JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ০৮:৪১ পিএম
Breaking
গিরিশ পার্ক থানায় শুভেন্দু, সুকান্ত ও দিলীপের বিরুদ্ধে জিরো FIR! আইনি পদক্ষেপ অভিষেকের, নি... বিজেপি-তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা! পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের বাংলার দাপটে উড়ল মিজোরাম হাওড়া জেলা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন উমেশ রাই, নজরে পরিকাঠামো ২৫ শ্রমিকের প্রাণের বিনিময়ে বদলে গেল তাইওয়ানের যাতায়াত কংগ্রেস সাংসদের অভিযোগে ক্ষুব্ধ গম্ভীরের শৈশবের কোচ গিরিশ পার্ক থানায় শুভেন্দু, সুকান্ত ও দিলীপের বিরুদ্ধে জিরো FIR! আইনি পদক্ষেপ অভিষেকের, নি... বিজেপি-তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা! পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের বাংলার দাপটে উড়ল মিজোরাম হাওড়া জেলা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন উমেশ রাই, নজরে পরিকাঠামো ২৫ শ্রমিকের প্রাণের বিনিময়ে বদলে গেল তাইওয়ানের যাতায়াত কংগ্রেস সাংসদের অভিযোগে ক্ষুব্ধ গম্ভীরের শৈশবের কোচ

কলকাতা-হাওড়া-শিলিগুড়িতে তৈরি হবে স্ট্রিট ফুড হাব, মিলবে বিশেষ ই-কার্টও

কলকাতা-হাওড়া-শিলিগুড়িতে তৈরি হবে স্ট্রিট ফুড হাব, মিলবে বিশেষ ই-কার্টও

 

 

কলকাতা: হকারদের জীবিকা রক্ষা এবং শহরের ফুটপাতের সমস্যা মেটাতে এবার বড় উদ্যোগের পথে রাজ্য সরকার। কলকাতা থেকে শিলিগুড়ি, একাধিক শহরে তৈরি হতে চলেছে আধুনিক স্ট্রিট ফুড হাব। শুধু তাই নয়, হকারদের পুনর্বাসনের পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিশেষ ধরনের ই-কার্ট। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টারের সঙ্গে বৈঠকের পর এমনই একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, কলকাতা, বিধাননগর, হাওড়া, আসানসোল-দুর্গাপুর এবং শিলিগুড়িতে তৈরি করা হতে পারে এই স্ট্রিট ফুড হাব। প্রতিটি হাব তৈরিতে আনুমানিক ৪ কোটি টাকা খরচ হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী। এই হাবগুলিতে একই ছাদের নীচে জায়গা পাবেন এলাকার জনপ্রিয় স্ট্রিট ফুড বিক্রেতারা। ফলে ক্রেতারা এক জায়গাতেই বিভিন্ন ধরনের স্থানীয় খাবারের স্বাদ নিতে পারবেন। অন্যদিকে, বিক্রেতারাও পাবেন একটি নির্দিষ্ট ও সংগঠিত ব্যবসার জায়গা।

অগ্নিমিত্রার দাবি, দেশের প্রায় ৩০ থেকে ৩৫টি জায়গায় ইতিমধ্যেই স্ট্রিট ফুড হাব রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও এমন কোনও হাব তৈরি হয়নি। সেই ঘাটতি পূরণ করতেই রাজ্য সরকার এই পরিকল্পনা নিয়েছে।

হকারদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানিয়েছেন পুরমন্ত্রী। তাঁদের পেশা ও প্রয়োজন অনুযায়ী বিশেষ ই-কার্ট তৈরি করা হবে। যেমন, ফুচকা বিক্রেতাদের জন্য এক ধরনের কার্ট, আবার ফুল কিংবা জামাকাপড় বিক্রেতাদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা। এই ই-কার্টের উপরে থাকবে সোলার প্যানেল। সৌরশক্তি ব্যবহার করে ইন্ডাকশনের মাধ্যমে রান্নার ব্যবস্থাও রাখা হতে পারে। ফলে বিদ্যুতের খরচ কমার পাশাপাশি বিক্রেতাদের কাজ আরও সুবিধাজনক হবে।

