JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০১:১৫ পিএম
Breaking
Guoliang Tunnel: চিনের গুওলিয়াং সুড়ঙ্গ এখন পর্যটকদের স্বপ্নের গন্তব্য দু’বছরের খরায় শুকিয়ে গেল হ্রদ, জলস্তরের নীচে মিলল রহস্যময় মোয়াই মূর্তি Nikhil Gupta : পন্নুন হত্যার ছক..., নিখিল গুপ্তের সাজা ঘিরে নতুন করে চর্চায় ভারত-আমেরিকা স... Neena Gupta: ৭০ বছরের অঙ্কের জট খুললেন কলকাতার মেয়ে! বিশ্বমঞ্চে নীনা গুপ্তের মেধার জয় Zaheer Khan: ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির Sarfaraz Khan: ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে মুখ খুললেন সরফরাজ Kapil Dev: সিরাজ বিতর্কে কংগ্রেসের অভিযোগ নিয়ে আর কী বললেন কপিল? Arvind Menon: এআইএফএফ সভাপতি পদে লড়বেন অরবিন্দ মেনন, ভারতীয় ফুটবলে ‘নতুন শুরুর’ ডাক Guoliang Tunnel: চিনের গুওলিয়াং সুড়ঙ্গ এখন পর্যটকদের স্বপ্নের গন্তব্য দু’বছরের খরায় শুকিয়ে গেল হ্রদ, জলস্তরের নীচে মিলল রহস্যময় মোয়াই মূর্তি Nikhil Gupta : পন্নুন হত্যার ছক..., নিখিল গুপ্তের সাজা ঘিরে নতুন করে চর্চায় ভারত-আমেরিকা স... Neena Gupta: ৭০ বছরের অঙ্কের জট খুললেন কলকাতার মেয়ে! বিশ্বমঞ্চে নীনা গুপ্তের মেধার জয় Zaheer Khan: ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির Sarfaraz Khan: ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে মুখ খুললেন সরফরাজ Kapil Dev: সিরাজ বিতর্কে কংগ্রেসের অভিযোগ নিয়ে আর কী বললেন কপিল? Arvind Menon: এআইএফএফ সভাপতি পদে লড়বেন অরবিন্দ মেনন, ভারতীয় ফুটবলে ‘নতুন শুরুর’ ডাক

Sarfaraz Khan: ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে মুখ খুললেন সরফরাজ

Sarfaraz Khan: ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে মুখ খুললেন সরফরাজ
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ড্রেসিংরুমের গোপন তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করার অভিযোগে একসময় তীব্র অস্বস্তির মধ্যে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটার সরফরাজ খান। সামাজিক মাধ্যমে তাঁকে ঘিরে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছিল। সেই বিতর্কের জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিল তাঁর পরিবারও। স্ত্রী কাঁদছিলেন, মন খারাপ ছিল বাবার। এমন কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। নিজেই ফোন করে সরফরাজকে আশ্বস্ত করেছিলেন তিনি। দীর্ঘদিন পর সেই কঠিন সময়ের অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন ভারতীয় ব্যাটার।

২০২৪-২৫ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হওয়ার প্রায় ২০-২৫ দিন পর ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ সামনে আসে। সেই সময় চোটের কারণে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন সরফরাজ। দেশে ফেরার পর বিমান থেকে নামতেই একের পর এক ফোন ও বার্তা আসতে শুরু করে তাঁর কাছে। 

সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে তাঁকে ঘিরে নানা খবর ছড়িয়ে পড়ে। আচমকা এমন অভিযোগ সামনে আসায় কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন তিনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার সঙ্গে এক কথোপকথনে সরফরাজ জানান, পরিস্থিতি সামাল দিতে একসময় নিজের ফোন বন্ধ করে রাখতে হয়েছিল তাঁকে। সেই সময় দু’বার ফোন করেছিলেন গৌতম গম্ভীর। 

সরফরাজের কথায়, গম্ভীর তাঁকে জানিয়েছিলেন, এই সমস্ত আলোচনা অর্থহীন। বাইরের বিতর্কে জড়িয়ে না পড়ে নিজের খেলায় মন দিতে হবে। তবে সরফরাজ তাঁকে জানিয়েছিলেন, অভিযোগের কারণে শুধু তিনি নন, তাঁর পরিবারও ভীষণভাবে প্রভাবিত হচ্ছে। তাঁর বাবা মন খারাপ করে রয়েছেন, এমনকী স্ত্রীও কাঁদছেন।

