JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ১২:৪৩ পিএম
Breaking
Guinness World Records: মায়ের কাছে একটি ট্যাটুর অনুমতি! কিন্তু শরীর জুড়ে উল্কি দুই যমজ বো... India vs New Zealand: নিকোলসের রাজত্বের পর জয়সওয়াল-রাহুলের পাল্টা আক্রমণ! দ্বিতীয় দিনেই জম... Autism: অটিজম চিকিৎসার নামে রমরমা ব্যবসা! থেরাপির জটিল জালে দিশেহারা অভিভাবকেরা Tala Water Supply: টালার পাইপ মেরামতে বিশেষজ্ঞ কমিটি, শনিবার থেকেই শুরু কাজ! তবুও উত্তর কল... Kolkata Land Scam: জাল নথিতে ৭৫ কোটিরও বেশি টাকার জমি হাতানোর অভিযোগ! Rahul Gandhi: বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে ‘এক কোণে পড়ে থাকা দেশ’ বললেন রাহুল! পাকিস্তা... শমীক ভট্টাচার্যকে দিল্লিতে বড় দায়িত্ব? কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার জল্পনা, রাজ্য স... Iran War: হুথি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের ৮০ তলা বহুতল Guinness World Records: মায়ের কাছে একটি ট্যাটুর অনুমতি! কিন্তু শরীর জুড়ে উল্কি দুই যমজ বো... India vs New Zealand: নিকোলসের রাজত্বের পর জয়সওয়াল-রাহুলের পাল্টা আক্রমণ! দ্বিতীয় দিনেই জম... Autism: অটিজম চিকিৎসার নামে রমরমা ব্যবসা! থেরাপির জটিল জালে দিশেহারা অভিভাবকেরা Tala Water Supply: টালার পাইপ মেরামতে বিশেষজ্ঞ কমিটি, শনিবার থেকেই শুরু কাজ! তবুও উত্তর কল... Kolkata Land Scam: জাল নথিতে ৭৫ কোটিরও বেশি টাকার জমি হাতানোর অভিযোগ! Rahul Gandhi: বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে ‘এক কোণে পড়ে থাকা দেশ’ বললেন রাহুল! পাকিস্তা... শমীক ভট্টাচার্যকে দিল্লিতে বড় দায়িত্ব? কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার জল্পনা, রাজ্য স... Iran War: হুথি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের ৮০ তলা বহুতল

Guinness World Records: মায়ের কাছে একটি ট্যাটুর অনুমতি! কিন্তু শরীর জুড়ে উল্কি দুই যমজ বোনের

Guinness World Records: মায়ের কাছে একটি ট্যাটুর অনুমতি! কিন্তু শরীর জুড়ে উল্কি দুই যমজ বোনের
ছবি: সংগৃহীত

মিউনিখ: একসময় মায়ের কাছে কথা দিয়েছিলেন, শরীরে একটি করে ট্যাটুই করাবেন। কিন্তু সেই একটি ট্যাটু থেকেই শুরু হয়েছিল নেশা। ক্রমে শরীরের প্রায় ৭০ শতাংশ জুড়ে জায়গা করে নিয়েছে রংবেরঙের উল্কি। শুধু তাই নয়, এই ট্যাটুর সুবাদেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে দুই যমজ বোনের। জার্মানির অ্যালিনে গালিয়ানো এবং অ্যালেনা হানলের কাহিনি এখন চর্চায়।

‘পেটুনিয়া টুইনস’ নামে পরিচিত এই দুই বোন বর্তমানে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা। বিশ্বের সবচেয়ে বেশি ট্যাটু করানো মহিলা যমজের স্বীকৃতি পেয়েছেন তাঁরা। নিজেদের শখকে পেশায় পরিণত করেছেন দুই বোন। লস অ্যাঞ্জেলেসে তাঁদের নিজস্ব ট্যাটু স্টুডিয়ো রয়েছে। সেখানে আরও আট জন মহিলা শিল্পীর সঙ্গে কাজ করেন তাঁরা।

অথচ শুরুটা হয়েছিল অনেক সাধারণ ভাবে। মায়ের কাছে অনুমতি চেয়ে একটি করে ট্যাটু করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন অ্যালিনে ও অ্যালেনা। কিন্তু প্রথম ট্যাটু করানোর পরই শরীরী শিল্পের প্রতি আকর্ষণ বেড়ে যায় তাঁদের। একের পর এক ট্যাটু করাতে শুরু করেন। প্রথম দিকে মেয়েদের এই সিদ্ধান্তে হতাশ হয়েছিলেন তাঁদের মা। যদিও এখন তিনিই দুই মেয়ের সবচেয়ে বড় সমর্থক। অ্যালিনের কথায়, ‘‘যে বিষয়টি একটা শখ হিসাবে শুরু হয়েছিল, সেটাই আমাদের গোটা জীবন এবং পেশা হয়ে উঠেছে।’’

জার্মানির একটি ছোট গ্রাম থেকে বড় শহরে থাকার স্বপ্ন নিয়ে লস অ্যাঞ্জেলেসে পাড়ি দিয়েছিলেন তাঁরা। তবে পথটা সহজ ছিল না। কোভিড অতিমারির সময় লকডাউনে লস অ্যাঞ্জেলেসে আটকে পড়েন দুই বোন। এমনকি নিজেদের ট্যাটু স্টুডিয়োতেই রাত কাটাতে হয়েছিল তাঁদের। পরে টিকটকে জনপ্রিয়তা পাওয়ার পর বদলে যায় পরিস্থিতি।

