JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ০৫:০৩ পিএম
Breaking
Bhaichung Bhutia: ভারতীয় ফুটবলের বেহাল দশা নিয়ে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ বাইচুংরা, ফেডারেশন... PUC Rules 2026: পুরনো গাড়ির ক্ষেত্রে নিয়মে কড়াকড়ি বহাল, বাণিজ্যিক গাড়ির জন্য আলাদা সময়... প্রজাপতি সেজে উড়ে ক্যারোলাইনা ঘাসফড়িং! শিকারির চোখে ধুলো দিতে প্রকৃতির অভিনব কৌশল Dewald Brevis: ধোনির অবসরে আবেগে ভাসলেন ব্রেভিস অবসরপ্রাপ্ত IPS অফিসার অজয় কুমারকে ফিরিয়ে আনা হল রাজ্য পুলিশে Total Chess World Championship Tour: বিশ্ব দাবায় জোড়া জয় ভারতের, এরিগাইসির বাজিমাত টাইব্রে... Hong Kong Open 2026: অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে চমক রক্ষিতার, লক্ষ্যর জয়ের দিনে শেষ আটে... IND vs NZ: বুমরাহর আগুনে বোলিংয়েও রক্ষা নেই, নিকোলস-ফিলিপসের ব্যাটে ওয়েলিংটনে ঘুরে দাঁড়াল... Bhaichung Bhutia: ভারতীয় ফুটবলের বেহাল দশা নিয়ে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ বাইচুংরা, ফেডারেশন... PUC Rules 2026: পুরনো গাড়ির ক্ষেত্রে নিয়মে কড়াকড়ি বহাল, বাণিজ্যিক গাড়ির জন্য আলাদা সময়... প্রজাপতি সেজে উড়ে ক্যারোলাইনা ঘাসফড়িং! শিকারির চোখে ধুলো দিতে প্রকৃতির অভিনব কৌশল Dewald Brevis: ধোনির অবসরে আবেগে ভাসলেন ব্রেভিস অবসরপ্রাপ্ত IPS অফিসার অজয় কুমারকে ফিরিয়ে আনা হল রাজ্য পুলিশে Total Chess World Championship Tour: বিশ্ব দাবায় জোড়া জয় ভারতের, এরিগাইসির বাজিমাত টাইব্রে... Hong Kong Open 2026: অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে চমক রক্ষিতার, লক্ষ্যর জয়ের দিনে শেষ আটে... IND vs NZ: বুমরাহর আগুনে বোলিংয়েও রক্ষা নেই, নিকোলস-ফিলিপসের ব্যাটে ওয়েলিংটনে ঘুরে দাঁড়াল...

Bhaichung Bhutia: ভারতীয় ফুটবলের বেহাল দশা নিয়ে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ বাইচুংরা, ফেডারেশনের নেতৃত্ব বদলের দাবি

Bhaichung Bhutia: ভারতীয় ফুটবলের বেহাল দশা নিয়ে ক্রীড়ামন্ত্রীর  দ্বারস্থ বাইচুংরা, ফেডারেশনের নেতৃত্ব বদলের দাবি
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলের ক্রমাবনতিতে এবার সরাসরি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন দেশের প্রাক্তন জাতীয় ফুটবলাররা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিয়েছেন তাঁরা। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের নেতৃত্বাধীন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দ্রুত নেতৃত্ব বদলের দাবিও জানিয়েছেন প্রাক্তন ফুটবলাররা। তাঁদের বক্তব্য, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে ভারতীয় ফুটবলের পুনরুজ্জীবনে কয়েক দশক লেগে যেতে পারে।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া, দীপক মণ্ডল, অরিন্দম ভট্টাচার্য, রেনেডি সিং, আনোয়ার আলি, ধনচন্দ্র সিং এবং আলভিটো ডি'কুনহা। জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করা এই ফুটবলারদের দাবি, গত তিন বছরে ভারতীয় ফুটবলের আন্তর্জাতিক ক্রমতালিকায় ব্যাপক পতন ঘটেছে। তাঁদের অভিযোগ, নতুন ফেডারেশন দায়িত্ব নেওয়ার সময় ভারতের অবস্থান ছিল ৯৫। বর্তমানে তা নেমে এসেছে ১৩৮ নম্বরে। আন্তর্জাতিক মঞ্চে দেশের ভাবমূর্তির জন্য এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সবচেয়ে বড় অভিযোগ, দেশে নিয়মিত ও সুষ্ঠুভাবে ঘরোয়া লিগ আয়োজন করতেও ব্যর্থ হয়েছে ফেডারেশন। লিগ শুরুর অনিশ্চয়তার কারণে একাধিক ক্লাব সমস্যায় পড়েছে। চিঠিতে জামশেদপুর এফসির উদাহরণ তুলে ধরা হয়েছে। টাটা গোষ্ঠীর মালিকানাধীন এই ক্লাবের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতির প্রতিফলন বলে মনে করছেন প্রাক্তন খেলোয়াড়রা। এর ফলে বহু ফুটবলার কর্মসংস্থান হারিয়েছেন। অনেকের উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে।

