JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ১২:০০ পিএম
Breaking
Calcutta High Court: অভিষেককে নিয়ে হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া মন্তব্য Kolkata Metro: কলকাতা মেট্রোয় ভয়ংকর কাণ্ড! ভিড়ের সুযোগে তরুণীর সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্... Cyclone Akvan: ওড়িশায় ল্যান্ডফল, বাংলার এই ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা Delimitation Bill: ডিলিমিটেশন বিল ঘিরে বড় রাজনৈতিক অঙ্ক! স্ট্যালিনকে পাশে পেতে মোদী-রাহুল... Malda: বিবাদ থামাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! যুবকের মারে মৃত্যু বিজেপির মণ্ডল সহ-সভাপতির Kolkata Metro: প্রধানমন্ত্রীর একটিমাত্র সবুজ সংকেত! কবে থেকে ছুটবে নিউ গড়িয়া–সেক্টর ৫ মেট... সরকারি চাকরি আছে, কিন্তু স্থায়ী নয়! বাগদান ভাঙলেন ইসরোর বিজ্ঞানী গিলতে পারছিলেন না খাবার, কথা জড়িয়ে যাচ্ছিল! মস্তিষ্কে স্ট্রোক মানেই কি জীবন থমকে যাওয়া? Calcutta High Court: অভিষেককে নিয়ে হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া মন্তব্য Kolkata Metro: কলকাতা মেট্রোয় ভয়ংকর কাণ্ড! ভিড়ের সুযোগে তরুণীর সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্... Cyclone Akvan: ওড়িশায় ল্যান্ডফল, বাংলার এই ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা Delimitation Bill: ডিলিমিটেশন বিল ঘিরে বড় রাজনৈতিক অঙ্ক! স্ট্যালিনকে পাশে পেতে মোদী-রাহুল... Malda: বিবাদ থামাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! যুবকের মারে মৃত্যু বিজেপির মণ্ডল সহ-সভাপতির Kolkata Metro: প্রধানমন্ত্রীর একটিমাত্র সবুজ সংকেত! কবে থেকে ছুটবে নিউ গড়িয়া–সেক্টর ৫ মেট... সরকারি চাকরি আছে, কিন্তু স্থায়ী নয়! বাগদান ভাঙলেন ইসরোর বিজ্ঞানী গিলতে পারছিলেন না খাবার, কথা জড়িয়ে যাচ্ছিল! মস্তিষ্কে স্ট্রোক মানেই কি জীবন থমকে যাওয়া?

Cyclone Akvan: ওড়িশায় ল্যান্ডফল, বাংলার এই ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা

Cyclone Akvan: ওড়িশায় ল্যান্ডফল, বাংলার এই ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা
ভেঙে দু’টুকরো আকভান! ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: ঘূর্ণিঝড় আকভানের শেষ মুহূর্তের পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণবঙ্গে। ওড়িশার উপকূলে আছড়ে পড়ার আগেই ঘূর্ণিঝড়ের মেঘপুঞ্জ কার্যত দু’ভাগে বিভক্ত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, প্রবল বায়ুর গতিবেগ ও অভিমুখের পার্থক্য বা ‘হাই উইন্ড শিয়ার’-এর কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় দুর্বল হলেও তার মেঘপুঞ্জের একাংশ বাংলার দিকে এগিয়ে আসায় ভারী বৃষ্টির আশঙ্কা বাড়ছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের আগেই ওড়িশার গোপালপুর উপকূলে ল্যান্ডফল করার কথা আকভানের। ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি রয়েছে। ঘূর্ণিঝড়টি তুলনামূলক কম তীব্রতার হলেও ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওড়িশার গোপালপুরে ইতিমধ্যেই ১৬৬ মিলিমিটার এবং পুরীতে ৭৩ মিলিমিটার বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। নিরাপত্তার কারণে পুরীর সমুদ্রসৈকতেও পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

বাংলার পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা

আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া ক্রমশ প্রতিকূল হয়ে উঠছে। শুক্রবার কলকাতা, হাওড়া ও হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কিছু এলাকায় একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জলমগ্ন হতে পারে কলকাতার একাধিক এলাকা

শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় ২৪ ঘণ্টায় ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোনও কোনও সময়ে ঘণ্টায় ২০-৩০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। টানা বৃষ্টিতে নিচু এলাকা, রাস্তা এবং আন্ডারপাসে জল জমতে পারে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে আন্ডারপাস বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবারের পর বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে দুর্যোগের আশঙ্কা পুরোপুরি কাটছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলতে পারে।

ফলে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব ওড়িশায় পড়লেও তার মেঘপুঞ্জের প্রভাবে বাংলাতেও দুর্যোগের আশঙ্কা থেকেই যাচ্ছে।

5 Views 0 Likes 0 Comments

Related News

Cyclone Akvan: ঘণ্টায় মাত্র ৩ কিমি! ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, গতি কম হলেই কি বিপদ বেশি?
আবহাওয়া

Cyclone Akvan: ঘণ্টায় মাত্র ৩ কিমি! ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, গতি কম হলে...

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মানেই প্রবল ঝড়, বিধ্বংসী হাওয়া আর ব্যাপক বৃষ্টিপাত। কিন্তু কোনও ঘূর্ণিঝড় যদি অত্যন্ত ধীরগতিতে এগোয়, তা হলে কি বিপদের মাত্রা আরও বেড়ে যায়? বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভান’কে ঘিরে এখন এই প্রশ্নই ...

১৯ নভে ২০২৬, ১০:২৭ এএম · 3 মিনিট
Cyclone Akvan: আকভানের আতঙ্কে বন্ধ জগন্নাথ মন্দির! অন্ধ্র-ওড়িশায় ভয়ংকর দুর্যোগের আশঙ্কা, কী হবে পর্যটকদের?
আবহাওয়া

Cyclone Akvan: আকভানের আতঙ্কে বন্ধ জগন্নাথ মন্দির! অন্ধ্র-ওড়িশায় ভয়ংকর দুর্যোগের...

পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার ২০ নভেম্বর দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে 'আকভান'।

১৮ নভে ২০২৬, ০৮:২৩ পিএম · 2 মিনিট
Akvan: অতি প্রবল ঘূর্ণিঝড়ের পথে ‘আকভান’, অন্ধ্র-ওড়িশায় দুর্যোগের আশঙ্কা!
আবহাওয়া

Akvan: অতি প্রবল ঘূর্ণিঝড়ের পথে ‘আকভান’, অন্ধ্র-ওড়িশায় দুর্যোগের আশঙ্কা!

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ১৮ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে 'আকভান' পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি 'প্রবল ঘূর্ণিঝড়'-এ পরিণত হবে। এরপর এটি আরও শক্তি বাড়িয়ে ১৯ নভেম্বর সন্ধ্যার দিকে 'অতি প্রবল ঘূর্ণিঝড়' -এর রূপ নেবে।

১৮ নভে ২০২৬, ০৮:৫২ এএম · 2 মিনিট
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, মৎস্যজীবীদের সতর্কবার্তা
আবহাওয়া

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, মৎস্যজীবীদের সতর্কবার্তা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান। IMD-র পূর্বাভাস, ১৯ নভেম্বর সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এটি। ২০ নভেম্বর দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও টুনির মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা। বাংলায় সর...

১৭ নভে ২০২৬, ০৫:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.