JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ১২:১৪ পিএম
Breaking
Road Accident: মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি! পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে অ... Bangladesh: নড়াইলে রাতভর তাণ্ডব, পুড়ল ৩০টি বাড়ি! আতঙ্কে ঘরছাড়া সংখ্যালঘুরা টাইগার শ্রফকে গুলি-কাণ্ডে বড় মোড়! বিষ্ণোই গ্যাংয়ের অর্থের জোগানদার অধরা, জারি লুকআউট নোট... Narendra Modi: ৭৫ বছরে আইআইটি খড়্গপুর, প্রযুক্তির হাত ধরেই বিকশিত ভারতের স্বপ্ন দেখালেন ম... Gold Price : রেকর্ড ছোঁয়ার পর সোনার দামে ২৫% ধস! এবার কি আরও সস্তা হবে হলুদ ধাতু? Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান! Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইসিজে-র রা... Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর! Road Accident: মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি! পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে অ... Bangladesh: নড়াইলে রাতভর তাণ্ডব, পুড়ল ৩০টি বাড়ি! আতঙ্কে ঘরছাড়া সংখ্যালঘুরা টাইগার শ্রফকে গুলি-কাণ্ডে বড় মোড়! বিষ্ণোই গ্যাংয়ের অর্থের জোগানদার অধরা, জারি লুকআউট নোট... Narendra Modi: ৭৫ বছরে আইআইটি খড়্গপুর, প্রযুক্তির হাত ধরেই বিকশিত ভারতের স্বপ্ন দেখালেন ম... Gold Price : রেকর্ড ছোঁয়ার পর সোনার দামে ২৫% ধস! এবার কি আরও সস্তা হবে হলুদ ধাতু? Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান! Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইসিজে-র রা... Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর!

Miss Universe 2026: রাজনৈতিক বিভেদ ভুলে একই ফ্রেমে ভারত-পাকিস্তান-বাংলাদেশ!

Miss Universe 2026: রাজনৈতিক বিভেদ ভুলে একই ফ্রেমে ভারত-পাকিস্তান-বাংলাদেশ!
সৌন্দর্যের বিশ্বমঞ্চে দক্ষিণ এশিয়ার বন্ধুত্বের ছবি ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ৭৫তম মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার চার দেশ—ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অংশগ্রহণ করছে। পুয়ের্তো রিকোর সান জুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭৫তম মিস ইউনিভার্সের চূড়ান্ত আসর। ১১৬টি দেশের প্রতিযোগীর মধ্যে এবার দক্ষিণ এশিয়ার প্রতিনিধিদের উপস্থিতি ও পারস্পরিক সৌহার্দ্য বিশ্বজুড়ে বিশেষ নজর কেড়েছে।

ভারত: কাজিয়াহ লিজ মেজো

এবারের আসরে ভারতের প্রতিনিধিত্ব করছেন ১৯ বছর বয়সী কাজিয়াহ লিজ মেজো। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জন্ম নেওয়া কেরালার এই তরুণী আইনের শিক্ষার্থী ও মডেল। ২০২৬ সালের ২৩ আগস্ট জয়পুরে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় ৫২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি 'মিস ইউনিভার্স ইন্ডিয়া' খেতাব জেতেন এবং কেরালা থেকে প্রথম বিজয়ী হওয়ার ইতিহাস গড়েন। এর আগে তিনি 'মিস টিন ডিভা ২০২৪' বিজয়ী এবং 'মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৫'-এ প্রথম রানার-আপ হয়েছিলেন।

পাকিস্তান: মিসবাহ আরশাদ

পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন লাহোরের মেয়ে মিসবাহ আরশাদ। ২৯ বছর বয়সী এই মডেল ও মনোবিজ্ঞানের শিক্ষার্থী ২০২৬ সালের আগস্টে 'মিস ইউনিভার্স পাকিস্তান' মুকুট অর্জন করেন। আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে তিনি বেশ অভিজ্ঞ। এর আগে ২০২৩ সালে 'মিস পাকিস্তান ওয়ার্ল্ড' জেতার পাশাপাশি তিনি 'মিস ইন্টারন্যাশনাল ২০২৩', 'মিস অরা ইন্টারন্যাশনাল ২০২৩' এবং 'মিস সুপ্রান্যাশনাল ২০২৪'-এ দেশের প্রতিনিধিত্ব করেছেন।

বাংলাদেশ: সামিরা খান মাহি

বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ২৯ বছর বয়সী অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। ক্যারিয়ারের শুরুতে তিনি দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ফ্যাশন ও টেলিকম ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেন এবং টিকটক ও ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০২৬ সালের ৭ নভেম্বর তিনি 'মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬' মুকুট জেতেন। ইতিমধ্যেই প্রতিযোগীতায় দর্শক ভোটে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। 

