JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ১২:১০ পিএম
Breaking
Bangladesh: নড়াইলে রাতভর তাণ্ডব, পুড়ল ৩০টি বাড়ি! আতঙ্কে ঘরছাড়া সংখ্যালঘুরা টাইগার শ্রফকে গুলি-কাণ্ডে বড় মোড়! বিষ্ণোই গ্যাংয়ের অর্থের জোগানদার অধরা, জারি লুকআউট নোট... Narendra Modi: ৭৫ বছরে আইআইটি খড়্গপুর, প্রযুক্তির হাত ধরেই বিকশিত ভারতের স্বপ্ন দেখালেন ম... Gold Price : রেকর্ড ছোঁয়ার পর সোনার দামে ২৫% ধস! এবার কি আরও সস্তা হবে হলুদ ধাতু? Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান! Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইসিজে-র রা... Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর! Delimitation Bill : লোকসভার আসন বাড়ানোতেই আপত্তি? ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রকে চার দফা শর্ত... Bangladesh: নড়াইলে রাতভর তাণ্ডব, পুড়ল ৩০টি বাড়ি! আতঙ্কে ঘরছাড়া সংখ্যালঘুরা টাইগার শ্রফকে গুলি-কাণ্ডে বড় মোড়! বিষ্ণোই গ্যাংয়ের অর্থের জোগানদার অধরা, জারি লুকআউট নোট... Narendra Modi: ৭৫ বছরে আইআইটি খড়্গপুর, প্রযুক্তির হাত ধরেই বিকশিত ভারতের স্বপ্ন দেখালেন ম... Gold Price : রেকর্ড ছোঁয়ার পর সোনার দামে ২৫% ধস! এবার কি আরও সস্তা হবে হলুদ ধাতু? Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান! Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইসিজে-র রা... Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর! Delimitation Bill : লোকসভার আসন বাড়ানোতেই আপত্তি? ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রকে চার দফা শর্ত...

Bangladesh: নড়াইলে রাতভর তাণ্ডব, পুড়ল ৩০টি বাড়ি! আতঙ্কে ঘরছাড়া সংখ্যালঘুরা

Bangladesh: নড়াইলে রাতভর তাণ্ডব, পুড়ল ৩০টি বাড়ি! আতঙ্কে ঘরছাড়া সংখ্যালঘুরা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বাংলাদেশে ফের রাজনৈতিক হিংসার আগুন! দুই বিএনপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে নড়াইল জেলার কালিয়া এলাকায় ছড়াল ব্যাপক উত্তেজনা। শুক্রবার রাতভর একাধিক এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নেয় যে, অন্তত ৩০টি ছোট-বড় বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আক্রান্তদের মধ্যে সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশাপাশি আওয়ামি লিগের নেতাকর্মীদের বাড়িও রয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

ঘটনার সূত্রপাত গত বুধবার সন্ধ্যায়। কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলির একটি প্রতিবাদী বাইক মিছিল বের হয়েছিল। মিছিলটি বেন্দারচর বটতলা মোড় এবং সংলগ্ন খালের কাছে পৌঁছতেই একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। মিছিলের পিছনের দিকে থাকা একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং কয়েকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এই হামলায় গুরুতর জখম হন স্থানীয় কৃষক দলের নেতা শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নেতা সোহেল মোল্লা। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। এই জোড়া মৃত্যুর পর থেকেই কালিয়া এলাকায় উত্তেজনা বাড়তে থাকে।

শুক্রবার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় নেতাকর্মীদের নিয়ে কালিয়ায় পৌঁছন। নিহত দুই নেতার কবরে শ্রদ্ধা জানানোর পর কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। তাঁর বার্তা ছিল, কোনওভাবেই স্বৈরাচারী শক্তির হিংসা মেনে নেওয়া হবে না এবং দুর্বৃত্তদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে।

