JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ১২:১২ পিএম
Breaking
Road Accident: মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি! পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে অ... Bangladesh: নড়াইলে রাতভর তাণ্ডব, পুড়ল ৩০টি বাড়ি! আতঙ্কে ঘরছাড়া সংখ্যালঘুরা টাইগার শ্রফকে গুলি-কাণ্ডে বড় মোড়! বিষ্ণোই গ্যাংয়ের অর্থের জোগানদার অধরা, জারি লুকআউট নোট... Narendra Modi: ৭৫ বছরে আইআইটি খড়্গপুর, প্রযুক্তির হাত ধরেই বিকশিত ভারতের স্বপ্ন দেখালেন ম... Gold Price : রেকর্ড ছোঁয়ার পর সোনার দামে ২৫% ধস! এবার কি আরও সস্তা হবে হলুদ ধাতু? Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান! Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইসিজে-র রা... Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর! Road Accident: মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি! পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে অ... Bangladesh: নড়াইলে রাতভর তাণ্ডব, পুড়ল ৩০টি বাড়ি! আতঙ্কে ঘরছাড়া সংখ্যালঘুরা টাইগার শ্রফকে গুলি-কাণ্ডে বড় মোড়! বিষ্ণোই গ্যাংয়ের অর্থের জোগানদার অধরা, জারি লুকআউট নোট... Narendra Modi: ৭৫ বছরে আইআইটি খড়্গপুর, প্রযুক্তির হাত ধরেই বিকশিত ভারতের স্বপ্ন দেখালেন ম... Gold Price : রেকর্ড ছোঁয়ার পর সোনার দামে ২৫% ধস! এবার কি আরও সস্তা হবে হলুদ ধাতু? Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান! Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইসিজে-র রা... Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর!

Road Accident: মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি! পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুল্যান্সের ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৫ জনের

Road Accident: মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি! পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুল্যান্সের ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৫ জনের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

উত্তরপ্রদেশ: প্রিয়জনের মৃতদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু সেই বাড়ি ফেরা আর হলো না! পথেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ জন। রাজস্থানের জয়পুর থেকে কোচবিহারের উদ্দেশে রওনা দেওয়া একটি অ্যাম্বুল্যান্স উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারে। শনিবার ভোরের এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারের বালাভূত এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার সুবেহা থানা এলাকার গেঁরোয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। জয়পুর থেকে ৩৮ বছর বয়সি আজিজুল হকের মৃতদেহ নিয়ে অ্যাম্বুল্যান্সে কোচবিহারের বালাভূতের দিকে ফিরছিলেন তাঁর পরিবারের সদস্যরা। অ্যাম্বুল্যান্সে দু’জন চালক-সহ মোট পাঁচ জন ছিলেন।

https://x.com/TOILucknow/status/2124003271346147380?a=HRu6SGJe4arRG-s0zq8&s=20

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপর একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। সেই সময় দ্রুতগতিতে আসা অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, অ্যাম্বুল্যান্সটি দুমড়েমুচড়ে যায়। গাড়ির জানলার কাচ ভেঙে ছড়িয়ে পড়ে চারদিকে। ক্ষতিগ্রস্ত হয় পিকআপ ভ্যানটিও।

বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সুবেহা থানার পুলিশ। অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে পাঁচ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হায়দরগড়ের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁদের প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন।

মৃতদের মধ্যে রয়েছেন আমিনুর হক (৪০), হরিওম (৩৩), রুপিক (৫০), মকবুল খান (৬২) এবং অ্যাম্বুল্যান্স চালক আলম। বারাবাঁকির পুলিশ সুপার রবিনা ত্যাগী জানিয়েছেন, অ্যাম্বুল্যান্সে দু’জন চালক এবং পরিবারের তিন জন সদস্য ছিলেন। দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে।

ইতিমধ্যেই মৃতদের পরিবারের সদস্যদের খবর পাঠিয়েছে পুলিশ। কী কারণে অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এক্সপ্রেসওয়ের উপর পিকআপ ভ্যানটি কেন দাঁড়িয়েছিল, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

দুর্ঘটনার খবর কোচবিহারের বালাভূতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন স্থানীয় বাসিন্দারা। যে মানুষটির মৃতদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন, তাঁর শেষযাত্রার পথেই এমন মর্মান্তিক পরিণতি হবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। গোটা ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Narendra Modi: ৭৫ বছরে আইআইটি খড়্গপুর, প্রযুক্তির হাত ধরেই বিকশিত ভারতের স্বপ্ন দেখালেন মোদী
রাজ্য

Narendra Modi: ৭৫ বছরে আইআইটি খড়্গপুর, প্রযুক্তির হাত ধরেই বিকশিত ভারতের স্বপ্ন দ...

খড়্গপুর: গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন, ৭৫ বছরে ভারতের প্রযুক্তিগত অগ্রগতির ছবিটাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার খড়্গপুর আইআইটির প্ল্যাটিনাম জুবিলি বা ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বিকশিত ভারতের স্বপ্...

২১ নভে ২০২৬, ১২:০১ পিএম · 2 মিনিট
আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের
রাজ্য

আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের

  আরজি কর মামলায় শিয়ালদহ আদালতে চতুর্দশ স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই।আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফের আদালতে রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার শিয়ালদহ আদালতে...

২০ নভে ২০২৬, ০৬:৪৯ পিএম · 1 মিনিট
হাওড়া জেলা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন উমেশ রাই, নজরে পরিকাঠামো
রাজ্য

হাওড়া জেলা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন উমেশ রাই, নজরে পরিকাঠামো

 হাওড়া জেলা হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন উমেশ রাই। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। চিকিৎসা পরিষেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো সম্পর্...

২০ নভে ২০২৬, ০৬:৪৬ পিএম · 1 মিনিট
কলকাতা-হাওড়া-শিলিগুড়িতে তৈরি হবে স্ট্রিট ফুড হাব, মিলবে বিশেষ ই-কার্টও
রাজ্য

কলকাতা-হাওড়া-শিলিগুড়িতে তৈরি হবে স্ট্রিট ফুড হাব, মিলবে বিশেষ ই-কার্টও

  কলকাতা: হকারদের জীবিকা রক্ষা এবং শহরের ফুটপাতের সমস্যা মেটাতে এবার বড় উদ্যোগের পথে রাজ্য সরকার। কলকাতা থেকে শিলিগুড়ি, একাধিক শহরে তৈরি হতে চলেছে আধুনিক স্ট্রিট ফুড হাব। শুধু তাই নয়, হকারদের পুনর্বাসনের পাশা...

২০ নভে ২০২৬, ০৬:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.