JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ০৬:৫৩ পিএম
Breaking
Peru: বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল আমাজনের হুলবিহীন মৌমাছি, পেরুর ঐতিহাসিক স... বাড়ল মেয়াদ, ২৪ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বিমানের জন্য বন্ধ পাকিস্তানের আকাশসীমা ৩০ বছর ধরে ৩৩১ একর পারিবারিক জমিতেই বাস, তবু শেষরক্ষা হল না অশীতিপর বৃদ্ধের Ravichandran Ashwin: বাদ সিরাজ! ভারতীয় দলের নির্বাচনকে ‘নিউ নরমাল’ বললেন ক্ষুব্ধ অশ্বিন Pancreatic Cancer: অম্বল ভেবে দিনের পর দিন ওষুধ খাচ্ছেন? পেটের ব্যথা হতে পারে অগ্ন্যাশয়ের... Bangladesh: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রকের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক Purashree: হিন্দি-ইংরেজির অপেক্ষায় বন্ধ বাংলা ‘পুরশ্রী’? কলকাতা পুরসভার পত্রিকা ঘিরে ভাষা-... ২০৩৫-এই ইতিহাস বদল? খ্রিস্টধর্মকে টপকে বিশ্বের ১ নম্বর ধর্ম হতে চলেছে ইসলাম! পিউ রিসার্চের... Peru: বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল আমাজনের হুলবিহীন মৌমাছি, পেরুর ঐতিহাসিক স... বাড়ল মেয়াদ, ২৪ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বিমানের জন্য বন্ধ পাকিস্তানের আকাশসীমা ৩০ বছর ধরে ৩৩১ একর পারিবারিক জমিতেই বাস, তবু শেষরক্ষা হল না অশীতিপর বৃদ্ধের Ravichandran Ashwin: বাদ সিরাজ! ভারতীয় দলের নির্বাচনকে ‘নিউ নরমাল’ বললেন ক্ষুব্ধ অশ্বিন Pancreatic Cancer: অম্বল ভেবে দিনের পর দিন ওষুধ খাচ্ছেন? পেটের ব্যথা হতে পারে অগ্ন্যাশয়ের... Bangladesh: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রকের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক Purashree: হিন্দি-ইংরেজির অপেক্ষায় বন্ধ বাংলা ‘পুরশ্রী’? কলকাতা পুরসভার পত্রিকা ঘিরে ভাষা-... ২০৩৫-এই ইতিহাস বদল? খ্রিস্টধর্মকে টপকে বিশ্বের ১ নম্বর ধর্ম হতে চলেছে ইসলাম! পিউ রিসার্চের...

Peru: বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল আমাজনের হুলবিহীন মৌমাছি, পেরুর ঐতিহাসিক সিদ্ধান্তে নজির বিশ্বে

Peru: বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল আমাজনের হুলবিহীন মৌমাছি, পেরুর ঐতিহাসিক সিদ্ধান্তে নজির বিশ্বে
অস্তিত্ব রক্ষায় এবার আইনের ঢাল ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

আন্তর্জাতিক ডেস্ক: জীববৈচিত্র্য রক্ষায় এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল পেরু। বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার লাভ করেছে পেরুর আমাজন অঞ্চলের স্থানীয় হুলবিহীন মৌমাছি বা স্ট্রিঙ্গলেস বিস। ২০২৫ ও ২০২৬ সালে পেরুর সাতিপো এবং নওতা প্রদেশের স্থানীয় প্রশাসন এই মৌমাছিদের আইনি স্বীকৃতি দিয়ে বিশেষ অধ্যাদেশ পাস করেছে। পরিবেশবাদী সংগঠন, বিজ্ঞানী এবং স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘ প্রচারাভিযানের পর এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। এই আইনের ফলে মৌমাছিগুলো এখন থেকে অস্তিত্ব রক্ষা, বংশবিস্তার, দূষণমুক্ত পরিবেশে বসবাস এবং কোনো ক্ষতির সম্মুখীন হলে আদালতে আইনি প্রতিনিধিত্ব পাওয়ার অধিকার রাখবে।

