JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ০৮:৪৯ পিএম
Breaking
গিরিশ পার্ক থানায় শুভেন্দু, সুকান্ত ও দিলীপের বিরুদ্ধে জিরো FIR! আইনি পদক্ষেপ অভিষেকের, নি... বিজেপি-তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা! পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের বাংলার দাপটে উড়ল মিজোরাম হাওড়া জেলা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন উমেশ রাই, নজরে পরিকাঠামো ২৫ শ্রমিকের প্রাণের বিনিময়ে বদলে গেল তাইওয়ানের যাতায়াত কংগ্রেস সাংসদের অভিযোগে ক্ষুব্ধ গম্ভীরের শৈশবের কোচ গিরিশ পার্ক থানায় শুভেন্দু, সুকান্ত ও দিলীপের বিরুদ্ধে জিরো FIR! আইনি পদক্ষেপ অভিষেকের, নি... বিজেপি-তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা! পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের বাংলার দাপটে উড়ল মিজোরাম হাওড়া জেলা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন উমেশ রাই, নজরে পরিকাঠামো ২৫ শ্রমিকের প্রাণের বিনিময়ে বদলে গেল তাইওয়ানের যাতায়াত কংগ্রেস সাংসদের অভিযোগে ক্ষুব্ধ গম্ভীরের শৈশবের কোচ

২৫ শ্রমিকের প্রাণের বিনিময়ে বদলে গেল তাইওয়ানের যাতায়াত

২৫ শ্রমিকের প্রাণের বিনিময়ে বদলে গেল তাইওয়ানের যাতায়াত

 

 

নিউজ ডেস্ক: পাহাড়ি পথে প্রায় দু’ঘণ্টার দুর্গম যাত্রা। সেই পথ পেরিয়ে তাইওয়ানের রাজধানী তাইপেই থেকে ইলান পৌঁছতে সময় লাগত দীর্ঘক্ষণ। সেই যাত্রাপথের ছবিটাই বদলে দিয়েছে ১২.৯ কিলোমিটার দীর্ঘ এক সুড়ঙ্গ। তবে এই রাস্তা তৈরি করতে গিয়ে ২৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বন্যা, পাহাড়ধস, সুড়ঙ্গের ভিতরে জল ঢুকে পড়া এবং যন্ত্র বিকল হয়ে যাওয়ার মতো একের পর এক বাধা সামলে প্রায় ১৫ বছরে তৈরি হয়েছে সুএশান সুড়ঙ্গ।

তাইওয়ানের উত্তর-পূর্বে সুএশান পর্বতমালার নীচ দিয়ে তৈরি এই সুড়ঙ্গটি ২০০৬ সালের ১৬ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর ফলে তাইপেই থেকে ইলান যাওয়ার সময় কমে দাঁড়ায় মাত্র ৩০ মিনিটে। আগে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে এই দূরত্ব পেরোতে প্রায় দু’ঘণ্টা লাগত। স্থানীয় বাসিন্দা, যাত্রী এবং ব্যবসায়ীদের কাছে তাই এই প্রকল্প ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৯৯১ সালে শুরু হয়েছিল নির্মাণকাজ। তৈরি করা হয় পাশাপাশি দু’টি মূল সুড়ঙ্গ এবং মাঝখানে একটি সহায়ক সুড়ঙ্গ। কিন্তু পাহাড়ের ভিতরের পাথরের স্তর ছিল অত্যন্ত ভঙ্গুর। ভূগর্ভস্থ জলের চাপও ছিল প্রবল। প্রকৌশলীদের হিসাব অনুযায়ী, সুড়ঙ্গের পথে ৯৮টি বড় ফাটল ও চ্যুতির অঞ্চল, ভূগর্ভস্থ জল ঢোকার ৩৬টি ঘটনা এবং খননের সময় ৪২ বার ধসের মুখে পড়তে হয়েছিল নির্মাণকর্মীদের। মাঝের সুড়ঙ্গ খননের যন্ত্রও ১৩ বার আটকে যায়।

