JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ০৪:৪৯ পিএম
Breaking
কোথায় বিনিয়োগে বেশি লাভ? SIP নাকি FD, কোনটি বেছে নেবেন? গিরিশ পার্ক থানার বাইরে ফের উত্তেজনা! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ কুণাল ঘোষের প্রধানমন্ত্রী মোদীর নিশানায় কর্পোরেট সংস্থা! করছাড়ের সুবিধা কোথায় গেল? রাষ্ট্রপুঞ্জের গুরুত্বপূর্ণ বিজ্ঞান-প্রযুক্তি প্যানেলে একমাত্র ভারতীয় শেখর মান্ডে! ৩ টনের হাতিকে কাবু করতে জঙ্গলে ২০০ বনকর্মীর অভিযান,১৬ জনের মৃত্যুর অভিযোগ, অবশেষে বাগে ‘কা... হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক তারেক সরকার আচমকাই মাথা-ঘাড়ে ঝাঁপিয়ে পড়ছে, এক ডজনেরও বেশি আক্রান্ত সংবিধান দিবসে দেশের স্কুল-কলেজে বিশেষ কর্মসূচি, মাঠে নামছেন সাংসদরা কোথায় বিনিয়োগে বেশি লাভ? SIP নাকি FD, কোনটি বেছে নেবেন? গিরিশ পার্ক থানার বাইরে ফের উত্তেজনা! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ কুণাল ঘোষের প্রধানমন্ত্রী মোদীর নিশানায় কর্পোরেট সংস্থা! করছাড়ের সুবিধা কোথায় গেল? রাষ্ট্রপুঞ্জের গুরুত্বপূর্ণ বিজ্ঞান-প্রযুক্তি প্যানেলে একমাত্র ভারতীয় শেখর মান্ডে! ৩ টনের হাতিকে কাবু করতে জঙ্গলে ২০০ বনকর্মীর অভিযান,১৬ জনের মৃত্যুর অভিযোগ, অবশেষে বাগে ‘কা... হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক তারেক সরকার আচমকাই মাথা-ঘাড়ে ঝাঁপিয়ে পড়ছে, এক ডজনেরও বেশি আক্রান্ত সংবিধান দিবসে দেশের স্কুল-কলেজে বিশেষ কর্মসূচি, মাঠে নামছেন সাংসদরা

আচমকাই মাথা-ঘাড়ে ঝাঁপিয়ে পড়ছে, এক ডজনেরও বেশি আক্রান্ত

আচমকাই মাথা-ঘাড়ে ঝাঁপিয়ে পড়ছে, এক ডজনেরও বেশি আক্রান্ত

 

 

ওয়াশিংটন: কখনও মাথায়, কখনও ঘাড়ে ধারালো নখের আঁচড়! যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ব্রুকলাইনে এক পেঁচাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। আচমকাই গাছের উপর থেকে নীচে নেমে পথচারীদের উপর হামলা চালাচ্ছে পাখিটি। ইতিমধ্যেই অন্তত ১২ জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। কেন এমন আক্রমণাত্মক আচরণ করছে পেঁচাটি, তা এখনও স্পষ্ট নয়।

পথ দিয়ে নিশ্চিন্তে হাঁটছেন কেউ, আবার কেউ সকালে দৌড়তে বেরিয়েছেন। আচমকাই উপর থেকে উড়ে এসে মাথা কিংবা ঘাড়ে আঘাত করছে একটি পেঁচা! প্রথমে অনেকেই বুঝতে পারছেন না কী ঘটল। পরে মাথার উপর ডানা ঝাপটানোর শব্দ কিংবা ধারালো নখের আঁচড় থেকে বিপদের উৎস টের পাচ্ছেন। এমনই অদ্ভুত ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আমেরিকার ম্যাসাচুসেটসের ব্রুকলাইন শহরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি পেঁচা বারবার তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ছে। ইতিমধ্যেই অন্তত ১২ জন এমন হামলার শিকার হয়েছেন বলে জানা গিয়েছে।

