JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০১:১৭ পিএম
Breaking
Steads Bush Wren: ইঁদুরের আক্রমণে নিউজিল্যান্ডে বিলুপ্ত শেষ প্রজাতির পাখি! Guoliang Tunnel: চিনের গুওলিয়াং সুড়ঙ্গ এখন পর্যটকদের স্বপ্নের গন্তব্য দু’বছরের খরায় শুকিয়ে গেল হ্রদ, জলস্তরের নীচে মিলল রহস্যময় মোয়াই মূর্তি শনিবার মৃত্যু, অপূর্ণই রইল স্ত্রীর শেষ ইচ্ছা! সোমবার বিশ্ববিদ্যালয়ের ফোন পেয়ে ভেঙে পড়লেন... Nikhil Gupta : পন্নুন হত্যার ছক..., নিখিল গুপ্তের সাজা ঘিরে নতুন করে চর্চায় ভারত-আমেরিকা স... Neena Gupta: ৭০ বছরের অঙ্কের জট খুললেন কলকাতার মেয়ে! বিশ্বমঞ্চে নীনা গুপ্তের মেধার জয় Zaheer Khan: ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির Sarfaraz Khan: ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে মুখ খুললেন সরফরাজ Steads Bush Wren: ইঁদুরের আক্রমণে নিউজিল্যান্ডে বিলুপ্ত শেষ প্রজাতির পাখি! Guoliang Tunnel: চিনের গুওলিয়াং সুড়ঙ্গ এখন পর্যটকদের স্বপ্নের গন্তব্য দু’বছরের খরায় শুকিয়ে গেল হ্রদ, জলস্তরের নীচে মিলল রহস্যময় মোয়াই মূর্তি শনিবার মৃত্যু, অপূর্ণই রইল স্ত্রীর শেষ ইচ্ছা! সোমবার বিশ্ববিদ্যালয়ের ফোন পেয়ে ভেঙে পড়লেন... Nikhil Gupta : পন্নুন হত্যার ছক..., নিখিল গুপ্তের সাজা ঘিরে নতুন করে চর্চায় ভারত-আমেরিকা স... Neena Gupta: ৭০ বছরের অঙ্কের জট খুললেন কলকাতার মেয়ে! বিশ্বমঞ্চে নীনা গুপ্তের মেধার জয় Zaheer Khan: ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির Sarfaraz Khan: ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে মুখ খুললেন সরফরাজ

Sheikh Hasina: বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্ত ঘিরে ভারত-বাংলাদেশে নতুন কূটনৈতিক চাপানউতোর

Sheikh Hasina: বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্ত ঘিরে ভারত-বাংলাদেশে নতুন কূটনৈতিক চাপানউতোর
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে নতুন করে জটিলতা তৈরি হল। প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্তে অনড় ঢাকা। অন্যদিকে, হাসিনার পাসপোর্ট সংক্রান্ত আবেদন খারিজ হওয়া এবং তাঁকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে ভারত-বাংলাদেশ কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, প্রত্যর্পণ চুক্তির শর্তকে সামনে রেখে কি আদতে হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া দীর্ঘায়িত করতে চাইছে বাংলাদেশের বর্তমান সরকার?

সম্প্রতি বাংলাদেশে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। সেই পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তারেক রহমান পরোক্ষভাবে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন। তাঁর দাবি, যাঁরা দেশ ছেড়ে সীমান্তের ওপারে আশ্রয় নিয়েছেন, তাঁরা সেই দেশের মদতেই বাংলাদেশ ও তার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত কোনও মন্তব্য করবে না। তবে দুই দেশের সম্পর্কের প্রসঙ্গে তাঁর বক্তব্য, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতেই এই অবস্থান।

অন্যদিকে, শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়েও মুখ খুলতে নারাজ নয়াদিল্লি। বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য নতুন পাসপোর্টের আবেদন করেছিলেন হাসিনা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশ। ঢাকার বক্তব্য, হাসিনাকে ফিরতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে।

এই অবস্থান নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। কূটনৈতিক সূত্রের দাবি, হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্তে ঢাকার অনড় অবস্থানকে প্রক্রিয়া দীর্ঘায়িত করার কৌশল হিসেবে দেখছে দিল্লির একাংশ। কারণ, রাজনৈতিক সংঘাতের আবহে হাসিনা বাংলাদেশে ফিরলে বর্তমান সরকারের সামনে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