সবচেয়ে বড় বিপর্যয় ঘটে ১৯৯৭ সালের ডিসেম্বরে। পশ্চিমমুখী মূল সুড়ঙ্গে খননের সময় বিপুল পরিমাণ জল ও মাটি ঢুকে পড়ে। ধসে চাপা পড়ে যায় সুড়ঙ্গ খোঁড়ার বিশাল যন্ত্র। সেটিকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত যন্ত্রের সাহায্যে খননের পরিকল্পনা বদলে প্রচলিত পদ্ধতিতে বিস্ফোরক ব্যবহার করে পাথর কাটার সিদ্ধান্ত নেওয়া হয়।

২০০৩ সালের অক্টোবরে সহায়ক সুড়ঙ্গের খনন শেষ হয়। পরের বছর সম্পূর্ণ হয় মূল সুড়ঙ্গের কাজ। ২০০৬ সালে তা চালু হওয়ার পর তাইওয়ানের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হয়। ২৫ শ্রমিকের প্রাণ এবং ১৫ বছরের কঠিন লড়াইয়ের বিনিময়ে তৈরি এই সুড়ঙ্গ এখন তাইওয়ানের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের পথ।

 

সূত্র: TOI

4 Views 0 Likes 0 Comments

Related News

রোহিঙ্গা নিধনযজ্ঞে গণহত্যার দায়ে দোষী মায়ানমার! রাষ্ট্রপুঞ্জের ইতিহাসে প্রথম নজির
বিদেশ

রোহিঙ্গা নিধনযজ্ঞে গণহত্যার দায়ে দোষী মায়ানমার! রাষ্ট্রপুঞ্জের ইতিহাসে প্রথম নজির

  নয়াদিল্লি: রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর দীর্ঘদিনের অত্যাচার ও নিপীড়নের ঘটনায় ঐতিহাসিক রায় দিল রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ আদালত। ২০১৭ সালে মায়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর অভিযানে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হ...

২০ নভে ২০২৬, ০৫:০৮ পিএম · 4 মিনিট
রাষ্ট্রপুঞ্জের গুরুত্বপূর্ণ বিজ্ঞান-প্রযুক্তি প্যানেলে একমাত্র ভারতীয় শেখর মান্ডে!
বিদেশ

রাষ্ট্রপুঞ্জের গুরুত্বপূর্ণ বিজ্ঞান-প্রযুক্তি প্যানেলে একমাত্র ভারতীয় শেখর মান্ডে!

   নয়াদিল্লি: ২০৩০ সালের মধ্যে বিশ্বের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনকে হাতিয়ার করতে চায় রাষ্ট্রপুঞ্জ। সেই লক্ষ্যেই গঠিত ১০ সদস্যের আন্তর্জাতিক বিশেষজ্ঞ গোষ্ঠীতে জায়গা পেলেন বিশিষ্ট...

২০ নভে ২০২৬, ০৪:৩২ পিএম · 4 মিনিট
হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক তারেক সরকার
বিদেশ

হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক তারেক সরকার

   ঢাকা: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশজোড়া ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্তত ২৩টি...

২০ নভে ২০২৬, ০৪:৩০ পিএম · 3 মিনিট
আচমকাই মাথা-ঘাড়ে ঝাঁপিয়ে পড়ছে, এক ডজনেরও বেশি আক্রান্ত
বিদেশ

আচমকাই মাথা-ঘাড়ে ঝাঁপিয়ে পড়ছে, এক ডজনেরও বেশি আক্রান্ত

  ওয়াশিংটন: কখনও মাথায়, কখনও ঘাড়ে ধারালো নখের আঁচড়! যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ব্রুকলাইনে এক পেঁচাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। আচমকাই গাছের উপর থেকে নীচে নেমে পথচারীদের উপর হামলা চালাচ্ছে পাখি...

২০ নভে ২০২৬, ০৪:২৯ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.