JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ১২:৪৯ পিএম
Breaking
Bangladesh: বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি! Paschim Medinipur: পাঁশকুড়ায় সন্তানের জন্ম দিল স্কুলছাত্রী! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফত... Nikita Saha: মধুচন্দ্রিমায় সিটংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দু’মাসের জীবনযুদ্ধের অবসান! কলকাতার হাসপ... Bangladesh: বাংলাদেশজুড়ে নাশকতা-ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, প্রাণ গেল ৪ জনের India vs New Zealand: পাঁচ উইকেট তুলেও বিপাকে ভারত, শুভমনের সিদ্ধান্ত ও দল নির্বাচন ঘিরে প... Hoogly: বউ সেজে পুরুষেরাই করেন দেবী বরণ! ২৩০ বছরের এই অদ্ভুত প্রথার নেপথ্যে লুকিয়ে কী ইতিহ... Jensen Huang: জিনপিংয়ের সঙ্গে বৈঠকে জেনসেন হুয়াং প্রসঙ্গ! ‘চিনা গুপ্তচর ছিলেন ওই মহিলা, জা... ক্ষতস্থানে চাটলেই রক্তে ছড়াতে পারে মারণ জীবাণু, হতে পারে সেপসিস Bangladesh: বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি! Paschim Medinipur: পাঁশকুড়ায় সন্তানের জন্ম দিল স্কুলছাত্রী! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফত... Nikita Saha: মধুচন্দ্রিমায় সিটংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দু’মাসের জীবনযুদ্ধের অবসান! কলকাতার হাসপ... Bangladesh: বাংলাদেশজুড়ে নাশকতা-ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, প্রাণ গেল ৪ জনের India vs New Zealand: পাঁচ উইকেট তুলেও বিপাকে ভারত, শুভমনের সিদ্ধান্ত ও দল নির্বাচন ঘিরে প... Hoogly: বউ সেজে পুরুষেরাই করেন দেবী বরণ! ২৩০ বছরের এই অদ্ভুত প্রথার নেপথ্যে লুকিয়ে কী ইতিহ... Jensen Huang: জিনপিংয়ের সঙ্গে বৈঠকে জেনসেন হুয়াং প্রসঙ্গ! ‘চিনা গুপ্তচর ছিলেন ওই মহিলা, জা... ক্ষতস্থানে চাটলেই রক্তে ছড়াতে পারে মারণ জীবাণু, হতে পারে সেপসিস

India vs New Zealand: পাঁচ উইকেট তুলেও বিপাকে ভারত, শুভমনের সিদ্ধান্ত ও দল নির্বাচন ঘিরে প্রশ্ন

India vs New Zealand: পাঁচ উইকেট তুলেও বিপাকে ভারত, শুভমনের সিদ্ধান্ত ও দল নির্বাচন ঘিরে প্রশ্ন
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের শুরুটা দুর্দান্ত করেও দিন শেষে স্বস্তিতে থাকতে পারল না ভারত। মাত্র ৭০ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার সুযোগ তৈরি করেছিলেন জসপ্রীত বুমরাহেরা। কিন্তু গ্লেন ফিলিপস এবং হেনরি নিকোলসের দুরন্ত ব্যাটিংয়ে ছবিটাই বদলে গেল। প্রথম দিনের শেষে নিউ জিল্যান্ডের রান ৫ উইকেটে ২৪৩। নিকোলস ১১৩ এবং ফিলিপস ৯৪ রানে অপরাজিত। ভারতের বোলিং, ফিল্ডিং এবং দল নির্বাচন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। সবুজ পিচের সুবিধা কাজে লাগিয়ে শুরু থেকেই দাপট দেখান ভারতীয় পেসারেরা। প্রথমেই কিউয়ি অধিনায়ক টম লাথামকে শূন্য রানে ফিরিয়ে দেন বুমরাহ। তার পর একে একে আউট হন ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল এবং টম ব্লান্ডেল। বুমরাহ একাই তিনটি উইকেট নেন। একটি করে উইকেট পান অনশুল কম্বোজ এবং বাংলার আকাশদীপ। কিন্তু পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরেও নিউ জিল্যান্ডকে চাপে রাখতে পারেনি ভারত। ষষ্ঠ উইকেটে ১৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান নিকোলস এবং ফিলিপস। এক দিকে দায়িত্ব নিয়ে ব্যাট করেন নিকোলস, অন্য দিকে পাল্টা আক্রমণে ভারতীয় বোলারদের চাপে ফেলেন ফিলিপস।

