JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ১২:৩১ পিএম
Breaking
Tala Water Supply: টালার পাইপ মেরামতে বিশেষজ্ঞ কমিটি, শনিবার থেকেই শুরু কাজ! তবুও উত্তর কল... Kolkata Land Scam: জাল নথিতে ৭৫ কোটিরও বেশি টাকার জমি হাতানোর অভিযোগ! Rahul Gandhi: বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে ‘এক কোণে পড়ে থাকা দেশ’ বললেন রাহুল! পাকিস্তা... শমীক ভট্টাচার্যকে দিল্লিতে বড় দায়িত্ব? কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার জল্পনা, রাজ্য স... Iran War: হুথি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের ৮০ তলা বহুতল Indian Railway: ট্রেনে দলবেঁধে ভ্রমণে বড় স্বস্তি! গ্রুপ বুকিংয়ে বার্থের নির্দিষ্ট ঊর্ধ্বস... সপ্তম-অষ্টম শ্রেণিতে এবার নতুন চমক! ‘অরুণ’ ও ‘কিরণ’ নামে সংস্কৃত বই, ভিতরে থাকছে কমিকস থেক... বাংলার রাস্তা-সেতু উন্নয়নে ১০৫৫ কোটি! বড় ঘোষণা কেন্দ্রের, কোন কোন প্রকল্পে মিলল অনুমোদন? Tala Water Supply: টালার পাইপ মেরামতে বিশেষজ্ঞ কমিটি, শনিবার থেকেই শুরু কাজ! তবুও উত্তর কল... Kolkata Land Scam: জাল নথিতে ৭৫ কোটিরও বেশি টাকার জমি হাতানোর অভিযোগ! Rahul Gandhi: বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে ‘এক কোণে পড়ে থাকা দেশ’ বললেন রাহুল! পাকিস্তা... শমীক ভট্টাচার্যকে দিল্লিতে বড় দায়িত্ব? কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার জল্পনা, রাজ্য স... Iran War: হুথি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের ৮০ তলা বহুতল Indian Railway: ট্রেনে দলবেঁধে ভ্রমণে বড় স্বস্তি! গ্রুপ বুকিংয়ে বার্থের নির্দিষ্ট ঊর্ধ্বস... সপ্তম-অষ্টম শ্রেণিতে এবার নতুন চমক! ‘অরুণ’ ও ‘কিরণ’ নামে সংস্কৃত বই, ভিতরে থাকছে কমিকস থেক... বাংলার রাস্তা-সেতু উন্নয়নে ১০৫৫ কোটি! বড় ঘোষণা কেন্দ্রের, কোন কোন প্রকল্পে মিলল অনুমোদন?

Tala Water Supply: টালার পাইপ মেরামতে বিশেষজ্ঞ কমিটি, শনিবার থেকেই শুরু কাজ! তবুও উত্তর কলকাতায় জল নিয়ে বাড়ছে উদ্বেগ

Tala Water Supply: টালার পাইপ মেরামতে বিশেষজ্ঞ কমিটি, শনিবার থেকেই শুরু কাজ! তবুও উত্তর কলকাতায় জল নিয়ে বাড়ছে উদ্বেগ
টালার পাইপ মেরামতে বিশেষজ্ঞ কমিটি ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: টালার জল সরবরাহকারী শতাব্দীপ্রাচীন পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে এবার বিশেষজ্ঞ কমিটি গঠন করল কলকাতা পুরসভা। পলতা থেকে জল নিয়ে আসা ৭২ ইঞ্চি ব্যাসের মূল লোহার পাইপ মেরামতির জন্য পাঁচ সদস্যের এই কমিটি তৈরি করা হয়েছে। পুরসভার শীর্ষ ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির তত্ত্বাবধানেই শুরু হবে মেরামতির কাজ। আগামী শনিবার থেকেই কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটিতে রয়েছেন পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের দুই প্রাক্তন ডিরেক্টর জেনারেল বিভাস মাইতি ও মৈনাক মুখোপাধ্যায়। এছাড়াও রয়েছেন বর্তমান ডিজি রিহান সান্যাল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ অধ্যাপক গোকুল মণ্ডল এবং পুরসভার স্পেশাল কমিশনার সৌম্য ভট্টাচার্য। পুরকমিশনার স্মিতা পাণ্ডের উদ্যোগেই এই পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

পূর্ব রেলের সঙ্গে যৌথ আলোচনার পর পাইপলাইন মেরামতির অনুমতি মিলতেই বৃহস্পতিবার বিকেলে জরুরি বৈঠকে বসে কমিটি। সেখানে মেরামতির পরিকল্পনা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয়। আপাতত রেললাইনের নীচে থাকা ক্ষতিগ্রস্ত অংশটি বন্ধ রেখেই কাজ করা হবে।

উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখ টালার জল সরবরাহকারী মূল পাইপ ফেটে উত্তর কলকাতায় বড়সড় জলসংকট তৈরি হয়েছিল। প্রায় ১০৭ বছরের পুরনো ব্রিটিশ আমলের এই পাইপলাইনে ফাটল দেখা দেওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে জল সরবরাহ ব্যবস্থা। চার দিনের মেরামতির পর জোড়াতালি দিয়ে উত্তর ও মধ্য কলকাতায় জল সরবরাহ ফের চালু করা হয়।

তবে স্থায়ী সমাধান না হওয়ায় ৭২ ইঞ্চি পাইপের পরিবর্তে আপাতত ৪৮ ইঞ্চি ব্যাসের বিকল্প পাইপ দিয়ে জল সরবরাহ করা হচ্ছে। কিন্তু এই বিকল্প ব্যবস্থায় উত্তর কলকাতার একাধিক ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ পানীয় জল পৌঁছচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ফলে বাসিন্দাদের একাংশকে সমস্যায় পড়তে হচ্ছে।

পুরসভার ইঞ্জিনিয়ারদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুরনো জল সরবরাহ ব্যবস্থার পরিকাঠামো। বড় পাইপলাইনগুলির কিছু ডিজিটাল মানচিত্র থাকলেও বিভিন্ন পাড়ার অলিগলিতে ছড়িয়ে থাকা অসংখ্য ছোট পাইপলাইনের সম্পূর্ণ তথ্য নেই। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে উত্তর ও মধ্য কলকাতার বহু পুরনো পাইপলাইনও জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

এবার বিশেষজ্ঞ কমিটির নজরদারিতে টালার ক্ষতিগ্রস্ত পাইপের স্থায়ী মেরামতির কাজ কতটা দ্রুত সম্পন্ন হয়, সেদিকেই নজর কলকাতাবাসীর। বিশেষ করে উত্তর কলকাতার বাসিন্দারা কবে পর্যাপ্ত পানীয় জল পাবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

2 Views 0 Likes 0 Comments

Related News

Kolkata Metro: কলকাতা মেট্রোয় ভয়ংকর কাণ্ড! ভিড়ের সুযোগে তরুণীর সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্তের কীর্তিতে শিউরে উঠলেন যাত্রীরা
মহানগর

Kolkata Metro: কলকাতা মেট্রোয় ভয়ংকর কাণ্ড! ভিড়ের সুযোগে তরুণীর সঙ্গে অশালীন আচরণ,...

রাতের ব্যস্ত মেট্রোয় ভিড়ের সুযোগ নিয়ে তরুণীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু অশালীনভাবে স্পর্শ করাই নয়, অভিযুক্তের প্যান্টের চেন খোলা ছিল বলেও অভিযোগ করেছেন তরুণী। বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায়। ইতিমধ্যেই শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার দাবি করা ওই তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়নি।

২০ নভে ২০২৬, ১১:৪৫ এএম · 2 মিনিট
Weather: সমুদ্রেই শক্তি হারাল 'আকভান', শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া
মহানগর

Weather: সমুদ্রেই শক্তি হারাল 'আকভান', শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার দুপুরে পুরীর কাছে অ্যাকভানের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। ওই সময় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ১১০ কিলোমিটার।স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গ...

২০ নভে ২০২৬, ০৭:৫৮ এএম · 2 মিনিট
Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের শনাক্তের উদ্যোগ
মহানগর

Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি...

অভিযোগ, বাঁশ, লাঠি এবং বেল্ট হাতে ক্যাম্পাসে চড়াও হয় হামলাকারীরা। চলে মুহুর্মুহু ইটবৃষ্টি। ইটের আঘাতে পরপর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় হাসপাতালের একাধিক জানলার কাচ। এমনকী কোলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢোকারও চেষ্টা চালানো হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে এই তাণ্ডব চললেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, গোটা ঘটনায় পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

১৯ নভে ২০২৬, ০৯:১৪ পিএম · 2 মিনিট
Purashree: হিন্দি-ইংরেজির অপেক্ষায় বন্ধ বাংলা ‘পুরশ্রী’? কলকাতা পুরসভার পত্রিকা ঘিরে ভাষা-বিতর্ক
মহানগর

Purashree: হিন্দি-ইংরেজির অপেক্ষায় বন্ধ বাংলা ‘পুরশ্রী’? কলকাতা পুরসভার পত্রিকা ঘি...

অভিযোগ উঠেছে, পত্রিকাটির হিন্দি এবং ইংরেজি সংস্করণ চালু না হওয়া পর্যন্ত আপাতত বাংলা সংস্করণের প্রকাশনা স্থগিত রাখা হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই প্রবীণ সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে পুর প্রশাসনের স্বচ্ছতা এবং বাংলা ভাষার মর্যাদা নিয়েও।

১৯ নভে ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.