JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ১২:০৭ পিএম
Breaking
সপ্তম-অষ্টম শ্রেণিতে এবার নতুন চমক! ‘অরুণ’ ও ‘কিরণ’ নামে সংস্কৃত বই, ভিতরে থাকছে কমিকস থেক... বাংলার রাস্তা-সেতু উন্নয়নে ১০৫৫ কোটি! বড় ঘোষণা কেন্দ্রের, কোন কোন প্রকল্পে মিলল অনুমোদন? Calcutta High Court: অভিষেককে নিয়ে হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া মন্তব্য Kolkata Metro: কলকাতা মেট্রোয় ভয়ংকর কাণ্ড! ভিড়ের সুযোগে তরুণীর সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্... Cyclone Akvan: ওড়িশায় ল্যান্ডফল, বাংলার এই ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা Delimitation Bill: ডিলিমিটেশন বিল ঘিরে বড় রাজনৈতিক অঙ্ক! স্ট্যালিনকে পাশে পেতে মোদী-রাহুল... Malda: বিবাদ থামাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! যুবকের মারে মৃত্যু বিজেপির মণ্ডল সহ-সভাপতির Kolkata Metro: প্রধানমন্ত্রীর একটিমাত্র সবুজ সংকেত! কবে থেকে ছুটবে নিউ গড়িয়া–সেক্টর ৫ মেট... সপ্তম-অষ্টম শ্রেণিতে এবার নতুন চমক! ‘অরুণ’ ও ‘কিরণ’ নামে সংস্কৃত বই, ভিতরে থাকছে কমিকস থেক... বাংলার রাস্তা-সেতু উন্নয়নে ১০৫৫ কোটি! বড় ঘোষণা কেন্দ্রের, কোন কোন প্রকল্পে মিলল অনুমোদন? Calcutta High Court: অভিষেককে নিয়ে হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া মন্তব্য Kolkata Metro: কলকাতা মেট্রোয় ভয়ংকর কাণ্ড! ভিড়ের সুযোগে তরুণীর সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্... Cyclone Akvan: ওড়িশায় ল্যান্ডফল, বাংলার এই ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা Delimitation Bill: ডিলিমিটেশন বিল ঘিরে বড় রাজনৈতিক অঙ্ক! স্ট্যালিনকে পাশে পেতে মোদী-রাহুল... Malda: বিবাদ থামাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! যুবকের মারে মৃত্যু বিজেপির মণ্ডল সহ-সভাপতির Kolkata Metro: প্রধানমন্ত্রীর একটিমাত্র সবুজ সংকেত! কবে থেকে ছুটবে নিউ গড়িয়া–সেক্টর ৫ মেট...

Kolkata Metro: প্রধানমন্ত্রীর একটিমাত্র সবুজ সংকেত! কবে থেকে ছুটবে নিউ গড়িয়া–সেক্টর ৫ মেট্রো? বড় ঘোষণা শুভেন্দুর

Kolkata Metro: প্রধানমন্ত্রীর একটিমাত্র সবুজ সংকেত! কবে থেকে ছুটবে নিউ গড়িয়া–সেক্টর ৫ মেট্রো? বড় ঘোষণা শুভেন্দুর
মোদীর সবুজ সংকেতের অপেক্ষা, কবে ছুটবে নিউ গড়িয়া–সেক্টর ৫ মেট্রো? ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান কি এ বার সত্যিই হতে চলেছে? নিউ গড়িয়া থেকে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর ক্ষেত্রে আর কোনও বাধা নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের এই গুরুত্বপূর্ণ অংশের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের অপেক্ষা। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সময়সূচি চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। প্রথমে কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহের বাসভবনে গিয়ে প্রায় এক ঘণ্টারও বেশি সময় আলোচনা করেন তিনি। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, পরিকাঠামোগত উন্নয়ন, আগামী কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য বরাদ্দ এবং বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। নতুন বছরের গোড়ায় কলকাতায় প্রবাসী ভারতীয় সম্মেলন আয়োজনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

এর পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে বাংলার রেল পরিকাঠামো উন্নয়নের একাধিক বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের মোট ১৯টি রেল প্রকল্পে সবুজ সংকেত দিয়েছেন রেলমন্ত্রী। আগামী কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পগুলির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের আবেদন জানিয়েছেন তিনি। হিলি এবং নন্দীগ্রাম-দেশপ্রাণের মতো দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা গঙ্গাসাগর রেল যোগাযোগ নিয়ে। শুভেন্দু জানিয়েছেন, কলকাতা থেকে রেলপথে গঙ্গাসাগর পৌঁছনোর পরিকল্পনা তৈরি করেছে রেল মন্ত্রক। প্রাথমিক হিসেব অনুযায়ী, এই প্রকল্প বাস্তবায়নে প্রায় চার হাজার কোটি টাকা খরচ হতে পারে। দ্রুত সমীক্ষার কাজ শুরু করার আশ্বাসও মিলেছে।

