JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ০৩:৪১ পিএম
Breaking
Yash Dhull: আইপিএল নিলামের আগে ব্যাটে ঝড় যশ ঢুলের, ৫৬ বলে করলেন ১২৫ রান Russia Ukraine War: চার দিনে তৃতীয় হামলা, কের্চ সেতুতে রেল চলাচল বন্ধ করল ইউক্রেন IPL Auction 2027: আইপিএল-এর নিলামে টাকার খেলায় এগিয়ে পিছিয়ে কোন কোন দল? বেপাত্তা শামিম আহমেদ, মধ্যরাতে তৃণমূল বিধায়কের বাড়িতে CID-র হানা Narendra Modi: আগামী ২০ বছরের বিনিয়োগে ‘ইন্ডিয়া ফার্স্ট’, শিল্পমহলকে বার্তা মোদীর India US Relations: রুশ অস্ত্র বাতিল করে আমেরিকার অস্ত্র কিনুক ভারত, দিল্লিকে পরামর্শ মার্... বরফের দেশের ঐতিহ্যকে তুলে ধরতে চাইছেন নতুন প্রজন্মের রাঁধুনিরা MS Dhoni: দুই হাঁটুর চোট, ইমপ্যাক্ট প্লেয়ার হতে নারাজ! Yash Dhull: আইপিএল নিলামের আগে ব্যাটে ঝড় যশ ঢুলের, ৫৬ বলে করলেন ১২৫ রান Russia Ukraine War: চার দিনে তৃতীয় হামলা, কের্চ সেতুতে রেল চলাচল বন্ধ করল ইউক্রেন IPL Auction 2027: আইপিএল-এর নিলামে টাকার খেলায় এগিয়ে পিছিয়ে কোন কোন দল? বেপাত্তা শামিম আহমেদ, মধ্যরাতে তৃণমূল বিধায়কের বাড়িতে CID-র হানা Narendra Modi: আগামী ২০ বছরের বিনিয়োগে ‘ইন্ডিয়া ফার্স্ট’, শিল্পমহলকে বার্তা মোদীর India US Relations: রুশ অস্ত্র বাতিল করে আমেরিকার অস্ত্র কিনুক ভারত, দিল্লিকে পরামর্শ মার্... বরফের দেশের ঐতিহ্যকে তুলে ধরতে চাইছেন নতুন প্রজন্মের রাঁধুনিরা MS Dhoni: দুই হাঁটুর চোট, ইমপ্যাক্ট প্লেয়ার হতে নারাজ!

Russia Ukraine War: চার দিনে তৃতীয় হামলা, কের্চ সেতুতে রেল চলাচল বন্ধ করল ইউক্রেন

Russia Ukraine War: চার দিনে তৃতীয় হামলা, কের্চ সেতুতে রেল চলাচল বন্ধ করল ইউক্রেন
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: চার দিনের মধ্যে তৃতীয় বার ইউক্রেনের আকাশপথে হামলার জেরে রাশিয়ার সঙ্গে বেআইনি ভাবে দখল করা ক্রিমিয়াকে যুক্ত করা গুরুত্বপূর্ণ কের্চ সেতুতে রেল চলাচল বন্ধ হয়ে গেল। বৃহস্পতিবার রাশিয়ার এক আধিকারিক এই খবর জানিয়েছেন। এর আগে ইউক্রেনের হামলায় ওই সেতুর উপর দিয়ে সড়কপথে যান চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল।

রাশিয়ার নিয়োগ করা ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ জানান, বুধবার রাতে হামলার পর সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পর স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল চারটে থেকে রেল পরিষেবা ফের চালু করার কথা। তবে হামলায় ঠিক কতটা ক্ষতি হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন চিনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ব্যস্ত, ঠিক সেই সময়েই এই হামলা চালাল ইউক্রেন। পর্যবেক্ষকদের মতে, এর মাধ্যমে পুতিনকে অস্বস্তিতে ফেলতে চেয়েছে কিয়েভ। একই সঙ্গে যুদ্ধের ময়দানে ইউক্রেন যে এখনও পাল্টা আঘাত হানার ক্ষমতা রাখে, সেই বার্তাও দিতে চেয়েছে তারা। রাশিয়ার জয় অবশ্যম্ভাবী বলে মস্কো যে দাবি করে আসছে, সেই ধারণাকেও চ্যালেঞ্জ জানানো এই হামলার অন্যতম উদ্দেশ্য হতে পারে।

কের্চ সেতু রাশিয়া থেকে ক্রিমিয়ায় সামরিক সরঞ্জাম ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৪ সালে আন্তর্জাতিক আইন অমান্য করে ক্রিমিয়া দখল করে নেয় মস্কো। সেই দখলের প্রতীক হয়ে উঠেছে এই সেতু। ফলে যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের অন্যতম প্রধান নিশানা এই পরিকাঠামো।

