JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০১:৪৯ পিএম
Breaking
Yogi Adityanath: মায়ের শেষযাত্রায় কাঁধ দিলেন যোগী আদিত্যনাথ, শেষকৃত্য সেরেই যোগ দেবেন প্... Steads Bush Wren: ইঁদুরের আক্রমণে নিউজিল্যান্ডে বিলুপ্ত শেষ প্রজাতির পাখি! Guoliang Tunnel: চিনের গুওলিয়াং সুড়ঙ্গ এখন পর্যটকদের স্বপ্নের গন্তব্য দু’বছরের খরায় শুকিয়ে গেল হ্রদ, জলস্তরের নীচে মিলল রহস্যময় মোয়াই মূর্তি শনিবার মৃত্যু, অপূর্ণই রইল স্ত্রীর শেষ ইচ্ছা! সোমবার বিশ্ববিদ্যালয়ের ফোন পেয়ে ভেঙে পড়লেন... Nikhil Gupta : পন্নুন হত্যার ছক..., নিখিল গুপ্তের সাজা ঘিরে নতুন করে চর্চায় ভারত-আমেরিকা স... Neena Gupta: ৭০ বছরের অঙ্কের জট খুললেন কলকাতার মেয়ে! বিশ্বমঞ্চে নীনা গুপ্তের মেধার জয় Zaheer Khan: ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির Yogi Adityanath: মায়ের শেষযাত্রায় কাঁধ দিলেন যোগী আদিত্যনাথ, শেষকৃত্য সেরেই যোগ দেবেন প্... Steads Bush Wren: ইঁদুরের আক্রমণে নিউজিল্যান্ডে বিলুপ্ত শেষ প্রজাতির পাখি! Guoliang Tunnel: চিনের গুওলিয়াং সুড়ঙ্গ এখন পর্যটকদের স্বপ্নের গন্তব্য দু’বছরের খরায় শুকিয়ে গেল হ্রদ, জলস্তরের নীচে মিলল রহস্যময় মোয়াই মূর্তি শনিবার মৃত্যু, অপূর্ণই রইল স্ত্রীর শেষ ইচ্ছা! সোমবার বিশ্ববিদ্যালয়ের ফোন পেয়ে ভেঙে পড়লেন... Nikhil Gupta : পন্নুন হত্যার ছক..., নিখিল গুপ্তের সাজা ঘিরে নতুন করে চর্চায় ভারত-আমেরিকা স... Neena Gupta: ৭০ বছরের অঙ্কের জট খুললেন কলকাতার মেয়ে! বিশ্বমঞ্চে নীনা গুপ্তের মেধার জয় Zaheer Khan: ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির

Rahul Gandhi: বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে ‘এক কোণে পড়ে থাকা দেশ’ বললেন রাহুল! পাকিস্তানের প্রশংসা করতেই ‘পাক ফ্যানবয়’ তোপ বিজেপির

Rahul Gandhi: বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে ‘এক কোণে পড়ে থাকা দেশ’ বললেন রাহুল! পাকিস্তানের প্রশংসা করতেই ‘পাক ফ্যানবয়’ তোপ বিজেপির
ভারতকে ‘এক কোণে পড়ে থাকা দেশ’ বললেন রাহুল ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: আমেরিকা সফরে গিয়ে ফের বিতর্কে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শিকাগো বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মন্তব্য, আন্তর্জাতিক মঞ্চে ভারত এখন কার্যত এক কোণে পড়ে রয়েছে। অন্যদিকে, পাকিস্তান আমেরিকা ও ইরানের মতো দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছে। রাহুলের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির নিশানায় এবার সরাসরি বিরোধী দলনেতা।

শিকাগো বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, ভূরাজনৈতিক ক্ষেত্রে ভারত বরাবরই সচেতন এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে। ভারত আয়তন ও গুরুত্বের নিরিখে একটি বড় দেশ হওয়ায় আন্তর্জাতিক আলোচনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তাঁর অভিযোগ, ভারত বর্তমানে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হয়ে পড়েছে। অন্যদিকে, পাকিস্তান আমেরিকা ও ইরানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করতে ছাড়েননি রাহুল। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী প্রায়ই বিভিন্ন রাষ্ট্রনেতাকে নিজের বন্ধু বলে দাবি করেন। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে ব্যক্তিগত বন্ধুত্বের কোনও বিশেষ গুরুত্ব নেই। সেখানে দেশের স্বার্থ এবং কূটনৈতিক অবস্থানই শেষ কথা।

রাহুলের এই বক্তব্য সামনে আসতেই পাল্টা আক্রমণে নামে বিজেপি। দলের মুখপাত্র সিআর কেশবন তাঁকে পাকিস্তানের সমর্থক হিসেবে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে রাহুলের ধারণার অভাব রয়েছে এবং তাঁর বক্তব্য পাকিস্তানের প্রচারকেই শক্তিশালী করছে।

