ঘরের মাঠ যুবভারতীতে পিছিয়ে থেকেও এসসি দিল্লির সঙ্গে ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল । লাল-হলুদের হয়ে গোল এডমুন্ড এবং লোবার । এই ড্রয়ের ফলে ঘরের মাঠে ১ পোটেন্টেই সন্তুষ্ট থাকতে হল হাবাসের দলকে । ম্যাচে একাধিক সুযোগ নষ্ট রশিদ, জয় গুপ্তদের । ২৯ নভেম্বর বড় ম্যাচের আগে যা ভাবাবে লাল-হলুদ কোচকে । এদিকে হাতে গুরুতর চোট মাঠ ছাড়েন এডমুন্ড ।
ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় হাবাসের দল । একের পর এক সুযোগ চলে আসে রশিদ, জয় গুপ্তা , জোভলিনস্কিদের কাছে । কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন তাঁরা । ম্যাচের ১৩ মিনিটে মাঠ ছাড়েন ডুফান । চোটের কারণে মাঠ ছাড়েন তিনি । এরপর ম্যাচের ১৯ মিনিটে সুযোগ চলে লাল-হলুদের সামনে । রামিরেজকে পাস দেন বিপিন । তবে তা বারে লেগে ফিরে আসে । এরপরই ১-০ গোলে পিছিয়ে পরে লাল-হলুদ ব্রিগেড । পেনাল্টি পায় দিল্লি । আইমেনকে বক্সের মধ্যেই ট্যাকল করেন রশিদ । পেনাল্টি পায় দিল্লি । যদিও সে সুযোগ হাতছাড়া করেনি দিল্লি ব্রিগেড । পেনাল্টি থেকে গোল করেন কার্লোস ম্যানুয়েল । যদিও এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হামতে, আইমেনরা । ম্যাচের ৪০ মিনিটে সমতা ফেরায় হাবাস বাহিনী । লাল-হলুডের হয়ে গোল শোধ করেন এডমুন্ড । রামিরেজের পাশ থেকে গোল করেন তিনি । এরপর ফের সুযোগ চলে আসে ইস্টবেঙ্গলের সামনে । কিন্তু তা কাজে লাগতে ব্যর্থ হন রশিদ । ম্যাচের প্রথমার্ধে ফলাফল থাকে ১-১।
ম্যাচের দ্বিতীয়ার্ধের আক্রমণের ঝাঁঝ বজায় রাখে লাল-হলুদ । ম্যাচের ৫০ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন রামিরেজ । তবে এরই মধ্যে পাল্টা আক্রমণ চালায় দিল্লি । ম্যাচের ৬৮ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় দিল্লি । এসসি দিল্লির হয়ে দ্বিতীয় গোলটি করেন আশুতোষ মেহতা । কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে ফিরতি বল পেয়ে গোল করলেন আশুতোষ। এরপরই একঝাঁক পরিবর্তন করেন হাবাস । পিভি বিষ্ণু, লোবা, ডেভিডকে নামান তিনি । এরই মধ্যে হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন এডমুন্ড । বেশ ছোটফোট করতে করতেই মাঠ ছাড়েন তিনি । তবে এপরই গোল শোধ করে হাবাস বাহিনী । লাল-হলুদকে গোল করে এগিয়ে দেন পরিবর্ত হিসাবে নামা একে লোবা । ম্যাচের ৮২ মিনিটে অসাধারণ শটে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান তিনি। বক্সের মাঝখান থেকে ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়ালেন লোবা। এরপর একাধিক বার আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি লাল-হলুদ ব্রিগেড।