শ্রীলঙ্কা: নিমহারা সাসিন্দি

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা থেকে এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ২৫ বছর বয়সী নিমহারা সাসিন্দি। 'মিস ইউনিভার্স শ্রীলঙ্কা ২০২৬' বিজয়ী নিমহারা তাঁর মার্জিত উপস্থাপনা, বাগ্মিতা এবং ব্যক্তিত্বের মাধ্যমে ইতোমধ্যেই প্রতিযোগিতার আয়োজক ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ভিসা জটিলতার কারণে মিস ইউনিভার্স ২০২৬- এ অংশ নিতে পারছে না নেপাল। তবে সীমানা পেরিয়ে বন্ধুত্বের বার্তা দেখা গেছে সামাজিক মাধ্যমে। প্রতিযোগিতার মূল পর্ব শুরুর আগেই ভারত, পাকিস্তান ও বাংলাদেশের প্রতিযোগীদের এক ফ্রেমে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। রাজনৈতিক ও ভৌগোলিক সীমানা পেরিয়ে তাঁদের এই সৌহার্দ্যপূর্ণ আচরণ দক্ষিণ এশিয়ার নারীদের একতা ও ইতিবাচক মানসিকতার পরিচয় বহন করছে। আসন্ন গ্র্যান্ড ফিনালেতে এই চার প্রতিনিধির হাত ধরে দক্ষিণ এশিয়া নতুন কোনো সাফল্য অর্জন করে কি না, এখন সেদিকেই তাকিয়ে আছেন সৌন্দর্যপ্রেমীরা।

5 Views 0 Likes 0 Comments

Related News

টাইগার শ্রফকে গুলি-কাণ্ডে বড় মোড়! বিষ্ণোই গ্যাংয়ের অর্থের জোগানদার অধরা, জারি লুকআউট নোটিস
বিনোদন

টাইগার শ্রফকে গুলি-কাণ্ডে বড় মোড়! বিষ্ণোই গ্যাংয়ের অর্থের জোগানদার অধরা, জারি লু...

মুম্বই: বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনায় তদন্তে নতুন মোড়। হামলার মূল অভিযুক্ত অভিষেক পণ্ডিতের বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শুক্রবার, ২০ নভেম্বর এই নির্দেশিকা ...

২১ নভে ২০২৬, ১২:০৫ পিএম · 2 মিনিট
Shahrukh Khan: বিশ্বের সেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ, পিছনে ফেললেন হলিউডের একাধিক মহাতারকাকে
বিনোদন

Shahrukh Khan: বিশ্বের সেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ, পিছনে ফেললেন হলিউডের একাধি...

আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান; বিশ্বের অন্যতম সম্মানজনক বিনোদন প্রকাশনা ‘ভ্যারাইটি’র সর্বকালের সেরা ১০০ জন চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে ৯২তম স্থান অর্জন করেছেন তিনি। আন্তর্জাতিক বিনোদন জগতের মর্যাদাপূর্ণ এই তালিকায় হলিউডের কিংবদন্তি শিল্পীদের পাশাপাশি স্থান পেয়ে বিশ্ব দরবারে ভারতীয় চলচ্চিত্রের মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ‘কিং খান’। মেরিলিন মনরো, হামফ্রে বোগার্ট, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসন এবং টম ক্রুজের মতো বিশ্বখ্যাত মহাতারকাদের সাথে একই সারিতে উচ্চারিত হচ্ছে শাহরুখ খানের নাম।

১৯ নভে ২০২৬, ০৮:৪৮ পিএম · 2 মিনিট
Saif Ali Khan: ফের প্রাণনাশের হুমকি সইফকে! বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পলাতক অভিযুক্তের নাম জড়াতেই তোলপাড় মুম্বই
বিনোদন

Saif Ali Khan: ফের প্রাণনাশের হুমকি সইফকে! বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পলাতক অভিযুক...

বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ যেন কিছুতেই কাটছে না। একের পর এক অভিনেতার পর এবার প্রাণনাশের হুমকি পেলেন বলিউডের 'নবাব' সইফ আলি খান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অভিনেতার ফোনে একটি ভয়েস মেসেজের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে বলে মুম্বই পুলিশ সূত্রে খবর মিলেছে। চাঞ্চল্যকর বিষয় হলো, এই হুমকির নেপথ্যে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের অন্যতম পলাতক অভিযুক্ত জিশান আখতারের নাম উঠে এসেছে।

১৯ নভে ২০২৬, ০৭:৪২ পিএম · 3 মিনিট
Shahrukh Khan: বড়দিনের মহাধামাকার প্রস্তুতি: দিল্লির ফর্মুলা ওয়ান রেসিং ট্র্যাকে ‘কিং’-এর রুদ্ধশ্বাস অ্যাকশন শুটিং শুরু করলেন শাহরুখ খান!
বিনোদন

Shahrukh Khan: বড়দিনের মহাধামাকার প্রস্তুতি: দিল্লির ফর্মুলা ওয়ান রেসিং ট্র্যাকে ‘...

বক্স অফিসে ‘পাঠান’-এর ঐতিহাসিক সাফল্যের পর আবারও জুটি বেঁধেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং অ্যাকশন-স্পেশালিস্ট পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তাঁদের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ছবি ‘কিং’-এর নির্মাণকাজ এখন একদম শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই ছবিটিকে দর্শকদের জন্য এক অবিস্মরণীয় সিনেম্যাটিক অভিজ্ঞতায় পরিণত করতে কোনো কমতি রাখছেন না নির্মাতারা। এরই অংশ হিসেবে ১৮ নভেম্বর থেকে দিল্লি-এনসিআর (গ্রেটার নয়ডা)-এর বিখ্যাত ফর্মুলা ওয়ান রেসিং ট্র্যাক বা বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে শুরু হয়েছে টানা তিন দিনের এক বিশাল ও হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিং।

১৯ নভে ২০২৬, ০৭:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.