বিজেপির আর এক মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীও রাহুলকে আক্রমণ করে প্রশ্ন তুলেছেন, আন্তর্জাতিক মঞ্চে গেলেই কেন পাকিস্তান নিয়ে এত কথা বলেন কংগ্রেস নেতা? তাঁর কটাক্ষ, রাহুলের আচরণ দেখে তাঁকে পাকিস্তানের ‘ফ্যানবয়’ বলেই মনে হয়।

তবে শুধু ভারতের বিদেশনীতি নয়, আমেরিকা সফরে গিয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও বিস্ফোরক দাবি করেছেন রাহুল। ২০১৪ সালে বিজেপি প্রথমবার কেন্দ্রে ক্ষমতায় আসার সময়ও ভোটচুরি হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, সেই সময়ে দলের অভ্যন্তরীণ চাপের কারণে প্রকাশ্যে বিষয়টি নিয়ে মুখ খুলতে পারেননি। এমনকী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর কংগ্রেসের অন্দরেও প্রশ্ন উঠেছিল বলে দাবি তাঁর।

সব মিলিয়ে, বিদেশের মাটিতে রাহুলের বক্তব্যকে কেন্দ্র করে ফের উত্তপ্ত জাতীয় রাজনীতি। ভারতের আন্তর্জাতিক অবস্থান নিয়ে তাঁর মন্তব্যকে বিরোধী রাজনীতির হাতিয়ার হিসেবে দেখছে বিজেপি। পাল্টা কংগ্রেসের তরফে এই বক্তব্যকে কেন্দ্র করে কী প্রতিক্রিয়া আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

4 Views 0 Likes 0 Comments

Related News

Yogi Adityanath: মায়ের শেষযাত্রায় কাঁধ দিলেন যোগী আদিত্যনাথ, শেষকৃত্য সেরেই যোগ দেবেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে
দেশ

Yogi Adityanath: মায়ের শেষযাত্রায় কাঁধ দিলেন যোগী আদিত্যনাথ, শেষকৃত্য সেরেই যোগ...

শুক্রবার গোরক্ষপুরের চম্পা দেবী পার্কে ৫০ হাজারেরও বেশি উপভোক্তার হাতে ট্যাবলেট তুলে দেওয়ার একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভাষণ চলাকালীন তাঁর কাছে মায়ের প্রয়াণের খবর পৌঁছায়। প্রথমে সাংসদ রবি কিষাণ এই দুঃসংবাদটি পান এবং তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তথা প্রাক্তন আমলা অবনীশ অবস্থিকে বিষয়টি জানান

২১ নভে ২০২৬, ০১:১৯ পিএম · 2 মিনিট
Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান!
দেশ

Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান...

জন্মের পরপরই মায়ের আক্রমণে গুরুতর আহত সাত সপ্তাহ বয়সী এক এশীয় হস্তিশাবককে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য আসাম থেকে বিমানে উড়িয়ে গুজরাটের জামনগরে অবস্থিত 'ভানতারা' (Vantara) পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিশেষ চার্টার্ড বিমানে করে 'রাজা' নামের ওই শাবকটিকে স্থানান্তরিত করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও চিকিৎসায় এই নজিরবিহীন উদ্ধার অভিযান ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

২১ নভে ২০২৬, ১১:৩৮ এএম · 2 মিনিট
Delimitation Bill : লোকসভার আসন বাড়ানোতেই আপত্তি? ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রকে চার দফা শর্ত দিল কংগ্রেস!
দেশ

Delimitation Bill : লোকসভার আসন বাড়ানোতেই আপত্তি? ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রকে চার দ...

মূলত লোকসভার আসন পুনর্ববিন্যাস বা ডিলিমিটেশন বিলকে কেন্দ্র করেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস ও বিরোধী জোট 'ইন্ডিয়া'।

২১ নভে ২০২৬, ১১:০২ এএম · 2 মিনিট
Ladakh: শীতের লাদাখে ভোট ঘিরে তোলপাড়! ৪ ডিসেম্বর নির্বাচন, তার আগেই বয়কটের ডাক কেন?
দেশ

Ladakh: শীতের লাদাখে ভোট ঘিরে তোলপাড়! ৪ ডিসেম্বর নির্বাচন, তার আগেই বয়কটের ডাক কে...

লাদাখ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আটটি নতুন জেলা গঠনের পর আসন সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে। আগে লেহ এবং কার্গিল এই দুই জেলায় ২৬টি করে আসন ছিল, যা এখন বেড়ে ৫০টি করে হয়েছে। এই ১০০টি আসনের মধ্যে ৩৬টি মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে।

২১ নভে ২০২৬, ১০:৫৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.