অভিযোগ, এই সফরকে কেন্দ্র করেই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়। রিজভী এলাকায় থাকাকালীনই বিভিন্ন বাড়িতে হামলা ও ভাঙচুর শুরু হয় বলে সূত্রের দাবি। শুক্রবার সন্ধ্যা থেকে রাতভর বেন্দারচর-সহ আশপাশের একাধিক এলাকায় দফায় দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আওয়ামি লিগের সমর্থক ও নেতাকর্মীদের বাড়ির পাশাপাশি সংখ্যালঘু হিন্দু পরিবারের বাড়িঘরেও হামলার অভিযোগ উঠেছে। নড়াইল-১ আসনের প্রাক্তন সাংসদ কবিরুল হক মুক্তির বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ সামনে এসেছে।

এই ঘটনার পর বহু পরিবার নিরাপত্তার অভাবে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে খবর। বিশেষ করে সংখ্যালঘু পরিবারগুলির মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

তবে এত বড় অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় এখনও পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছেন, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী, তা স্পষ্ট নয়। রাজনৈতিক সংঘর্ষের প্রতিশোধে সাধারণ মানুষের বাড়িঘর আক্রান্ত হওয়ার অভিযোগে কালিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইসিজে-র রায়কে
বিদেশ

Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইস...

নিউজ ডেস্ক: রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়ের পর নতুন করে উত্তপ্ত মায়ানমারকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতি। রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল—আন্তর্জাতিক...

২১ নভে ২০২৬, ১১:১১ এএম · 3 মিনিট
Algonquin Dam: আমেরিকায় বাঁধের নিয়ন্ত্রণ নিতে সাইবার হামলার চেষ্টা
বিদেশ

Algonquin Dam: আমেরিকায় বাঁধের নিয়ন্ত্রণ নিতে সাইবার হামলার চেষ্টা

নিউজ ডেস্ক: জলবিদ্যুৎ, জলস্তর নিয়ন্ত্রণ কিংবা বন্যা মোকাবিলা—একটি বাঁধের উপর নির্ভর করে থাকে বিস্তীর্ণ এলাকার মানুষের নিরাপত্তা। সেই বাঁধের নিয়ন্ত্রণ ব্যবস্থাতেই সাইবার হামলার চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল আমেরিকায়।...

২১ নভে ২০২৬, ১০:৪৬ এএম · 3 মিনিট
বিস্ফোরণে ছড়াতে পারে বিষাক্ত সিসার ধুলো! আমেরিকায় সেনার ৫ টন বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনায় স্থগিতাদেশ
বিদেশ

বিস্ফোরণে ছড়াতে পারে বিষাক্ত সিসার ধুলো! আমেরিকায় সেনার ৫ টন বিস্ফোরক ধ্বংসের পরি...

নিউজ ডেস্ক: মারণ বিস্ফোরকের ঝুঁকি এড়াতে গিয়ে আরও বড় পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা! আমেরিকার আইওয়া প্রদেশে দীর্ঘদিন ধরে মজুত থাকা প্রায় ৫ টন অত্যন্ত সংবেদনশীল বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা করেছিল মার্কিন সেনা। কিন্তু নিয়ন্ত্রি...

২১ নভে ২০২৬, ১০:৪২ এএম · 4 মিনিট
China: হাসপাতালেই স্কুল তৈরি করে ছাত্রীর স্বপ্নপূরণ করলেন শিক্ষক-সহপাঠীরা
বিদেশ

China: হাসপাতালেই স্কুল তৈরি করে ছাত্রীর স্বপ্নপূরণ করলেন শিক্ষক-সহপাঠীরা

নিউজ ডেস্ক: মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও স্কুলে ফেরার স্বপ্ন দেখেছিল সে। আর কোনও বড় চাওয়া ছিল না, দামি উপহার কিংবা দূরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছেও নয়। শুধু একবার শেষবারের মতো সহপাঠীদের সঙ্গে ক্লাসে বসতে চেয়েছিল ১৮ বছরের কি...

২১ নভে ২০২৬, ১০:২৫ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.