ভারতের কূটনৈতিক মহলের যুক্তি, কোনও ব্যক্তি স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চাইলে তাঁর প্রত্যাবর্তনের বিষয়টি বন্দি প্রত্যর্পণের আওতায় কেন পড়বে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের মতে, প্রত্যর্পণ চুক্তি মূলত এমন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, যাঁকে একটি দেশ অন্য দেশের হাতে আইনি প্রক্রিয়ায় তুলে দিতে চায়।

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন শুধুমাত্র আইনি বিষয় নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যু হয়ে উঠেছে। ঢাকার অবস্থান বদলায় কি না, আর নয়াদিল্লি কীভাবে এই পরিস্থিতি সামলায়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

5 Views 0 Likes 0 Comments

Related News

Steads Bush Wren: ইঁদুরের আক্রমণে নিউজিল্যান্ডে বিলুপ্ত শেষ প্রজাতির পাখি!
বিদেশ

Steads Bush Wren: ইঁদুরের আক্রমণে নিউজিল্যান্ডে বিলুপ্ত শেষ প্রজাতির পাখি!

নিউজ ডেস্ক: একসময় নিউজিল্যান্ডের বিস্তীর্ণ অরণ্যে দেখা মিলত ছোট্ট এক প্রজাতির পাখির। কিন্তু ইঁদুরের আক্রমণে ক্রমশ হারিয়ে যায় তারা। ১৯৭২ সালের পর আর দেখা যায়নি সেই পাখি। স্টিডস বুশ রেন বা মাটুহিতুহি নামে পরিচিত ওই পাখিটিই...

২১ নভে ২০২৬, ০১:১৩ পিএম · 2 মিনিট
Guoliang Tunnel: চিনের গুওলিয়াং সুড়ঙ্গ এখন পর্যটকদের স্বপ্নের গন্তব্য
বিদেশ

Guoliang Tunnel: চিনের গুওলিয়াং সুড়ঙ্গ এখন পর্যটকদের স্বপ্নের গন্তব্য

নিউজ ডেস্ক: পাহাড়ের বুক চিরে তৈরি হয়েছে রাস্তা। সেই রাস্তার দু’পাশে খোলা পাথুরে জানলা। এক দিকে খাড়া পাহাড়ের দেওয়াল, অন্য দিকে গভীর খাদ। চিনের তাইহাং পর্বতমালার এই পথ দেখলে মনে হবে যেন কোনও সিনেমার দৃশ্য। অথচ এর পিছনে ...

২১ নভে ২০২৬, ০১:১২ পিএম · 2 মিনিট
দু’বছরের খরায় শুকিয়ে গেল হ্রদ, জলস্তরের নীচে মিলল রহস্যময় মোয়াই মূর্তি
বিদেশ

দু’বছরের খরায় শুকিয়ে গেল হ্রদ, জলস্তরের নীচে মিলল রহস্যময় মোয়াই মূর্তি

নিউজ ডেস্ক: প্রকৃতির খামখেয়ালিপনায় সামনে চলে এল ইতিহাসের এক অজানা অধ্যায়। দু’বছরের দীর্ঘ খরায় শুকিয়ে গিয়েছে আগ্নেয়গিরির জ্বালামুখের ভিতরে থাকা হ্রদ। আর জল সরে যেতেই তার তলদেশে মিলল প্রাচীন পাথরের এক মোয়াই মূর্তি। প্রশান্...

২১ নভে ২০২৬, ০১:১০ পিএম · 2 মিনিট
শনিবার মৃত্যু, অপূর্ণই রইল স্ত্রীর শেষ ইচ্ছা! সোমবার বিশ্ববিদ্যালয়ের ফোন পেয়ে ভেঙে পড়লেন স্বামী, তারপরই বদলে গেল নিয়ম!
বিদেশ

শনিবার মৃত্যু, অপূর্ণই রইল স্ত্রীর শেষ ইচ্ছা! সোমবার বিশ্ববিদ্যালয়ের ফোন পেয়ে ভেঙে...

নিউজ ডেস্ক: মৃত্যুর পরেও মানুষের কাজে লাগতে চেয়েছিলেন তিনি। সেই ইচ্ছা পূরণ করতে প্রায় এক দশক আগে স্বামীর সঙ্গে নিজের দেহদানের অঙ্গীকারও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হল না। কারণ, তাঁর মৃত্যু হয়েছিল শনিবার। ...

২১ নভে ২০২৬, ০১:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.