JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ০৬:৪০ পিএম
Breaking
Ravichandran Ashwin: বাদ সিরাজ! ভারতীয় দলের নির্বাচনকে ‘নিউ নরমাল’ বললেন ক্ষুব্ধ অশ্বিন Pancreatic Cancer: অম্বল ভেবে দিনের পর দিন ওষুধ খাচ্ছেন? পেটের ব্যথা হতে পারে অগ্ন্যাশয়ের... Bangladesh: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রকের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক Purashree: হিন্দি-ইংরেজির অপেক্ষায় বন্ধ বাংলা ‘পুরশ্রী’? কলকাতা পুরসভার পত্রিকা ঘিরে ভাষা-... ২০৩৫-এই ইতিহাস বদল? খ্রিস্টধর্মকে টপকে বিশ্বের ১ নম্বর ধর্ম হতে চলেছে ইসলাম! পিউ রিসার্চের... US Measles Outbreak: ভুয়ো তথ্যের জেরে বিপন্ন জনস্বাস্থ্য, উদ্বেগ বিজ্ঞানীদের ফিলিপিন্সে মোদীর অটো সফর ঘিরে বিতর্ক, প্রকাশ্যে এল আসল সত্য NIH Research Funding: বিদেশের গবেষণায় মার্কিন অর্থসাহায্যে বড় কোপ Ravichandran Ashwin: বাদ সিরাজ! ভারতীয় দলের নির্বাচনকে ‘নিউ নরমাল’ বললেন ক্ষুব্ধ অশ্বিন Pancreatic Cancer: অম্বল ভেবে দিনের পর দিন ওষুধ খাচ্ছেন? পেটের ব্যথা হতে পারে অগ্ন্যাশয়ের... Bangladesh: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রকের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক Purashree: হিন্দি-ইংরেজির অপেক্ষায় বন্ধ বাংলা ‘পুরশ্রী’? কলকাতা পুরসভার পত্রিকা ঘিরে ভাষা-... ২০৩৫-এই ইতিহাস বদল? খ্রিস্টধর্মকে টপকে বিশ্বের ১ নম্বর ধর্ম হতে চলেছে ইসলাম! পিউ রিসার্চের... US Measles Outbreak: ভুয়ো তথ্যের জেরে বিপন্ন জনস্বাস্থ্য, উদ্বেগ বিজ্ঞানীদের ফিলিপিন্সে মোদীর অটো সফর ঘিরে বিতর্ক, প্রকাশ্যে এল আসল সত্য NIH Research Funding: বিদেশের গবেষণায় মার্কিন অর্থসাহায্যে বড় কোপ

Ravichandran Ashwin: বাদ সিরাজ! ভারতীয় দলের নির্বাচনকে ‘নিউ নরমাল’ বললেন ক্ষুব্ধ অশ্বিন

Ravichandran Ashwin: বাদ সিরাজ! ভারতীয় দলের নির্বাচনকে ‘নিউ নরমাল’ বললেন ক্ষুব্ধ অশ্বিন
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের একাদশ নির্বাচন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজাকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীদের একাংশ। এবার ভারতীয় দলের এই সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই কটাক্ষ করলেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বর্তমান টিম ম্যানেজমেন্টের নির্বাচন পদ্ধতিকে ‘নিউ নরমাল’ বলে বিদ্রূপ করেছেন তিনি।

বৃহস্পতিবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামে ভারত। এই ম্যাচের জন্য চার পেসারকে নিয়ে দল সাজায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম একাদশে রাখা হয় জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং অংশুল কম্বোজকে। স্পিনার হিসাবে সুযোগ পান ওয়াশিংটন সুন্দর। কিন্তু দলের অন্যতম অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজ এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে।

বিশেষ করে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভারতের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে সফল বোলার সিরাজ। তাঁর ঝুলিতে রয়েছে ৪৩টি উইকেট। ২০২৫ সালে ইংল্যান্ড সফরেও নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন তিনি। ফলে এমন একজন বোলারকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে।

এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডলে অশ্বিন লেখেন, ‘কঠিন, খুবই কঠিন। কিন্তু এটাই এখন নতুন স্বাভাবিক।’ পরবর্তী পোস্টে আরও স্পষ্টভাবে নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি। অশ্বিনের কথায়, এই ‘নিউ নরমাল’ আসলে ব্যঙ্গাত্মকভাবে সবকিছু মেনে নেওয়া। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল এবং কুলদীপ যাদবের হয়ে তিনি ধারাবাহিকভাবে সরব হয়েছেন। কারণ, তাঁর আশঙ্কা, এ ধরনের সিদ্ধান্ত বারবার হতে থাকলে একসময় সেটাই স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়াবে।

