JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ০১:২০ পিএম
Breaking
২৪ ঘণ্টার ডেডলাইন মহুয়াকে, না মানলেই..., আদানি গোষ্ঠীর আইনি নোটিস হঠাৎ কী ঘটল শুক্রবার সকালে? শোকের ছায়া যোগী আদিত্যনাথের পরিবারে GTA-6: গেমের নেশায় সেনার চাকরির মেয়াদ বাড়ালেন ৪৩ মার্কিন জওয়ান Guinness World Records: মায়ের কাছে একটি ট্যাটুর অনুমতি! কিন্তু শরীর জুড়ে উল্কি দুই যমজ বো... India vs New Zealand: নিকোলসের রাজত্বের পর জয়সওয়াল-রাহুলের পাল্টা আক্রমণ! দ্বিতীয় দিনেই জম... Autism: অটিজম চিকিৎসার নামে রমরমা ব্যবসা! থেরাপির জটিল জালে দিশেহারা অভিভাবকেরা Tala Water Supply: টালার পাইপ মেরামতে বিশেষজ্ঞ কমিটি, শনিবার থেকেই শুরু কাজ! তবুও উত্তর কল... Kolkata Land Scam: জাল নথিতে ৭৫ কোটিরও বেশি টাকার জমি হাতানোর অভিযোগ! ২৪ ঘণ্টার ডেডলাইন মহুয়াকে, না মানলেই..., আদানি গোষ্ঠীর আইনি নোটিস হঠাৎ কী ঘটল শুক্রবার সকালে? শোকের ছায়া যোগী আদিত্যনাথের পরিবারে GTA-6: গেমের নেশায় সেনার চাকরির মেয়াদ বাড়ালেন ৪৩ মার্কিন জওয়ান Guinness World Records: মায়ের কাছে একটি ট্যাটুর অনুমতি! কিন্তু শরীর জুড়ে উল্কি দুই যমজ বো... India vs New Zealand: নিকোলসের রাজত্বের পর জয়সওয়াল-রাহুলের পাল্টা আক্রমণ! দ্বিতীয় দিনেই জম... Autism: অটিজম চিকিৎসার নামে রমরমা ব্যবসা! থেরাপির জটিল জালে দিশেহারা অভিভাবকেরা Tala Water Supply: টালার পাইপ মেরামতে বিশেষজ্ঞ কমিটি, শনিবার থেকেই শুরু কাজ! তবুও উত্তর কল... Kolkata Land Scam: জাল নথিতে ৭৫ কোটিরও বেশি টাকার জমি হাতানোর অভিযোগ!

২৪ ঘণ্টার ডেডলাইন মহুয়াকে, না মানলেই..., আদানি গোষ্ঠীর আইনি নোটিস

২৪ ঘণ্টার ডেডলাইন মহুয়াকে, না মানলেই..., আদানি গোষ্ঠীর আইনি নোটিস
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট! এবার 

সেই পোস্টকে কেন্দ্র করেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আইনি নোটিস পাঠাল আদানি গোষ্ঠী। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের পক্ষে আইনজীবী সংস্থা ‘অ্যাকুইল’ এই নোটিস পাঠিয়েছে বলে খবর।

নোটিসে মহুয়া মৈত্রকে ২৪ ঘণ্টার মধ্যে তাঁর এক্স অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্টটি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, একই প্ল্যাটফর্মে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে। ভবিষ্যতে আদানি গোষ্ঠী বা সংস্থার চেয়ারম্যানকে নিয়ে এই ধরনের মন্তব্য না করার জন্যও সতর্ক করা হয়েছে তাঁকে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৌতম আদানিকে নিয়ে একটি ক্যারিকেচার বা ব্যঙ্গচিত্র পোস্ট করেন মহুয়া। ছবিটির সঙ্গে তিনি লেখেন, ‘কেউ একজন কারও কোলে বসে আছেন… এটা একটা কালচারাল শক।’ মহুয়ার এই মন্তব্যকে ঘিরেই আপত্তি জানিয়েছে আদানি গোষ্ঠী।

আদানি গোষ্ঠীর আইনজীবীদের দাবি, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং তাঁর দফতরের উপর গৌতম আদানির প্রভাব নিয়ে মানহানিকর ইঙ্গিত করা হয়েছে। এটি রাজনৈতিক সমালোচনা নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে । ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা। একজন নির্বাচিত সাংসদের কাছ থেকে এই ধরনের মন্তব্য প্রত্যাশিত নয় বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্ক তৈরি হয়েছে। তবে এই আইনি নোটিসের বিষয়ে মহুয়া মৈত্রের কোনও পাল্টা প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।

