JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০১:৪৯ পিএম
Breaking
Yogi Adityanath: মায়ের শেষযাত্রায় কাঁধ দিলেন যোগী আদিত্যনাথ, শেষকৃত্য সেরেই যোগ দেবেন প্... Steads Bush Wren: ইঁদুরের আক্রমণে নিউজিল্যান্ডে বিলুপ্ত শেষ প্রজাতির পাখি! Guoliang Tunnel: চিনের গুওলিয়াং সুড়ঙ্গ এখন পর্যটকদের স্বপ্নের গন্তব্য দু’বছরের খরায় শুকিয়ে গেল হ্রদ, জলস্তরের নীচে মিলল রহস্যময় মোয়াই মূর্তি শনিবার মৃত্যু, অপূর্ণই রইল স্ত্রীর শেষ ইচ্ছা! সোমবার বিশ্ববিদ্যালয়ের ফোন পেয়ে ভেঙে পড়লেন... Nikhil Gupta : পন্নুন হত্যার ছক..., নিখিল গুপ্তের সাজা ঘিরে নতুন করে চর্চায় ভারত-আমেরিকা স... Neena Gupta: ৭০ বছরের অঙ্কের জট খুললেন কলকাতার মেয়ে! বিশ্বমঞ্চে নীনা গুপ্তের মেধার জয় Zaheer Khan: ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির Yogi Adityanath: মায়ের শেষযাত্রায় কাঁধ দিলেন যোগী আদিত্যনাথ, শেষকৃত্য সেরেই যোগ দেবেন প্... Steads Bush Wren: ইঁদুরের আক্রমণে নিউজিল্যান্ডে বিলুপ্ত শেষ প্রজাতির পাখি! Guoliang Tunnel: চিনের গুওলিয়াং সুড়ঙ্গ এখন পর্যটকদের স্বপ্নের গন্তব্য দু’বছরের খরায় শুকিয়ে গেল হ্রদ, জলস্তরের নীচে মিলল রহস্যময় মোয়াই মূর্তি শনিবার মৃত্যু, অপূর্ণই রইল স্ত্রীর শেষ ইচ্ছা! সোমবার বিশ্ববিদ্যালয়ের ফোন পেয়ে ভেঙে পড়লেন... Nikhil Gupta : পন্নুন হত্যার ছক..., নিখিল গুপ্তের সাজা ঘিরে নতুন করে চর্চায় ভারত-আমেরিকা স... Neena Gupta: ৭০ বছরের অঙ্কের জট খুললেন কলকাতার মেয়ে! বিশ্বমঞ্চে নীনা গুপ্তের মেধার জয় Zaheer Khan: ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির

India vs New Zealand: নিকোলসের রাজত্বের পর জয়সওয়াল-রাহুলের পাল্টা আক্রমণ! দ্বিতীয় দিনেই জমে গেল টেস্ট

India vs New Zealand: নিকোলসের রাজত্বের পর জয়সওয়াল-রাহুলের পাল্টা আক্রমণ! দ্বিতীয় দিনেই জমে গেল টেস্ট
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে বদলে গেল ম্যাচের ছবিটা। একদিকে হেনরি নিকোলসের ১৭৫ রানের অপরাজিত ইনিংস, অন্যদিকে ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের পাল্টা আক্রমণ। ব্যাট হাতে কিউয়িরা বড় রান তুললেও দিনের শেষে লড়াইয়ে ফিরেছে ভারত। ৩৬৮ রানে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হওয়ার পর ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছে ভারত। তবে এখনও ২০৯ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

দিনের শুরুতে ৫ উইকেটে ২৪৩ রান নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ক্রিজে ছিলেন হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপস। ভারতীয় বোলারদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে ষষ্ঠ উইকেটে ২১৬ রানের দুরন্ত জুটি গড়েন তাঁরা। ফিলিপস তুলে নেন টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান। একই প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি— তিন ফরম্যাটেই শতরান করার নজির গড়েন তিনি। অন্যদিকে, একপ্রান্ত আগলে রেখে দুরন্ত ব্যাটিং চালিয়ে যান নিকোলস।

ফিলিপসকে আকাশ দীপ ফিরিয়ে দিলেও স্বস্তি ফেরেনি ভারতীয় শিবিরে। নাথান স্মিথকে সঙ্গে নিয়ে আরও একটি প্রতিরোধ গড়েন নিকোলস। মধ্যাহ্নভোজের বিরতির পর স্মিথকে এলবিডব্লিউ করে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ। এরপর আকাশ দীপের শর্ট বলে ক্যাচ দিয়ে ফেরেন কাইল জেমিসন। ম্যাট হেনরিকে এলবিডব্লিউ করে নিজের চতুর্থ উইকেট তুলে নেন জসপ্রীত বুমরাহ। শেষ উইকেটে জ্যাকব ডাফির সঙ্গে ২০ রান যোগ করেন নিকোলস। তবে অংশুল কম্বোজের বলে ডাফি আউট হওয়ায় ১৭৫ রানে অপরাজিত থেকে যান তিনি।
৩৬৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য সহজ ছিল না ভারতের। প্রথম কয়েক ওভার নিউজিল্যান্ডের বোলারদের সামনে রীতিমতো পরীক্ষা দিতে হয় জয়সওয়াল ও রাহুলকে। একাধিকবার অল্পের জন্য বিপদ থেকে বাঁচেন দুই ব্যাটার। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্টে যায় ছবিটা। জয়সওয়ালের ব্যাটে দেখা যায় আক্রমণাত্মক মেজাজ। অন্যদিকে, ধৈর্য ধরে ইনিংস এগিয়ে নিয়ে যান রাহুল।