এই ঐতিহাসিক অর্জনের নেপথ্যে রয়েছেন পেরুর রাসায়নিক জীববিজ্ঞানী এবং অলাভজনক পরিবেশবাদী সংস্থা 'অ্যামাজন রিসার্চ ইন্টারন্যাশনাল'-এর প্রতিষ্ঠাতা রোসা ভাসকুয়েজ এসপিনোজা। ২০২০ সাল থেকে তিনি হুলবিহীন মৌমাছি নিয়ে গবেষণা শুরু করেন। গবেষণার শুরুতে এসপিনোজা দেখতে পান, পেরুর আইনে এই স্থানীয় মৌমাছিগুলোর কোনো উল্লেখই নেই। সেখানে কেবল ঔপনিবেশিক আমলে আসা ইউরোপীয় মৌমাছিরই আইনি স্বীকৃতি ছিল। ফলে সংরক্ষণের জন্য কোনো সরকারি তহবিল বা নীতিগত সহায়তা পেত না এই দেশীয় প্রজাতি।সিএনএন-কে এসপিনোজা বলেন, “হুলবিহীন মৌমাছির বেঁচে থাকার এবং কীটনাশক ও দূষণমুক্ত সুস্থ পরিবেশ পাওয়ার অধিকার রয়েছে। তারা নিজেরা আদালতে গিয়ে নিজেদের রক্ষা করতে পারে না। তাই মানুষ হিসেবে আমরাই এই নির্বাক প্রাণীদের কণ্ঠস্বর হয়ে উঠেছি।”

'অ্যামাজন রিসার্চ ইন্টারন্যাশনাল' এবং 'আর্থ ল সেন্টার' যৌথভাবে ‘অ্যামাজনিয়ান হুলবিহীন মৌমাছির অধিকারের ঘোষণাপত্র’ তৈরি করে। এই উদ্যোগে সরাসরি যুক্ত ছিল ইকোআশানিনকা (EcoAsháninka) এবং লরেটো অঞ্চলের মৌচাষিদের সংগঠনসহ স্থানীয় আদিবাসী গোষ্ঠীগুলো। আশানিনকা আদিবাসীরা প্রাক-কলম্বীয় যুগ থেকেই এই মৌমাছিদের সংরক্ষণ করে আসছেন। তাঁরা খাদ্যের জন্য এদের পরাগায়নের ওপর নির্ভর করেন এবং ঐতিহ্যবাহী চিকিৎসায় এদের ভেষজ মধু ব্যবহার করেন। আর্থ ল সেন্টারের লাতিন আমেরিকা বিষয়ক আইনি পরিচালক কনস্তানজা প্রিয়েতো ফিগেলিস্ট জানান, এই আইনটি এসপিনোজার বৈজ্ঞানিক গবেষণা এবং আদিবাসীদের ঐতিহ্যগত জ্ঞানের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছে।

বিশ্বে ৬০০-র বেশি প্রজাতির হুলবিহীন মৌমাছি রয়েছে, যার মধ্যে কেবল পেরুতেই বাস করে ১৭৫টিরও বেশি প্রজাতি। এদের হুল থাকলেও তা আত্মরক্ষার জন্য কার্যকর নয়; বরং এরা জোরে গুঞ্জন করে এবং কামড়ে নিজেদের বাসা রক্ষা করে। কিছু প্রজাতি আকারে মাত্র ৫ মিলিমিটার পর্যন্ত ছোট হয়। বিজ্ঞানীদের মতে, আমাজন রেইনফরেস্টের ৮০ শতাংশেরও বেশি উদ্ভিদের পরাগায়নে এই মৌমাছিগুলো সরাসরি ভূমিকা রাখে। কফি, কোকো এবং অ্যাভোকাডোর মতো গুরুত্বপূর্ণ ফসলের উৎপাদনেও এরা অপরিহার্য। এদের মধুতে প্রদাহরোধী, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান পাওয়া গেছে, যা চিকিৎসাক্ষেত্রে অত্যন্ত মূল্যবান।

