নিউজ ডেস্ক: রাজ্য রাজনীতিতে ফের চড়ল পারদ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিস্ফোরক আশঙ্কা প্রকাশ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে কল্যাণ দাবি করেছেন, যে কোনও অজুহাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে জেলের ভেতরে তাঁর ওপর অত্যাচার চালানো হতে পারে। সাংসদের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
আসছে বিস্তারিত