গাছের আড়াল থেকে আচমকা হামলা

বোস্টনের দক্ষিণে অবস্থিত ব্রুকলাইন শহরে পেঁচার এই আক্রমণ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। ব্রুকলাইন পুলিশ বিভাগের তরফে জানানো হয়েছে, পাখিটির হামলা সংক্রান্ত তিন থেকে চারটি ফোন পেয়েছেন তাঁরা। তবে স্থানীয় সংবাদমাধ্যমের অনুসন্ধানে আক্রান্তের সংখ্যা আরও বেশি বলে উঠে এসেছে। আক্রান্তদের বক্তব্য, পাখিটি সাধারণত গাছের উপর থেকে আচমকা নীচে নেমে আসে। মাথা ও ঘাড় লক্ষ্য করে আঘাত করে ফের উড়ে যায়। অনেক ক্ষেত্রে হামলার আগে পাখিটির উপস্থিতি টেরই পাওয়া যায় না।

গ্রিগস পার্কের কাছে আক্রান্ত হয়েছিলেন তারিস বেস। তাঁর কথায়, আচমকাই ঘাড়ে কিছু একটা আঘাত করে। উপর থেকে পেঁচাটিকে আসতে শুনলেও আক্রমণের মুহূর্তে কিছু করার সুযোগ পাননি তিনি। ঘটনায় তাঁর ঘাড়ে একাধিক ক্ষত তৈরি হয়। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হয়। পাখিটিকে চোখে দেখতে না পাওয়ায় জলাতঙ্কের আশঙ্কায় তাঁকে সতর্কতামূলক চিকিৎসাও নিতে হয়েছে।

সাংবাদিকও রেহাই পাননি

এই অদ্ভুত হামলার শিকার হয়েছেন স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিক মিলেনা ফার্নসলারও। নিজের অ্যাপার্টমেন্টের কাছে ব্রুকলাইন-ব্রাইটন সীমান্ত এলাকায় হাঁটার সময় পিছন থেকে তাঁর মাথায় জোরে আঘাত করে পাখিটি। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি তিনি। পরে আবারও আঘাত পেলে ঘটনাটির গুরুত্ব বুঝতে পারেন।

এর পরেই বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেন মিলেনা। এলাকায় পোস্টার লাগিয়ে জানতে চান, আর কেউ এমন হামলার শিকার হয়েছেন কি না। তাতেই সামনে আসে একের পর এক অভিযোগ। অন্তত এক ডজন মানুষ পেঁচার আক্রমণের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলে জানা গিয়েছে।

জুলিয়েট ডেলি নামে এক বাসিন্দাও আক্রান্ত হয়েছেন। ডিন রোড ধরে দৌড়নোর সময় আচমকা তাঁর মাথার উপর কিছু একটা জোরে আঘাত করে। প্রথমে গাছের ডাল ভেঙে পড়েছে বলে মনে করেছিলেন তিনি। পরে বুঝতে পারেন, একটি পাখি তাঁকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েছে। পেঁচাটি দ্বিতীয় বার আক্রমণ করতে এলে তিনি মাথা নীচু করে বাঁচেন। তৃতীয় বার হামলার চেষ্টা হলে রাস্তার অন্য দিকে দৌড়ে পালিয়ে যান।

বাসা বাঁচাতেই কি এমন আগ্রাসন?

কেন একটি পেঁচা বারবার মানুষের উপর হামলা চালাচ্ছে, তা নিয়ে এখনও নিশ্চিত কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, পেঁচার আক্রমণাত্মক আচরণ খুব একটা স্বাভাবিক নয়। সাধারণত বাসার কাছাকাছি কেউ চলে এলে নিজেদের এলাকা ও ছানাদের রক্ষা করতে পেঁচা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।

ম্যাসাচুসেটসের বন্যপ্রাণ বিভাগ ‘ম্যাসওয়াইল্ডলাইফ’-এর তরফে জানানো হয়েছে, ওই রাজ্যে আট প্রজাতির পেঁচা দেখা যায় এবং সবগুলিই সংরক্ষিত বন্যপ্রাণী। বিশেষজ্ঞদের অনুমান, ব্রুকলাইনের ঘটনায় একটি পেঁচা নিজের এলাকা প্রতিষ্ঠা বা বাসা রক্ষার চেষ্টা করতে পারে। তবে হামলার পিছনে সেটিই কারণ কি না, তা এখনও নিশ্চিত নয়।