এরপর সরফরাজের বাবার সঙ্গেও কথা বলেন গম্ভীর। তাঁকে বোঝান, বাইরের কথায় গুরুত্ব না দিয়ে ছেলেকে ক্রিকেটে মনোযোগ দিতে দিতে হবে। সরফরাজ ভাল ক্রিকেটার এবং তাঁর খেলার দিকেই নজর দেওয়া উচিত বলে আশ্বস্ত করেন ভারতীয় দলের প্রধান কোচ। প্রয়োজনে যে কোনও সাহায্যের জন্য তাঁকে ফোন করতেও বলেন গম্ভীর। সরফরাজের কথায়, “তিনিই প্রথম আমাকে ফোন করেছিলেন।”

এই অভিযোগে যে তিনি কতটা আঘাত পেয়েছিলেন, তাও জানিয়েছেন ভারতীয় ব্যাটার। তাঁর দাবি, ড্রেসিংরুমের কোনও তথ্য ফাঁসের ঘটনা ঘটেনি। এমন কিছু ঘটে থাকলে তাঁকে ভারতীয় ‘এ’ দলে এবং পরে শ্রীলঙ্কা সফরের দলে নির্বাচিত করা হত না বলেও মনে করেন তিনি। কে বা কারা এমন অভিযোগ ছড়িয়েছিল, তা-ও জানেন না সরফরাজ।

অভিযোগের জেরে একটা সময় কার সঙ্গে কথা বলবেন, তা বুঝে উঠতে পারছিলেন না তিনি। তাঁর ফোন করলেও অনেকের কাছ থেকে উত্তর মেলেনি। সেই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁকে মানসিকভাবে শক্তি জোগানোর জন্য গম্ভীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সরফরাজ। ক্রিকেটের মাঠের বাইরের এই ঘটনা আরও একবার দেখিয়ে দিল, একজন কোচের সামান্য সহমর্মিতাও বিপর্যস্ত ক্রিকেটারের কাছে কতটা বড় ভরসা হয়ে উঠতে পারে।

3 Views 0 Likes 0 Comments

Related News

Zaheer Khan: ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির
ময়দান

Zaheer Khan: ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির

স্পোর্টস ডেস্ক: চেন্নাই সুপার কিংসের জার্সিতে মহেন্দ্র সিং ধোনির ১৯ বছরের দীর্ঘ ক্রিকেটজীবনে এবার দাঁড়ি পড়তে চলেছে। আইপিএলে আর ক্রিকেটার হিসেবে দেখা যাবে না তাঁকে। তবে চেন্নাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না মাহির। খেল...

২১ নভে ২০২৬, ১২:৫৭ পিএম · 2 মিনিট
Kapil Dev: সিরাজ বিতর্কে কংগ্রেসের অভিযোগ নিয়ে আর কী বললেন কপিল?
ময়দান

Kapil Dev: সিরাজ বিতর্কে কংগ্রেসের অভিযোগ নিয়ে আর কী বললেন কপিল?

স্পোর্টস ডেস্ক: মহম্মদ সিরাজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশে না রাখা নিয়ে বিতর্কের আঁচ এবার পৌঁছে গেল ক্রিকেটের কিংবদন্তিদের দরজায়। সিরাজের বাদ পড়ার পিছনে সাম্প্রদায়িক বৈষম্যের অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংস...

২১ নভে ২০২৬, ১২:৫২ পিএম · 2 মিনিট
Arvind Menon: এআইএফএফ সভাপতি পদে লড়বেন অরবিন্দ মেনন, ভারতীয় ফুটবলে ‘নতুন শুরুর’ ডাক
ময়দান

Arvind Menon: এআইএফএফ সভাপতি পদে লড়বেন অরবিন্দ মেনন, ভারতীয় ফুটবলে ‘নতুন শুরুর’ ড...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলের প্রশাসনিক মসনদে বদলের লড়াইয়ে নামছেন উত্তরপ্রদেশ ফুটবল সংস্থার সভাপতি অরবিন্দ মেনন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা আনুষ্ঠানিক ভাব...

২১ নভে ২০২৬, ১২:৫১ পিএম · 2 মিনিট
KL Rahul: বিদেশের মাটিতে বিরল কীর্তি রাহুলের! শচীন-কোহলিদের এলিট ক্লাবে ঢুকে ইতিহাস ভারতীয় ওপেনারের
ময়দান

KL Rahul: বিদেশের মাটিতে বিরল কীর্তি রাহুলের! শচীন-কোহলিদের এলিট ক্লাবে ঢুকে ইতিহা...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে শুধু শতরানই করলেন না, এক বিরল নজির গড়ে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজের নামও তুলে রাখলেন কেএল রাহুল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া...

২১ নভে ২০২৬, ১২:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.