JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ০৬:১৩ পিএম
Breaking
২০৩৫-এই ইতিহাস বদল? খ্রিস্টধর্মকে টপকে বিশ্বের ১ নম্বর ধর্ম হতে চলেছে ইসলাম! পিউ রিসার্চের... US Measles Outbreak: ভুয়ো তথ্যের জেরে বিপন্ন জনস্বাস্থ্য, উদ্বেগ বিজ্ঞানীদের ফিলিপিন্সে মোদীর অটো সফর ঘিরে বিতর্ক, প্রকাশ্যে এল আসল সত্য NIH Research Funding: বিদেশের গবেষণায় মার্কিন অর্থসাহায্যে বড় কোপ Bullet Train: দিল্লি-মুম্বইয়ের মধ্যে বুলেট ট্রেনের স্বপ্ন, কিন্তু বাদ পড়ছে গুরুত্বপূর্ণ য... Weather: পুরীতে ভারী বৃষ্টি, উত্তাল সমুদ্র , পর্যটক শূন্য সমুদ্র সৈকত, চলছে মাইকিং Apexa Rajput: বন্ধক রাখা বাড়ি, দিনমজুরির ১০০ টাকা! ধার করা ফোনে ভিডিও বানিয়েই এখন স্টার ম... Bhaichung Bhutia: ভারতীয় ফুটবলের বেহাল দশা নিয়ে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ বাইচুংরা, ফেডারেশন... ২০৩৫-এই ইতিহাস বদল? খ্রিস্টধর্মকে টপকে বিশ্বের ১ নম্বর ধর্ম হতে চলেছে ইসলাম! পিউ রিসার্চের... US Measles Outbreak: ভুয়ো তথ্যের জেরে বিপন্ন জনস্বাস্থ্য, উদ্বেগ বিজ্ঞানীদের ফিলিপিন্সে মোদীর অটো সফর ঘিরে বিতর্ক, প্রকাশ্যে এল আসল সত্য NIH Research Funding: বিদেশের গবেষণায় মার্কিন অর্থসাহায্যে বড় কোপ Bullet Train: দিল্লি-মুম্বইয়ের মধ্যে বুলেট ট্রেনের স্বপ্ন, কিন্তু বাদ পড়ছে গুরুত্বপূর্ণ য... Weather: পুরীতে ভারী বৃষ্টি, উত্তাল সমুদ্র , পর্যটক শূন্য সমুদ্র সৈকত, চলছে মাইকিং Apexa Rajput: বন্ধক রাখা বাড়ি, দিনমজুরির ১০০ টাকা! ধার করা ফোনে ভিডিও বানিয়েই এখন স্টার ম... Bhaichung Bhutia: ভারতীয় ফুটবলের বেহাল দশা নিয়ে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ বাইচুংরা, ফেডারেশন...

ফিলিপিন্সে মোদীর অটো সফর ঘিরে বিতর্ক, প্রকাশ্যে এল আসল সত্য

ফিলিপিন্সে মোদীর অটো সফর ঘিরে বিতর্ক, প্রকাশ্যে এল আসল সত্য
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিলিপিন্স সফর ঘিরে নতুন করে বিতর্ক। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান সম্মেলনে বিশেষ সাজানো তিন চাকার গাড়িতে চড়েছিলেন মোদী। সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই একাধিক পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডল দাবি করে, ভারতের প্রধানমন্ত্রী যে অটোয় চড়েছেন, সেটি পাকিস্তানে তৈরি। তবে সেই দাবি ঘিরে শুরু হয়েছে বিভ্রান্তি। প্রকাশিত তথ্য অনুযায়ী, অটোরিকশাটি পাকিস্তানে তৈরি নয়, বরং ভারতের বাজাজ সংস্থার তৈরি বলেই দাবি করা হয়েছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ম্যানিলায় আসিয়ান সম্মেলনের নৈশভোজে যোগ দিতে মোদী-সহ বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা ওই তিন চাকার গাড়িতে চড়ে পৌঁছন। ফিলিপিন্সের জনপ্রিয় ‘জিপনি’ গাড়ির নকশা অনুসরণ করে রঙিন সাজে সাজানো হয়েছিল যানগুলি। মোদীর পরনে ছিল ফিলিপিন্সের ঐতিহ্যবাহী পোশাক ‘বারং তাগালগ’। মোদীর অটো সফরের ভিডিও ভাইরাল হতেই পাকিস্তানের কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেটিকে পাকিস্তানে তৈরি বলে দাবি করা হয়। লাহোরের সাংবাদিক হাম্মাদ হাসানও একই দাবি করেন।

