JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ০১:৩৪ পিএম
Breaking
Mohammed Siraj: কেন প্রথম একাদশ থেকে বাদ পড়লেন সিরাজ, সিদ্ধান্তের নেপথ্যে কোন অঙ্ক? ব্রাত্য-ইন্দ্রনীলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বাগুইআটি থানায় জিরো FIR ক্যামেরা-মাইক থাকলেই সাংবাদিক নয়! সুপ্রিম কোর্টে বড় বার্তা দিল্লি পুলিশের Jasprit Bumrah: বুমরাহর ‘ম্যাজিক’ বলে দিশেহারা কিউয়ি অধিনায়ক, সাজঘরে ফিরলেন ‘শূন্য রানে’ Pushkar Mela: ২১ কোটির ঘোড়া, বিসলেরি আর ১০০ দেহরক্ষী! পুষ্কর মেলায় পশু নয়, যেন রাজাদের রা... Eastern Railway: খড়দহ-সোদপুরের রেল পরিষেবায় বড়সড় বদলের ইঙ্গিত! বৈঠকে একাধিক প্রস্তাব Cervical Cancer: বিশ্বের প্রথম ক্যানসারমুক্ত রোগের তকমা পেতে পারে জরায়ুমুখের ক্যানসার Narendra Modi: GTA VI-এর ট্রেলারে চমক, মোদীর ১০ স্লাইডে ভারতের ১৩ বছরের বদলের খতিয়ান! Mohammed Siraj: কেন প্রথম একাদশ থেকে বাদ পড়লেন সিরাজ, সিদ্ধান্তের নেপথ্যে কোন অঙ্ক? ব্রাত্য-ইন্দ্রনীলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বাগুইআটি থানায় জিরো FIR ক্যামেরা-মাইক থাকলেই সাংবাদিক নয়! সুপ্রিম কোর্টে বড় বার্তা দিল্লি পুলিশের Jasprit Bumrah: বুমরাহর ‘ম্যাজিক’ বলে দিশেহারা কিউয়ি অধিনায়ক, সাজঘরে ফিরলেন ‘শূন্য রানে’ Pushkar Mela: ২১ কোটির ঘোড়া, বিসলেরি আর ১০০ দেহরক্ষী! পুষ্কর মেলায় পশু নয়, যেন রাজাদের রা... Eastern Railway: খড়দহ-সোদপুরের রেল পরিষেবায় বড়সড় বদলের ইঙ্গিত! বৈঠকে একাধিক প্রস্তাব Cervical Cancer: বিশ্বের প্রথম ক্যানসারমুক্ত রোগের তকমা পেতে পারে জরায়ুমুখের ক্যানসার Narendra Modi: GTA VI-এর ট্রেলারে চমক, মোদীর ১০ স্লাইডে ভারতের ১৩ বছরের বদলের খতিয়ান!

Mohammed Siraj: কেন প্রথম একাদশ থেকে বাদ পড়লেন সিরাজ, সিদ্ধান্তের নেপথ্যে কোন অঙ্ক?

Mohammed Siraj: কেন প্রথম একাদশ থেকে বাদ পড়লেন সিরাজ, সিদ্ধান্তের নেপথ্যে কোন অঙ্ক?
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: দলে জায়গা হল না মহম্মদ সিরাজের! নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় একাদশ ঘোষণা হতেই ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর চর্চা। শুধু সিরাজ নন, বাদ পড়েছেন রবীন্দ্র জাডেজাও। তাঁদের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেয়েছেন আকাশ দীপ, অংশুল কম্বোজ এবং ওয়াশিংটন সুন্দর। চার পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক শুভমন গিল। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, সাম্প্রতিক সময়ে ভাল পারফরম্যান্স করা সিরাজকে কেন প্রথম একাদশের বাইরে রাখা হল? টসের পর সেই প্রশ্নেরই জবাব দিলেন গিল।

বৃহস্পতিবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। পিচের পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্ত বলে জানান গিল। তাঁর মতে, প্রথম ইনিংসে পিচে পেসারদের জন্য যতটা সাহায্য থাকে, দ্বিতীয় ইনিংসে তা তুলনায় কমে যায়। তাই শুরুতেই সেই সুবিধা কাজে লাগাতে চায় ভারতীয় দল।

প্রথম একাদশ নির্বাচন যে মোটেও সহজ ছিল না, তা স্বীকার করে নিয়েছেন গিল। বিশেষ করে সিরাজ এবং গুরনুর ব্রারকে বাইরে রাখার সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন তিনি। গত এক সপ্তাহ ধরে দলের মধ্যে এই নিয়ে আলোচনা চলেছে বলেও জানান ভারত অধিনায়ক।

গিল বলেন, দলের প্রত্যেক পেসারই ভাল ছন্দে রয়েছেন। ফলে কাকে খেলানো হবে, তা ঠিক করা বেশ কঠিন ছিল। সিরাজ এবং গুরনুর দু'জনেই এক দিনের সিরিজে ভাল পারফরম্যান্স করেছেন। বিশেষ করে সিরাজ সেই সিরিজে সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন। তাই তাঁদের বাইরে রাখাটা সহজ সিদ্ধান্ত ছিল না।

