JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ০৮:৪০ পিএম
Breaking
গিরিশ পার্ক থানায় শুভেন্দু, সুকান্ত ও দিলীপের বিরুদ্ধে জিরো FIR! আইনি পদক্ষেপ অভিষেকের, নি... বিজেপি-তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা! পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের বাংলার দাপটে উড়ল মিজোরাম হাওড়া জেলা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন উমেশ রাই, নজরে পরিকাঠামো ২৫ শ্রমিকের প্রাণের বিনিময়ে বদলে গেল তাইওয়ানের যাতায়াত কংগ্রেস সাংসদের অভিযোগে ক্ষুব্ধ গম্ভীরের শৈশবের কোচ গিরিশ পার্ক থানায় শুভেন্দু, সুকান্ত ও দিলীপের বিরুদ্ধে জিরো FIR! আইনি পদক্ষেপ অভিষেকের, নি... বিজেপি-তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা! পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের বাংলার দাপটে উড়ল মিজোরাম হাওড়া জেলা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন উমেশ রাই, নজরে পরিকাঠামো ২৫ শ্রমিকের প্রাণের বিনিময়ে বদলে গেল তাইওয়ানের যাতায়াত কংগ্রেস সাংসদের অভিযোগে ক্ষুব্ধ গম্ভীরের শৈশবের কোচ

চোট-আঘাত কাটিয়ে মাঠে ফেরার মন্ত্র, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও মণিপাল হাসপাতালের উদ্যোগে বিশেষ সেমিনার

চোট-আঘাত কাটিয়ে মাঠে ফেরার মন্ত্র, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও মণিপাল হাসপাতালের উদ্যোগে বিশেষ সেমিনার
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: খেলাধুলোর সঙ্গে চোট-আঘাত যেন ওতপ্রোতভাবে জড়িত। ফুটবল হোক বা ক্রিকেট, কিংবা অন্য কোনও খেলা— মাঠে নামলে চোট পাওয়ার আশঙ্কা থেকেই যায়। তবে চোট পেলেই যে ক্রীড়াজীবন থমকে যাবে, এমনটা নয়। সঠিক সময়ে চিকিৎসা, বিশেষজ্ঞদের পরামর্শ এবং পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে কী ভাবে আবার স্বাভাবিক ছন্দে মাঠে ফেরা সম্ভব, সেই বিষয়েই বিশেষ সেমিনারের আয়োজন করল ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও মণিপাল হাসপাতাল।

এই যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন বেঙ্গালুরু থেকে আসা বিশিষ্ট অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ সুনীল জি কিনি। তিনি মণিপাল হাসপাতালের ওল্ড এয়ারপোর্ট রোড শাখার অর্থোপেডিক ও রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বিভাগের প্রধান ও কনসালট্যান্ট। খেলাধুলার সঙ্গে যুক্ত চোট-আঘাত, তার চিকিৎসা এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

সেমিনারে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সিএসজেসি-সগড়ভাঙা ফুটবল অ্যাকাডেমির তরুণ ফুটবলারদের শারীরিক সমস্যা ও চোট-আঘাতের বিষয়ে। ফুটবলারদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ডাঃ কিনি। তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি চোটের ধরন অনুযায়ী কী ধরনের চিকিৎসা প্রয়োজন, সে বিষয়েও পরামর্শ দেন। মাঠে খেলার সময় সতর্কতা অবলম্বন, চোট পাওয়ার পর প্রাথমিক পদক্ষেপ এবং চিকিৎসার পর পুনরায় অনুশীলনে ফেরার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখা প্রয়োজন, তা নিয়েও আলোচনা হয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডাঃ সুনীল জি কিনি বলেন, খেলাধুলাজনিত চোটের চিকিৎসায় শুধু তাৎক্ষণিক চিকিৎসার উপর নির্ভর করলে চলবে না। দীর্ঘমেয়াদি সুস্থতার দিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাঁর কথায়, দ্রুত রোগ নির্ণয়, উপযুক্ত চিকিৎসা এবং পরিকল্পিত পুনর্বাসন শরীরের কার্যক্ষমতা ফিরিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভবিষ্যতে যাতে ফের চোট পাওয়ার আশঙ্কা কমানো যায়, সেদিকেও নজর দিতে হবে।

তিনি আরও জানান, চিকিৎসার মূল লক্ষ্য শুধুমাত্র চোট সারিয়ে তোলা নয়। একজন খেলোয়াড় বা সাধারণ মানুষ যাতে নিজের স্বাভাবিক চলাফেরা, আত্মবিশ্বাস এবং পছন্দের শারীরিক কার্যকলাপে ফিরে যেতে পারেন, সেই সক্ষমতা তৈরি করাও সমান জরুরি।
অনুষ্ঠানের শেষে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে ডাঃ সুনীল জি কিনিকে সংবর্ধিত করা হয়। ক্রীড়াক্ষেত্রে চোট-আঘাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং খেলোয়াড়দের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।

5 Views 0 Likes 0 Comments

Related News

ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের
ময়দান

ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হ...

   ঘরের মাঠ যুবভারতীতে পিছিয়ে থেকেও এসসি দিল্লির সঙ্গে ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল । লাল-হলুদের হয়ে গোল এডমুন্ড এবং লোবার । এই ড্রয়ের ফলে ঘরের মাঠে ১ পোটেন্টেই সন্তুষ্ট থাকতে হল হাবাসের দলকে ।  ম্য...

২০ নভে ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট
বাংলার দাপটে উড়ল মিজোরাম
ময়দান

বাংলার দাপটে উড়ল মিজোরাম

   স্পোর্টস ডেস্ক: সাফল্যের ছন্দে ফিরেই যেন আরও ভয়ংকর হয়ে উঠল বাংলা। প্রতিযোগিতার শুরুতে কর্ণাটকের কাছে হার দিয়ে অভিযান শুরু করতে হলেও পরের ম্যাচগুলি থেকেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল দল। আর মিজোরামের বি...

২০ নভে ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট
কংগ্রেস সাংসদের অভিযোগে ক্ষুব্ধ গম্ভীরের শৈশবের কোচ
ময়দান

কংগ্রেস সাংসদের অভিযোগে ক্ষুব্ধ গম্ভীরের শৈশবের কোচ

  স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজের জায়গা না পাওয়া নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। ভারতীয় দলের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে ধর্মীয় ইঙ্গিত করেছিলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। এবার সেই মন...

২০ নভে ২০২৬, ০৬:৪৩ পিএম · 2 মিনিট
ট্রফি বিতর্কে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট ভারতের
ময়দান

ট্রফি বিতর্কে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট ভারতের

   স্পোর্টস ডেস্ক: ফাইনালের বল মাঠে গড়াল না, বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল। অথচ তার পরেও এশিয়া কাপের ট্রফি তুলে দেওয়া হল পাকিস্তানের হাতে। এমনই বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে উত্তাল ব্লাইন্ড ক্রিকেটের মঞ...

২০ নভে ২০২৬, ০৬:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.