JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ১২:০৯ পিএম
Breaking
টাইগার শ্রফকে গুলি-কাণ্ডে বড় মোড়! বিষ্ণোই গ্যাংয়ের অর্থের জোগানদার অধরা, জারি লুকআউট নোট... Narendra Modi: ৭৫ বছরে আইআইটি খড়্গপুর, প্রযুক্তির হাত ধরেই বিকশিত ভারতের স্বপ্ন দেখালেন ম... Gold Price : রেকর্ড ছোঁয়ার পর সোনার দামে ২৫% ধস! এবার কি আরও সস্তা হবে হলুদ ধাতু? Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান! Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইসিজে-র রা... Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর! Delimitation Bill : লোকসভার আসন বাড়ানোতেই আপত্তি? ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রকে চার দফা শর্ত... Ladakh: শীতের লাদাখে ভোট ঘিরে তোলপাড়! ৪ ডিসেম্বর নির্বাচন, তার আগেই বয়কটের ডাক কেন? টাইগার শ্রফকে গুলি-কাণ্ডে বড় মোড়! বিষ্ণোই গ্যাংয়ের অর্থের জোগানদার অধরা, জারি লুকআউট নোট... Narendra Modi: ৭৫ বছরে আইআইটি খড়্গপুর, প্রযুক্তির হাত ধরেই বিকশিত ভারতের স্বপ্ন দেখালেন ম... Gold Price : রেকর্ড ছোঁয়ার পর সোনার দামে ২৫% ধস! এবার কি আরও সস্তা হবে হলুদ ধাতু? Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান! Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইসিজে-র রা... Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর! Delimitation Bill : লোকসভার আসন বাড়ানোতেই আপত্তি? ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রকে চার দফা শর্ত... Ladakh: শীতের লাদাখে ভোট ঘিরে তোলপাড়! ৪ ডিসেম্বর নির্বাচন, তার আগেই বয়কটের ডাক কেন?

টাইগার শ্রফকে গুলি-কাণ্ডে বড় মোড়! বিষ্ণোই গ্যাংয়ের অর্থের জোগানদার অধরা, জারি লুকআউট নোটিস

টাইগার শ্রফকে গুলি-কাণ্ডে বড় মোড়! বিষ্ণোই গ্যাংয়ের অর্থের জোগানদার অধরা, জারি লুকআউট নোটিস
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

মুম্বই: বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনায় তদন্তে নতুন মোড়। হামলার মূল অভিযুক্ত অভিষেক পণ্ডিতের বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শুক্রবার, ২০ নভেম্বর এই নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের আশঙ্কা, গ্রেপ্তারি এড়াতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারে অভিযুক্ত। তাই বিমানবন্দর-সহ দেশের বিভিন্ন প্রস্থানপথে সতর্কতা জারি করা হয়েছে।

পুলিশের অভিযোগ, অভিষেক পণ্ডিত কুখ্যাত গ্যাংস্টার অনিল পণ্ডিতের ভাই। গ্যাংয়ের আর্থিক লেনদেন সামলানো এবং হামলাকারীদের অর্থ জোগানোর দায়িত্ব ছিল তার উপর। পুলিশ সূত্রে দাবি, অনিল পণ্ডিতের সঙ্গে আন্তর্জাতিক অপরাধচক্র লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সে আমেরিকা থেকে গ্যাং পরিচালনা করে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে অভিষেককে দ্রুত গ্রেপ্তার করতে চাইছেন তদন্তকারীরা।

সম্প্রতি হরিয়ানার কারনালে অভিষেককে ধরতে অভিযান চালিয়েছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই সেখান থেকে পালিয়ে যায় সে। এরপরই যাতে কোনওভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে, সেই লক্ষ্যেই লুকআউট নোটিস জারি করা হয়েছে।

এই মামলায় এর আগে অভিষেকের স্ত্রী সুনেহা পণ্ডিতকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১ নভেম্বর কারনাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, স্বামীর নির্দেশে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা, টাকা পাঠানো এবং গ্যাংয়ের লজিস্টিক সহায়তা দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এই মামলায় সুনেহা ১৩তম অভিযুক্ত। ১৬ নভেম্বর মহারাষ্ট্রের মকোকা আদালত তাঁকে ২১ নভেম্বর পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল।

তদন্তে আরও উঠে এসেছে আর্থিক লেনদেনের চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, ২০২২ সালের অগস্ট থেকে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৪৭ লক্ষ ২৩ হাজার টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। হামলায় ব্যবহৃত বাইক কেনার জন্য অন্য এক অভিযুক্তকে ৫৭ হাজার টাকা পাঠানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও অর্থ লেনদেনের তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালায় তিন দুষ্কৃতী। ঘটনায় অভিনেতা আহত হন। তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে, হামলার আতঙ্ক কাটিয়ে কাজে ফিরেছেন টাইগার। সম্প্রতি পুনেতে তাঁর নতুন ছবির চার দিনের শুটিংও শেষ হয়েছে। তবে এই মামলার মূল অভিযুক্ত এখনও অধরা। অভিষেককে গ্রেপ্তার করতে পারলেই হামলার নেপথ্যে থাকা আর্থিক নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

1 Views 0 Likes 0 Comments

Related News

Miss Universe 2026: রাজনৈতিক বিভেদ ভুলে একই ফ্রেমে ভারত-পাকিস্তান-বাংলাদেশ!
বিনোদন

Miss Universe 2026: রাজনৈতিক বিভেদ ভুলে একই ফ্রেমে ভারত-পাকিস্তান-বাংলাদেশ!