এ দিকে, বৃহস্পতিবারই বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার কথা ছিল মার্কিন প্রতিনিধিদের। সেখানে উপস্থিত থাকার কথা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের। ইউরোপের বিভিন্ন দেশের নেতারাও আলোচনায় যোগ দেবেন। রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের পর প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধ থামানোর লক্ষ্যে এই আলোচনা হলেও এখনও বড় কোনও অগ্রগতি হয়নি।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে কুশনার জানান, আলোচনায় ওয়াশিংটনের অগ্রাধিকার হল, ‘ইউক্রেন ও ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় আরও শক্তিশালী করা, স্থায়ী শান্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে একটি অভিন্ন অবস্থান তৈরি করা এবং পরবর্তী বহুপাক্ষিক আলোচনার সূচি ও প্রস্তাবিত কাঠামো যৌথ ভাবে প্রস্তুত করা।’

যুদ্ধ-পরবর্তী সময়ে ইউক্রেনের নিরাপত্তা কী ভাবে নিশ্চিত করা হবে, তা নিয়েও আলোচনা হওয়ার কথা। রাশিয়া যাতে ভবিষ্যতে ফের ইউক্রেনে হামলা চালাতে না পারে, তার নিশ্চয়তা চাইছে কিয়েভ। অন্য দিকে, ন্যাটো সামরিক জোটকে নিজেদের সীমান্ত থেকে দূরে রাখতে চায় মস্কো।

1 Views 0 Likes 0 Comments

Related News

India US Relations: রুশ অস্ত্র বাতিল করে আমেরিকার অস্ত্র কিনুক ভারত, দিল্লিকে পরামর্শ মার্কিন কংগ্রেস সদস্যের
বিদেশ

India US Relations: রুশ অস্ত্র বাতিল করে আমেরিকার অস্ত্র কিনুক ভারত, দিল্লিকে পরাম...

নিউজ ডেস্ক: রাশিয়ার তৈরি পুরনো ও অকার্যকর অস্ত্র সরিয়ে ভারতের উচিত আমেরিকার অস্ত্রশস্ত্র কেনা। এমনই পরামর্শ দিলেন মার্কিন কংগ্রেস সদস্য মাইকেল বমগার্টনার। শুধু অস্ত্র নয়, ইউরোপের এয়ারবাসের পরিবর্তে আমেরিকার বোয়িং বিমান ক...

১৯ নভে ২০২৬, ০৩:২৫ পিএম · 2 মিনিট
International Diplomacy: শেনজেনে বিশ্ব রাজনীতির মহারণ! কোন সমীকরণে বদলাবে আন্তর্জাতিক কূটনীতি?
বিদেশ

International Diplomacy: শেনজেনে বিশ্ব রাজনীতির মহারণ! কোন সমীকরণে বদলাবে আন্তর্জা...

বৈঠকের অন্যতম প্রধান ও স্পর্শকাতর বিষয় পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ। গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও রাশিয়ার মধ্যে থাকা 'নিউ স্টার্ট' চুক্তির মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে পরমাণু অস্ত্রভাণ্ডারের নিরিখে রাশিয়া শীর্ষে, দ্বিতীয় আমেরিকা এবং দ্রুত গতিতে শক্তি বাড়াচ্ছে তৃতীয় স্থানে থাকা চিন

১৯ নভে ২০২৬, ০২:৫৪ পিএম · 2 মিনিট
International Diplomacy: শেনজেনে বিশ্ব রাজনীতির মহারণ! কোন সমীকরণে বদলাবে আন্তর্জাতিক কূটনীতি?
বিদেশ

International Diplomacy: শেনজেনে বিশ্ব রাজনীতির মহারণ! কোন সমীকরণে বদলাবে আন্তর্জা...

বৈঠকের অন্যতম প্রধান ও স্পর্শকাতর বিষয় পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ। গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও রাশিয়ার মধ্যে থাকা 'নিউ স্টার্ট' চুক্তির মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে পরমাণু অস্ত্রভাণ্ডারের নিরিখে রাশিয়া শীর্ষে, দ্বিতীয় আমেরিকা এবং দ্রুত গতিতে শক্তি বাড়াচ্ছে তৃতীয় স্থানে থাকা চিন

১৯ নভে ২০২৬, ০২:৫৪ পিএম · 2 মিনিট
Bangladesh: অশান্ত বাংলাদেশ, ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ! জেলায় জেলায় ছড়াচ্ছে হিংসা
বিদেশ

Bangladesh: অশান্ত বাংলাদেশ, ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ! জেলায় জেলায় ছড়াচ্ছে হ...

ঢাকা: শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। বৃহস্পতিবার দেশজুড়ে অবরোধের ডাক দিয়েছে নিষিদ্ধ আওয়ামি লিগ। তার আগেই একের পর এক অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ এবং রাজনৈতিক সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছে পদ্মা...

১৯ নভে ২০২৬, ১২:২৫ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.