JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ০৩:২৪ পিএম
Breaking
MS Dhoni: দুই হাঁটুর চোট, ইমপ্যাক্ট প্লেয়ার হতে নারাজ! Chandannagar: বৃষ্টির ভ্রুকুটিতে থমকাল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা, কবে দেখা যা... Brad Pitt: নতুন জেমস বন্ডের মুখোমুখি হতে চান ব্র্যাড পিট! ভিলেনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব... International Diplomacy: শেনজেনে বিশ্ব রাজনীতির মহারণ! কোন সমীকরণে বদলাবে আন্তর্জাতিক কূটন... International Diplomacy: শেনজেনে বিশ্ব রাজনীতির মহারণ! কোন সমীকরণে বদলাবে আন্তর্জাতিক কূটন... Dilip Ghosh: দেশজুড়ে নিশ্চিহ্ন কমিউনিস্টরা! বাংলাতেও অস্তিত্ব টিকবে না, বামেদেরকে নিশানা... Juan Mata: বিশ্বকাপ, ইউরোপ সেরা, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী, ৩৮ বছরেই বুটজোড়া তুলে রাখলেন হুয়ান... Agnimitra Paul: নিউ টাউনের বেহাল রাস্তা, জমছে জঞ্জাল! অচলাবস্থা কাটাতে এবার কড়া পদক্ষেপ অ... MS Dhoni: দুই হাঁটুর চোট, ইমপ্যাক্ট প্লেয়ার হতে নারাজ! Chandannagar: বৃষ্টির ভ্রুকুটিতে থমকাল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা, কবে দেখা যা... Brad Pitt: নতুন জেমস বন্ডের মুখোমুখি হতে চান ব্র্যাড পিট! ভিলেনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব... International Diplomacy: শেনজেনে বিশ্ব রাজনীতির মহারণ! কোন সমীকরণে বদলাবে আন্তর্জাতিক কূটন... International Diplomacy: শেনজেনে বিশ্ব রাজনীতির মহারণ! কোন সমীকরণে বদলাবে আন্তর্জাতিক কূটন... Dilip Ghosh: দেশজুড়ে নিশ্চিহ্ন কমিউনিস্টরা! বাংলাতেও অস্তিত্ব টিকবে না, বামেদেরকে নিশানা... Juan Mata: বিশ্বকাপ, ইউরোপ সেরা, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী, ৩৮ বছরেই বুটজোড়া তুলে রাখলেন হুয়ান... Agnimitra Paul: নিউ টাউনের বেহাল রাস্তা, জমছে জঞ্জাল! অচলাবস্থা কাটাতে এবার কড়া পদক্ষেপ অ...

MS Dhoni: দুই হাঁটুর চোট, ইমপ্যাক্ট প্লেয়ার হতে নারাজ!

MS Dhoni: দুই হাঁটুর চোট, ইমপ্যাক্ট প্লেয়ার হতে নারাজ!
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আইপিএল থেকে মহেন্দ্র সিং ধোনির অবসরের সিদ্ধান্ত ঘিরে জল্পনার শেষ ছিল না। কেন আচমকা ক্রিকেটার হিসেবে বিদায় জানালেন চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি অধিনায়ক? এ বার সেই প্রশ্নের উত্তর দিলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়না। তাঁর দাবি, আরও খেলতে চেয়েছিলেন ধোনি। কিন্তু দুই হাঁটুর চোট এবং শারীরিক ধকল আর সামলাতে পারছিলেন না তিনি। পাশাপাশি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতেও রাজি ছিলেন না মাহি।

জিওস্টারের অনুষ্ঠানে রায়না জানান, অফ মরসুমে বিভিন্ন খেলাধুলো করলেও হাঁটুর সমস্যায় ভুগছিলেন ধোনি। তাঁর দুই হাঁটুতেই ফোলাভাব ছিল। দীর্ঘদিন উইকেটকিপিং এবং অসংখ্য ম্যাচ খেলার ধকল শরীরের উপর প্রভাব ফেলেছে। রায়নার কথায়, “মাহি ভাই অফ মরসুমে বিভিন্ন খেলাধুলো করছিলেন। কিন্তু হাঁটুর সমস্যায় ভুগছিলেন। দুই হাঁটুতেই এখন ফোলাভাব রয়েছে। এত দিন উইকেটকিপিং করেছেন, এত ম্যাচ খেলেছেন, তার প্রভাব তো পড়বেই।”

রায়না আরও বলেন, “উনি এখনও চেষ্টা করছিলেন, ভেবেছিলেন ফিট হয়ে যাবেন। জিমে খুব পরিশ্রম করছিলেন। কিন্তু হাঁটু ফুলে যাওয়ার পরেও উনি বরাবর সাক্ষাৎকারে বলতেন, কখনও ইমপ্যাক্ট প্লেয়ার হতে চান না।”