2 Views 0 Likes 0 Comments

Related News

হঠাৎ কী ঘটল শুক্রবার সকালে? শোকের ছায়া যোগী আদিত্যনাথের পরিবারে
দেশ

হঠাৎ কী ঘটল শুক্রবার সকালে? শোকের ছায়া যোগী আদিত্যনাথের পরিবারে

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পরিবারে নেমে এল গভীর শোকের ছায়া। শুক্রবার সকালে প্রয়াত হলেন তাঁর মা সাবিত্রী দেবী। মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। পরিবারের...

২০ নভে ২০২৬, ১২:৫৩ পিএম · 1 মিনিট
Rahul Gandhi: বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে ‘এক কোণে পড়ে থাকা দেশ’ বললেন রাহুল! পাকিস্তানের প্রশংসা করতেই ‘পাক ফ্যানবয়’ তোপ বিজেপির
দেশ

Rahul Gandhi: বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে ‘এক কোণে পড়ে থাকা দেশ’ বললেন রাহুল!...

আমেরিকা সফরে গিয়ে ফের বিতর্কে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শিকাগো বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মন্তব্য, আন্তর্জাতিক মঞ্চে ভারত এখন কার্যত এক কোণে পড়ে রয়েছে। অন্যদিকে, পাকিস্তান আমেরিকা ও ইরানের মতো দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছে। রাহুলের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির নিশানায় এবার সরাসরি বিরোধী দলনেতা।

২০ নভে ২০২৬, ১২:২০ পিএম · 2 মিনিট
Indian Railway: ট্রেনে দলবেঁধে ভ্রমণে বড় স্বস্তি! গ্রুপ বুকিংয়ে বার্থের নির্দিষ্ট ঊর্ধ্বসীমা তুলে দিল রেল, বদলাল নিয়ম
দেশ

Indian Railway: ট্রেনে দলবেঁধে ভ্রমণে বড় স্বস্তি! গ্রুপ বুকিংয়ে বার্থের নির্দিষ্ট...

বিয়ে বাড়ি, তীর্থযাত্রা কিংবা স্কুল-কলেজের শিক্ষামূলক ভ্রমণ—একসঙ্গে অনেকের ট্রেনের টিকিট কাটতে গিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়তে হত যাত্রীদের। বিশেষ করে নির্দিষ্ট সংখ্যার বেশি আসন বা বার্থ একসঙ্গে বুক করার ক্ষেত্রে ছিল নানা বিধিনিষেধ। সেই সমস্যা কিছুটা কমাতে গ্রুপ ও বাল্ক টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন আনল রেল। নতুন নির্দেশিকায় দলগত সংরক্ষণের ক্ষেত্রে বার্থ বুকিংয়ের নির্দিষ্ট ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। ফলে বড় দল নিয়ে একসঙ্গে ট্রেনে যাতায়াতের পরিকল্পনা আরও সহজ হতে পারে। তবে এই সুবিধা আপাতত দক্ষিণ পশ্চিম রেলওয়ের (South Western Railway) অধীনেই কার্যকর হচ্ছে। দেশের সব রেল জোনে একই নিয়ম চালু হয়েছে, এমনটা নয়।

২০ নভে ২০২৬, ১২:০৮ পিএম · 3 মিনিট
Delimitation Bill: ডিলিমিটেশন বিল ঘিরে বড় রাজনৈতিক অঙ্ক! স্ট্যালিনকে পাশে পেতে মোদী-রাহুল, দুই শিবিরেরই মরিয়া চেষ্টা
দেশ

Delimitation Bill: ডিলিমিটেশন বিল ঘিরে বড় রাজনৈতিক অঙ্ক! স্ট্যালিনকে পাশে পেতে মো...

সংসদে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণের লড়াই। একদিকে কেন্দ্রের শাসক শিবির, অন্যদিকে বিরোধী জোট— দুই পক্ষেরই নজর এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দিকে। প্রস্তাবিত ডিলিমিটেশন বিল এবং মহিলাদের জন্য লোকসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি সামনে রেখে ডিএমকের সমর্থন আদায়ে তৎপর হয়েছে দু’পক্ষই।

২০ নভে ২০২৬, ১১:৩৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.