এই পরিস্থিতিতে আরও বেশি করে আলোচনায় উঠে এসেছে মহম্মদ সিরাজকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত। চার পেসার নিয়ে খেলতে নেমেও অভিজ্ঞ সিরাজকে বসিয়ে রেখেছে ভারতীয় দল। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন অনশুল কম্বোজ। সিরাজের সঙ্গে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও। তাঁর জায়গায় স্পিনার-অলরাউন্ডার হিসাবে খেলছেন ওয়াশিংটন সুন্দর।

সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকার। তাঁর বক্তব্য, সিরাজ কখনও ভারতকে হতাশ করেননি। সাম্প্রতিক পারফরম্যান্সেও এমন কিছু দেখা যায়নি, যার জন্য তাঁকে প্রথম একাদশের বাইরে রাখা উচিত। গাওস্কর বলেছেন, ‘সিরাজের ভুলটা কোথায়? ও ভাল ছন্দে রয়েছে। যতগুলো ম্যাচে ওকে খেলতে দেখেছি, ভালই লেগেছে। তা হলে কেন ওকে প্রথম একাদশে রাখা হল না, জানি না। বিস্ময়কর। আশা করি, যাদের ওর জায়গায় খেলানো হচ্ছে, তারা সিরাজের থেকেও ভাল পারফর্ম করবে।’

সিরাজের পক্ষে যেমন যুক্তি রয়েছে, তেমনই ভারতের সিদ্ধান্তের সমর্থনেও মত দিয়েছেন নিউ জিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার স্কট স্টাইরিশ। তাঁর মতে, ওয়েলিংটনের সবুজ পিচ এবং পরিবেশের কথা মাথায় রেখেই কম্বোজকে খেলানো হয়েছে। কম্বোজের গতি এবং দুই দিকে বল সুইং করানোর ক্ষমতা রয়েছে। তাই এই পরিস্থিতিতে তাঁকে খেলানোর সিদ্ধান্ত একেবারে অযৌক্তিক নয়। অন্য দিকে, জাডেজার পরিবর্তে ওয়াশিংটনকে খেলানো নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে ভারতের সামনে বাকি সাতটি টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই ধরনের দল নির্বাচন নিয়ে বিতর্ক বাড়ছে।

এর মধ্যেই মাঠে আরও একটি ঘটনায় আলোচনায় এসেছেন শুভমন। নিউ জিল্যান্ডের ইনিংসের ৩১তম ওভারে জসপ্রীত বুমরাহের বলে গ্লেন ফিলিপসের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করে ভারত। কিন্তু মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ আউট দেননি। বুমরাহের সঙ্গে আলোচনা করে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন শুভমন। কিন্তু অধিনায়কের সঙ্গে বুমরাহের মতের অমিল ছিল। বুমরাহ মনে করেছিলেন, বলের উচ্চতা বেশি। শুভমন আবার মনে করেছিলেন, বল ব্যাটে লাগেনি।

রিভিউ নেওয়ার পর স্নিকোমিটারে বল ব্যাটের কাছ দিয়ে যাওয়ার সময় স্পাইক দেখা যায়। তৃতীয় আম্পায়ার পল রাইফেল একাধিক বার স্লো মোশনে রিপ্লে দেখে জানান, প্যাডে লাগার আগে বল ব্যাটে সামান্য ছুঁয়েছে। ফলে মাঠের আম্পায়ারের নট আউটের সিদ্ধান্তই বহাল থাকে। একটি রিভিউ নষ্ট হয় ভারতের। তাতে ক্ষুব্ধ শুভমন আম্পায়ারের সঙ্গে কথা বলেন। তাঁর বক্তব্য ছিল, বল এবং ব্যাটের মধ্যে স্পষ্ট ফাঁক রয়েছে। বল সরাসরি প্যাডে লেগেছে। কিন্তু আম্পায়ার তাঁকে সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেও সন্তুষ্ট হননি ভারত অধিনায়ক। পরে দেখা যায়, বলের উচ্চতাও উইকেটের উপর দিয়ে যাচ্ছিল। অর্থাৎ ব্যাটে না লাগলেও ফিলিপসকে এলবিডব্লিউ দেওয়া সম্ভব হত না। বুমরাহের পরামর্শ মেনে রিভিউ না নিলে একটি গুরুত্বপূর্ণ ডিআরএস বেঁচে যেত ভারতের।

