JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ০২:২৫ পিএম
Breaking
ধোনির পুরনো কাহিনি ফাঁস করলেন বোর্ডের সহ-সভাপতি শনিবার IIT খড়গপুরে মোদী! ৭৫ বছরের অনুষ্ঠানে বড় ঘোষণা, থাকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দুও চাকরি ছাড়লেই PF-এর পুরো টাকা? ৯০% তোলার সুযোগে বদলাচ্ছে বড় নিয়ম! রাত ৩টে পর্যন্ত বাজি! পুলিশ-পুরসভাও ব্যর্থ, এবার কি মুম্বইয়ে আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করতে... চারদিন নিখোঁজ থাকার পর নয়ানজুলিতে পচাগলা দেহ! বাড়ির কাছেই উদ্ধার যুবকের মৃতদেহ, ঘনীভূত রহ... থানায় হাজির অভিষেক! পুলিশি জেরার মুখে সাংসদ, বাইরে সমর্থকদের স্লোগান পাল্টাপাল্টি লিগ-বিএনপির ৩ বিদেশ প্রতিমন্ত্রীর বাড়ি আগুনে পুড়ল পাক পড়ুয়ার প্রশ্নে শিকাগোতে বিস্ফোরক জবাব রাহুলের! ধোনির পুরনো কাহিনি ফাঁস করলেন বোর্ডের সহ-সভাপতি শনিবার IIT খড়গপুরে মোদী! ৭৫ বছরের অনুষ্ঠানে বড় ঘোষণা, থাকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দুও চাকরি ছাড়লেই PF-এর পুরো টাকা? ৯০% তোলার সুযোগে বদলাচ্ছে বড় নিয়ম! রাত ৩টে পর্যন্ত বাজি! পুলিশ-পুরসভাও ব্যর্থ, এবার কি মুম্বইয়ে আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করতে... চারদিন নিখোঁজ থাকার পর নয়ানজুলিতে পচাগলা দেহ! বাড়ির কাছেই উদ্ধার যুবকের মৃতদেহ, ঘনীভূত রহ... থানায় হাজির অভিষেক! পুলিশি জেরার মুখে সাংসদ, বাইরে সমর্থকদের স্লোগান পাল্টাপাল্টি লিগ-বিএনপির ৩ বিদেশ প্রতিমন্ত্রীর বাড়ি আগুনে পুড়ল পাক পড়ুয়ার প্রশ্নে শিকাগোতে বিস্ফোরক জবাব রাহুলের!

ধোনির পুরনো কাহিনি ফাঁস করলেন বোর্ডের সহ-সভাপতি

ধোনির পুরনো কাহিনি ফাঁস করলেন বোর্ডের সহ-সভাপতি
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মাঠে তাঁর ঠান্ডা মাথা, অসাধারণ নেতৃত্ব এবং অবিশ্বাস্য ম্যাচ জেতানোর ক্ষমতা বরাবরই মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। শুধু ভারত নয়, তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক ক্রিকেটমহলেও। তিনি মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের ১৯ বছরের দীর্ঘ যাত্রায় এবার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর এই সিদ্ধান্তকে ব্যক্তিগত বলে উল্লেখ করে সম্মান জানানোর আবেদন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। একইসঙ্গে ধোনির জীবনের এক পুরনো ঘটনাও সামনে এনেছেন তিনি, যা শুনে অবাক হবেন ক্রিকেটপ্রেমীরা। এমনকী ধোনির খেলার পাশাপাশি তাঁর লম্বা চুলের ভক্ত হয়ে পড়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশারফও।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেন, ক্রিকেটের প্রতি ধোনি বরাবরই অত্যন্ত সৎ ও দায়িত্বশীল। নিজের সেরাটা দিতে পারবেন না বলে মনে হলেই তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ান। ৯৯ শতাংশ দিতে পারবেন, কিন্তু বাকি এক শতাংশের ঘাটতি থাকবে, এমন পরিস্থিতিতেও মাঠে থাকতে চান না ধোনি। তাই তাঁর অবসরের সিদ্ধান্ত যথেষ্ট ভেবেচিন্তেই নেওয়া। এই সিদ্ধান্তকে প্রত্যেকের সম্মান জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ধোনির নেতৃত্বের প্রসঙ্গেও মুখ খোলেন রাজীব। ২০০৭ সালে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব যখন ধোনির হাতে তুলে দেওয়া হয়েছিল, তখন অনেকেই তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে সন্দিহান ছিলেন। এমনকী তার আগে শচীন তেন্ডুলকরকেও অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দায়িত্ব পাওয়ার পর নিজের পারফরম্যান্স এবং কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতানোর দক্ষতা দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করে দেন মাহি।

