JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ০৩:৩৫ পিএম
Breaking
বেপাত্তা শামিম আহমেদ, মধ্যরাতে তৃণমূল বিধায়কের বাড়িতে CID-র হানা Narendra Modi: আগামী ২০ বছরের বিনিয়োগে ‘ইন্ডিয়া ফার্স্ট’, শিল্পমহলকে বার্তা মোদীর India US Relations: রুশ অস্ত্র বাতিল করে আমেরিকার অস্ত্র কিনুক ভারত, দিল্লিকে পরামর্শ মার্... বরফের দেশের ঐতিহ্যকে তুলে ধরতে চাইছেন নতুন প্রজন্মের রাঁধুনিরা MS Dhoni: দুই হাঁটুর চোট, ইমপ্যাক্ট প্লেয়ার হতে নারাজ! Chandannagar: বৃষ্টির ভ্রুকুটিতে থমকাল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা, কবে দেখা যা... Brad Pitt: নতুন জেমস বন্ডের মুখোমুখি হতে চান ব্র্যাড পিট! ভিলেনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব... International Diplomacy: শেনজেনে বিশ্ব রাজনীতির মহারণ! কোন সমীকরণে বদলাবে আন্তর্জাতিক কূটন... বেপাত্তা শামিম আহমেদ, মধ্যরাতে তৃণমূল বিধায়কের বাড়িতে CID-র হানা Narendra Modi: আগামী ২০ বছরের বিনিয়োগে ‘ইন্ডিয়া ফার্স্ট’, শিল্পমহলকে বার্তা মোদীর India US Relations: রুশ অস্ত্র বাতিল করে আমেরিকার অস্ত্র কিনুক ভারত, দিল্লিকে পরামর্শ মার্... বরফের দেশের ঐতিহ্যকে তুলে ধরতে চাইছেন নতুন প্রজন্মের রাঁধুনিরা MS Dhoni: দুই হাঁটুর চোট, ইমপ্যাক্ট প্লেয়ার হতে নারাজ! Chandannagar: বৃষ্টির ভ্রুকুটিতে থমকাল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা, কবে দেখা যা... Brad Pitt: নতুন জেমস বন্ডের মুখোমুখি হতে চান ব্র্যাড পিট! ভিলেনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব... International Diplomacy: শেনজেনে বিশ্ব রাজনীতির মহারণ! কোন সমীকরণে বদলাবে আন্তর্জাতিক কূটন...

Narendra Modi: আগামী ২০ বছরের বিনিয়োগে ‘ইন্ডিয়া ফার্স্ট’, শিল্পমহলকে বার্তা মোদীর

Narendra Modi: আগামী ২০ বছরের বিনিয়োগে ‘ইন্ডিয়া ফার্স্ট’, শিল্পমহলকে বার্তা মোদীর
ছবি: সংগৃহীত

নয়াদিল্লি: আগামী ২০ বছরের প্রতিটি দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্তে ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দিতে হবে। দেশের শিল্পমহলকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) শতবর্ষের বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত গড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভারতীয় পণ্যের পরিচিতি বাড়াতে হবে। শুধু দেশের বাজারের চাহিদা মেটানো নয়, বিশ্বের ভবিষ্যৎ প্রয়োজনের কথা মাথায় রেখেও উৎপাদন ও বিনিয়োগের পরিকল্পনা করতে হবে।

https://x.com/mlkhattar/status/2123314587454091734?a=E1ZvNPq7Fs1JLRs-t34&s=20

‘ভারত ২০৪৭’ থিমের এই সম্মেলনে দেশের শিল্পপতি, কর্পোরেট সংস্থার প্রধান, নীতিনির্ধারক, কূটনীতিক-সহ আড়াই হাজারেরও বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন। ফিকি-র প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে মোদী বলেন, আগামী দুই দশকে ভারতীয় শিল্পক্ষেত্রের সামনে নতুন সুযোগ তৈরি হতে চলেছে। সেই সুযোগ কাজে লাগাতে হলে আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে, এমন পণ্য তৈরি করতে হবে। তাঁর কথায়, ‘আগামী ২০ বছরে আপনারা যে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন, তার ভিত্তি হওয়া উচিত ইন্ডিয়া ফার্স্ট। এতে দেশ আত্মনির্ভর হবে এবং আপনাদের ব্যবসার বৃদ্ধির জন্যও নতুন সুযোগ তৈরি হবে।’

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির কথাও শিল্পমহলকে মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, বর্তমানে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালকে আন্তর্জাতিক রাজনীতিতে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাই ভবিষ্যতে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে কী ধরনের চাহিদা তৈরি হতে পারে, তা আগে থেকে বুঝে উৎপাদন ও সরবরাহের পরিকাঠামো তৈরি করতে হবে। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, শিল্পক্ষেত্রেরও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গত এক দশকেরও বেশি সময়ে ভারতের অর্থনৈতিক অগ্রগতির খতিয়ানও তুলে ধরেন মোদী। তাঁর দাবি, এক সময় লাইসেন্স-কোটা ব্যবস্থা এবং জাতীয়করণের মতো নীতির মধ্যে দিয়ে গিয়েছে দেশের অর্থনীতি। একুশ শতকের গোড়ায় ভারতকে বিশ্বের পাঁচটি দুর্বল অর্থনীতির অন্যতম হিসাবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু গত ১২ বছরে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। যুবসমাজ, কৃষক, শ্রমিক এবং শিল্পপতিদের সম্মিলিত প্রচেষ্টায় ভারত এখন বিশ্বের দ্রুততম বৃদ্ধিশীল বৃহৎ অর্থনীতি।

