JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০১:০৬ পিএম
Breaking
Nikhil Gupta : পন্নুন হত্যার ছক..., নিখিল গুপ্তের সাজা ঘিরে নতুন করে চর্চায় ভারত-আমেরিকা স... Neena Gupta: ৭০ বছরের অঙ্কের জট খুললেন কলকাতার মেয়ে! বিশ্বমঞ্চে নীনা গুপ্তের মেধার জয় Zaheer Khan: ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির Sarfaraz Khan: ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে মুখ খুললেন সরফরাজ Kapil Dev: সিরাজ বিতর্কে কংগ্রেসের অভিযোগ নিয়ে আর কী বললেন কপিল? Arvind Menon: এআইএফএফ সভাপতি পদে লড়বেন অরবিন্দ মেনন, ভারতীয় ফুটবলে ‘নতুন শুরুর’ ডাক KL Rahul: বিদেশের মাটিতে বিরল কীর্তি রাহুলের! শচীন-কোহলিদের এলিট ক্লাবে ঢুকে ইতিহাস ভারতীয়... Sheikh Hasina: বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্ত ঘিরে ভারত-বাংলাদেশে নতুন কূটনৈতিক চাপানউতোর Nikhil Gupta : পন্নুন হত্যার ছক..., নিখিল গুপ্তের সাজা ঘিরে নতুন করে চর্চায় ভারত-আমেরিকা স... Neena Gupta: ৭০ বছরের অঙ্কের জট খুললেন কলকাতার মেয়ে! বিশ্বমঞ্চে নীনা গুপ্তের মেধার জয় Zaheer Khan: ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির Sarfaraz Khan: ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে মুখ খুললেন সরফরাজ Kapil Dev: সিরাজ বিতর্কে কংগ্রেসের অভিযোগ নিয়ে আর কী বললেন কপিল? Arvind Menon: এআইএফএফ সভাপতি পদে লড়বেন অরবিন্দ মেনন, ভারতীয় ফুটবলে ‘নতুন শুরুর’ ডাক KL Rahul: বিদেশের মাটিতে বিরল কীর্তি রাহুলের! শচীন-কোহলিদের এলিট ক্লাবে ঢুকে ইতিহাস ভারতীয়... Sheikh Hasina: বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্ত ঘিরে ভারত-বাংলাদেশে নতুন কূটনৈতিক চাপানউতোর

Nikhil Gupta : পন্নুন হত্যার ছক..., নিখিল গুপ্তের সাজা ঘিরে নতুন করে চর্চায় ভারত-আমেরিকা সম্পর্ক!

Nikhil Gupta : পন্নুন হত্যার ছক..., নিখিল গুপ্তের সাজা ঘিরে নতুন করে চর্চায় ভারত-আমেরিকা সম্পর্ক!
পন্নুনকে হত্যার ছক! ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র, গোপন যোগাযোগ এবং শেষ মুহূর্তে গোটা পরিস্থিতি ভেস্তে যাওয়া। ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই তোলপাড় আন্তর্জাতিক কূটনৈতিক মহল। অবশেষে সেই মামলায় এলো বড়সড় আইনি সিদ্ধান্ত। মার্কিন আদালতের রায়ে এক ভারতীয় নাগরিকের আগামী জীবনের বড় একটা সময় কাটতে চলেছে কারাগারের অন্ধকারে। এই রায় নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়েও।

নিউইয়র্কে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পন্নুনকে হত্যার ষড়যন্ত্রের মামলায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড দিলো আমেরিকার আদালত। ৫৫ বছর বয়সী নিখিলকে মোট ২৩৫ মাসের সাজা শুনিয়েছে মার্কিন জেলা বিচারক ভিক্টর মাররো। শুক্রবার ২০ নভেম্বর ম্যানহাটনের ফেডারেল আদালতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে পন্নুনকে হত্যার পরিকল্পনা ভেস্তে দেয় মার্কিন তদন্তকারী সংস্থা। মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, ভারতীয় সরকারি কর্মী বিকাশ যাদবের নির্দেশে নিখিল এই হত্যার পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন। অভিযোগ, এই কাজের জন্য ১ লক্ষ ডলারের চুক্তি হয়েছিল। অগ্রিম হিসেবে দেওয়া হয়েছিল ১৫ হাজার ডলার।

