JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ১২:৪১ পিএম
Breaking
Bangladesh: বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি! Paschim Medinipur: পাঁশকুড়ায় সন্তানের জন্ম দিল স্কুলছাত্রী! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফত... Nikita Saha: মধুচন্দ্রিমায় সিটংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দু’মাসের জীবনযুদ্ধের অবসান! কলকাতার হাসপ... Bangladesh: বাংলাদেশজুড়ে নাশকতা-ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, প্রাণ গেল ৪ জনের India vs New Zealand: পাঁচ উইকেট তুলেও বিপাকে ভারত, শুভমনের সিদ্ধান্ত ও দল নির্বাচন ঘিরে প... Hoogly: বউ সেজে পুরুষেরাই করেন দেবী বরণ! ২৩০ বছরের এই অদ্ভুত প্রথার নেপথ্যে লুকিয়ে কী ইতিহ... Jensen Huang: জিনপিংয়ের সঙ্গে বৈঠকে জেনসেন হুয়াং প্রসঙ্গ! ‘চিনা গুপ্তচর ছিলেন ওই মহিলা, জা... ক্ষতস্থানে চাটলেই রক্তে ছড়াতে পারে মারণ জীবাণু, হতে পারে সেপসিস Bangladesh: বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি! Paschim Medinipur: পাঁশকুড়ায় সন্তানের জন্ম দিল স্কুলছাত্রী! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফত... Nikita Saha: মধুচন্দ্রিমায় সিটংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দু’মাসের জীবনযুদ্ধের অবসান! কলকাতার হাসপ... Bangladesh: বাংলাদেশজুড়ে নাশকতা-ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, প্রাণ গেল ৪ জনের India vs New Zealand: পাঁচ উইকেট তুলেও বিপাকে ভারত, শুভমনের সিদ্ধান্ত ও দল নির্বাচন ঘিরে প... Hoogly: বউ সেজে পুরুষেরাই করেন দেবী বরণ! ২৩০ বছরের এই অদ্ভুত প্রথার নেপথ্যে লুকিয়ে কী ইতিহ... Jensen Huang: জিনপিংয়ের সঙ্গে বৈঠকে জেনসেন হুয়াং প্রসঙ্গ! ‘চিনা গুপ্তচর ছিলেন ওই মহিলা, জা... ক্ষতস্থানে চাটলেই রক্তে ছড়াতে পারে মারণ জীবাণু, হতে পারে সেপসিস

Hoogly: বউ সেজে পুরুষেরাই করেন দেবী বরণ! ২৩০ বছরের এই অদ্ভুত প্রথার নেপথ্যে লুকিয়ে কী ইতিহাস?

Hoogly: বউ সেজে পুরুষেরাই করেন দেবী বরণ! ২৩০ বছরের এই অদ্ভুত প্রথার নেপথ্যে লুকিয়ে কী ইতিহাস?
কেন বউবেশে পুরুষরাই বরণ করেন? ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হুগলি, নিজস্ব সংবাদদাতা: জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চন্দননগর বা কৃষ্ণনগরের আলোকসজ্জা ও বিশাল প্রতিমার কথা সবার আগে মনে আসে। তবে হুগলির ভদ্রেশ্বরের গৌরহাটি তেঁতুলতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর আকর্ষণ একদমই আলাদা। বিসর্জনের আগে দশমীর দিন এখানে বাড়ির মেয়েরা নন, বরং পাড়ার ছেলেরাই শাড়ি পরে দেবীকে বরণ করেন। বিগত ২৩০ বছরেরও বেশি সময় ধরে এই ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী প্রথা চলে আসছে।

দশমীর দিন বিসর্জনের আগে তেঁতুলতলা বারোয়ারিতে এক অদ্ভুত ও মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। পাড়ার পুরুষ ও যুবকেরা রীতিমতো বাঙালি বধূদের মতো শাড়ি পরেন। মাথায় ঘোমটা টেনে, হাতে শাঁখা-পলা এবং সিঁথিতে সিঁদুর মেখে তাঁরা বরণের থালা হাতে মণ্ডপে হাজির হন। এরপর ঢাকের তালে উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে দেবী জগদ্ধাত্রীকে বরণ, পান-সুপারি নিবেদন এবং মিষ্টিমুখ করানো হয়। বরণ পর্ব শেষে চলে পুরুষদের সিঁদুর খেলাও। স্থানীয়দের কাছে এখানকার দেবী 'বুড়ি মা' নামে পরিচিত এবং অত্যন্ত জাগ্রত বলে মানা হয়।

এই অভিনব প্রথার নেপথ্যে রয়েছে ব্রিটিশ আমলের এক ঐতিহাসিক ঘটনা এবং একাধিক জনশ্রুতি, যেমন- অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে (আনুমানিক ১৭৯২ সালে) নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম শূর ভদ্রেশ্বরের গৌরহাটিতে নিজের বাড়িতে এই পুজোর সূচনা করেছিলেন। পরবর্তীকালে আর্থিক অনটন ও রেললাইন পাতার কারণে পারিবারিক পুজো বন্ধ হওয়ার উপক্রম হলে এলাকাবাসী তা বারোয়ারি পুজো হিসেবে তেঁতুলতলায় নিয়ে আসেন। কথিত আছে, তৎকালীন সময়ে ভদ্রেশ্বর ও তার আশপাশের এলাকায় ইংরেজ সৈন্যদের ছাউনি ছিল। ইংরেজদের অত্যাচার এবং কুদৃষ্টির ভয়ে বাড়ির মহিলারা দশমীর দিনে প্রকাশ্যে মণ্ডপে বেরিয়ে দেবী বরণ করতে সাহস পেতেন না। মায়ের বরণ যাতে কোনোভাবেই বন্ধ না হয়, সেই কারণেই এলাকার পুরুষেরা মহিলাদের বেশ ধরে শাড়ি ও ঘোমটা পরে দেবীকে বরণ করা শুরু করেন। অন্য একটি জনশ্রুতি অনুযায়ী, দাতারাম শূরের মৃত্যুর পর তাঁর দুই বিধবা কন্যা পুজোর দায়িত্ব সামলাতেন। তৎকালীন শাস্ত্রমতে বিধবাদের দেবী বরণের অধিকার না থাকায়, সেই সময় থেকেই বাড়ির পুরুষেরা স্ত্রীবেশ ধারণ করে বরণের দায়িত্ব পালন করতে শুরু করেন।

