JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ০১:৫৭ পিএম
Breaking
থানায় হাজির অভিষেক! পুলিশি জেরার মুখে সাংসদ, বাইরে সমর্থকদের স্লোগান পাল্টাপাল্টি লিগ-বিএনপির ৩ বিদেশ প্রতিমন্ত্রীর বাড়ি আগুনে পুড়ল পাক পড়ুয়ার প্রশ্নে শিকাগোতে বিস্ফোরক জবাব রাহুলের! ২৪ ঘণ্টার ডেডলাইন মহুয়াকে, না মানলেই..., আদানি গোষ্ঠীর আইনি নোটিস হঠাৎ কী ঘটল শুক্রবার সকালে? শোকের ছায়া যোগী আদিত্যনাথের পরিবারে GTA-6: গেমের নেশায় সেনার চাকরির মেয়াদ বাড়ালেন ৪৩ মার্কিন জওয়ান Guinness World Records: মায়ের কাছে একটি ট্যাটুর অনুমতি! কিন্তু শরীর জুড়ে উল্কি দুই যমজ বো... India vs New Zealand: নিকোলসের রাজত্বের পর জয়সওয়াল-রাহুলের পাল্টা আক্রমণ! দ্বিতীয় দিনেই জম... থানায় হাজির অভিষেক! পুলিশি জেরার মুখে সাংসদ, বাইরে সমর্থকদের স্লোগান পাল্টাপাল্টি লিগ-বিএনপির ৩ বিদেশ প্রতিমন্ত্রীর বাড়ি আগুনে পুড়ল পাক পড়ুয়ার প্রশ্নে শিকাগোতে বিস্ফোরক জবাব রাহুলের! ২৪ ঘণ্টার ডেডলাইন মহুয়াকে, না মানলেই..., আদানি গোষ্ঠীর আইনি নোটিস হঠাৎ কী ঘটল শুক্রবার সকালে? শোকের ছায়া যোগী আদিত্যনাথের পরিবারে GTA-6: গেমের নেশায় সেনার চাকরির মেয়াদ বাড়ালেন ৪৩ মার্কিন জওয়ান Guinness World Records: মায়ের কাছে একটি ট্যাটুর অনুমতি! কিন্তু শরীর জুড়ে উল্কি দুই যমজ বো... India vs New Zealand: নিকোলসের রাজত্বের পর জয়সওয়াল-রাহুলের পাল্টা আক্রমণ! দ্বিতীয় দিনেই জম...

থানায় হাজির অভিষেক! পুলিশি জেরার মুখে সাংসদ, বাইরে সমর্থকদের স্লোগান

থানায় হাজির অভিষেক! পুলিশি জেরার মুখে সাংসদ, বাইরে সমর্থকদের স্লোগান
ছবি: সংগৃহীত

কলকাতা: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় শুক্রবার গিরিশ পার্ক থানায় হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কলকাতা পুলিশ। শুক্রবার দুপুরে থানায় পৌঁছে তদন্তকারীদের মুখোমুখি হন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই সরগরম হয়ে ওঠে গিরিশ পার্ক থানা চত্বর।

জানা গিয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১২টার কিছু পরে কালীঘাটের বাড়ি থেকে গিরিশ পার্ক থানার উদ্দেশে রওনা দেন অভিষেক। দুপুর ১টা নাগাদ থানায় পৌঁছন তিনি। তাঁর হাজিরাকে ঘিরে আগে থেকেই থানার বাইরে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের একাংশের সমর্থক। সেখানে উপস্থিত ছিলেন দলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরীও। অভিষেক থানা থেকে বেরোনো পর্যন্ত তাঁরা অপেক্ষা করবেন বলে জানান।

থানার বাইরে দাঁড়িয়ে সমর্থকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশকে ব্যবহার করে অভিষেককে হেনস্থা করা হচ্ছে। অভিষেক থানায় পৌঁছনোর পর তাঁর সমর্থনে স্লোগানও ওঠে। ফলে থানার ভিতরে জিজ্ঞাসাবাদ চলার পাশাপাশি বাইরে রাজনৈতিক উত্তেজনাও নজরে আসে।