তদন্তে উঠে আসে নিখিল মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ এর গোপন সূত্রের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁকে এমন এক ব্যক্তির সঙ্গে পরিচয় করানো হয়, যিনি ভাড়াটে খুনি হিসেবে পরিচয় দিয়েছিলেন। আদতে তিনি ছিলেন মার্কিন তদন্তকারীদের ছদ্মবেশী আধিকারিক। ২০২৩ সালের জুন মাসে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেফতার করা হয় নিখিলকে। পরে তাঁকে আমেরিকায় প্রত্যর্পণ করা হয়।

চলতি বছরে ফেব্রুয়ারিতে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগ, সেই ষড়যন্ত্রে যোগসাজস এবং অর্থ পাচারের ষড়যন্ত্র এই তিনটি অভিযোগে নিজের দোষ স্বীকার করেন নিখিল। আদালত আদালতে তিনি অনুতাপ প্রকাশ করে পন্নুন,ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ও পরিবারের কাছে ক্ষমা চান।

এই ঘটনাই ভারত সরকার সরকারি যোগসাজসের অভিযোগ অস্বীকার করেছে। সাজা ভোগের পরে নিখিলের ভারতে প্রত্যর্পণ নয়, বরং নির্বাসনের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Sheikh Hasina: বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্ত ঘিরে ভারত-বাংলাদেশে নতুন কূটনৈতিক চাপানউতোর
বিদেশ

Sheikh Hasina: বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্ত ঘিরে ভারত-বাংলাদেশে নতুন কূটনৈতিক চাপ...

নিউজ ডেস্ক: শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে নতুন করে জটিলতা তৈরি হল। প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্তে অনড় ঢাকা। অন্যদিকে, হাসিনার পাসপোর্ট সংক্রান্ত আবেদন খারিজ হওয়া এবং তাঁকে ...

২১ নভে ২০২৬, ১২:৪৭ পিএম · 2 মিনিট
Shehbaz Sharif: নিহত জঙ্গিদের ‘শহিদ’ আখ্যা শাহবাজের! ফের বিতর্কে পাক প্রধানমন্ত্রী
বিদেশ

Shehbaz Sharif: নিহত জঙ্গিদের ‘শহিদ’ আখ্যা শাহবাজের! ফের বিতর্কে পাক প্রধানমন্ত্রী

ঘটনার সূত্রপাত হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা একটি পোস্ট ও ভিডিও বার্তাকে কেন্দ্র করে। ওই বার্তায় শাহবাজ শরিফ কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কথা বলার সময় নিহত জঙ্গিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের ‘শহিদ’ বলে সম্বোধন করেন।

২১ নভে ২০২৬, ১২:৪৪ পিএম · 2 মিনিট
Bangladesh: নড়াইলে রাতভর তাণ্ডব, পুড়ল ৩০টি বাড়ি! আতঙ্কে ঘরছাড়া সংখ্যালঘুরা
বিদেশ

Bangladesh: নড়াইলে রাতভর তাণ্ডব, পুড়ল ৩০টি বাড়ি! আতঙ্কে ঘরছাড়া সংখ্যালঘুরা

নিউজ ডেস্ক: বাংলাদেশে ফের রাজনৈতিক হিংসার আগুন! দুই বিএনপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে নড়াইল জেলার কালিয়া এলাকায় ছড়াল ব্যাপক উত্তেজনা। শুক্রবার রাতভর একাধিক এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিস্থিতি...

২১ নভে ২০২৬, ১২:০৭ পিএম · 2 মিনিট
Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইসিজে-র রায়কে
বিদেশ

Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইস...

নিউজ ডেস্ক: রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়ের পর নতুন করে উত্তপ্ত মায়ানমারকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতি। রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল—আন্তর্জাতিক...

২১ নভে ২০২৬, ১১:১১ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.