ফেডারেশনের আর্থিক সমস্যার যুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। ঘরোয়া লিগ আয়োজনের জন্য অর্থের অভাবের কথা বলা হলেও ব্রাজিল ও উরুগুয়ের মতো দেশকে নিয়ে প্রীতি ম্যাচ আয়োজনের পিছনে বিপুল অর্থ খরচ করা হয়েছে বলে অভিযোগ। তাঁদের মতে, এই ম্যাচগুলি ভারতীয় ফুটবলের উন্নতিতে বিশেষ কোনও ভূমিকা নেয়নি। উল্টে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে ফিফা আয়োজিত গুরুত্বপূর্ণ আসিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে জাতীয় দলের।

কলকাতার ফুটবলপ্রেমীদের আবেগের কথাও চিঠিতে উঠে এসেছে। ভারতের ফুটবলের মক্কা বলে পরিচিত কলকাতায় ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচ হলেও গ্যালারি প্রায় ফাঁকা ছিল। প্রাক্তন ফুটবলারদের মতে, প্রচারের উদ্দেশ্যে আয়োজন করা এই ম্যাচগুলি শেষ পর্যন্ত ফেডারেশনের ভাবমূর্তিরও উন্নতি করতে পারেনি।

এখানেই শেষ নয়। ঢাকায় আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান ও বাংলাদেশের মতো প্রতিপক্ষের কাছেও ভারত সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। প্রতিযোগিতার আগে জাতীয় দলের জন্য কোনও প্রস্তুতি শিবির আয়োজন করতে পারেনি ফেডারেশন, এমনই অভিযোগ চিঠিতে। অথচ সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড সংখ্যকবার খেতাব জিতেছে ভারত। তাই এই প্রতিযোগিতায় খারাপ ফল হলে তা দেশের ফুটবলের জন্য বড় ধাক্কা হয়ে উঠতে পারে।

প্রাক্তন জাতীয় ফুটবলারদের আবেদন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী যেন দ্রুত হস্তক্ষেপ করেন এবং ফেডারেশনের নেতৃত্বে এমন কাউকে নিয়ে আসার ব্যবস্থা করেন, যাঁর প্রশাসনিক দক্ষতা ও সাফল্যের প্রমাণ রয়েছে। তাঁদের মতে, দেশের ফুটবলকে বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন। নাহলে ভারতীয় ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

3 Views 0 Likes 0 Comments

Related News

Dewald Brevis: ধোনির অবসরে আবেগে ভাসলেন ব্রেভিস
ময়দান

Dewald Brevis: ধোনির অবসরে আবেগে ভাসলেন ব্রেভিস

স্পোর্টস ডেস্ক: আইপিএল থেকে মহেন্দ্র সিং ধোনির অবসরের ঘোষণায় আবেগপ্রবণ চেন্নাই সুপার কিংসের তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সাজঘর ভাগ করে নেওয়াকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলে মনে করছেন দক্ষি...

১৯ নভে ২০২৬, ০৪:৫০ পিএম · 2 মিনিট
Total Chess World Championship Tour: বিশ্ব দাবায় জোড়া জয় ভারতের, এরিগাইসির বাজিমাত টাইব্রেকারে
ময়দান

Total Chess World Championship Tour: বিশ্ব দাবায় জোড়া জয় ভারতের, এরিগাইসির বাজিমাত...

স্পোর্টস ডেস্ক: টোটাল দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়ের সরণিতে ফিরলেন ভারতের দুই তারকা দাবাড়ু অর্জুন এরিগাইসি ও আর প্রজ্ঞানন্দ। গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে নিজেদের পরবর্তী লড়াইয়ের জায়গা নিশ্চিত করলেন তাঁরা। টাইব্রেকারে...

১৯ নভে ২০২৬, ০৩:৪৪ পিএম · 2 মিনিট
Hong Kong Open 2026: অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে চমক রক্ষিতার, লক্ষ্যর জয়ের দিনে শেষ আটে সাত্বিক-চিরাগ
ময়দান

Hong Kong Open 2026: অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে চমক রক্ষিতার, লক্ষ্যর জয়ের দিনে...

স্পোর্টস ডেস্ক: হংকং ওপেন ব্যাডমিন্টনে দুরন্ত ছন্দে ভারতীয় শাটলাররা। মহিলাদের সিঙ্গলসে অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে বড় চমক দিলেন ভারতের রক্ষিতা রামরাজ। অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে জয় তুলে নিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেলেন লক...

১৯ নভে ২০২৬, ০৩:৪২ পিএম · 2 মিনিট
IND vs NZ: বুমরাহর আগুনে বোলিংয়েও রক্ষা নেই, নিকোলস-ফিলিপসের ব্যাটে ওয়েলিংটনে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড
ময়দান

IND vs NZ: বুমরাহর আগুনে বোলিংয়েও রক্ষা নেই, নিকোলস-ফিলিপসের ব্যাটে ওয়েলিংটনে ঘুরে...

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটন টেস্টের প্রথম দিন শুরুটা হয়েছিল ভারতের স্বপ্নের মতো। কিন্তু দিনের শেষে ছবিটা সম্পূর্ণ বদলে গেল। জসপ্রীত বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল নিউজিল্যান্ড, তখনই পালটা ...

১৯ নভে ২০২৬, ০৩:৪০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.