JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ০১:১২ পিএম
Breaking
Jasprit Bumrah: বুমরাহর ‘ম্যাজিক’ বলে দিশেহারা কিউয়ি অধিনায়ক, সাজঘরে ফিরলেন ‘শূন্য রানে’ Pushkar Mela: ২১ কোটির ঘোড়া, বিসলেরি আর ১০০ দেহরক্ষী! পুষ্কর মেলায় পশু নয়, যেন রাজাদের রা... Eastern Railway: খড়দহ-সোদপুরের রেল পরিষেবায় বড়সড় বদলের ইঙ্গিত! বৈঠকে একাধিক প্রস্তাব Cervical Cancer: বিশ্বের প্রথম ক্যানসারমুক্ত রোগের তকমা পেতে পারে জরায়ুমুখের ক্যানসার Narendra Modi: GTA VI-এর ট্রেলারে চমক, মোদীর ১০ স্লাইডে ভারতের ১৩ বছরের বদলের খতিয়ান! Bangladesh: বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি! Paschim Medinipur: পাঁশকুড়ায় সন্তানের জন্ম দিল স্কুলছাত্রী! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফত... Nikita Saha: মধুচন্দ্রিমায় সিটংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দু’মাসের জীবনযুদ্ধের অবসান! কলকাতার হাসপ... Jasprit Bumrah: বুমরাহর ‘ম্যাজিক’ বলে দিশেহারা কিউয়ি অধিনায়ক, সাজঘরে ফিরলেন ‘শূন্য রানে’ Pushkar Mela: ২১ কোটির ঘোড়া, বিসলেরি আর ১০০ দেহরক্ষী! পুষ্কর মেলায় পশু নয়, যেন রাজাদের রা... Eastern Railway: খড়দহ-সোদপুরের রেল পরিষেবায় বড়সড় বদলের ইঙ্গিত! বৈঠকে একাধিক প্রস্তাব Cervical Cancer: বিশ্বের প্রথম ক্যানসারমুক্ত রোগের তকমা পেতে পারে জরায়ুমুখের ক্যানসার Narendra Modi: GTA VI-এর ট্রেলারে চমক, মোদীর ১০ স্লাইডে ভারতের ১৩ বছরের বদলের খতিয়ান! Bangladesh: বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি! Paschim Medinipur: পাঁশকুড়ায় সন্তানের জন্ম দিল স্কুলছাত্রী! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফত... Nikita Saha: মধুচন্দ্রিমায় সিটংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দু’মাসের জীবনযুদ্ধের অবসান! কলকাতার হাসপ...

Eastern Railway: খড়দহ-সোদপুরের রেল পরিষেবায় বড়সড় বদলের ইঙ্গিত! বৈঠকে একাধিক প্রস্তাব

Eastern Railway: খড়দহ-সোদপুরের রেল পরিষেবায় বড়সড় বদলের ইঙ্গিত! বৈঠকে একাধিক প্রস্তাব
ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দীর্ঘদিনের দাবি, যাত্রীদের ভোগান্তি, আর এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, একাধিক বিষয় নিয়ে এবার নড়ে চড়ে বসলো প্রশাসন। কোথাও নতুন উড়ালপুলের পরিকল্পনা, কোথাও অতিরিক্ত টিকিট কাউন্টার আবার কোথাও স্টেশনের নাম বদলের প্রস্তাব। সব মিলিয়ে খড়দহ ও সোদপুরের রেল পরিষেবায় একাধিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এই নিয়ে পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন রাজ্যের মন্ত্রী।

১৮ নভেম্বর, বুধবার খড়দহ ও সোদপুর এলাকায় রেল পরিকাঠাময় উন্নয়ন এবং যাত্রীদের পরিষেবায় মানোন্নয়ন নিয়ে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিসনের ডিভিশনাল রেলওয়ে এর ম্যানেজারের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। বৈঠকে এলাকার একাধিক দীর্ঘদিনের দাবি তুলে ধরেন তিনি।