ধোনির এই সিদ্ধান্তের পিছনে তাঁর ক্রিকেটীয় দর্শনও কাজ করেছে বলে মনে করেন রায়না। শুধু ব্যাট করতে নেমে দলের জন্য কিছু রান করে ফিরে যাওয়ার পক্ষপাতী ছিলেন না তিনি। মাঠে নামলে সম্পূর্ণ ক্রিকেটার হিসাবেই অবদান রাখতে চেয়েছিলেন। রায়নার কথায়, “এটা ওঁর অধিনায়ক হিসেবে মানসিকতার পরিচয় দেয়। এতে ওঁর সাহসিকতাও বোঝা যায়। উনি খেলতে চেয়েছিলেন, কিন্তু শরীর আর সেই ধকল নিতে পারছিল না।”

আইপিএলে ধোনির অবদান নিয়েও আবেগপ্রবণ রায়না। তাঁর মতে, চেন্নাই সুপার কিংসের এত বছর ধরে সাফল্যের পিছনে মাহির অবদান অনস্বীকার্য। বলেছেন, “আমার মনে হয়, আইপিএলে এখনও পর্যন্ত ধোনিই সবচেয়ে বড় ব্র্যান্ড।”

২০০৮ সাল থেকে আইপিএলের সঙ্গে যুক্ত ধোনি। তাঁর নেতৃত্বে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। এ বার ক্রিকেটার হিসেবে অবসর নিলেও দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না তিনি। ২০২৭ মরসুম থেকে মেন্টরের দায়িত্ব সামলাবেন ধোনি।

1 Views 0 Likes 0 Comments

Related News

Juan Mata: বিশ্বকাপ, ইউরোপ সেরা, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী, ৩৮ বছরেই বুটজোড়া তুলে রাখলেন হুয়ান মাতা
ময়দান

Juan Mata: বিশ্বকাপ, ইউরোপ সেরা, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী, ৩৮ বছরেই বুটজোড়া তুলে রাখল...

স্পোর্টস ডেস্ক: প্রায় দু'দশকের ফুটবলজীবনে জিতেছেন বিশ্বকাপ, ইউরো কাপ, চ্যাম্পিয়ন্স লিগ। খেলেছেন চেলসি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো বিশ্বখ্যাত ক্লাবে। সেই বর্ণময় কেরিয়ারে এ বার ইতি টানলেন স্পেনের তারকা মিডফিল্ডার হুয়ান ম...

১৯ নভে ২০২৬, ০২:১৩ পিএম · 2 মিনিট
Mohammed Siraj: কেন প্রথম একাদশ থেকে বাদ পড়লেন সিরাজ, সিদ্ধান্তের নেপথ্যে কোন অঙ্ক?
ময়দান

Mohammed Siraj: কেন প্রথম একাদশ থেকে বাদ পড়লেন সিরাজ, সিদ্ধান্তের নেপথ্যে কোন অঙ্ক...

স্পোর্টস ডেস্ক: দলে জায়গা হল না মহম্মদ সিরাজের! নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় একাদশ ঘোষণা হতেই ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর চর্চা। শুধু সিরাজ নন, বাদ পড়েছেন রবীন্দ্র জাডেজাও। তাঁদের পরিবর্তে প্রথম একাদশে জা...

১৯ নভে ২০২৬, ০১:২৯ পিএম · 2 মিনিট
Jasprit Bumrah: বুমরাহর ‘ম্যাজিক’ বলে দিশেহারা কিউয়ি অধিনায়ক, সাজঘরে ফিরলেন ‘শূন্য রানে’
ময়দান

Jasprit Bumrah: বুমরাহর ‘ম্যাজিক’ বলে দিশেহারা কিউয়ি অধিনায়ক, সাজঘরে ফিরলেন ‘শূন্য...

স্পোর্টস ডেস্ক: একটা বল, এক মুহূর্তের বিভ্রান্তি, আর তারপরেই স্টাম্পের বেল মাটিতে! ব্যাট চালানোর প্রয়োজনই মনে করলেন না নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ভেবেছিলেন, বলটি ব্যাটের পাশ দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু জসপ্রীত বুমরা...

১৯ নভে ২০২৬, ০১:০৮ পিএম · 2 মিনিট
India vs New Zealand: পাঁচ উইকেট তুলেও বিপাকে ভারত, শুভমনের সিদ্ধান্ত ও দল নির্বাচন ঘিরে প্রশ্ন
ময়দান

India vs New Zealand: পাঁচ উইকেট তুলেও বিপাকে ভারত, শুভমনের সিদ্ধান্ত ও দল নির্বাচ...

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের শুরুটা দুর্দান্ত করেও দিন শেষে স্বস্তিতে থাকতে পারল না ভারত। মাত্র ৭০ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার সুযোগ তৈরি করেছিলেন জস...

১৯ নভে ২০২৬, ১২:০৯ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.