অবশ্য ম্যাচের শুরুতে ভারতের বোলাররা ভালই প্রভাব ফেলেন। বুমরাহ তিনটি এবং আকাশ দীপ ও কম্বোজ একটি করে উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ৭০ রানে ৫ উইকেটে নামিয়ে দেন। মনে হচ্ছিল, ভারতীয় দলের নির্বাচন সঠিক প্রমাণিত হতে চলেছে। কিন্তু এরপর পালটা লড়াই শুরু করেন হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপস। তাঁদের দুরন্ত ব্যাটিংয়ে ১৭৩ রানের অপরাজিত জুটি তৈরি হয়। নিকোলস ২২১ বলে ১১৩ এবং ফিলিপস ১৮১ বলে ৯৪ রান করেন। ফলে দিনের শেষে স্বস্তিদায়ক জায়গায় পৌঁছে যায় নিউজিল্যান্ড।

ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরও সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। টসের পর তিনি জানান, সিরাজ কখনও ভারতীয় দলকে হতাশ করেননি। তাই তাঁকে প্রথম একাদশে না দেখে অবাক হয়েছেন তিনি। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম স্টে ভারতের দল নির্বাচন নিয়ে বিতর্ক আরও জোরাল হল।

2 Views 0 Likes 0 Comments

Related News

Bhaichung Bhutia: ভারতীয় ফুটবলের বেহাল দশা নিয়ে ক্রীড়ামন্ত্রীর  দ্বারস্থ বাইচুংরা, ফেডারেশনের নেতৃত্ব বদলের দাবি
ময়দান

Bhaichung Bhutia: ভারতীয় ফুটবলের বেহাল দশা নিয়ে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ বাইচুংরা,...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলের ক্রমাবনতিতে এবার সরাসরি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন দেশের প্রাক্তন জাতীয় ফুটবলাররা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে কেন্দ্...

১৯ নভে ২০২৬, ০৪:৫৮ পিএম · 2 মিনিট
Dewald Brevis: ধোনির অবসরে আবেগে ভাসলেন ব্রেভিস
ময়দান

Dewald Brevis: ধোনির অবসরে আবেগে ভাসলেন ব্রেভিস

স্পোর্টস ডেস্ক: আইপিএল থেকে মহেন্দ্র সিং ধোনির অবসরের ঘোষণায় আবেগপ্রবণ চেন্নাই সুপার কিংসের তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সাজঘর ভাগ করে নেওয়াকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলে মনে করছেন দক্ষি...

১৯ নভে ২০২৬, ০৪:৫০ পিএম · 2 মিনিট
Total Chess World Championship Tour: বিশ্ব দাবায় জোড়া জয় ভারতের, এরিগাইসির বাজিমাত টাইব্রেকারে
ময়দান

Total Chess World Championship Tour: বিশ্ব দাবায় জোড়া জয় ভারতের, এরিগাইসির বাজিমাত...

স্পোর্টস ডেস্ক: টোটাল দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়ের সরণিতে ফিরলেন ভারতের দুই তারকা দাবাড়ু অর্জুন এরিগাইসি ও আর প্রজ্ঞানন্দ। গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে নিজেদের পরবর্তী লড়াইয়ের জায়গা নিশ্চিত করলেন তাঁরা। টাইব্রেকারে...

১৯ নভে ২০২৬, ০৩:৪৪ পিএম · 2 মিনিট
Hong Kong Open 2026: অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে চমক রক্ষিতার, লক্ষ্যর জয়ের দিনে শেষ আটে সাত্বিক-চিরাগ
ময়দান

Hong Kong Open 2026: অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে চমক রক্ষিতার, লক্ষ্যর জয়ের দিনে...

স্পোর্টস ডেস্ক: হংকং ওপেন ব্যাডমিন্টনে দুরন্ত ছন্দে ভারতীয় শাটলাররা। মহিলাদের সিঙ্গলসে অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে বড় চমক দিলেন ভারতের রক্ষিতা রামরাজ। অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে জয় তুলে নিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেলেন লক...

১৯ নভে ২০২৬, ০৩:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.