শুধু বোলিং বা ডিআরএস নয়, ভারতের ফিল্ডিংও চিন্তা বাড়িয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণের বলে ঋষভ পন্থ এবং দেবদত্ত পাড়িক্কলের ভুল বোঝাবুঝিতে নিকোলসের একটি সহজ ক্যাচ পড়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে আরও বিপজ্জনক হয়ে ওঠেন নিউ জিল্যান্ডের ব্যাটার। পাশাপাশি নির্ধারিত ৯০ ওভারও শেষ করতে পারেনি ভারত। অতিরিক্ত ৩০ মিনিট খেলার পরেও মাত্র ৮২ ওভার বল করেন বুমরাহেরা। মন্থর ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা যাওয়ার আশঙ্কাও রয়েছে।

সব মিলিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েও প্রথম দিনের শেষে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত। সিরাজ ও জাডেজাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, শুভমানের ডিআরএস নেওয়া এবং ফিল্ডিংয়ের একাধিক ভুল—সব কিছু মিলিয়ে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনেই চাপে ভারতীয় শিবির।

5 Views 0 Likes 0 Comments

Related News

MS Dhoni: শেষ ওভারে ১৬ রান, যন্ত্রে অবিশ্বাস্য প্রতিক্রিয়া! ধোনির এমন সব কীর্তি জানলে চমকে যাবেন
ময়দান

MS Dhoni: শেষ ওভারে ১৬ রান, যন্ত্রে অবিশ্বাস্য প্রতিক্রিয়া! ধোনির এমন সব কীর্তি জা...

স্পোর্টস ডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আলোচনা মানেই তাঁর ঠান্ডা মাথা, ম্যাচ জেতানোর ক্ষমতা আর অসাধারণ নেতৃত্বের গল্প। কিন্তু সাজঘর, অনুশীলন শিবির এবং মাঠের বাইরে তাঁকে কাছ থেকে দেখা সতীর্থ ও কোচদের স্মৃতিতে উঠে এসেছে আ...

১৮ নভে ২০২৬, ০৮:০২ পিএম · 2 মিনিট
D Gukesh: দাবার বিশ্বযুদ্ধ আসন্ন, চৌষট্টি খোপে গুকেশ নামার আগে জেনে নিন ফাইনালের কিছু অজানা ঘটনা
ময়দান

D Gukesh: দাবার বিশ্বযুদ্ধ আসন্ন, চৌষট্টি খোপে গুকেশ নামার আগে জেনে নিন ফাইনালের ক...

নিউজ ডেস্ক: দাবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া যেমন কঠিন, তেমনই সেই খেতাব ধরে রাখার লড়াইও যথেষ্ট কঠিন। তবে বিশ্ব দাবার ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে, যেখানে বোর্ডে শেষ চাল না দিয়েই হাতবদল হয়েছে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট। কখনও চিঠি ...

১৮ নভে ২০২৬, ০৭:৫৭ পিএম · 2 মিনিট
MS Dhoni: ধোনিকে গালিগালাজ করেছিলেন সিএসকের ক্রিকেটার! দলীয় স্বার্থে অপমান হজম করেছিলেন মাহি, প্রকাশ্যে অতীত
ময়দান

MS Dhoni: ধোনিকে গালিগালাজ করেছিলেন সিএসকের ক্রিকেটার! দলীয় স্বার্থে অপমান হজম করে...

স্পোর্টস ডেস্ক: মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বের আরও এক অজানা দিক সামনে আনলেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। ২০২৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের এক ক্রিকেটার নাকি ধোনির সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। শুধু তাই নয়, দলের...

১৮ নভে ২০২৬, ০৭:১৩ পিএম · 2 মিনিট
Aaryavir Sehwag: বীরুর ছায়া ছেড়ে নিজের পরিচয় গড়ার লড়াই, ব্যাট  হাতে বাবাকেও ছাপিয়ে যাওয়ার স্বপ্ন আর্যবীরের
ময়দান

Aaryavir Sehwag: বীরুর ছায়া ছেড়ে নিজের পরিচয় গড়ার লড়াই, ব্যাট হাতে বাবাকেও ছা...

নিউজ ডেস্ক: বাবা বীরেন্দ্র সেহবাগ। ভারতীয় ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ওপেনার। তাঁর ব্যাটিংয়ের আগ্রাসন, নির্ভীক মানসিকতা এবং বড় রান করার ক্ষমতা একসময় আতঙ্ক তৈরি করত প্রতিপক্ষের মনে। এবার সেই সহবাগের পথেই হাঁটতে শুরু করে...

১৮ নভে ২০২৬, ০৬:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.