হাবিবুর রহমান, ঢাকা: জাতিসংঘের সংস্কার এবং বহুপাক্ষিক সংস্থাটির কার্যক্রম নিয়ে পররাষ্ট্রমন্ত্রক খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দীনেশ ত্রিবেদী বলেন, মূলত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করতেই তিনি পররাষ্ট্রমন্ত্রকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই সঙ্গে জাতিসংঘের সংস্কার বিষয়ে তাঁর কাছ থেকে জানার আগ্রহ ছিল। তিনি বলেন, খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলছেন।

সংস্কারের বিষয়গুলো কী এবং এ ক্ষেত্রে কী করা যেতে পারে, তা বোঝার চেষ্টা করেছেন তিনি। কারণ জাতিসংঘের সংস্কার সবার অভিন্ন স্বার্থের বিষয়। ভারতের হাইকমিশনার বলেন, জাতিসংঘ অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা। এ বিষয়ে তাঁর অভিজ্ঞতা সম্পর্কে জানার আগ্রহ ছিল আমার। আমার জন্যও এটি ছিল শেখার একটি সুযোগ।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রক খলিলুর রহমান তাকে সময় দেওয়ায় তিনি কৃতজ্ঞ। এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। বৈঠকের বিষয়ে বিস্তারিত প্রশ্নের জবাব না দিয়ে তিনি বলেন, সাক্ষাৎটি সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্বের বিষয়টিই এ সাক্ষাতের মূল প্রেক্ষাপট ছিল।