পাকিস্তানিরা X-এ এমন দাবি করার পর, ভারতীয় হ্যান্ডেলগুলো তাদেরকে যথাযথভাবে  শিক্ষা দিয়েছে। একজন ইউজার ট্যুইট করেছেন, 'ভাবুন তো, কেউ ভারতের কৃতিত্ব নিজের বলে দাবি করতে এতটাই মরিয়া যে একটি তিন চাকার যানকে নিজের বলে দাবি করে। ভারত এটি তৈরি করে, আর পাকিস্তান সেটিকে ভুলভাবে চিহ্নিত করে।'  আরেকজন ইউজার লিখেছেন, 'বাজাজ অটো: 'মেড ইন ইন্ডিয়া', এবং পুরো পাকিস্তানকে নিয়ে উপহাস করেছে।'

পরবর্তীতে মোদীর ভিডিওর ক্লোজ-আপ দৃশ্যেই সামনে আসে আসল তথ্য। গাড়ির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে স্পষ্ট দেখা যায় বাজাজের লোগো। অর্থাৎ, গাড়িটি পাকিস্তানের সংস্থার নয়, ভারতের বাজাজ অটোর তৈরি। ২০১৫ সালে ফিলিপিন্সের বাজারে প্রবেশ করে বাজাজ। বর্তমানে সেখানে তিন চাকার গাড়ির বাজারে পরিচিত নাম এই ভারতীয় সংস্থা। বিশ্বের ৭০টিরও বেশি দেশে যানবাহন রফতানি করে তারা। ফলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ‘মেড ইন পাকিস্তান’ দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

6 Views 0 Likes 0 Comments

Related News

US Measles Outbreak: ভুয়ো তথ্যের জেরে বিপন্ন জনস্বাস্থ্য, উদ্বেগ বিজ্ঞানীদের
বিদেশ

US Measles Outbreak: ভুয়ো তথ্যের জেরে বিপন্ন জনস্বাস্থ্য, উদ্বেগ বিজ্ঞানীদের

নিউজ ডেস্ক: এক সময় যে রোগকে কার্যত নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল আমেরিকা, ২৬ বছর পর সেই হাম (Measles) আবার ফিরে এল ভয়াবহ আকারে। ২০০০ সালে আমেরিকাকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু ২০২৫ ও ২০২৬ সালে পরপর সংক্রমণের ঢেউ সেই সাফল্...

১৯ নভে ২০২৬, ০৫:৫৬ পিএম · 5 মিনিট
NIH Research Funding: বিদেশের গবেষণায় মার্কিন অর্থসাহায্যে বড় কোপ
বিদেশ

NIH Research Funding: বিদেশের গবেষণায় মার্কিন অর্থসাহায্যে বড় কোপ

নিউজ ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কোনও বিরল রোগের রোগী পাওয়া, সংক্রামক রোগের বিস্তার পর্যবেক্ষণ কিংবা নতুন ওষুধের কার্যকারিতা পরীক্ষা—অনেক ক্ষেত্রে...

১৯ নভে ২০২৬, ০৫:৫২ পিএম · 5 মিনিট
Russia Ukraine War: চার দিনে তৃতীয় হামলা, কের্চ সেতুতে রেল চলাচল বন্ধ করল ইউক্রেন
বিদেশ

Russia Ukraine War: চার দিনে তৃতীয় হামলা, কের্চ সেতুতে রেল চলাচল বন্ধ করল ইউক্রেন

নিউজ ডেস্ক: চার দিনের মধ্যে তৃতীয় বার ইউক্রেনের আকাশপথে হামলার জেরে রাশিয়ার সঙ্গে বেআইনি ভাবে দখল করা ক্রিমিয়াকে যুক্ত করা গুরুত্বপূর্ণ কের্চ সেতুতে রেল চলাচল বন্ধ হয়ে গেল। বৃহস্পতিবার রাশিয়ার এক আধিকারিক এই খবর জানিয়েছে...

১৯ নভে ২০২৬, ০৩:৩৬ পিএম · 2 মিনিট
India US Relations: রুশ অস্ত্র বাতিল করে আমেরিকার অস্ত্র কিনুক ভারত, দিল্লিকে পরামর্শ মার্কিন কংগ্রেস সদস্যের
বিদেশ

India US Relations: রুশ অস্ত্র বাতিল করে আমেরিকার অস্ত্র কিনুক ভারত, দিল্লিকে পরাম...

নিউজ ডেস্ক: রাশিয়ার তৈরি পুরনো ও অকার্যকর অস্ত্র সরিয়ে ভারতের উচিত আমেরিকার অস্ত্রশস্ত্র কেনা। এমনই পরামর্শ দিলেন মার্কিন কংগ্রেস সদস্য মাইকেল বমগার্টনার। শুধু অস্ত্র নয়, ইউরোপের এয়ারবাসের পরিবর্তে আমেরিকার বোয়িং বিমান ক...

১৯ নভে ২০২৬, ০৩:২৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.