তদন্তে বন্যপ্রাণ বিভাগ, সতর্ক পুলিশ

পরিস্থিতি সামাল দিতে রাজ্য বন্যপ্রাণ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে ব্রুকলাইন পুলিশ। পাখিটিকে কী ভাবে সামলানো হবে, সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া হয়েছে। সেটিকে উদ্ধার বা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

আপাতত বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে গাছের নীচ দিয়ে হাঁটার সময় সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। পেঁচাটির অবস্থান বা আচরণ সম্পর্কে কোনও তথ্য থাকলে প্রশাসনকে জানানোরও পরামর্শ দেওয়া হয়েছে।

পেঁচা সাধারণত নিশাচর পাখি। মানুষের থেকে দূরে থাকাই তাদের স্বাভাবিক প্রবণতা। কিন্তু ব্রুকলাইনের এই ঘটনায় সেই পরিচিত ধারণাই প্রশ্নের মুখে। শহরবাসীর এখন একটাই প্রশ্ন—কখন, কোথা থেকে আবার ঝাঁপিয়ে পড়বে ‘দুষ্টু পেঁচা’?

3 Views 0 Likes 0 Comments

Related News

রাষ্ট্রপুঞ্জের গুরুত্বপূর্ণ বিজ্ঞান-প্রযুক্তি প্যানেলে একমাত্র ভারতীয় শেখর মান্ডে!
বিদেশ

রাষ্ট্রপুঞ্জের গুরুত্বপূর্ণ বিজ্ঞান-প্রযুক্তি প্যানেলে একমাত্র ভারতীয় শেখর মান্ডে!

   নয়াদিল্লি: ২০৩০ সালের মধ্যে বিশ্বের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনকে হাতিয়ার করতে চায় রাষ্ট্রপুঞ্জ। সেই লক্ষ্যেই গঠিত ১০ সদস্যের আন্তর্জাতিক বিশেষজ্ঞ গোষ্ঠীতে জায়গা পেলেন বিশিষ্ট...

২০ নভে ২০২৬, ০৪:৩২ পিএম · 4 মিনিট
হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক তারেক সরকার
বিদেশ

হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক তারেক সরকার

   ঢাকা: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশজোড়া ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্তত ২৩টি...

২০ নভে ২০২৬, ০৪:৩০ পিএম · 3 মিনিট
পর্যটক সেজে ভারতে ঢুকে সামরিক ঘাঁটিতে রেইকি! চ্যাংড়াবান্ধায় ধৃত বাংলাদেশি, মিলল পাকিস্তানি কূটনীতিকের কার্ড
বিদেশ

পর্যটক সেজে ভারতে ঢুকে সামরিক ঘাঁটিতে রেইকি! চ্যাংড়াবান্ধায় ধৃত বাংলাদেশি, মিলল প...

কোচবিহার: পর্যটক ভিসা নিয়ে ভারতে প্রবেশ, তারপর উত্তরবঙ্গের একাধিক সামরিক ঘাঁটির আশপাশে সন্দেহজনক গতিবিধি! শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরার সময় চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে আটক হলেন এক বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার হয়ে...

২০ নভে ২০২৬, ০২:৫৯ পিএম · 2 মিনিট
পাল্টাপাল্টি লিগ-বিএনপির ৩ বিদেশ প্রতিমন্ত্রীর বাড়ি আগুনে পুড়ল
বিদেশ

পাল্টাপাল্টি লিগ-বিএনপির ৩ বিদেশ প্রতিমন্ত্রীর বাড়ি আগুনে পুড়ল

হাবিবুর রহমান, ঢাকা : ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের প্রাক্তন এবং বর্তমান দুই প্রতিমন্ত্রীর বাসভবন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাড়ি এবং বৃহস্পতিবার রাজশাহীতে শেখ হ...

২০ নভে ২০২৬, ০১:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.