JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ১২:০৪ পিএম
Breaking
বাংলার রাস্তা-সেতু উন্নয়নে ১০৫৫ কোটি! বড় ঘোষণা কেন্দ্রের, কোন কোন প্রকল্পে মিলল অনুমোদন? Calcutta High Court: অভিষেককে নিয়ে হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া মন্তব্য Kolkata Metro: কলকাতা মেট্রোয় ভয়ংকর কাণ্ড! ভিড়ের সুযোগে তরুণীর সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্... Cyclone Akvan: ওড়িশায় ল্যান্ডফল, বাংলার এই ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা Delimitation Bill: ডিলিমিটেশন বিল ঘিরে বড় রাজনৈতিক অঙ্ক! স্ট্যালিনকে পাশে পেতে মোদী-রাহুল... Malda: বিবাদ থামাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! যুবকের মারে মৃত্যু বিজেপির মণ্ডল সহ-সভাপতির Kolkata Metro: প্রধানমন্ত্রীর একটিমাত্র সবুজ সংকেত! কবে থেকে ছুটবে নিউ গড়িয়া–সেক্টর ৫ মেট... সরকারি চাকরি আছে, কিন্তু স্থায়ী নয়! বাগদান ভাঙলেন ইসরোর বিজ্ঞানী বাংলার রাস্তা-সেতু উন্নয়নে ১০৫৫ কোটি! বড় ঘোষণা কেন্দ্রের, কোন কোন প্রকল্পে মিলল অনুমোদন? Calcutta High Court: অভিষেককে নিয়ে হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া মন্তব্য Kolkata Metro: কলকাতা মেট্রোয় ভয়ংকর কাণ্ড! ভিড়ের সুযোগে তরুণীর সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্... Cyclone Akvan: ওড়িশায় ল্যান্ডফল, বাংলার এই ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা Delimitation Bill: ডিলিমিটেশন বিল ঘিরে বড় রাজনৈতিক অঙ্ক! স্ট্যালিনকে পাশে পেতে মোদী-রাহুল... Malda: বিবাদ থামাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! যুবকের মারে মৃত্যু বিজেপির মণ্ডল সহ-সভাপতির Kolkata Metro: প্রধানমন্ত্রীর একটিমাত্র সবুজ সংকেত! কবে থেকে ছুটবে নিউ গড়িয়া–সেক্টর ৫ মেট... সরকারি চাকরি আছে, কিন্তু স্থায়ী নয়! বাগদান ভাঙলেন ইসরোর বিজ্ঞানী

Kolkata Metro: কলকাতা মেট্রোয় ভয়ংকর কাণ্ড! ভিড়ের সুযোগে তরুণীর সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্তের কীর্তিতে শিউরে উঠলেন যাত্রীরা

Kolkata Metro: কলকাতা মেট্রোয় ভয়ংকর কাণ্ড! ভিড়ের সুযোগে তরুণীর সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্তের কীর্তিতে শিউরে উঠলেন যাত্রীরা
মেট্রোয় ভিড়ের সুযোগে অশালীন আচরণ, তরুণীর অভিযোগ...... ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: রাতের ব্যস্ত মেট্রোয় ভিড়ের সুযোগ নিয়ে তরুণীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু অশালীনভাবে স্পর্শ করাই নয়, অভিযুক্তের প্যান্টের চেন খোলা ছিল বলেও অভিযোগ করেছেন তরুণী। বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায়। ইতিমধ্যেই শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার দাবি করা ওই তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়নি।

অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী, বুধবার রাত ৮টা ৫৭ মিনিটে চাঁদনি চক স্টেশন থেকে কবি নজরুল যাওয়ার জন্য মেট্রোয় ওঠেন তিনি। এসপ্ল্যানেড স্টেশন থেকে এক ব্যক্তি কামরায় ওঠেন। মহিলাদের জন্য সংরক্ষিত আসনের কাছে দাঁড়িয়ে ছিলেন তরুণী। অভিযোগ, কিছুক্ষণ পর তাঁর পিছনে এসে দাঁড়ান ওই ব্যক্তি। এরপর ভিড়ের সুযোগ নিয়ে তাঁকে অশালীনভাবে স্পর্শ করতে শুরু করেন।