এখনও নিয়মিত নতুন ট্যাটু করান তাঁরা। অন্তত মাসে এক বার একে অপরের শরীরে উল্কি আঁকেন। দু’জনের পছন্দও অবশ্য আলাদা। অ্যালিনের কপালে থাকা মণ্ডল নকশার ট্যাটুটি সবচেয়ে প্রিয়। সেটিকে নিজের সবচেয়ে আকর্ষণীয় ট্যাটু বলে মনে করেন তিনি। পায়ে রয়েছে নিনটেন্ডো গেম খেলার কন্ট্রোলারের নকশা। ছোটবেলায় দুই বোন একসঙ্গে অনেকটা সময় ভিডিও গেম খেলে কাটাতেন। সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে ট্যাটুটি।

অন্য দিকে, অ্যালেনার প্রিয় ট্যাটু থুতনিতে থাকা সাদা মণ্ডল নকশা। পেটের একটি ট্যাটু করাতে তাঁর সাত ঘণ্টা সময় লেগেছিল। এ ছাড়া পায়ে রয়েছে ফ্রেঞ্চ হর্নের ছবি। ১০ বছর ধরে এই বাদ্যযন্ত্র বাজিয়েছেন তিনি। এটি ছিল তাঁর মায়েরও প্রিয় বাদ্যযন্ত্র।

দুই বোনের বক্তব্য, দেখতে প্রায় একই রকম হলেও তাঁদের পছন্দ আলাদা। অ্যালেনার কথায়, ‘‘আমরা একই রকম, আবার আলাদাও। এটাই বিষয়টিকে এত আকর্ষণীয় করে তোলে। আমাদের দু’জনের শরীরেই বড় অংশ জুড়ে কালো ট্যাটু রয়েছে, তবে তার ধরন আলাদা। আমরা একে অপরের দ্বারা প্রভাবিত হই, কিন্তু নকশা নকল করি না।’’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ২০২৭ সালের বইয়েও জায়গা পেয়েছে তাঁদের কাহিনি। একটি করে ট্যাটু করানোর প্রতিশ্রুতি থেকে শুরু হওয়া যাত্রা এখন বিশ্বরেকর্ডের স্বীকৃতি পেয়েছে।


সূত্র: NDTV

2 Views 0 Likes 0 Comments

Related News

Iran War: হুথি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের ৮০ তলা বহুতল
বিদেশ

Iran War: হুথি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের ৮০ তলা বহুতল

হরমুজ প্রণালী ঘিরে আমেরিকা-ইরানের সংঘাত ক্রমশ ছড়িয়ে পড়ছে পশ্চিম এশিয়ার অন্য দেশগুলিতেও। সৌদি আরবের রাজধানী রিয়াধে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দফতর থাকা বহুতল। অন্য দিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর জন্য ট্রাম্প প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছে ইজরায়েল। যুদ্ধের অবসান নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।

২০ নভে ২০২৬, ১২:১২ পিএম · 4 মিনিট
নতুন পাসপোর্ট, পরিচয়পত্রের জন্য আবেদন, কবে বাংলাদেশ ফিরবেন হাসিনা?
বিদেশ

নতুন পাসপোর্ট, পরিচয়পত্রের জন্য আবেদন, কবে বাংলাদেশ ফিরবেন হাসিনা?

নিউজ ডেস্ক: বাংলাদেশে ফেরার জল্পনা ঘিরে নতুন করে চর্চায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড) পাওয়ার জন্য ফের বাংলাদেশের হাইকমিশনের দ্বারস্থ হলেন তাঁর আইনজীবীরা।...

২০ নভে ২০২৬, ১০:৩৪ এএম · 1 মিনিট
Bangladesh Politics: ‘সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লিগ’, বিস্ফোরক তারেক রহমান
বিদেশ

Bangladesh Politics: ‘সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লি...

এদিন মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানেই আওয়ামী লিগকে নিশানা করে তিনি বলেন, “যে দেশে তারা পালিয়ে গেছে, সীমান্তের ওপারে, তারা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এদেশের মানুষের বিরুদ্ধে, এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।”

১৯ নভে ২০২৬, ১০:৫৩ পিএম · 2 মিনিট
McDonalds: ‘চ্যাম্পিয়ন’ নয়, ‘ক্র্যাম্পিয়ন’! এআইয়ের আঁকা ছবিতে লন্ডন-লিভারপুলের স্থাপত্য, বিপাকে ম্যাকডোনাল্ডস
বিদেশ

McDonalds: ‘চ্যাম্পিয়ন’ নয়, ‘ক্র্যাম্পিয়ন’! এআইয়ের আঁকা ছবিতে লন্ডন-লিভারপুলের স্থ...

নিউজ ডেস্ক: স্থানীয় শহরের গর্ব তুলে ধরতে রেস্তরাঁর দেওয়ালে বিশাল ছবি। কিন্তু ব্ল্যাকবার্নের ঐতিহ্য দেখাতে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি সেই ছবিতে ঢুকে পড়ল লন্ডন ও লিভারপুলের বিখ্যাত স্থাপত্য। শুধু তাই নয়, ফুটব...

১৯ নভে ২০২৬, ০৭:৪৭ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.