চায়ের বিরতির পর আরও আগ্রাসী হয়ে ওঠে ভারতের ব্যাটিং। মাত্র ৬৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন জয়সওয়াল। দুই ওপেনারের দাপটে আসে বহু প্রতীক্ষিত শতরানের উদ্বোধনী জুটি। দীর্ঘ ১৭টি টেস্টের অপেক্ষার অবসান ঘটিয়ে এই প্রথম শতরানের জুটি পেল ভারত। শেষবার ২০২৪ সালের নভেম্বর মাসে পারথে এই দুই ব্যাটারই ২০১ রানের জুটি গড়েছিলেন।
শেষ পর্যন্ত ১৩০ রানে ভাঙে সেই জুটি। ৮৫ রান করে ম্যাট হেনরির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জয়সওয়াল। অর্থাৎ, শতরানের দোরগোড়ায় পৌঁছেও তিন অঙ্কের রান অধরা থেকে গেল তাঁর। তবে অন্য প্রান্তে নিজের কাজটা করে যান রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে প্রথম পঞ্চাশোর্ধ্ব রান করেন তিনি। দিনের শেষে ৫২ রানে অপরাজিত রাহুল। তাঁর সঙ্গে ৪ রানে অপরাজিত দেবদত্ত পাডিক্কাল।

একদিকে নিকোলসের ব্যাটে নিউজিল্যান্ডের বড় সংগ্রহ, অন্যদিকে জয়সওয়াল-রাহুলের ব্যাটে ভারতের জোরাল প্রত্যাবর্তন। দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ পুরোপুরি কোনও দলের হাতে নেই। তৃতীয় দিনে ভারতের লক্ষ্য দ্রুত বাকি রান তুলে নিউজিল্যান্ডের লিড মুছে ফেলা। আর নজর থাকবে রাহুলের শতরানের দিকে।

5 Views 0 Likes 0 Comments

Related News

Zaheer Khan: ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির
ময়দান

Zaheer Khan: ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির

স্পোর্টস ডেস্ক: চেন্নাই সুপার কিংসের জার্সিতে মহেন্দ্র সিং ধোনির ১৯ বছরের দীর্ঘ ক্রিকেটজীবনে এবার দাঁড়ি পড়তে চলেছে। আইপিএলে আর ক্রিকেটার হিসেবে দেখা যাবে না তাঁকে। তবে চেন্নাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না মাহির। খেল...

২১ নভে ২০২৬, ১২:৫৭ পিএম · 2 মিনিট
Sarfaraz Khan: ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে মুখ খুললেন সরফরাজ
ময়দান

Sarfaraz Khan: ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে মুখ খুললেন সরফরাজ

স্পোর্টস ডেস্ক: ড্রেসিংরুমের গোপন তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করার অভিযোগে একসময় তীব্র অস্বস্তির মধ্যে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটার সরফরাজ খান। সামাজিক মাধ্যমে তাঁকে ঘিরে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছিল। সেই বিতর্কের জেরে মা...

২১ নভে ২০২৬, ১২:৫৪ পিএম · 2 মিনিট
Kapil Dev: সিরাজ বিতর্কে কংগ্রেসের অভিযোগ নিয়ে আর কী বললেন কপিল?
ময়দান

Kapil Dev: সিরাজ বিতর্কে কংগ্রেসের অভিযোগ নিয়ে আর কী বললেন কপিল?

স্পোর্টস ডেস্ক: মহম্মদ সিরাজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশে না রাখা নিয়ে বিতর্কের আঁচ এবার পৌঁছে গেল ক্রিকেটের কিংবদন্তিদের দরজায়। সিরাজের বাদ পড়ার পিছনে সাম্প্রদায়িক বৈষম্যের অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংস...

২১ নভে ২০২৬, ১২:৫২ পিএম · 2 মিনিট
Arvind Menon: এআইএফএফ সভাপতি পদে লড়বেন অরবিন্দ মেনন, ভারতীয় ফুটবলে ‘নতুন শুরুর’ ডাক
ময়দান

Arvind Menon: এআইএফএফ সভাপতি পদে লড়বেন অরবিন্দ মেনন, ভারতীয় ফুটবলে ‘নতুন শুরুর’ ড...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলের প্রশাসনিক মসনদে বদলের লড়াইয়ে নামছেন উত্তরপ্রদেশ ফুটবল সংস্থার সভাপতি অরবিন্দ মেনন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা আনুষ্ঠানিক ভাব...

২১ নভে ২০২৬, ১২:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.