প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই অস্বাভাবিক আচরণ টের পান তরুণী। প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। পরে ঘুরে তাকাতেই তিনি দেখেন, অভিযুক্তের প্যান্টের চেন খোলা এবং তাঁর আচরণ অত্যন্ত অশালীন। তরুণীর চিৎকারে কয়েকজন যাত্রী অভিযুক্তকে ঘিরে ধরেন। অভিযোগ, সেই সময় প্লাস্টিকের প্যাকেট দিয়ে নিজের গোপনাঙ্গ ঢাকার চেষ্টা করেন ওই ব্যক্তি।

এরপর পরিস্থিতি বেগতিক বুঝে রবীন্দ্রসদন স্টেশনে নেমে পালিয়ে যান অভিযুক্ত। তরুণী অন্য যাত্রীদের তাঁকে আটকানোর অনুরোধ করলেও ততক্ষণে তিনি চলে যান।

ঘটনার পর আতঙ্কিত তরুণী রাত ৯টা ২৪ মিনিটে কবি নজরুল স্টেশনে নেমে অভিযোগ জানান। তবে তাঁর দাবি, সেখানে প্রত্যাশিত সাহায্য পাননি। বৃহস্পতিবার শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে পুলিশ চাঁদনি চক, এসপ্ল্যানেড এবং রবীন্দ্রসদন স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তদন্তকারীরা রবীন্দ্রসদন স্টেশনের ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছেন।

তরুণীর আরও দাবি, কামরায় উপস্থিত এক মহিলা যাত্রী তাঁকে জানিয়েছিলেন, ওই ব্যক্তি আগেও একই ধরনের আচরণ করেছেন। যদিও এই দাবির সত্যতা এখনও যাচাই করা হয়নি।

ব্যস্ত সময়ে গণপরিবহণে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল এই ঘটনা। অভিযুক্তের পরিচয় জানতে এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

6 Views 0 Likes 0 Comments

Related News

Weather: সমুদ্রেই শক্তি হারাল 'আকভান', শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া
মহানগর

Weather: সমুদ্রেই শক্তি হারাল 'আকভান', শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার দুপুরে পুরীর কাছে অ্যাকভানের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। ওই সময় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ১১০ কিলোমিটার।স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গ...

২০ নভে ২০২৬, ০৭:৫৮ এএম · 2 মিনিট
Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের শনাক্তের উদ্যোগ
মহানগর

Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি...

অভিযোগ, বাঁশ, লাঠি এবং বেল্ট হাতে ক্যাম্পাসে চড়াও হয় হামলাকারীরা। চলে মুহুর্মুহু ইটবৃষ্টি। ইটের আঘাতে পরপর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় হাসপাতালের একাধিক জানলার কাচ। এমনকী কোলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢোকারও চেষ্টা চালানো হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে এই তাণ্ডব চললেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, গোটা ঘটনায় পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

১৯ নভে ২০২৬, ০৯:১৪ পিএম · 2 মিনিট
Purashree: হিন্দি-ইংরেজির অপেক্ষায় বন্ধ বাংলা ‘পুরশ্রী’? কলকাতা পুরসভার পত্রিকা ঘিরে ভাষা-বিতর্ক
মহানগর

Purashree: হিন্দি-ইংরেজির অপেক্ষায় বন্ধ বাংলা ‘পুরশ্রী’? কলকাতা পুরসভার পত্রিকা ঘি...

অভিযোগ উঠেছে, পত্রিকাটির হিন্দি এবং ইংরেজি সংস্করণ চালু না হওয়া পর্যন্ত আপাতত বাংলা সংস্করণের প্রকাশনা স্থগিত রাখা হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই প্রবীণ সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে পুর প্রশাসনের স্বচ্ছতা এবং বাংলা ভাষার মর্যাদা নিয়েও।

১৯ নভে ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট
Weather: পুরীতে ভারী বৃষ্টি, উত্তাল সমুদ্র , পর্যটক শূন্য সমুদ্র সৈকত, চলছে মাইকিং
মহানগর

Weather: পুরীতে ভারী বৃষ্টি, উত্তাল সমুদ্র , পর্যটক শূন্য সমুদ্র সৈকত, চলছে মাইকিং

কলকাতা, নিউজ ডেস্ক: ‘অ্যাকভান’ উপকূলের দিকে যত এগোচ্ছে, বৃষ্টির পরিমাণ তত বাড়ছে। তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। শুক্রবার দুপুর...

১৯ নভে ২০২৬, ০৫:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.