তবে শেষ পর্যন্ত বুমরা, আকাশ দীপ, অংশুল কম্বোজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে চার পেসারের আক্রমণ সাজিয়েছেন গিল। ওয়াশিংটন সুন্দরকে রাখা হয়েছে স্পিনার অলরাউন্ডার হিসেবে। অন্য দিকে, রবীন্দ্র জাডেজার পরিবর্তে ওয়াশিংটনকে খেলানো নিয়েও তৈরি হয়েছে আলোচনা।

শুধু ভাল বল করলেই হবে না, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে উইকেট তুলে নেওয়াকেও বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন গিল। তাঁর কথায়, অনেক সময় ম্যাচে তেমন কিছু ঘটছে না বলে মনে হলেও হঠাৎ পরপর দুই-তিনটি উইকেট পড়ে যেতে পারে। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে নিয়ন্ত্রণ ধরে রাখাই জয়ের পথে এগিয়ে দেবে ভারতকে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের মাটিতে ভারতের শেষ টেস্ট জয় এসেছিল প্রায় ১৮ বছর আগে। হ্যামিল্টনে ১০ উইকেটে জিতেছিল ভারত। গত ৫০ বছরে সে দেশে সেটিই ভারতের একমাত্র টেস্ট জয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতেও এই সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রথম একাদশের চমক যেমন নজর কেড়েছে, তেমনই গিলের সামনে রয়েছে কঠিন পরীক্ষাও। এখন দেখার, সিরাজকে বাইরে রেখে সাজানো চার পেসারের আক্রমণ অধিনায়কের আস্থার মর্যাদা কতটা দিতে পারে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Jasprit Bumrah: বুমরাহর ‘ম্যাজিক’ বলে দিশেহারা কিউয়ি অধিনায়ক, সাজঘরে ফিরলেন ‘শূন্য রানে’
ময়দান

Jasprit Bumrah: বুমরাহর ‘ম্যাজিক’ বলে দিশেহারা কিউয়ি অধিনায়ক, সাজঘরে ফিরলেন ‘শূন্য...

স্পোর্টস ডেস্ক: একটা বল, এক মুহূর্তের বিভ্রান্তি, আর তারপরেই স্টাম্পের বেল মাটিতে! ব্যাট চালানোর প্রয়োজনই মনে করলেন না নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ভেবেছিলেন, বলটি ব্যাটের পাশ দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু জসপ্রীত বুমরা...

১৯ নভে ২০২৬, ০১:০৮ পিএম · 2 মিনিট
India vs New Zealand: পাঁচ উইকেট তুলেও বিপাকে ভারত, শুভমনের সিদ্ধান্ত ও দল নির্বাচন ঘিরে প্রশ্ন
ময়দান

India vs New Zealand: পাঁচ উইকেট তুলেও বিপাকে ভারত, শুভমনের সিদ্ধান্ত ও দল নির্বাচ...

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের শুরুটা দুর্দান্ত করেও দিন শেষে স্বস্তিতে থাকতে পারল না ভারত। মাত্র ৭০ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার সুযোগ তৈরি করেছিলেন জস...

১৯ নভে ২০২৬, ১২:০৯ পিএম · 3 মিনিট
MS Dhoni: শেষ ওভারে ১৬ রান, যন্ত্রে অবিশ্বাস্য প্রতিক্রিয়া! ধোনির এমন সব কীর্তি জানলে চমকে যাবেন
ময়দান

MS Dhoni: শেষ ওভারে ১৬ রান, যন্ত্রে অবিশ্বাস্য প্রতিক্রিয়া! ধোনির এমন সব কীর্তি জা...

স্পোর্টস ডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আলোচনা মানেই তাঁর ঠান্ডা মাথা, ম্যাচ জেতানোর ক্ষমতা আর অসাধারণ নেতৃত্বের গল্প। কিন্তু সাজঘর, অনুশীলন শিবির এবং মাঠের বাইরে তাঁকে কাছ থেকে দেখা সতীর্থ ও কোচদের স্মৃতিতে উঠে এসেছে আ...

১৮ নভে ২০২৬, ০৮:০২ পিএম · 2 মিনিট
D Gukesh: দাবার বিশ্বযুদ্ধ আসন্ন, চৌষট্টি খোপে গুকেশ নামার আগে জেনে নিন ফাইনালের কিছু অজানা ঘটনা
ময়দান

D Gukesh: দাবার বিশ্বযুদ্ধ আসন্ন, চৌষট্টি খোপে গুকেশ নামার আগে জেনে নিন ফাইনালের ক...

নিউজ ডেস্ক: দাবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া যেমন কঠিন, তেমনই সেই খেতাব ধরে রাখার লড়াইও যথেষ্ট কঠিন। তবে বিশ্ব দাবার ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে, যেখানে বোর্ডে শেষ চাল না দিয়েই হাতবদল হয়েছে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট। কখনও চিঠি ...

১৮ নভে ২০২৬, ০৭:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.