JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ১২:০০ পিএম
Breaking
Gold Price : রেকর্ড ছোঁয়ার পর সোনার দামে ২৫% ধস! এবার কি আরও সস্তা হবে হলুদ ধাতু? Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান! Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইসিজে-র রা... Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর! Delimitation Bill : লোকসভার আসন বাড়ানোতেই আপত্তি? ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রকে চার দফা শর্ত... Ladakh: শীতের লাদাখে ভোট ঘিরে তোলপাড়! ৪ ডিসেম্বর নির্বাচন, তার আগেই বয়কটের ডাক কেন? ‘সুপার এল নিনো’র পর আসছে লা নিনা! ২০২৭-এ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা Algonquin Dam: আমেরিকায় বাঁধের নিয়ন্ত্রণ নিতে সাইবার হামলার চেষ্টা Gold Price : রেকর্ড ছোঁয়ার পর সোনার দামে ২৫% ধস! এবার কি আরও সস্তা হবে হলুদ ধাতু? Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান! Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইসিজে-র রা... Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর! Delimitation Bill : লোকসভার আসন বাড়ানোতেই আপত্তি? ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রকে চার দফা শর্ত... Ladakh: শীতের লাদাখে ভোট ঘিরে তোলপাড়! ৪ ডিসেম্বর নির্বাচন, তার আগেই বয়কটের ডাক কেন? ‘সুপার এল নিনো’র পর আসছে লা নিনা! ২০২৭-এ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা Algonquin Dam: আমেরিকায় বাঁধের নিয়ন্ত্রণ নিতে সাইবার হামলার চেষ্টা

Gold Price : রেকর্ড ছোঁয়ার পর সোনার দামে ২৫% ধস! এবার কি আরও সস্তা হবে হলুদ ধাতু?

Gold Price : রেকর্ড ছোঁয়ার পর সোনার দামে ২৫% ধস! এবার কি আরও সস্তা হবে হলুদ ধাতু?
সোনার দামে বিরাট বদল ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: সোনার বাজারে এমন পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। যে সোনালী ধাতুর দাম গত কয়েক বছরে রেকর্ড উচ্চতায় উঠেছিল, তা নিয়েই এখন উল্টো সুর। বিনিয়োগকারীদের একাংশের কপালে চিন্তার ভাঁজ। অন্যদিকে, নতুন করে সোনা কেনার পরিকল্পনা করছেন যাঁরা, তাঁদের মনে বাড়ছে আশার আলো। কিন্তু, এই পতন কি সাময়িক, নাকি সামনে আরও বড় ধাক্কা অপেক্ষা করছে সোনার বাজারে?

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ২১ নভেম্বরের মধ্যে দিল্লির বাজারে ২৪ ক্যারেট সোনার দাম ২৫ শতাংশেরও বেশি কমেছে। সূত্রে খবর, ২৮ ফেব্রুয়ারি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৭০ হাজার ৩০৫ টাকা। এদিকে ২১ নভেম্বর ১০ গ্রাম সোনার দাম নেমে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৮০০ টাকা। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানেই বিপুল পতন। অপরদিকে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ১৯ হাজার ৬০০ টাকা।

তবে এই পতনের আগে সোনার দাম যে হারে বেড়েছিল, তা নজরকাড়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ১০ গ্রাম সোনার দাম হয়েছিল ৫১ হাজার ৭১৫ টাকা। ২০২৪ সালে তা বেড়ে হয় ৬৪ হাজার ১৮৫ টাকা। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে উঠে যায় সর্বোকালীন উচ্চতায়।

বিশেষজ্ঞদের মতে, এই পতনের অন্যতম কারণ আমেরিকার সুদের হার নিয়ে বদলে যাওয়া প্রত্যাশা। ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পরিবর্তে বাড়াতে পারে, এমন আশঙ্কা তৈরি হওয়ায় সোনার আকর্ষণ কমেছে। কারণ সোনায় বিনিয়োগ করলে নিয়মিত সুদ পাওয়া যায় না। অন্যদিকে, সুদের হার বাড়লে বন্ডের মতো সম্পদে বিনিয়োগের সুযোগ বাড়ে।

