JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ১০:২১ পিএম
Breaking
Shoaib Akhtar: স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করত পাকিস্তান! বিস্ফোরক স্বীকারো... Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি ফুটেজে অ... Kalyan Banerjee: অভিষেককে গ্রেফতার করে জেলে অত্যাচারের আশঙ্কা! কল্যাণের বিস্ফোরক মন্তব্যে... Shahrukh Khan: বিশ্বের সেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ, পিছনে ফেললেন হলিউডের একাধিক মহাতার... চোট-আঘাত কাটিয়ে মাঠে ফেরার মন্ত্র, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও মণিপাল হাসপাতালে... Dipankar Gop: সাড়ে তিন মাসেও ফেরেননি স্বামী! দুই সন্তানকে নিয়ে প্রশাসনের দরজায় মহামায়া... Jasprit Bumrah: টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিদের সেরা দশে বুমরাহ, পিছনে ফেললেন জাভাগল... McDonalds: ‘চ্যাম্পিয়ন’ নয়, ‘ক্র্যাম্পিয়ন’! এআইয়ের আঁকা ছবিতে লন্ডন-লিভারপুলের স্থাপত্য, ব... Shoaib Akhtar: স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করত পাকিস্তান! বিস্ফোরক স্বীকারো... Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি ফুটেজে অ... Kalyan Banerjee: অভিষেককে গ্রেফতার করে জেলে অত্যাচারের আশঙ্কা! কল্যাণের বিস্ফোরক মন্তব্যে... Shahrukh Khan: বিশ্বের সেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ, পিছনে ফেললেন হলিউডের একাধিক মহাতার... চোট-আঘাত কাটিয়ে মাঠে ফেরার মন্ত্র, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও মণিপাল হাসপাতালে... Dipankar Gop: সাড়ে তিন মাসেও ফেরেননি স্বামী! দুই সন্তানকে নিয়ে প্রশাসনের দরজায় মহামায়া... Jasprit Bumrah: টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিদের সেরা দশে বুমরাহ, পিছনে ফেললেন জাভাগল... McDonalds: ‘চ্যাম্পিয়ন’ নয়, ‘ক্র্যাম্পিয়ন’! এআইয়ের আঁকা ছবিতে লন্ডন-লিভারপুলের স্থাপত্য, ব...

Shoaib Akhtar: স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করত পাকিস্তান! বিস্ফোরক স্বীকারোক্তি শোয়েব আখতারের

Shoaib Akhtar: স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করত পাকিস্তান! বিস্ফোরক স্বীকারোক্তি শোয়েব আখতারের
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ২০১৮ সালের বল বিকৃতি বিতর্ক নতুন করে উস্কে দিয়েছেন উসমান খোয়াজা। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনারের আত্মজীবনী ‘সবর’-এ দাবি করা হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে বল বিকৃতির ঘটনা সম্পর্কে জানত অস্ট্রেলিয়ার গোটা দল। সেই বিতর্কে এ বার নতুন মাত্রা যোগ করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তাঁর দাবি, বলের অবস্থা বদলাতে পাকিস্তানও এক সময় নানা পদ্ধতি ব্যবহার করত। তবে স্যান্ডপেপার নয়, ইংল্যান্ডের মাটিতে তাঁরা ব্যবহার করতেন বোতলের ছিপি!

উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে আখতার বলেন, ‘‘আরে, এ বার থামুন। এই বিষয়টা নিয়ে এত হইচই করার কী আছে? আমি জানি, এই ঘটনা ক্রিকেটের ক্ষতি করেছে। আমাদের ক্রিকেটেরও ক্ষতি করেছে। ইংল্যান্ডে আমরা স্যান্ডপেপার ব্যবহার করতাম না, বোতলের ছিপি ব্যবহার করতাম। বলের অবস্থা বদলাতাম, আরও অনেক কিছু করতাম। সত্যিটা সামনে এসেছে, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে এত বাড়াবাড়ির প্রয়োজন নেই।’’

খোয়াজার দাবিকেও সমর্থন করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তাঁর মতে, বল বিকৃতির মতো ঘটনা কখনও দু’-এক জন ক্রিকেটারের একার সিদ্ধান্তে হতে পারে না। গোটা দলের সম্মতি বা অন্তত বিষয়টি সম্পর্কে অবগত থাকা প্রয়োজন। আখতারের কথায়, ‘‘উসমান যা বলেছে, সেটা দলের সিদ্ধান্তই হতে হবে। দু’-এক জনের সিদ্ধান্ত হতে পারে না। আমরা জানতাম, বল রিভার্স সুইং না করাতে পারলে ম্যাচ জেতা কঠিন। তাই গোটা দলই বিষয়টা জানত।’’