অন্যদিকে, নিউ গড়িয়া–সেক্টর ৫ মেট্রো পরিষেবা চালুর পথে সবচেয়ে বড় বাধা ছিল চিংড়িঘাটা সংযোগের কাজ। মুখ্যমন্ত্রীর দাবি, সেই কাজ সম্পূর্ণ হওয়ায় পরিষেবা চালু করতে আর কোনও সমস্যা নেই। এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই এই প্রকল্পের উদ্বোধন করতে চায় রাজ্য।

শুভেন্দুর কথায়, আগের সরকার যে কাজ ১৭ মাসেও করতে পারেনি, বর্তমান সরকার তা ১৭ দিনে সম্পন্ন করেছে। পাশাপাশি পণ্য পরিবহণে রেলের ব্যবহার বাড়ানো, অতিরিক্ত রেকের ব্যবস্থা এবং সিন্ডিকেট ও কাটমানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে, কলকাতার মেট্রো যোগাযোগে নতুন অধ্যায়ের অপেক্ষা। তবে পরিষেবা শুরুর নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। এখন নজর প্রধানমন্ত্রীর সময় দেওয়ার দিকে।

5 Views 0 Likes 0 Comments

Related News

সপ্তম-অষ্টম শ্রেণিতে এবার নতুন চমক! ‘অরুণ’ ও ‘কিরণ’ নামে সংস্কৃত বই, ভিতরে থাকছে কমিকস থেকে সংবিধানও
রাজ্য

সপ্তম-অষ্টম শ্রেণিতে এবার নতুন চমক! ‘অরুণ’ ও ‘কিরণ’ নামে সংস্কৃত বই, ভিতরে থাকছে ক...

স্কুলপড়ুয়াদের সংস্কৃত শেখানোর পদ্ধতিতে নতুনত্ব আনতে উদ্যোগী হল রাজ্যের শিক্ষা দফতর। সপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য প্রকাশ করা হলো নতুন দুটি সংস্কৃত পাঠ্যবই। সপ্তম শ্রেণির বইয়ের নাম ‘অরুণ’ এবং অষ্টম শ্রেণির বইয়ের নাম ‘কিরণ’। তবে এই বই শুধু প্রাচীন ভাষার ব্যাকরণ বা শ্লোক শেখানোর মধ্যে সীমাবদ্ধ নয়। দৈনন্দিন জীবনে সংস্কৃত ভাষার ব্যবহার শেখানোর পাশাপাশি থাকছে ছবি, কমিকস, প্রশ্নোত্তর এবং সংবিধান সম্পর্কিত নানা বিষয়।

২০ নভে ২০২৬, ১২:০১ পিএম · 2 মিনিট
বাংলার রাস্তা-সেতু উন্নয়নে ১০৫৫ কোটি! বড় ঘোষণা কেন্দ্রের, কোন কোন প্রকল্পে মিলল অনুমোদন?
রাজ্য

বাংলার রাস্তা-সেতু উন্নয়নে ১০৫৫ কোটি! বড় ঘোষণা কেন্দ্রের, কোন কোন প্রকল্পে মিলল অ...

পশ্চিমবঙ্গের সড়ক ও সেতু পরিকাঠামো উন্নয়নে বড়সড় আর্থিক বরাদ্দ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। রাজ্যের চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য মোট ১,০৫৫ কোটি ৩৩ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন...

২০ নভে ২০২৬, ১১:৫৭ এএম · 2 মিনিট
Calcutta High Court: অভিষেককে নিয়ে হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া মন্তব্য
রাজ্য

Calcutta High Court: অভিষেককে নিয়ে হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া মন্তব...

আদালত ও বিচারপতিদের সম্পর্কে লাগাতার মন্তব্য নিয়ে শুক্রবার ফের কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবীকে কার্যত সতর্ক করে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিলেন, হাইকোর্টের নির্দেশের পরেও একজন জনপ্রতিনিধির এভাবে ধারাবাহিক মন্তব্য করা নিয়ে আদালতের অসন্তোষ রয়েছে।

২০ নভে ২০২৬, ১১:৫০ এএম · 1 মিনিট
Malda: বিবাদ থামাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! যুবকের মারে মৃত্যু বিজেপির মণ্ডল সহ-সভাপতির
রাজ্য

Malda: বিবাদ থামাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! যুবকের মারে মৃত্যু বিজেপির মণ্ডল সহ-সভ...

কার্তিক পুজোর মেলায় অশান্তি থামাতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির। মদ্যপ যুবকদের মধ্যে বিবাদ মেটাতে গিয়ে এক যুবকের মারে মৃত্যু হয়েছে পুজো কমিটির সম্পাদক তথা বিজেপির মণ্ডল সহ-সভাপতি চন্দন মণ্ডলের (৪৫)। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হবিবপুরের ঋষিপুরের চাঁদপুর গ্রামে।

২০ নভে ২০২৬, ১১:৩৪ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.