JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ০১:১১ পিএম
Breaking
Jasprit Bumrah: বুমরাহর ‘ম্যাজিক’ বলে দিশেহারা কিউয়ি অধিনায়ক, সাজঘরে ফিরলেন ‘শূন্য রানে’ Pushkar Mela: ২১ কোটির ঘোড়া, বিসলেরি আর ১০০ দেহরক্ষী! পুষ্কর মেলায় পশু নয়, যেন রাজাদের রা... Eastern Railway: খড়দহ-সোদপুরের রেল পরিষেবায় বড়সড় বদলের ইঙ্গিত! বৈঠকে একাধিক প্রস্তাব Cervical Cancer: বিশ্বের প্রথম ক্যানসারমুক্ত রোগের তকমা পেতে পারে জরায়ুমুখের ক্যানসার Narendra Modi: GTA VI-এর ট্রেলারে চমক, মোদীর ১০ স্লাইডে ভারতের ১৩ বছরের বদলের খতিয়ান! Bangladesh: বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি! Paschim Medinipur: পাঁশকুড়ায় সন্তানের জন্ম দিল স্কুলছাত্রী! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফত... Nikita Saha: মধুচন্দ্রিমায় সিটংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দু’মাসের জীবনযুদ্ধের অবসান! কলকাতার হাসপ... Jasprit Bumrah: বুমরাহর ‘ম্যাজিক’ বলে দিশেহারা কিউয়ি অধিনায়ক, সাজঘরে ফিরলেন ‘শূন্য রানে’ Pushkar Mela: ২১ কোটির ঘোড়া, বিসলেরি আর ১০০ দেহরক্ষী! পুষ্কর মেলায় পশু নয়, যেন রাজাদের রা... Eastern Railway: খড়দহ-সোদপুরের রেল পরিষেবায় বড়সড় বদলের ইঙ্গিত! বৈঠকে একাধিক প্রস্তাব Cervical Cancer: বিশ্বের প্রথম ক্যানসারমুক্ত রোগের তকমা পেতে পারে জরায়ুমুখের ক্যানসার Narendra Modi: GTA VI-এর ট্রেলারে চমক, মোদীর ১০ স্লাইডে ভারতের ১৩ বছরের বদলের খতিয়ান! Bangladesh: বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি! Paschim Medinipur: পাঁশকুড়ায় সন্তানের জন্ম দিল স্কুলছাত্রী! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফত... Nikita Saha: মধুচন্দ্রিমায় সিটংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দু’মাসের জীবনযুদ্ধের অবসান! কলকাতার হাসপ...

Jasprit Bumrah: বুমরাহর ‘ম্যাজিক’ বলে দিশেহারা কিউয়ি অধিনায়ক, সাজঘরে ফিরলেন ‘শূন্য রানে’

Jasprit Bumrah: বুমরাহর ‘ম্যাজিক’ বলে দিশেহারা কিউয়ি অধিনায়ক, সাজঘরে ফিরলেন ‘শূন্য রানে’
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: একটা বল, এক মুহূর্তের বিভ্রান্তি, আর তারপরেই স্টাম্পের বেল মাটিতে! ব্যাট চালানোর প্রয়োজনই মনে করলেন না নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ভেবেছিলেন, বলটি ব্যাটের পাশ দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু জসপ্রীত বুমরাহর হিসাব ছিল অন্য। শেষ মুহূর্তে দিক পরিবর্তন করে বল আঘাত করল অফ স্টাম্পে। চোখের পলকে শেষ হয়ে গেল ল্যাথামের ইনিংস। শূন্য রানে অধিনায়কের এমন বিদায়ের ভিডিয়ো এখন ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে। প্রথম টেস্টের প্রথম দিনেই বুমরার এই অবিশ্বাস্য ডেলিভারি বুঝিয়ে দিল, কেন তাঁকে বিশ্বের অন্যতম সেরা পেসার বলা হয়।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের শুরু থেকেই আগ্রাসী মেজাজে দেখা যায় ভারতীয় বোলারদের। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। পিচে প্রায় ১৫ মিলিমিটার ঘাস থাকায় পেসারদের জন্য সাহায্য ছিল যথেষ্ট। সেই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করেন বুমরাহ। প্রথম থেকেই নিখুঁত লাইন ও লেংথে বল করে নিউজিল্যান্ডের ব্যাটারদের পরীক্ষায় ফেলেন তিনি।