নিজের প্রাক্তন সতীর্থদের বিরুদ্ধে মুখ খুলতে চাননি আখতার। তাঁর দাবি, অতীতে সতীর্থদের অনেক কাজ নিয়েই বলার রয়েছে। কিন্তু প্রকাশ্যে তাঁদের বিপাকে ফেলতে চান না তিনি। আখতার বলেন, ‘‘আমার পুরনো সতীর্থদের নিয়ে অনেক কিছু বলার আছে। কিন্তু আমি তা বলব না। তাঁদের বিপদে ফেলতে পারি না।’’

উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে ক্যামেরন ব্যানক্রফটকে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা বদলানোর চেষ্টা করতে দেখা যায়। ঘটনায় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফট শাস্তি পান। খোয়াজার আত্মজীবনীতে দাবি করা হয়েছে, সেই ঘটনা সম্পর্কে অস্ট্রেলিয়ার গোটা দলই জানত। আখতারের মন্তব্যে সেই পুরনো বিতর্ক আবারও ক্রিকেটবিশ্বের আলোচনায় উঠে এল।

2 Views 0 Likes 0 Comments

Related News

চোট-আঘাত কাটিয়ে মাঠে ফেরার মন্ত্র, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও মণিপাল হাসপাতালের উদ্যোগে বিশেষ সেমিনার
ময়দান

চোট-আঘাত কাটিয়ে মাঠে ফেরার মন্ত্র, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও মণিপাল হ...

স্পোর্টস ডেস্ক: খেলাধুলোর সঙ্গে চোট-আঘাত যেন ওতপ্রোতভাবে জড়িত। ফুটবল হোক বা ক্রিকেট, কিংবা অন্য কোনও খেলা— মাঠে নামলে চোট পাওয়ার আশঙ্কা থেকেই যায়। তবে চোট পেলেই যে ক্রীড়াজীবন থমকে যাবে, এমনটা নয়। সঠিক সময়ে চিকিৎসা, বিশ...

১৯ নভে ২০২৬, ০৭:৫৭ পিএম · 2 মিনিট
Jasprit Bumrah: টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিদের সেরা দশে বুমরাহ, পিছনে ফেললেন জাভাগল শ্রীনাথকে
ময়দান

Jasprit Bumrah: টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিদের সেরা দশে বুমরাহ, পিছনে ফেললে...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে আরও এক নজির গড়লেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে চলতি প্রথম টেস্টে দুরন্ত বোলিংয়ের সুবাদে ভারতের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় প্রথম দশে জ...

১৯ নভে ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
East Bengal FC: ডার্বির আগে আত্মবিশ্বাস ফেরানোর পরীক্ষা, দিল্লি ম্যাচে ঘুরিয়ে খেলানোর পরিকল্পনায় হাবাস
ময়দান

East Bengal FC: ডার্বির আগে আত্মবিশ্বাস ফেরানোর পরীক্ষা, দিল্লি ম্যাচে ঘুরিয়ে খেলা...

স্পোর্টস ডেস্ক: পরপর দুই ম্যাচে হারের ধাক্কা। তার উপর রক্ষণ নিয়ে প্রশ্ন। সব মিলিয়ে ইস্টবেঙ্গলের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ফিফা বিরতির পর শুক্রবার ঘরের মাঠে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে মাঠে নামছে লাল-হলুদ। ...

১৯ নভে ২০২৬, ০৭:৪০ পিএম · 2 মিনিট
Saina Nehwal: ৫ ডিসেম্বর নির্বাচন, আইওএ-র সভাপতি  পদে লড়তে প্রস্তুত সাইনা নেহওয়াল
ময়দান

Saina Nehwal: ৫ ডিসেম্বর নির্বাচন, আইওএ-র সভাপতি পদে লড়তে প্রস্তুত সাইনা নেহওয়াল

স্পোর্টস ডেস্ক: ব্যাডমিন্টনের কোর্টে একসময় বিশ্বের এক নম্বর ছিলেন তিনি। এবার কি ভারতীয় ক্রীড়া প্রশাসনের সর্বোচ্চ পদে দেখা যাবে সাইনা নেহওয়ালকে? ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পদে নির্বাচনে লড়ার বিষয়ে নিজের আগ্রহের কথা ...

১৯ নভে ২০২৬, ০৭:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.