JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ০৮:১৮ এএম
Breaking
শুক্রবারই দুর্যোগের বড় ধাক্কা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সতর... Bangladesh Politics: ‘সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লিগ’, বিস্... Brihannala Brigade: পুরকর আদায়ে এবার ‘বৃহন্নলা ব্রিগেড’, রূপান্তরকামীদের সরকারি মর্যাদা দে... Shoaib Akhtar: স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করত পাকিস্তান! বিস্ফোরক স্বীকারো... Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি ফুটেজে অ... Kalyan Banerjee: অভিষেককে গ্রেফতার করে জেলে অত্যাচারের আশঙ্কা! কল্যাণের বিস্ফোরক মন্তব্যে... Shahrukh Khan: বিশ্বের সেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ, পিছনে ফেললেন হলিউডের একাধিক মহাতার... চোট-আঘাত কাটিয়ে মাঠে ফেরার মন্ত্র, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও মণিপাল হাসপাতালে... শুক্রবারই দুর্যোগের বড় ধাক্কা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সতর... Bangladesh Politics: ‘সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লিগ’, বিস্... Brihannala Brigade: পুরকর আদায়ে এবার ‘বৃহন্নলা ব্রিগেড’, রূপান্তরকামীদের সরকারি মর্যাদা দে... Shoaib Akhtar: স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করত পাকিস্তান! বিস্ফোরক স্বীকারো... Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি ফুটেজে অ... Kalyan Banerjee: অভিষেককে গ্রেফতার করে জেলে অত্যাচারের আশঙ্কা! কল্যাণের বিস্ফোরক মন্তব্যে... Shahrukh Khan: বিশ্বের সেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ, পিছনে ফেললেন হলিউডের একাধিক মহাতার... চোট-আঘাত কাটিয়ে মাঠে ফেরার মন্ত্র, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও মণিপাল হাসপাতালে...

শুক্রবারই দুর্যোগের বড় ধাক্কা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা?

শুক্রবারই দুর্যোগের বড় ধাক্কা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা?
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার দুপুরে পুরীর কাছে অ্যাকভানের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। ওই সময় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ১১০ কিলোমিটার।স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। যার জেরে এদিন প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। গোপালপুরের পূর্ব দিক দিয়ে নারসাপুর ও পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস। অন্যদিকে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়ার এক বা দু’টি জায়গায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরের এক বা দু’টি জায়গায় বজ্রপাত-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী

সোমবার পর্যন্ত দুই বঙ্গেই এক বা দু’টি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি।

উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য বিপদ এবং প্রশাসনের নির্দেশ অমান্য করে সমুদ্রে না যাওয়ার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে প্রত্যন্ত উপকূলবর্তী এলাকায়। ঘূর্ণিঝড়ের পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং উপকূলের বাইরে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

পাশাপাশি সমুদ্র সৈকতে পর্যটকদের গতিবিধি এবং বিনোদনমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হয়েছে। জলপথে বিভিন্ন এলাকায় নৌকা নিয়ে মাইকিং করে মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগাম প্রস্তুতি শুরু হয়েছে উপকূলজুড়ে।

3 Views 0 Likes 0 Comments

Related News

Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের শনাক্তের উদ্যোগ
মহানগর

Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি...

অভিযোগ, বাঁশ, লাঠি এবং বেল্ট হাতে ক্যাম্পাসে চড়াও হয় হামলাকারীরা। চলে মুহুর্মুহু ইটবৃষ্টি। ইটের আঘাতে পরপর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় হাসপাতালের একাধিক জানলার কাচ। এমনকী কোলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢোকারও চেষ্টা চালানো হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে এই তাণ্ডব চললেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, গোটা ঘটনায় পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

১৯ নভে ২০২৬, ০৯:১৪ পিএম · 2 মিনিট
Purashree: হিন্দি-ইংরেজির অপেক্ষায় বন্ধ বাংলা ‘পুরশ্রী’? কলকাতা পুরসভার পত্রিকা ঘিরে ভাষা-বিতর্ক
মহানগর

Purashree: হিন্দি-ইংরেজির অপেক্ষায় বন্ধ বাংলা ‘পুরশ্রী’? কলকাতা পুরসভার পত্রিকা ঘি...

অভিযোগ উঠেছে, পত্রিকাটির হিন্দি এবং ইংরেজি সংস্করণ চালু না হওয়া পর্যন্ত আপাতত বাংলা সংস্করণের প্রকাশনা স্থগিত রাখা হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই প্রবীণ সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে পুর প্রশাসনের স্বচ্ছতা এবং বাংলা ভাষার মর্যাদা নিয়েও।

১৯ নভে ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট
Weather: পুরীতে ভারী বৃষ্টি, উত্তাল সমুদ্র , পর্যটক শূন্য সমুদ্র সৈকত, চলছে মাইকিং
মহানগর

Weather: পুরীতে ভারী বৃষ্টি, উত্তাল সমুদ্র , পর্যটক শূন্য সমুদ্র সৈকত, চলছে মাইকিং

কলকাতা, নিউজ ডেস্ক: ‘অ্যাকভান’ উপকূলের দিকে যত এগোচ্ছে, বৃষ্টির পরিমাণ তত বাড়ছে। তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। শুক্রবার দুপুর...

১৯ নভে ২০২৬, ০৫:৩৮ পিএম · 2 মিনিট
অবসরপ্রাপ্ত IPS অফিসার অজয় কুমারকে ফিরিয়ে আনা হল রাজ্য পুলিশে
মহানগর

অবসরপ্রাপ্ত IPS অফিসার অজয় কুমারকে ফিরিয়ে আনা হল রাজ্য পুলিশে

নিউজ ডেস্ক: অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অজয় কুমারকে আবার রাজ্য পুলিশে ফিরিয়ে আনল রাজ্য সরকার। প্রাক্তন ডিজি অজয় কুমারকে পুনর্নিয়োগের ভিত্তিতে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসেবে নিয়োগ করা হয়েছে। নতুন দায়িত্বে তিন...

১৯ নভে ২০২৬, ০৩:৫৮ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.