তবে সোনার দামের ভবিষ্যৎ নির্ভর করছে আরও কয়েকটি বিষয়ের ওপরে। বিভিন্ন দেশের বিপুল সরকারি ঋণ, মুদ্রাস্ফীতি, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংক গুলির সোনা কেনা এখনও বাজারকে প্রভাবিত করছে। তাই আগামী দিনে সোনার দাম আরও কমবে নাকি ঊর্ধ্বমুখী হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফলে সোনা কেনার আগে বাজারের গতিপ্রকৃতি এবং বিনিয়োগের ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নেওয়াই জরুরী।

2 Views 0 Likes 0 Comments

Related News

রেকর্ড পতন! হু হু করে কমছে সোনার দাম, কলকাতায় কত?
ব্যবসা

রেকর্ড পতন! হু হু করে কমছে সোনার দাম, কলকাতায় কত?

প্রতিদিন হু হু করে কমছে সোনার দাম। গত ২ মাসে এই মূল্যবান ধাতুর দাম অনেক কমেছে। বিয়ের মরশুমের আগেই বড়সড় স্বস্তি মিলল মধ্যবিত্তের। জানেন কি ২০ নভেম্বর কলকাতায় সোনার দামে কতটা বদল এসেছে? শুক্রবার, ২০ নভেম্বর সকালে ফ...

২০ নভে ২০২৬, ০৯:১২ এএম · 2 মিনিট
Gold Rate: রাতারাতি সোনার দামে বড় পতন! কলকাতায়  দাম কমে কত হল জানেন?
ব্যবসা

Gold Rate: রাতারাতি সোনার দামে বড় পতন! কলকাতায় দাম কমে কত হল জানেন?

নিউজ ডেস্ক: বিয়ের মরশুমের আগে ক্রেতাদের জন্য স্বস্তির খবর। এক ধাক্কায় অনেকটাই কমল সোনা ও রুপোর দাম। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর কলকাতার বাজারে উল্লেখযোগ্য পতন দেখা গেল হলুদ ধাতুর দামে। ১৮, ২২ ও ২৪ ক্যারেট—তিন ধরনের সোনার দ...

১৯ নভে ২০২৬, ১০:৩১ এএম · 1 মিনিট
সোনার দামে 25 শতাংশ পতন, রুপোও হারিয়েছে উজ্জ্বলতা
ব্যবসা

সোনার দামে 25 শতাংশ পতন, রুপোও হারিয়েছে উজ্জ্বলতা

নিউজ ডেস্ক: এক সময় বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধের আশঙ্কা কিংবা শেয়ারবাজারে অস্থিরতা তৈরি হলেই নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ও রুপোর দিকে ঝুঁকতেন লগ্নিকারীরা। কিন্তু 2026 সালের শেষ ভাগে এসে সেই চেনা ছবিতে বদল। জানুয়...

১৮ নভে ২০২৬, ০৭:০৮ পিএম · 4 মিনিট
Gold Price Today : বিয়ের মরশুমে স্বস্তি, ৬ দিনে ১০ হাজার টাকা কমল সোনার দাম
ব্যবসা

Gold Price Today : বিয়ের মরশুমে স্বস্তি, ৬ দিনে ১০ হাজার টাকা কমল সোনার দাম

১৮ নভেম্বর, বুধবার দেশের বাজারে ফের কমলো সোনা ও রুপোর দাম। জাতীয় বাজারের তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার দাম একদিনে প্রায় ২৬৯৬ টাকা কমেছে। ফলে দাম নেমে এসেছে ১ লক্ষ ৩১ হাজার ৫০৫ টাকার আশেপাশে। অন্যদিকে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমে হয়েছে ১ লক্ষ ২২ হাজার ১৫০ টাকা।

১৮ নভে ২০২৬, ০৪:৪৬ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.