কী অভিযোগে এই তলব? অভিযোগ, গত অক্টোবর মাসে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ কয়েক জন পুলিশ আধিকারিককে নিশানা করে মন্তব্য করেছিলেন অভিষেক। নাম না করেই কয়েক জন আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। এমনকি, পক্ষপাতদুষ্ট পুলিশকর্মীদের নাম লিখে রাখা হচ্ছে এবং ভবিষ্যতে তাঁদের কাছ থেকে হিসাব নেওয়া হবে বলেও মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।

এ ছাড়াও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুশি করতে তৃণমূলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেছিলেন অভিষেক।

এই সমস্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় বলে জানা গিয়েছে। এক মহিলা গিরিশ পার্ক থানায় গিয়ে পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।

এবার সেই মামলাতেই সাংসদকে থানায় ডেকে পাঠানো হয়েছে। শুক্রবারের জিজ্ঞাসাবাদে তাঁর আগের মন্তব্য, পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তোলা অভিযোগ এবং হুমকির অভিযোগ সবকটি বিষয় নিয়েই প্রশ্ন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও নতুন করে বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে পুলিশের তদন্ত, অন্যদিকে থানার বাইরে সমর্থকদের জমায়েত,সব মিলিয়ে শুক্রবার দুপুরে গিরিশ পার্ক চত্বরের পরিস্থিতি ছিল যথেষ্ট উত্তপ্ত।

2 Views 0 Likes 0 Comments

Related News

Tala Water Supply: টালার পাইপ মেরামতে বিশেষজ্ঞ কমিটি, শনিবার থেকেই শুরু কাজ! তবুও উত্তর কলকাতায় জল নিয়ে বাড়ছে উদ্বেগ
মহানগর

Tala Water Supply: টালার পাইপ মেরামতে বিশেষজ্ঞ কমিটি, শনিবার থেকেই শুরু কাজ! তবুও...

টালার জল সরবরাহকারী শতাব্দীপ্রাচীন পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে এবার বিশেষজ্ঞ কমিটি গঠন করল কলকাতা পুরসভা। পলতা থেকে জল নিয়ে আসা ৭২ ইঞ্চি ব্যাসের মূল লোহার পাইপ মেরামতির জন্য পাঁচ সদস্যের এই কমিটি তৈরি করা হয়েছে। পুরসভার শীর্ষ ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির তত্ত্বাবধানেই শুরু হবে মেরামতির কাজ। আগামী শনিবার থেকেই কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০ নভে ২০২৬, ১২:২৮ পিএম · 2 মিনিট
Kolkata Metro: কলকাতা মেট্রোয় ভয়ংকর কাণ্ড! ভিড়ের সুযোগে তরুণীর সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্তের কীর্তিতে শিউরে উঠলেন যাত্রীরা
মহানগর

Kolkata Metro: কলকাতা মেট্রোয় ভয়ংকর কাণ্ড! ভিড়ের সুযোগে তরুণীর সঙ্গে অশালীন আচরণ,...

রাতের ব্যস্ত মেট্রোয় ভিড়ের সুযোগ নিয়ে তরুণীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু অশালীনভাবে স্পর্শ করাই নয়, অভিযুক্তের প্যান্টের চেন খোলা ছিল বলেও অভিযোগ করেছেন তরুণী। বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায়। ইতিমধ্যেই শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার দাবি করা ওই তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়নি।

২০ নভে ২০২৬, ১১:৪৫ এএম · 2 মিনিট
Weather: সমুদ্রেই শক্তি হারাল 'আকভান', শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া
মহানগর

Weather: সমুদ্রেই শক্তি হারাল 'আকভান', শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার দুপুরে পুরীর কাছে অ্যাকভানের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। ওই সময় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ১১০ কিলোমিটার।স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গ...

২০ নভে ২০২৬, ০৭:৫৮ এএম · 2 মিনিট
Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের শনাক্তের উদ্যোগ
মহানগর

Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি...

অভিযোগ, বাঁশ, লাঠি এবং বেল্ট হাতে ক্যাম্পাসে চড়াও হয় হামলাকারীরা। চলে মুহুর্মুহু ইটবৃষ্টি। ইটের আঘাতে পরপর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় হাসপাতালের একাধিক জানলার কাচ। এমনকী কোলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢোকারও চেষ্টা চালানো হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে এই তাণ্ডব চললেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, গোটা ঘটনায় পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

১৯ নভে ২০২৬, ০৯:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.