তবে প্রশ্ন উঠছে, আগে যাঁদের ফুটপাত থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাঁদের পুনর্বাসন কীভাবে হবে? অগ্নিমিত্রা জানিয়েছেন, টাউন ভেন্ডিং কমিটির তৈরি তালিকা অনুযায়ী এই কাজ এগোবে। কলকাতা ও বিধাননগরের নথিভুক্ত হকারদের তালিকা ইতিমধ্যেই তৈরি হয়েছে। সরকারি পোর্টালে যাঁদের নাম রয়েছে, পুনর্বাসনের ক্ষেত্রে তাঁরাই অগ্রাধিকার পাবেন। প্রয়োজনে তাঁদের স্বনিধি প্রকল্পের ঋণ, প্রশিক্ষণ এবং ই-কার্টের সুবিধাও দেওয়া হতে পারে।

উল্লেখ্য, হকারদের জন্য কেন্দ্রীয় সরকারের স্বনিধি প্রকল্পে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুর্গাপুর সম্মান পেয়েছে। সেই প্রসঙ্গেই নতুন পরিকল্পনার কথা সামনে আনেন অগ্নিমিত্রা।

তবে সরকারের অবস্থান স্পষ্ট, হকারদের জীবিকা যেমন রক্ষা করতে হবে, তেমনই ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলে বাধা দেওয়া যাবে না। অর্থাৎ হকারদের কর্মসংস্থান এবং পথচারীদের স্বাচ্ছন্দ্য, দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন রাজ্যের লক্ষ্য।

6 Views 0 Likes 0 Comments

Related News

আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের
রাজ্য

আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের

  আরজি কর মামলায় শিয়ালদহ আদালতে চতুর্দশ স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই।আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফের আদালতে রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার শিয়ালদহ আদালতে...

২০ নভে ২০২৬, ০৬:৪৯ পিএম · 1 মিনিট
হাওড়া জেলা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন উমেশ রাই, নজরে পরিকাঠামো
রাজ্য

হাওড়া জেলা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন উমেশ রাই, নজরে পরিকাঠামো

 হাওড়া জেলা হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন উমেশ রাই। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। চিকিৎসা পরিষেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো সম্পর্...

২০ নভে ২০২৬, ০৬:৪৬ পিএম · 1 মিনিট
ছটপুজোর ভিড়ে দামোদরে তলিয়ে গেল ৩ বছরের শিশু! এক মুহূর্ত দেরি না করে নদীতে ঝাঁপ SI আকাশের, বাঁচল প্রাণ
রাজ্য

ছটপুজোর ভিড়ে দামোদরে তলিয়ে গেল ৩ বছরের শিশু! এক মুহূর্ত দেরি না করে নদীতে ঝাঁপ SI...

   বাঁকুড়া: উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হয়েছিল আতঙ্কে। ছটপুজোর ভিড়ে দামোদর নদে পড়ে যায় মাত্র তিন বছরের এক শিশু। চারদিকে চিৎকার, কান্না আর হইচই। ঠিক সেই সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দিলে...

২০ নভে ২০২৬, ০৬:৪১ পিএম · 2 মিনিট
বাংলাতেও কি চলছে গোপনে ধর্মান্তকরণ? অভিযোগ ঘিরে তৎপর বিজেপি
রাজ্য

বাংলাতেও কি চলছে গোপনে ধর্মান্তকরণ? অভিযোগ ঘিরে তৎপর বিজেপি

  কলকাতা: পশ্চিমবঙ্গের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে ধর্মান্তকরণের অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এবার এই বিষয়ে বিশেষ নজরদারির নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। শুধু ধর্মান্...

২০ নভে ২০২৬, ০৬:৪০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.