ইনিংসের শুরুতেই ল্যাথামকে যে ভাবে বোকা বানান বুমরাহ, সেটাই হয়ে ওঠে প্রথম সেশনের অন্যতম আকর্ষণ। বলটি প্রথমে বাইরের দিকে যাচ্ছে মনে হলেও শেষ মুহূর্তে ভিতরের দিকে ঢুকে পড়ে। ব্যাট না চালিয়ে বল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই কাল হয় ল্যাথামের। অফ স্টাম্পের বেল উড়িয়ে দিয়ে তাঁকে ফিরিয়ে দেন বুমরাহ। এমন নিখুঁত ডেলিভারির সামনে কোনও ব্যাটারেরই বিশেষ কিছু করার থাকে না।

এর পর ডেভন কনওয়েকে চার রানে ফিরিয়ে দেন অংশুল কম্বোজ। তাঁর বলে ব্যাটের কানায় লেগে ওঠা বল সহজেই ধরে ফেলেন উইকেটকিপার ঋষভ পন্থ। রাচিন রবীন্দ্র ও নিকোলস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ভারতীয় বোলারদের চাপে স্বচ্ছন্দে খেলতে পারেননি।

শেষ পর্যন্ত রবীন্দ্রকে ফিরিয়ে দেন আকাশ দীপ। শর্ট বল পেয়ে বড় শট খেলতে গিয়ে পন্থের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এর পর ড্যারিল মিচেলকে ফেরানোর নেপথ্যেও ছিল বুমরাহর বুদ্ধিদীপ্ত পরিকল্পনা। শর্ট লেগে যশস্বী জয়সওয়ালকে রাখার পরামর্শ দেন ভারতীয় পেসার। পরের বলেই শরীর লক্ষ্য করে বোলিং করেন তিনি। মিচেল বলটি সামলাতে না পেরে তুলে দেন জয়সওয়ালের হাতে।

2 Views 0 Likes 0 Comments

Related News

India vs New Zealand: পাঁচ উইকেট তুলেও বিপাকে ভারত, শুভমনের সিদ্ধান্ত ও দল নির্বাচন ঘিরে প্রশ্ন
ময়দান

India vs New Zealand: পাঁচ উইকেট তুলেও বিপাকে ভারত, শুভমনের সিদ্ধান্ত ও দল নির্বাচ...

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের শুরুটা দুর্দান্ত করেও দিন শেষে স্বস্তিতে থাকতে পারল না ভারত। মাত্র ৭০ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার সুযোগ তৈরি করেছিলেন জস...

১৯ নভে ২০২৬, ১২:০৯ পিএম · 3 মিনিট
MS Dhoni: শেষ ওভারে ১৬ রান, যন্ত্রে অবিশ্বাস্য প্রতিক্রিয়া! ধোনির এমন সব কীর্তি জানলে চমকে যাবেন
ময়দান

MS Dhoni: শেষ ওভারে ১৬ রান, যন্ত্রে অবিশ্বাস্য প্রতিক্রিয়া! ধোনির এমন সব কীর্তি জা...

স্পোর্টস ডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আলোচনা মানেই তাঁর ঠান্ডা মাথা, ম্যাচ জেতানোর ক্ষমতা আর অসাধারণ নেতৃত্বের গল্প। কিন্তু সাজঘর, অনুশীলন শিবির এবং মাঠের বাইরে তাঁকে কাছ থেকে দেখা সতীর্থ ও কোচদের স্মৃতিতে উঠে এসেছে আ...

১৮ নভে ২০২৬, ০৮:০২ পিএম · 2 মিনিট
D Gukesh: দাবার বিশ্বযুদ্ধ আসন্ন, চৌষট্টি খোপে গুকেশ নামার আগে জেনে নিন ফাইনালের কিছু অজানা ঘটনা
ময়দান

D Gukesh: দাবার বিশ্বযুদ্ধ আসন্ন, চৌষট্টি খোপে গুকেশ নামার আগে জেনে নিন ফাইনালের ক...

নিউজ ডেস্ক: দাবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া যেমন কঠিন, তেমনই সেই খেতাব ধরে রাখার লড়াইও যথেষ্ট কঠিন। তবে বিশ্ব দাবার ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে, যেখানে বোর্ডে শেষ চাল না দিয়েই হাতবদল হয়েছে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট। কখনও চিঠি ...

১৮ নভে ২০২৬, ০৭:৫৭ পিএম · 2 মিনিট
MS Dhoni: ধোনিকে গালিগালাজ করেছিলেন সিএসকের ক্রিকেটার! দলীয় স্বার্থে অপমান হজম করেছিলেন মাহি, প্রকাশ্যে অতীত
ময়দান

MS Dhoni: ধোনিকে গালিগালাজ করেছিলেন সিএসকের ক্রিকেটার! দলীয় স্বার্থে অপমান হজম করে...

স্পোর্টস ডেস্ক: মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বের আরও এক অজানা দিক সামনে আনলেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। ২০২৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের এক ক্রিকেটার নাকি ধোনির সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। শুধু তাই নয়, দলের...

১৮ নভে ২০২৬, ০৭:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.