছি, পেরুর ঐতিহাসিক সিদ্ধান্তে নজির বিশ্বে
বিদেশ

Peru: বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল আমাজনের হুলবিহীন মৌমাছি, পেরুর ঐত...

জীববৈচিত্র্য রক্ষায় এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল পেরু। বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার লাভ করেছে পেরুর আমাজন অঞ্চলের স্থানীয় হুলবিহীন মৌমাছি বা স্ট্রিঙ্গলেস বিস। ২০২৫ ও ২০২৬ সালে পেরুর সাতিপো এবং নওতা প্রদেশের স্থানীয় প্রশাসন এই মৌমাছিদের আইনি স্বীকৃতি দিয়ে বিশেষ অধ্যাদেশ পাস করেছে। পরিবেশবাদী সংগঠন, বিজ্ঞানী এবং স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘ প্রচারাভিযানের পর এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। এই আইনের ফলে মৌমাছিগুলো এখন থেকে অস্তিত্ব রক্ষা, বংশবিস্তার, দূষণমুক্ত পরিবেশে বসবাস এবং কোনো ক্ষতির সম্মুখীন হলে আদালতে আইনি প্রতিনিধিত্ব পাওয়ার অধিকার রাখবে।

১৯ নভে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.