২০০৬ সালে পাকিস্তান সফরের স্মৃতিও তুলে ধরেন রাজীব শুক্লা। সেই সফরে লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দুরন্ত ব্যাটিং করেছিলেন ধোনি। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিলেন তৎকালীন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। শুধু খেলার প্রশংসাই নয়, ধোনির লম্বা চুলের স্টাইলও নজর কেড়েছিল তাঁর। ধোনিকে চুল না কাটার পরামর্শও দিয়েছিলেন মুশারফ।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৭টি মরসুম খেলেছেন ধোনি। তাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। ২৭৮টি ম্যাচে ৫৪৩৯ রান রয়েছে তাঁর ঝুলিতে। আগামী মরসুম থেকে খেলোয়াড় হিসেবে না থাকলেও দলের পরামর্শদাতা হিসেবে চেন্নাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। রাজীবের মতে, ধোনির অভিজ্ঞতা ও উপস্থিতি আগামী দিনেও চেন্নাইয়ের বড় সম্পদ হয়ে থাকবে। মাঠের বাইরে থেকেও যে মাহির প্রভাব কমবে না, সেই বার্তাই স্পষ্ট করে দিলেন বোর্ডের সহ-সভাপতি।

2 Views 0 Likes 0 Comments

Related News

India vs New Zealand: নিকোলসের রাজত্বের পর জয়সওয়াল-রাহুলের পাল্টা আক্রমণ! দ্বিতীয় দিনেই জমে গেল টেস্ট
ময়দান

India vs New Zealand: নিকোলসের রাজত্বের পর জয়সওয়াল-রাহুলের পাল্টা আক্রমণ! দ্বিতীয়...

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে বদলে গেল ম্যাচের ছবিটা। একদিকে হেনরি নিকোলসের ১৭৫ রানের অপরাজিত ইনিংস, অন্যদিকে ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের পাল্টা আক্রমণ। ব্যাট হাতে কিউয়িরা বড় রান তুললেও দিনের শেষে লড়াইয়ে ফিরেছে ভারত। ৩৬৮ রানে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হওয়ার পর ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছে ভারত। তবে এখনও ২০৯ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

২০ নভে ২০২৬, ১২:৩৫ পিএম · 2 মিনিট
Shoaib Akhtar: স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করত পাকিস্তান! বিস্ফোরক স্বীকারোক্তি শোয়েব আখতারের
ময়দান

Shoaib Akhtar: স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করত পাকিস্তান! বিস্ফোরক...

উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে আখতার বলেন, ‘‘আরে, এ বার থামুন। এই বিষয়টা নিয়ে এত হইচই করার কী আছে? আমি জানি, এই ঘটনা ক্রিকেটের ক্ষতি করেছে। আমাদের ক্রিকেটেরও ক্ষতি করেছে। ইংল্যান্ডে আমরা স্যান্ডপেপার ব্যবহার করতাম না, বোতলের ছিপি ব্যবহার করতাম। বলের অবস্থা বদলাতাম, আরও অনেক কিছু করতাম। সত্যিটা সামনে এসেছে, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে এত বাড়াবাড়ির প্রয়োজন নেই।’’

১৯ নভে ২০২৬, ১০:০১ পিএম · 2 মিনিট
চোট-আঘাত কাটিয়ে মাঠে ফেরার মন্ত্র, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও মণিপাল হাসপাতালের উদ্যোগে বিশেষ সেমিনার
ময়দান

চোট-আঘাত কাটিয়ে মাঠে ফেরার মন্ত্র, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও মণিপাল হ...

স্পোর্টস ডেস্ক: খেলাধুলোর সঙ্গে চোট-আঘাত যেন ওতপ্রোতভাবে জড়িত। ফুটবল হোক বা ক্রিকেট, কিংবা অন্য কোনও খেলা— মাঠে নামলে চোট পাওয়ার আশঙ্কা থেকেই যায়। তবে চোট পেলেই যে ক্রীড়াজীবন থমকে যাবে, এমনটা নয়। সঠিক সময়ে চিকিৎসা, বিশ...

১৯ নভে ২০২৬, ০৭:৫৭ পিএম · 2 মিনিট
Jasprit Bumrah: টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিদের সেরা দশে বুমরাহ, পিছনে ফেললেন জাভাগল শ্রীনাথকে
ময়দান

Jasprit Bumrah: টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিদের সেরা দশে বুমরাহ, পিছনে ফেললে...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে আরও এক নজির গড়লেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে চলতি প্রথম টেস্টে দুরন্ত বোলিংয়ের সুবাদে ভারতের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় প্রথম দশে জ...

১৯ নভে ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.