বন উজাড়, জলবায়ু পরিবর্তন, কীটনাশকের যথেচ্ছ ব্যবহার এবং আগ্রাসী প্রজাতির মৌমাছির প্রতিযোগিতার কারণে পেরুতে হুলবিহীন মৌমাছির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছিল। এমনকি গহিন অরণ্যের মধুতেও কীটনাশকের উপস্থিতি পাওয়া গিয়েছিল। সাতিপো (অক্টোবর ২০২৫) এবং নওতার (জানুয়ারি ২০২৬) পর পেরুর কুজকো অঞ্চলের পিচারি ও ইউনিয়ন আশানিনকা মিউনিসিপ্যালিটিও এই আইন অনুমোদন করেছে। বর্তমানে ৬টি মহাদেশের অন্তত ১৪টি দেশের পরিবেশবাদী সংগঠন নিজেদের দেশের স্থানীয় মৌমাছি রক্ষায় পেরুর এই আইনি কাঠামো অনুসরণের আগ্রহ দেখিয়েছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

বাড়ল মেয়াদ, ২৪ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বিমানের জন্য বন্ধ পাকিস্তানের আকাশসীমা
বিদেশ

বাড়ল মেয়াদ, ২৪ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বিমানের জন্য বন্ধ পাকিস্তানের আকাশসীমা

নিউজ ডেস্ক: ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়াল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির জারি করা নোটিস অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থা...

১৯ নভে ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট
৩০ বছর ধরে ৩৩১ একর পারিবারিক জমিতেই বাস, তবু শেষরক্ষা হল না অশীতিপর বৃদ্ধের
বিদেশ

৩০ বছর ধরে ৩৩১ একর পারিবারিক জমিতেই বাস, তবু শেষরক্ষা হল না অশীতিপর বৃদ্ধের

নিউজ ডেস্ক: উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিতে তিন দশকেরও বেশি সময় ধরে বসবাস। চেয়েছিলেন, বিশাল সম্পত্তি বিক্রি না করে মালিকদের মধ্যে ভাগ করে দেওয়া হোক, যাতে শেষ বয়সে নিজের বাড়িতেই থাকতে পারেন। কিন্তু আত্মীয়দের দায়ের করা মাম...

১৯ নভে ২০২৬, ০৬:৪০ পিএম · 5 মিনিট
Bangladesh: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রকের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক
বিদেশ

Bangladesh: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রকের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর...

হাবিবুর রহমান, ঢাকা: জাতিসংঘের সংস্কার এবং বহুপাক্ষিক সংস্থাটির কার্যক্রম নিয়ে পররাষ্ট্রমন্ত্রক খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরর...

১৯ নভে ২০২৬, ০৬:৩১ পিএম · 1 মিনিট
US Measles Outbreak: ভুয়ো তথ্যের জেরে বিপন্ন জনস্বাস্থ্য, উদ্বেগ বিজ্ঞানীদের
বিদেশ

US Measles Outbreak: ভুয়ো তথ্যের জেরে বিপন্ন জনস্বাস্থ্য, উদ্বেগ বিজ্ঞানীদের

নিউজ ডেস্ক: এক সময় যে রোগকে কার্যত নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল আমেরিকা, ২৬ বছর পর সেই হাম (Measles) আবার ফিরে এল ভয়াবহ আকারে। ২০০০ সালে আমেরিকাকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু ২০২৫ ও ২০২৬ সালে পরপর সংক্রমণের ঢেউ সেই সাফল্...

১৯ নভে ২০২৬, ০৫:৫৬ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.