প্রধানমন্ত্রী জানান, দেশের পণ্য রফতানি গত অক্টোবর মাসে প্রায় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা এক মাসে সর্বোচ্চ। অর্থনীতির বৃদ্ধির হারও প্রায় সাত শতাংশের আশপাশে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক সংস্থাগুলিও ভারতের বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে বাড়াচ্ছে বলে দাবি করেন মোদী।

দারিদ্র্য দূরীকরণের প্রসঙ্গেও বিশ্ব ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, গত ১২-১৩ বছরে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। ১৯৭০-এর দশকে ‘গরিবি হটাও’ স্লোগান দেওয়া হলেও সেই সময় প্রয়োজনীয় নীতি ও সদিচ্ছার অভাব ছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, শুধু স্লোগান নয়, সঠিক নীতি এবং তার বাস্তবায়নই দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ।

ফিকি-র শতবর্ষের প্রসঙ্গ টেনে আগামী ২০ বছরে ভারতীয় শিল্পক্ষেত্রের ভূমিকা আরও বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। ১৯২৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ২০২৭ সালের ৭ এপ্রিল শতবর্ষ পূর্ণ করবে। বর্তমানে আড়াই লক্ষেরও বেশি সংস্থার প্রতিনিধিত্ব করে ফিকি। মোদীর বক্তব্য, বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আগামী দিনে শিল্পমহলকে আরও বড় দায়িত্ব নিতে হবে।

1 Views 0 Likes 0 Comments

Related News

ক্যামেরা-মাইক থাকলেই সাংবাদিক নয়! সুপ্রিম কোর্টে বড় বার্তা দিল্লি পুলিশের
দেশ

ক্যামেরা-মাইক থাকলেই সাংবাদিক নয়! সুপ্রিম কোর্টে বড় বার্তা দিল্লি পুলিশের

নিউজ ডেস্ক: সাংবাদিকতা কি শুধুই সংবাদমাধ্যমের পরিচয়পত্রের মধ্যে সীমাবদ্ধ? এই প্রশ্ন ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে দিল্লিতে। সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশের জমা দেওয়া হলফনামার বিরুদ্ধে সরব হয়েছেন সাংবাদিকরা। তাঁদের স্পষ্...

১৯ নভে ২০২৬, ০১:১৫ পিএম · 1 মিনিট
Pushkar Mela: ২১ কোটির ঘোড়া, বিসলেরি আর ১০০ দেহরক্ষী! পুষ্কর মেলায় পশু নয়, যেন রাজাদের রাজত্ব!
দেশ

Pushkar Mela: ২১ কোটির ঘোড়া, বিসলেরি আর ১০০ দেহরক্ষী! পুষ্কর মেলায় পশু নয়, যেন রা...

নিউজ ডেস্ক: পুষ্কর মেলা মানেই উট, ঘোড়া আর নানা ধরনের পশুর কেনাবেচা। তবে এবছর মেলায় ঘোড়াদের দাম ও বিলাসিতা নিয়ে বেশ চর্চা চলছে। কোনও ঘোড়ার দাম কোটি কোটি টাকা, কারও খাবারের তালিকায় কাজু-আমন্ড, আবার কাউকে নিয়ে আসা হচ্ছে ...

১৯ নভে ২০২৬, ০১:০৪ পিএম · 2 মিনিট
Narendra Modi: GTA VI-এর ট্রেলারে চমক, মোদীর ১০ স্লাইডে ভারতের ১৩ বছরের বদলের খতিয়ান!
দেশ

Narendra Modi: GTA VI-এর ট্রেলারে চমক, মোদীর ১০ স্লাইডে ভারতের ১৩ বছরের বদলের খতিয়...

দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম 'গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (GTA VI)। গেমিং দুনিয়ার এই উন্মাদনাকে কাজে লাগিয়েই বিগত ১৩ বছরে ভারতের আমূল পরিবর্তনের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে এক্স (পূর্বতন টুইটার) এবং ইনস্টাগ্রামে ১০টি বিশেষ গ্রাফিক্স স্লাইড শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, "India is playing a whole new game!", “অর্থাৎ ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে”।

১৯ নভে ২০২৬, ১২:৪৭ পিএম · 3 মিনিট
15 ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে গাড়ি ও বাইকের বিমার নিয়ম! এক পলিসিতে চার ধরনের সুরক্ষা
দেশ

15 ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে গাড়ি ও বাইকের বিমার নিয়ম! এক পলিসিতে চার ধরনের সুরক্...

নয়াদিল্লি: গাড়ি কিংবা দু’চাকার বিমা করাতে গেলে এত দিন সাধারণত দু’টি বিকল্পের মধ্যে বেছে নিতে হত—থার্ড পার্টি ইনস্যুরেন্স অথবা কমপ্রিহেনসিভ পলিসি। কিন্তু 15 ডিসেম্বর 2026 থেকে সেই পরিচিত ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। নতু...

১৮ নভে ২০২৬, ০৭:৫৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.