আলোচনায় প্রথমেই উঠে আসে খড়দহ রেল স্টেশনের ওপর একটি রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের বিষয়টি। রেল দফতর ইতিমধ্যেই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। চলছে সমীক্ষার কাজও। পাশাপাশি খড়দহ খালের ওপর দিয়ে ফ্লাইওভার তৈরির জন্য প্রয়োজনীয় NOC দেওয়ার বিষয়েও আলোচনা হয়। রেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট নকশা ও প্রযুক্তিগত বিষয় খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

এছাড়াও খড়দহ স্টেশন এর চার নম্বর প্ল্যাটফর্ম এলাকায় অতিরিক্ত একটি টিকিট কাউন্টার চালুর প্রস্তাবে সম্মতি মিলেছে। এতে যাত্রীদের টিকিট কাটার ক্ষেত্রে ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব খড়দহ স্টেশনের নাম বদলে 'শ্রীপাঠ খড়দহ' এবং সোদপুর স্টেশনের নাম বদলে 'পানিহাটি' করার প্রস্তাব ইতিবাচকভাবে আলোচনা করা হয়েছে। বিষয়গুলি যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে তুলে দিতে সম্মতি জানিয়েছে DRM এর দফতর।

পাশাপাশি, যাত্রীদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে পুরনো ফুট ওভারব্রিজ পুনর্নির্মাণ বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। এলাকার রেল পরিষেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে মন্ত্রী।

2 Views 0 Likes 0 Comments

Related News

Paschim Medinipur: পাঁশকুড়ায় সন্তানের জন্ম দিল স্কুলছাত্রী! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার সম্পর্কে দাদু
রাজ্য

Paschim Medinipur: পাঁশকুড়ায় সন্তানের জন্ম দিল স্কুলছাত্রী! যৌন নির্যাতনের অভিযোগ...

পশ্চিম মেদিনীপুর: যে বয়সে স্কুলে গিয়ে পড়াশোনা করার কথা, সেই বয়সেই সন্তানের জন্ম দিল এক নাবালিকা স্কুলছাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ায়। আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ওই ছাত্রীর। অ...

১৯ নভে ২০২৬, ১২:২০ পিএম · 2 মিনিট
আতঙ্কের কালো মেঘ উপকূলে! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা, জলপথে মাইকিং করে সতর্ক করছে নামখানা থানার পুলিশ
রাজ্য

আতঙ্কের কালো মেঘ উপকূলে! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধ...

নিউজ ডেস্ক: উপকূলজুড়ে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘আকভান’। দুর্যোগের আশঙ্কায় আগাম সতর্কতা জারি করল প্রশাসন। মৎস্যজীবীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার ...

১৯ নভে ২০২৬, ০৭:৫৪ এএম · 1 মিনিট
Jalpaiguri Medical College : ভুল রক্ত দেওয়ার অভিযোগ, জলপাইগুড়ি মেডিক্যালে রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
রাজ্য

Jalpaiguri Medical College : ভুল রক্ত দেওয়ার অভিযোগ, জলপাইগুড়ি মেডিক্যালে রোগীর ম...

একদিকে রোগীর শারীরিক অবস্থার অবনতি অন্যদিকে রক্ত দেওয়ার প্রক্রিয়ায় গুরুতর গাফিলতির অভিযোগ। শেষ পর্যন্ত সমস্ত লড়াই থেমে গেল। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হল বীরেন্দ্রনাথ শর্মার।

১৯ নভে ২০২৬, ১২:০৩ এএম · 2 মিনিট
School Safety : স্কুলে নিরাপত্তার ঘাটতি, নাকি নিছক দুর্ঘটনা? কোমায় পড়ুয়া, তদন্তে পুলিশ
রাজ্য

School Safety : স্কুলে নিরাপত্তার ঘাটতি, নাকি নিছক দুর্ঘটনা? কোমায় পড়ুয়া, তদন্ত...

ঘটনাটি মঙ্গলবার, ১৭ নভেম্বরের। নাগেরবাজার এর সেন্ট স্টিফেন্স স্কুলের অষ্টম শ্রেণীর ১৪ বছর বয়সী এক ছাত্রের চার তলার বারান্দা থেকে নিচে পড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

১৮ নভে ২০২৬, ০৬:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.