শুধু বরণই নয়, এখানকার বিসর্জনের রীতিও বেশ আলাদা। প্রথা মেনে আজও বাঁশের মাচায় (চ্যাংদোলা) করে কাঁধে নিয়ে দেবী 'বুড়ি মা'-কে গঙ্গার ঘাটে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। কোনো আধুনিক যানবাহন বা লরি ব্যবহার করা হয় । সময় বদলেছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ভদ্রেশ্বরের তেঁতুলতলার মানুষের আবেগ ও ঐতিহ্যে একটুও ভাটা পড়েনি। আজও প্রতি বছর দশমীর দিন এই বিরল বরণ পর্ব দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ও আলোকচিত্রী ভদ্রেশ্বরের তেঁতুলতলায় ভিড় জমান। পাড়ার যুবকদের কথায়, “এটা আমাদের কাছে শুধু একটা রীতি নয়, বরং পূর্বপুরুষদের রেখে যাওয়া আবেগ ও গর্বের ঐতিহ্য।”

5 Views 0 Likes 0 Comments

Related News

কার্তিক পুজোর সঙ্গে যৌবন ও বিয়ের সম্পর্ক কী? কেন অবিবাহিত মেয়েদের পছন্দের দেবতা কার্তিক?
ধর্মকর্ম

কার্তিক পুজোর সঙ্গে যৌবন ও বিয়ের সম্পর্ক কী? কেন অবিবাহিত মেয়েদের পছন্দের দেবতা কা...

বাংলার ঘরে ঘরে কার্তিক ঠাকুর পরিচিত তাঁর অপরূপ সৌন্দর্য, সুদর্শন চেহারা এবং চিরযৌবনের জন্য। তাঁকে বলা হয় দেবতাদের সেনাপতি। কিন্তু শুধু যুদ্ধের দেবতা হিসেবেই নয়, বাঙালির লোকবিশ্বাসে কার্তিকের সঙ্গে জড়িয়ে রয়েছে যৌবন, বিয়ে...

১৭ নভে ২০২৬, ১১:৩৫ এএম · 3 মিনিট
বাংলার কোন জেলায় সবচেয়ে বেশি ধুমধাম করে হয় কার্তিক পুজো? জানুন বিখ্যাত পুজোগুলির ইতিহাস!
ধর্মকর্ম

বাংলার কোন জেলায় সবচেয়ে বেশি ধুমধাম করে হয় কার্তিক পুজো? জানুন বিখ্যাত পুজোগুলির ই...

বাংলায় দুর্গাপুজো, কালীপুজোর মতোই কার্তিক পুজোরও রয়েছে নিজস্ব ঐতিহ্য ও জনপ্রিয়তা। তবে জানেন কি, বাংলার এমন কিছু জায়গা রয়েছে, যেখানে কার্তিক পুজোকে কেন্দ্র করে কার্যত উৎসবের আবহ তৈরি হয়? বিশাল বিশাল প্রতিমা, আলোকসজ্জা, বর...

১৭ নভে ২০২৬, ১১:৩৩ এএম · 2 মিনিট
কার্তিক ঠাকুরের বাহন ময়ূর কেন? পুরাণে রয়েছে কোন কাহিনি?
ধর্মকর্ম

কার্তিক ঠাকুরের বাহন ময়ূর কেন? পুরাণে রয়েছে কোন কাহিনি?

সুদর্শন চেহারা, মাথায় মুকুট, হাতে অস্ত্র আর পায়ের নীচে রঙিন ময়ূর! কার্তিক ঠাকুরের মূর্তি দেখলেই এই ছবিটা চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, দেবতাদের সেনাপতি কার্তিকের বাহন হিসেবে ময়ূরকেই কেন বেছে নেওয়া হয়...

১৭ নভে ২০২৬, ১১:৩১ এএম · 2 মিনিট
কার্তিক পুজোয় কেন রাতারাতি বাবা হন যুবকেরা? জানুন অদ্ভুত প্রথার নেপথ্য কাহিনি!
ধর্মকর্ম

কার্তিক পুজোয় কেন রাতারাতি বাবা হন যুবকেরা? জানুন অদ্ভুত প্রথার নেপথ্য কাহিনি!

বাংলার লোকসংস্কৃতিতে এমন বহু প্রথা রয়েছে, যার নেপথ্যে লুকিয়ে আছে প্রাচীন বিশ্বাস, লোককথা এবং সামাজিক রীতিনীতি। কার্তিক পুজোকে ঘিরেও তেমনই এক অদ্ভুত প্রচলিত ধারণা রয়েছে। কথিত আছে, কার্তিক পুজোর রাতে অনেক জায়গায় যুবকেরা রা...

১৭ নভে ২০২৬, ১১:২৮ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.