৭৫তম মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার চার দেশ—ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অংশগ্রহণ করছে। পুয়ের্তো রিকোর সান জুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭৫তম মিস ইউনিভার্সের চূড়ান্ত আসর। ১১৬টি দেশের প্রতিযোগীর মধ্যে এবার দক্ষিণ এশিয়ার প্রতিনিধিদের উপস্থিতি ও পারস্পরিক সৌহার্দ্য বিশ্বজুড়ে বিশেষ নজর কেড়েছে।

২১ নভে ২০২৬, ১০:১৫ এএম · 2 মিনিট
Shahrukh Khan: বিশ্বের সেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ, পিছনে ফেললেন হলিউডের একাধিক মহাতারকাকে
বিনোদন

Shahrukh Khan: বিশ্বের সেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ, পিছনে ফেললেন হলিউডের একাধি...

আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান; বিশ্বের অন্যতম সম্মানজনক বিনোদন প্রকাশনা ‘ভ্যারাইটি’র সর্বকালের সেরা ১০০ জন চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে ৯২তম স্থান অর্জন করেছেন তিনি। আন্তর্জাতিক বিনোদন জগতের মর্যাদাপূর্ণ এই তালিকায় হলিউডের কিংবদন্তি শিল্পীদের পাশাপাশি স্থান পেয়ে বিশ্ব দরবারে ভারতীয় চলচ্চিত্রের মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ‘কিং খান’। মেরিলিন মনরো, হামফ্রে বোগার্ট, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসন এবং টম ক্রুজের মতো বিশ্বখ্যাত মহাতারকাদের সাথে একই সারিতে উচ্চারিত হচ্ছে শাহরুখ খানের নাম।

১৯ নভে ২০২৬, ০৮:৪৮ পিএম · 2 মিনিট
Saif Ali Khan: ফের প্রাণনাশের হুমকি সইফকে! বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পলাতক অভিযুক্তের নাম জড়াতেই তোলপাড় মুম্বই
বিনোদন

Saif Ali Khan: ফের প্রাণনাশের হুমকি সইফকে! বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পলাতক অভিযুক...

বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ যেন কিছুতেই কাটছে না। একের পর এক অভিনেতার পর এবার প্রাণনাশের হুমকি পেলেন বলিউডের 'নবাব' সইফ আলি খান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অভিনেতার ফোনে একটি ভয়েস মেসেজের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে বলে মুম্বই পুলিশ সূত্রে খবর মিলেছে। চাঞ্চল্যকর বিষয় হলো, এই হুমকির নেপথ্যে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের অন্যতম পলাতক অভিযুক্ত জিশান আখতারের নাম উঠে এসেছে।

১৯ নভে ২০২৬, ০৭:৪২ পিএম · 3 মিনিট
Shahrukh Khan: বড়দিনের মহাধামাকার প্রস্তুতি: দিল্লির ফর্মুলা ওয়ান রেসিং ট্র্যাকে ‘কিং’-এর রুদ্ধশ্বাস অ্যাকশন শুটিং শুরু করলেন শাহরুখ খান!
বিনোদন

Shahrukh Khan: বড়দিনের মহাধামাকার প্রস্তুতি: দিল্লির ফর্মুলা ওয়ান রেসিং ট্র্যাকে ‘...

বক্স অফিসে ‘পাঠান’-এর ঐতিহাসিক সাফল্যের পর আবারও জুটি বেঁধেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং অ্যাকশন-স্পেশালিস্ট পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তাঁদের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ছবি ‘কিং’-এর নির্মাণকাজ এখন একদম শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই ছবিটিকে দর্শকদের জন্য এক অবিস্মরণীয় সিনেম্যাটিক অভিজ্ঞতায় পরিণত করতে কোনো কমতি রাখছেন না নির্মাতারা। এরই অংশ হিসেবে ১৮ নভেম্বর থেকে দিল্লি-এনসিআর (গ্রেটার নয়ডা)-এর বিখ্যাত ফর্মুলা ওয়ান রেসিং ট্র্যাক বা বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে শুরু হয়েছে টানা তিন দিনের এক বিশাল ও হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিং।

১৯ নভে ২০২৬, ০৭:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.